২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ১:১

الٓـمّٓ ۚ﴿۲﴾

২
‘আনাল্লাহু আলামু১৬ অর্থাৎ আমি আল্লাহ সর্বজ্ঞ।
১৬। ‘আলিফ লাম মীম’- প্রত্যেকটি অক্ষর এক একটি শব্দকে বুঝায়। এগুলোকে শব্দসংক্ষেপণ বলা যেতে পারে। আরবীতে এরূপ পৃথক পৃথকভাবে উচ্চারিত ও ব্যবহৃত অক্ষরসমষ্টিকে ‘হুরূফে মুকাত্তায়াত’ বলা হয়। কুরআনের ২৮টি সূরার শুরুতে এ ‘মুকাত্তায়াত’-এর ব্যবহার হয়েছে। একত্রে সন্নিবিষ্ট অক্ষরের সর্বোচ্চ সংখ্যা পাঁচ। মোট ১৪টি ‘হুরূফে মুকাত্তায়াত’ ব্যবহৃত হয়েছে, যথা- আলিফ, লাম, মীম, সোয়াদ, রা, কাফ, হা, ইয়া, আইন, তা, সীন, হা, কাফ এবং নূন। কাফ ও নূন একা একা যথাক্রমে সূরা কাফ ও সূরা কলমের শুরুতে ব্যবহৃত হয়েছে। দুই বা ততোধিক অক্ষর একত্রে অন্য কতগুলো সূরার শুরুতে ‘মুকাত্তায়াত’ রূপে স্থান পেয়েছে। আরবদের মধ্যে এ ‘মুকাত্তায়াতের’ ব্যবহার আগে থেকেই প্রচলিত ছিল। তারা তাদের কবিতায় ও কথাবার্তায় ‘মুকাত্তায়াত’ ব্যবহার করত। একজন আরব কবি বলেন, ‘কুলনা কিফী লানা, ফাকালাত কাফ’ অর্থাৎ ‘স্ত্রীলোকটিকে বললাম, ‘একটু থামুন’। তিনি বললেন, ‘আমি থামছি’। এখানে ‘কাফ’ অক্ষরটি ‘ওয়াকাফতু’ (থামছি) শব্দের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। আধুনিককালের পশ্চিমা দেশগুলোতে এবং তাদের অনুকরণে প্রাচ্যের দেশগুলোতেও শব্দসংক্ষেপণ রীতি ব্যাপকভাবে প্রচলিত হয়েছে। ইদানীং সকল অভিধানেই এর একটি তালিকা সংযোজিত থাকে। ‘মুকাত্তায়াত’ আল্লাহর গুণাবলি প্রকাশক শব্দসমূহের সংকেতস্বরূপ অক্ষর। যে সূরার পূর্বে এ অক্ষর-সংকেত ব্যবহৃত হয়, এর বিষয়বস্তুর সাথে আল্লাহ তা’লার কোনো না কোনো গুণের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। ‘মুকাত্তায়াতের’ অক্ষরে সে গুণটিই নিহিত থাকে। বিভিন্ন সূরার শুরুতে ব্যবহৃত সাংকেতিক অক্ষরগুলো যেনতেন বা অগোছালোভাবে স্থাপন করা হয় নি। যেখানে একত্রে একাধিক অক্ষরের সমাবেশ আছে সেখানেও সুশৃঙ্খলা বিদ্যমান, আগের অক্ষর পরে কিংবা পরের অক্ষর আগে রাখা হয় নি। বিভিন্ন সমষ্টি বা সেটের মধ্যে নিগূঢ় সম্পর্ক ও গভীর তাৎপর্য রয়েছে এবং যে যে অক্ষর দ্বারা একটি সমষ্টি বা সেট গঠিত হয়েছে সেগুলোও একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধন করছে। যে-সব সূরা ‘মুকাত্তায়াত’ দিয়ে আরম্ভ হয় নি, সেগুলো পূর্ববর্তী ‘মুকাত্তায়াত’সংবলিত আয়াতের আওতাধীন এবং একই বিষয়বস্তু, বাগ্ধারা ও ভাবধারা অনুসরণ করে। ‘মুকাত্তায়াতের’ তাৎপর্যসমূহের মধ্যে দুটি অধিক নির্ভরযোগ্য, (১) প্রত্যেক অক্ষরের একটি নির্দিষ্ট ‘গাণিতিক’ মান আছে (জরীর)। ‘আলিফ লাম মীম’ মিলে গাণিতিক মান দাঁড়ায় ৭১ (আলিফ ১, লাম ৩০ এবং মীম ৪০)। এমতাবস্থায় সূরার শুরুতে ‘আলিফ লাম মীম’ ব্যবহারের তাৎপর্য এটি হতে পারে, এ সূরাতে যে বিষয় বর্ণিত হয়েছে (ইসলামের প্রতিষ্ঠার পর প্রাথমিক স্থিতিশীলতা) তা প্রকাশিত হতে ৭১ বছর সময় লাগবে, (২) আল্লাহর নির্দিষ্ট গুণাবলিজ্ঞাপক শব্দসংক্ষেপ (যাতে একটি অক্ষর দ্বারা একটি শব্দ নির্দেশ করে) যেমন পূর্বেই বলা হয়েছে, মুকাত্তায়াতযুক্ত সূরার বিষয়বস্তু আল্লাহ তা’লার সে গুণাবলির সাথে সম্বন্ধ রাখে, যে গুণগুলো সংশ্লিষ্ট সূরার ‘মুকাত্তায়াতে’ নিহিত আছে। এখানে ‘মুকাত্তায়াত’ হিসাবে ‘আলিফ লাম মীম’ ব্যবহৃত হয়েছে, যার অর্থ ‘আমি আল্লাহ সর্বজ্ঞ’। হযরত ইবনে আব্বাস (রা.) ও হযরত ইবনে মাসউদ (রা.) এ অর্থ করেছেন, এখানে ‘আলিফ’ মানে ‘আনা’, ‘লাম’ মানে ‘আল্লাহ’, ‘মীম’ মানে ‘আলামু’, একত্রে ‘আনাল্লাহু আলামু’ (আমি আল্লাহ সর্বজ্ঞ)। কারো কারো মতে ‘আলিফ’ মানে আল্লাহ, ‘লাম’ মানে জিবরাঈল, আর ‘মীম’ মানে মুহাম্মদ (সা.), যার তাৎপর্য হলো- এ সূরার মূল বিষয়বস্তু সম্পর্কিত ঐশী জ্ঞান আল্লাহর কাছ থেকে জিবরাঈলের মাধ্যমে মুহাম্মদ (সা.)-কে দেওয়া হয়েছে। এ শব্দসংক্ষেপণ বা ‘মুকাত্তায়াত’ কুরআনের অবিচ্ছেদ্য অংশ, যা ওহীর মাধ্যমে এসেছে (বুখারী)। ৬৭:১৩; ঘ. ২:৪৪, ৮৪; ২:১১১; ২:২৭৮; ৪:৭৮; ৫:৫৬; ৮:৪; ৯:৭১; ২০:১৫; ২৭:৪; ৩০:৩২; ৩১:৫; ৭৩:২১; ৫. ২:১৯৬, ২৫৫, ২৬৩, ২৬৮; ৩:৯৩; ৮:৪; ৯:৩৪; ১৩:২৩; ১৪:৩২; ২২:৩৬; ২৮:৫৫; ৩২:১৭; ৪২:৩৯।

ذٰلِکَ الۡکِتٰبُ لَا رَیۡبَ ۚۖۛ فِیۡہِ ۚۛ ہُدًی لِّلۡمُتَّقِیۡنَ ۙ﴿۳﴾

৩
এটি১৭ সেই সর্বাঙ্গীণ-সম্পূর্ণ১৭-ক গ্রন্থ, কদেখুন: ২:২৪; ১০:৩৮; ৩২:৩; ৪১:৪৩যাতে কোনো সন্দেহ নাই। খদেখুন: ২:১৮৬; ৩:১৩৯; ৩১:৪(এ হল( মুত্তাকীদের জন্য পথপ্রদর্শক,১৮,১৯
১৭। ‘যালিকা’ মানে ‘তা’ বা ‘সেটা’। কখনো কখনো ‘এটা’ বা ‘এ’ অর্থেও ব্যবহৃত হয় (আকরাব)। এ শব্দ যে বস্তু বা বিষয়ের পূর্বে ব্যবহৃত হয় সে বস্তু বা বিষয়ের উচ্চমর্যাদা ও সম্মান প্রকাশ পায়। শব্দটি শ্রদ্ধা ও সম্মান নির্দেশক। শব্দটি দ্বারা এখানে বুঝানো হয়েছে গ্রন্থটি গুণ, জ্ঞান ও সম্মানের দিক দিয়ে এতই উচ্চপর্যায়ের যে, পাঠকের পক্ষে তা অনুধাবন করা কঠিন (ফাতহ)।
১৭-ক। ‘আল’ ইংরেজি ‘দি’ শব্দটির মতোই পাঠকের জানা বস্তুকে নির্দিষ্ট করার জন্য ব্যবহৃত হয়। এ হিসাবে ‘যালিকাল কিতাব’ মানে ‘এটি সেই কিতাব’ অর্থাৎ প্রতিশ্রুত কিতাব। একটি বস্তু বা ব্যক্তির মাঝে যতগুলো ভালো গুণ থাকতে পারে, এর সমষ্টিকে বুঝাতেও এ ‘আল’ ব্যবহৃত হয়। এদিক থেকে ‘যালিকাল কিতাব’-এর অর্থ দাঁড়ায় এটা এমনই একটি পুস্তক, যাতে পুস্তকের সকল গুণই বিদ্যমান। অন্যকথায় এর অর্থ, এটাই একমাত্র কামিল বা পূর্ণাঙ্গ কিতাব।
১৮। ‘রাইব’ অর্থ মনের অস্বস্তি, সন্দেহ, যন্ত্রণা, বিপদ ও কুধারণা, মিথ্যা অপবাদ ও দুর্নাম (আকরাব)। এ আয়াতের অর্থ এটা নয় যে, কেউ কোনোদিন কুরআন সম্বন্ধে সন্দেহ পোষণ করবে না। বরং এ আয়াতে বলা হয়েছে, ন্যায়নিষ্ঠ ব্যক্তি মুক্ত মনে পড়লে এর মাঝে সন্দেহাতীতভাবে নিরাপদ ও নিশ্চিত পথের সন্ধান পাবে।
১৯। ‘মুত্তাকী’ শব্দটি ‘ওয়াকা’ থেকে নির্গত, যার অর্থ ‘ক্ষতিকর বস্তু থেকে বেঁচে থাকা’। ‘বিকায়া’ অর্থ ‘বর্ম’, ‘ইত্তাকা বিহি’ (মুত্তাকী, ইত্তাকার কর্তা) অর্থ সে একে বা তাকে বর্মরূপে গ্রহণ করল (লেইন)। হযরত রসূল করীম (সা.)-এর একজন প্রসিদ্ধ সাহাবী উবাই বিন কাব (রা.) ‘তাকওয়া’-এর ব্যাখ্যা দিতে গিয়ে সুন্দরভাবে বলেছেন, ‘মুত্তাকী সেই ব্যক্তি যে কাঁটাভরা জঙ্গলের ভিতর দিয়ে এরূপ সাবধানে চলে যেন তার কাপড়চোপড় কাঁটায় আটকে না যায় বা এদের শাখাপ্রশাখায় লেগে ছিঁড়ে না যায়’ (কাসীর)। অতএব মুত্তাকী হলেন এমন ব্যক্তি যিনি আল্লাহকে ঢাল, বর্ম বা আশ্রয়রূপে গ্রহণ করে অতি সাবধানে সর্বদা পাপকর্ম থেকে আত্মরক্ষা করেন এবং নিজের কর্তব্য সযত্নে পালন করে থাকেন। ‘মুত্তাকীদের জন্য হিদায়াত’ (পথপ্রদর্শক) শব্দগুলো দিয়ে এটাই বুঝায় যে, কুরআনে যে পথ দেখানো হয়েছে তা অনন্ত-অসীম। এটা মানুষকে সীমাহীন আধ্যাত্মিক উন্নতি লাভে সাহায্য করে এবং আল্লাহ তা’লার ক্রমবর্ধমান অনুগ্রহ লাভের জন্য মানুষকে ক্রমাগতভাবে যোগ্য হতে যোগ্যতম করে তোলে।

الَّذِیۡنَ یُؤۡمِنُوۡنَ بِالۡغَیۡبِ وَیُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَمِمَّا رَزَقۡنٰہُمۡ یُنۡفِقُوۡنَ ۙ﴿۴﴾

৪
গদেখুন: ৫:৯৫; ৬:১০৪; ২১:৫০; ৩৫:১৯; ৩৬:১২; ৫০:৩৪; ৫৭:২৬যারা অদৃশ্যে২০ বিশ্বাস স্থাপন করে এবং নামায২১ কায়েম করে আর আমরা তাদের যা২২ দিয়েছি তা থেকে খরচ করে।
২০। ‘আল-গাইব’ অর্থ অদৃশ্য বা গোপন বস্তু, অনুপস্থিত, অদেখা, বহুদূরের বস্তু (আকরাব)। আল্লাহ, ফেরেশতা, কিয়ামতের দিন ইত্যাদি ‘আল-গাইব’। কুরআনে এ শব্দটি অবাস্তব বা কল্পিত কোনো বস্তুর জন্য ব্যবহৃত হয় নি। অদৃশ্য অথচ নিশ্চিত ও সত্য বস্তুর জন্যই ব্যবহৃত হয়েছে (৩২:৭, ৪৯:১৯)। অতএব পাশ্চাত্যের ভ্রান্ত সমালোচকদের মতো অন্য কারো এরূপ ধারণা করা অন্যায় যে, ইসলাম তার অনুসারীদের ওপর রহস্যময় বিশ্বাস চাপিয়ে দেয় এবং এতে আস্থা স্থাপনের আহ্বান জানায়। ‘গাইব’ শব্দটির তাৎপর্য এতটুকুই যে, মানবের পঞ্চন্দ্রিয় দিয়ে সকল বস্তুকে জানা যায় না। তথাপি যুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে সেসব বস্তুর অস্তিত্বের ভূরি ভূরি প্রমাণ পাওয়া যায়। ইন্দ্রিয়-গ্রাহ্যতার বাইরে থাকলেই বস্তুটিকে অযৌক্তিক মনে করা ভুল। যে-সব ‘অদেখা’ জিনিসে বিশ্বাস আনার জন্য ইসলাম আহ্বান জানায় এদের কোনোটিই যুক্তির বাইরে নয়। পৃথিবীতে এমন অনেক অদৃশ্য বস্তু আছে, যা দেখা যায় না বটে, কিন্তু অকাট্য যুক্তি দ্বারা এদের অস্তিত্বের প্রমাণ সন্দেহাতীতভাবে লাভ করা যায়। ২১ ও ২২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ৮৭:১৫; ৯১:১০।
২১। ‘যারা নামায কায়েম করে’ অর্থাৎ যারা নামাযের বিধিবদ্ধ সকল শর্ত পূর্ণভাবে পালন করেই নামায আদায় করে। ‘আকামা’ শব্দের অর্থ সে বিষয়টাকে বা বস্তুটাকে সঠিকভাবে সঠিক স্থানে রাখল (লেইন)। আল্লাহ তা’লার সাথে মানুষের অভ্যন্তরীণ সম্পর্কের বহিঃপ্রকাশের নাম ইবাদত। আল্লাহর অনুগ্রহ মানুষের দেহমন ও আত্মাকে ঘিরে রেখেছে। অতএব পরিপূর্ণ ইবাদত তা-ই যার মাঝে দেহ ও আত্মা সমভাবে অংশগ্রহণ করে। উভয়ের অংশগ্রহণ ছাড়া ইবাদতের চেতনা ও সারবস্তু সুরক্ষিত থাকতে পারে না, কেননা যদিও হৃদয়ের নিবেদনই মূল বিষয় এবং শারীরিক ইবাদত বা উপাসনা খোলস বিশেষ, তথাপি খোলস বা আবরণ ছাড়া সারবস্তু সুরক্ষিত থাকতে পারে না। খোলস নষ্ট হয়ে গেলে সারবস্তুও নষ্ট হয়ে যায়।
২২। ‘রিযক’: আল্লাহ তা’লা মানুষকে যা কিছু দান করেছেন বা দান করেন, তা বস্তুই হোক বা অন্য কিছুই হোক, তা সবই ‘রিযক’ (মুফরাদাত)। মানুষের আধ্যাত্মিক কল্যাণের তিনটি দিকনির্দেশনা ও তিনটি অবস্থা এ আয়াতে ব্যক্ত হয়েছে। যথা- (১) তাকে সেসব সত্যতত্ত্বের ওপর বিশ্বাস স্থাপন করতে হবে, যা সে চোখে দেখতে পায় না এবং তার ইন্দ্রিয়সমূহেও ধরা পড়ে না, কারণ এরূপ বিশ্বাস প্রমাণ করে, তার মধ্যে ‘তাকওয়া’ বা ধর্মপরায়ণতা রয়েছে, (২) সে যখন এ মহাবিশ্বের দিকে তাকিয়ে চিন্তা করে এবং দেখতে পায়, এতে এক আশ্চর্যজনক সুপরিকল্পিত শৃঙ্খলা বিরাজমান তখন সে এই সিদ্ধান্তে উপনীত হয়, একজন স্রষ্টা আছেন এবং সেই স্রষ্টার সাথে সত্যিকার সম্বন্ধ স্থাপনের প্রবল ও অপ্রতিরোধ্য বাসনা তার মনকে আচ্ছন্ন করে ফেলে। এ বাসনাই তাকে ইবাদতে বা উপাসনায় প্রণত করে দেয়, (৩) অবশেষে যখন বিশ্বাসী ব্যক্তি তার স্রষ্টার সাথে জীবন্ত সম্পর্ক স্থাপনে কৃতকার্য হয় তখন সে নিজের মধ্যে মানবসেবার এক বিশেষ অনুপ্রেরণা অনুভব করে।

وَالَّذِیۡنَ یُؤۡمِنُوۡنَ بِمَاۤ اُنۡزِلَ اِلَیۡکَ وَمَاۤ اُنۡزِلَ مِنۡ قَبۡلِکَ ۚ وَبِالۡاٰخِرَۃِ ہُمۡ یُوۡقِنُوۡنَ ؕ﴿۵﴾

৫
কদেখুন: ২:১৩৭,২৮৬; ৩:২০০; ৪:৬১,১৩৭,১৬৩; ৫:৬০আর যারা তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতে ঈমান আনে এবং যা তোমার পূর্বে২৪ অবতীর্ণ করা হয়েছে (তাতেও ঈমান আনে) আর খদেখুন: ৬:৯৩; ২৭:৪; ৩১:৫\*তারা আখিরাতে২৫ দৃঢ়বিশ্বাস রাখে।২৩গদেখুন: ২:১৫৮; ৩১:৬ঘদেখুন: ২৩:২; ২৮:৬৮; ৩১:৬
২৩। আল্লাহ তা’লা কর্তৃক প্রেরিত সকল নবীর প্রতি বিশ্বাস স্থাপনের কেন্দ্রবিন্দুরূপে মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)-এর প্রতি বিশ্বাস স্থাপন প্রয়োজন (২:২৮৬, ৪:৬৬ ও ১৩৭)।
২৪। ইসলাম নিজ অনুসারীদের জন্য এ বিশ্বাসও অপরিহার্য করেছে যে, পূর্বেও আল্লাহর নবীগণ ঐশী শিক্ষা এনেছিলেন, কেননা আল্লাহ তা’লা সকল জাতিতেই তাঁর রসূল প্রেরণ করেছেন (১৩:৮, ৩৫:২৫)।
২৫। ‘আল-আখিরাত’ অর্থ: (ক) শেষ আবাস অর্থাৎ পরকাল, (খ) রসূল করীম (সা.)-এর পরবর্তী সময়ে শরীয়তসংবলিত নয় এমন যে-সব ওহী-ইলহাম বা ঐশীবাণী অবতীর্ণ হবে সেগুলো। দ্বিতীয় অর্থটি কুরআনের ৬২:৩-৪ আয়াতে ব্যাখ্যা করা হয়েছে, যেখানে কুরআন মহানবী (সা.)-এর দুটি আবির্ভাবের সংবাদ দিয়েছে। তাঁর প্রথম আবির্ভাব ঘটেছিল খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীতে যখন তাঁর কাছে কুরআন অবতীর্ণ হয়েছিল। তাঁর দ্বিতীয় আবির্ভাবের কথা ছিল আখেরী জামানাতে (অর্থাৎ শেষ যুগে) তাঁর একজন পূর্ণ অনুসারীর সত্তার মাধ্যমে (বুখারী, কিতাবুত তফসীর দ্রষ্টব্য)। এ দ্বিতীয় আবির্ভাবের ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়েছে প্রতিশ্রুত মসীহ ও মাহদী (আ.)-এর মাধ্যমে। ৬০; ৬:৯৩; ৫৮:২৩; ঘ. ৪:১৪৩।

اُولٰٓئِکَ عَلٰی ہُدًی مِّنۡ رَّبِّہِمۡ ٭ وَاُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿۶﴾

৬
এরাই তাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে (আগত) হিদায়াতের ওপর প্রতিষ্ঠিত এবং এরাই সফল।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا سَوَآءٌ عَلَیۡہِمۡ ءَاَنۡذَرۡتَہُمۡ اَمۡ لَمۡ تُنۡذِرۡہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۷﴾

৭
নিশ্চয় যারা অস্বীকার করেছে, তুমি তাদের সতর্ক করো বা সতর্ক না করো, (তা) তাদের জন্য সমান; তারা ঈমান আনবে না।২৬কদেখুন: ২৬:১৩৭; ৩৬:১১
২৬। এ আয়াতে সেসব অবিশ্বাসীদের কথা বলা হয়েছে, যারা সত্যের প্রতি সম্পূর্ণ উদাসীন, এমনকি এ ব্যাপারে তারা সম্পূর্ণ বেপরোয়া। তাদেরকে সাবধান করা আর না করা সমান। তাদের সম্বন্ধে এটাই বলা হয়েছে, যতদিন তারা এ অবস্থায় থাকবে তারা বিশ্বাস আনবে না।

خَتَمَ اللّٰہُ عَلٰی قُلُوۡبِہِمۡ وَعَلٰی سَمۡعِہِمۡ ؕ وَعَلٰۤی اَبۡصَارِہِمۡ غِشَاوَۃٌ ۫ وَّلَہُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ﴿٪۸﴾

৮
খদেখুন: ৪:১৫৬; ৬:২৬,৪৭; ৭:১০২,১৮০; ১০:৭৫; ১৬:১০৯; ৪৫:২৪; ৮৩:১৫আল্লাহ তাদের হৃদয়ে ও তাদের কানে মোহর২৭ মেরে দিয়েছেন, আর তাদের চোখের ওপর রয়েছে পর্দা এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি।
সূরা আল-বাকারা - রুকু ১
২৭। যে-সকল অঙ্গপ্রত্যঙ্গ বহুদিন অব্যবহৃত অবস্থায় থাকে সেগুলো শুকিয়ে ক্ষীণ ও অকর্মণ্য হয়ে যায়। এখানে উল্লিখিত অবিশ্বাসীদের অবস্থা এমনই যে, তারা সত্যকে উপলব্ধির জন্য তাদের হৃদয় কিংবা কানকে ব্যবহার করে না। কাজেই তারা তাদের বুঝার ও শোনার শক্তি হারিয়ে ফেলে। ‘আল্লাহ তাদের হৃদয়ে ও তাদের কানে মোহর মেরে দিয়েছেন’- বাক্যটি সেসব ব্যক্তির প্রতি আরোপ করা হয়েছে যারা ইচ্ছা করেই উদাসীনতা দেখাতে তৎপর। উদাসীনতার ফলে তাদের ইন্দ্রিয়সমূহে বৈকল্য ঘটেছে ও শিথিলতা দেখা দিয়েছে। এ বৈকল্য ও শিথিলতা ঘটানোর ক্রিয়াটি আল্লাহর প্রতি আরোপ করা হয়েছে। এখানে আল্লাহকে ‘কর্তৃকারকে’ দেখানো হয়েছে, কারণ প্রাকৃতিক নিয়মকানুন আল্লাহর কাছ থেকেই আগত এবং তাঁরই ইচ্ছায় প্রতিটি কার্যকারণ প্রাকৃতিক নিয়মে ক্রিয়াশীল হয়।

وَمِنَ النَّاسِ مَنۡ یَّقُوۡلُ اٰمَنَّا بِاللّٰہِ وَبِالۡیَوۡمِ الۡاٰخِرِ وَمَا ہُمۡ بِمُؤۡمِنِیۡنَ ۘ﴿۹﴾

৯
আর মানুষের মাঝে কিছু এমনও আছে যারা বলে, গদেখুন: ২:১৭৮; ৩:১১৫; ৪:৪০‘আমরা আল্লাহকে ও পরকালে ঈমান রাখি;’ অথচ তারা আদৌ মুমিন নয়।২৮
২৮। এখানে আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপনের উল্লেখ করা হয়েছে। ইসলামের অন্যান্য মৌলিক বিশ্বাসগুলোর উল্লেখ করা হয় নি, কারণ আল্লাহর প্রতি বিশ্বাস ও শেষ দিবসের প্রতি বিশ্বাস যথাক্রমে ইসলামী বিশ্বাসের প্রথম ও শেষ ধাপ এবং এ দুটি বিষয়ে বিশ্বাস স্থাপনের মাধ্যমে প্রকৃতপক্ষে অন্যান্য বিশ্বাসগুলোও অন্তর্ভুক্ত হয়ে যায়, কেননা কুরআনেরই অন্যত্র বলা হয়েছে, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপনের মাঝেই পরোক্ষভাবে ফেরেশতার প্রতি ও ঐশী পুস্তকাদির প্রতি বিশ্বাস প্রকাশ পায় (৬:৯৩)। ২৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

یُخٰدِعُوۡنَ اللّٰہَ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا ۚ وَمَا یَخۡدَعُوۡنَ اِلَّاۤ اَنۡفُسَہُمۡ وَمَا یَشۡعُرُوۡنَ ؕ﴿۱۰﴾

১০
ঘদেখুন: ৯:৬৪,৬৫তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে প্রতারিত২৯ করার চেষ্টা করে। অথচ তারা নিজেদের ছাড়া অন্য কাউকে প্রতারিত করে না, কিন্তু তারা বুঝে না।
২৯। ‘খাদাআহু’ মানে সে তাকে ধোঁকা দিতে চাইল, কিন্তু পারল না। (খাদাআহু- খা দাল আইন) মানে সে চেষ্টা দ্বারা তাকে ঠকিয়ে দিল, সে তাকে পরিত্যাগ করল (বাকা)। প্রথম শব্দটি ধোঁকাবাজের অকৃতকার্যতা এবং দ্বিতীয় শব্দটি তার কৃতকার্যতার ক্ষেত্রে ব্যবহৃত হয় (লেইন)।