৩১

لقمان

সূরা লুকমান

Luqman

মক্কী ৩৫ আয়াত ৪ রুকু পারা ২১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩৫ আয়াত এবং ৪ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

الٓـمّٓ ۚ﴿۲﴾

২
খদেখুন: ৩০:২‘আনাল্লাহু আলামু’ অর্থাৎ আমি আল্লাহ সর্বজ্ঞ।

تِلۡکَ اٰیٰتُ الۡکِتٰبِ الۡحَکِیۡمِ ۙ﴿۳﴾

৩
গদেখুন: ১০:২এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত,২৩০১ঘদেখুন: ১৬:৯০; ২৭:৩; ২:৪; ৫:৫৬; ৯:৭১; ২৭:৪চদেখুন: ২:৬
২৩০১। কুরআন একটি অত্যাশ্চর্য গ্রন্থ। এতে বর্ণিত এমন কোনো তথ্য, নীতি-আদর্শ ও তত্ত্ব নাই যা প্রাচীন জ্ঞানবিজ্ঞান দ্বারা কিংবা আধুনিক বৈজ্ঞানিক উদ্‌ঘাটন ও আবিষ্কারাদির দ্বারা ভুল ও অসত্য বলে প্রতিপন্ন হয়েছে। শতাব্দীর পর শতাব্দী পার হয়ে সহস্রাধিক বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এতে সামান্য ভুলভ্রান্তি বা ত্রুটিবিচ্যুতি পরিলক্ষিত হয় নি। এমনকি নবযুগের নব্য চাহিদার প্রেক্ষিতেও এতে কোনো অপূর্ণতা ধরা পড়ে নি। কুরআন চিরসত্যের পবিত্র গ্রন্থ।

ہُدًی وَّرَحۡمَۃً لِّلۡمُحۡسِنِیۡنَ ۙ﴿۴﴾

৪
সৎকর্মপরায়ণদের জন্য হিদায়াত এবং রহমতস্বরূপ,

الَّذِیۡنَ یُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَیُؤۡتُوۡنَ الزَّکٰوۃَ وَہُمۡ بِالۡاٰخِرَۃِ ہُمۡ یُوۡقِنُوۡنَ ؕ﴿۵﴾

৫
যারা নামায কায়েম করে, যাকাত দেয় এবং পরকালেও দৃঢ়বিশ্বাস রাখে।

اُولٰٓئِکَ عَلٰی ہُدًی مِّنۡ رَّبِّہِمۡ وَاُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿۶﴾

৬
এরাই তারা- যারা তাদের প্রতিপালক- প্রভুর পক্ষ থেকে (অবতীর্ণ) হিদায়াতে প্রতিষ্ঠিত আর এরাই সফলকাম।

وَمِنَ النَّاسِ مَنۡ یَّشۡتَرِیۡ لَہۡوَ الۡحَدِیۡثِ لِیُضِلَّ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ بِغَیۡرِ عِلۡمٍ ٭ۖ وَّیَتَّخِذَہَا ہُزُوًا ؕ اُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ مُّہِیۡنٌ ﴿۷﴾

৭
আর এক শ্রেণির মানুষ রয়েছে যারা না জেনেই আল্লাহর পথ থেকে (মানুষদের) বিপথগামী করার জন্য অবান্তর-অসার বিষয় গ্রহণ করে,২৩০২ আর একে (অর্থাৎ আল্লাহর পথকে) ঠাট্টাবিদ্রুপের লক্ষ্যস্থল বানায়। এরাই তারা- যাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি।
২৩০২। মানবজীবন খুবই অর্থপূর্ণ। বিরাট উদ্দেশ্য ও মহান লক্ষ্য পূরণের জন্য সৃষ্টি করা হয়েছে, কিন্তু দুর্বলচেতা হীনমনা ব্যক্তিরা তাদের মহামূল্যবান সময়কে অপব্যয় করে এবং তাদের শক্তিনিচয়কে হেলাফেলায় ও অপকর্মে কাটিয়ে দেয় (২৩:১১৬)।

وَاِذَا تُتۡلٰی عَلَیۡہِ اٰیٰتُنَا وَلّٰی مُسۡتَکۡبِرًا کَاَنۡ لَّمۡ یَسۡمَعۡہَا کَاَنَّ فِیۡۤ اُذُنَیۡہِ وَقۡرًا ۚ فَبَشِّرۡہُ بِعَذَابٍ اَلِیۡمٍ ﴿۸﴾

৮
আর তার কাছে যখন আমাদের আয়াতসমূহ পড়ে শোনানো হয়, তখন সে অহংকারভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে তা শুনতেই পায় নি। তার উভয় কানে যেন বধিরতা রয়েছে। অতএব তুমি তাকে এক যন্ত্রণাদায়ক আযাবের সংবাদ দাও।

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَہُمۡ جَنّٰتُ النَّعِیۡمِ ۙ﴿۹﴾

৯
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাতসমূহ।

خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ وَعۡدَ اللّٰہِ حَقًّا ؕ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۱۰﴾

১০
তারা সেখানে চিরকাল থাকবে। (এটা) আল্লাহর সত্য প্রতিশ্রুতি। আর তিনি মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।