الروم
Ar-Rum
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬১ আয়াত এবং ৬ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
এ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল, যদিও এর অবতীর্ণ হবার কোনো সুনির্দিষ্ট তারিখ নির্ণয় করা কঠিন। নির্ভরযোগ্য অধিকাংশ বিশেষজ্ঞ একে অবশ্য নবুওয়তের ৬ষ্ঠ বা ৭ম বছরের দিকে অবতীর্ণ সূরা বলে মনে করেন। কেননা সে সময়েই পারসিকদের বিজয় অভিযান, যার প্রতি এই সূরায় ইঙ্গিত রয়েছে, এর উচ্চতম শিখরে উপনীত হয়েছিল। পারস্য সৈন্যরা তখন কনস্টান্টিনোপলের দ্বারপ্রান্তে পৌঁছে আঘাত হানে এবং রোমানদের গ্লানি ও অপমান নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে। পূর্ববর্তী সূরার শেষের দিকে বলা হয়েছিল, এ পৃথিবীর জীবন ক্রীড়াকৌতুক করতেই শেষ হয়ে যায়। তাই সত্যিকার ও মহৎ উদ্দেশ্যে যদি পার্থিব জীবন অতিবাহিত করা না যায় তাহলে মানুষ কখনোই সেই অনন্ত জীবন, যে জীবনে আল্লাহর সন্তুষ্টি বিরাজমান, সেই আধ্যাত্মিক জীবনের অধিকারী হতে পারে না। আলোচ্য সূরাটি এই ভবিষ্যদ্বাণী দ্বারা শুরু হয়েছে, মুমিনদেরকে এক কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারা অবশ্য সাফল্যের সাথে এই নির্যাতন ও উৎপীড়নের কাল অতিক্রম করবে এবং তাদের ত্যাগ ও কুরবানীর বিনিময়ে তাদের জন্য ঐশী অনুগ্রহ ও আশিসের দ্বার খুলে দেওয়া হবে।
সূরাটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অসত্য ও অবিশ্বাসী শক্তির পরাজয় এবং ইসলামের উত্থান ও অগ্রগতির ঘোষণা। অত্যন্ত জোরালো ভাষায় ও সন্দেহাতীতরূপে সূরাটিতে বলা হয়েছে, অতীতের সব ব্যবস্থা ও রীতিনীতি ধ্বংস হয়ে যাবে এবং এর ধ্বংসাবশেষ থেকেই পুনরায় একটি নতুন ও উন্নততর ব্যবস্থা গড়ে উঠবে। অতঃপর রোমানরাই পারসিকদের ওপর বিজয়ী হবে- এই ভবিষ্যদ্বাণী সহকারে সূরাটি শুরু হয়েছে। বস্তুত এই ভবিষ্যদ্বাণীটি এমন এক সময়ে করা হয়েছিল যখন পারস্য বাহিনী অপ্রতিরোধ্য গতিতে সামনে ধাবমান এবং রোমানরা গ্লানি ও পরাজয়ের শেষ সীমায় উপনীত। তখন একথা চিন্তা করাও মানব বুদ্ধিবিবেচনা এমনকি কল্পনাতেও কঠিন ছিল যে, তিন থেকে নয় বছরের মধ্যে অবস্থার আমূল পরিবর্তন সাধিত হবে এবং যে পারসিকরা আজ বিজয়ী তারাই পরাস্ত হবে। অথচ অত্যন্ত অসাধারণ ও অভূতপূর্বভাবে এই ভবিষ্যদ্বাণীটি পূর্ণ হয়েছিল। ভবিষ্যদ্বাণীটির পূর্ণতা আরো একটি গভীর তাৎপর্যময় বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তা হলো, বাহ্যিকভাবে দুর্বল ও অসহায় মুসলমানদের মোকাবিলায় কাফিরদের শক্তিসামর্থ্য যদিও অত্যন্ত প্রবল তবুও তারাই একদিন মুসলমানদের নিকট পরাজিত হবে এবং ইসলাম ক্রমাগত শক্তি সঞ্চয় করে অগ্রগতির দিকে এগিয়ে যাবে। এরপর সূরাটিতে আল্লাহর অপার শক্তি ও ক্ষমতার ধারণা দিতে গিয়ে আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টিতত্ত্ব, দিনরাতের পালাক্রমে আগমন, বিশ্বজগতের মধ্যে বিরাজিত ঐক্যসূত্র নির্ভুল পরিকল্পনার প্রকাশ এবং অত্যন্ত নগণ্য অবস্থা থেকে মানবসৃষ্টির প্রসঙ্গ বর্ণিত হয়েছে। এসব বিষয় একথা বুঝানোর জন্যই এক অনিবার্য ও অপরিহার্য সিদ্ধান্ত হিসাবে উল্লিখিত হয়েছে যে, সেই আল্লাহ, যিনি এমন অপার ও অনন্ত ক্ষমতার অধিকারী, তিনি অবশ্যই ইসলামকে এক ক্ষুদ্রাতিক্ষুদ্র বীজ হতে এক মহামহিরুহে পরিণত করতে সক্ষম, যার সুশীতল ছায়াতলে একদিন সমগ্র বিশ্বমানবতা আশ্রয় লাভ করবে। বস্তুত ইসলাম অবশ্যই সফলকাম হবে, কেননা এ হচ্ছে দীনে ফিতরত বা প্রকৃতিসম্মত ধর্ম। ইসলাম মানুষের বিবেক, যুক্তি ও স্বাভাবিক বুদ্ধিবিবেচনার প্রতি আহ্বান জানায়। এভাবেই একদিন আরবের বুকে ইসলাম এক মহান ও আশ্চর্য বিপ্লব সাধন করবে। একটি জাতি যারা নৈতিকতার বিচারে আজ মৃত অবস্থায় পড়ে আছে, তারাই একদিন দীর্ঘ যুগের গভীর নিদ্রা থেকে জাগ্রত হবে এবং হযরত মুহাম্মদ (সা.)-এর আধ্যাত্মিক প্রস্রবণের পানি পান করে আধ্যাত্মিক জগতের মশালবাহী হবে আর পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের বাণীকে বহন করে নিয়ে যাবে।
সূরাটির শেষের দিকে এই মন্তব্য করা হয়েছে, ইসলামের বিরুদ্ধে নির্যাতন ও অত্যাচার চালিয়ে এর অগ্রগতিকে রোধ করা সম্ভব নয়। পরিণামে সত্যই বিজয়ী হয় এবং মিথ্যা পরাভূত ও অপমানিত হয়। এই চিরন্তন নিয়ম সকল নবী-রসূলের যুগেই প্রতিষ্ঠিত হয়েছিল এবং হযরত মুহাম্মদ (সা.)-এর সময়েও একথা বলা হয়েছে, তিনি যেন ধৈর্য ও সহিষ্ণুতার সাথে বিরুদ্ধবাদীদের অত্যাচার ও হাসিঠাট্টাকে সহ্য করে যান, কেননা তাঁকে অচিরেই আল্লাহ তা’লার সাহায্য ও বিজয় দান করা হবে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
الٓـمّٓ ۚ﴿۲﴾
فِیۡۤ اَدۡنَی الۡاَرۡضِ وَہُمۡ مِّنۡۢ بَعۡدِ غَلَبِہِمۡ سَیَغۡلِبُوۡنَ ۙ﴿۴﴾
فِیۡ بِضۡعِ سِنِیۡنَ ۬ؕ لِلّٰہِ الۡاَمۡرُ مِنۡ قَبۡلُ وَمِنۡۢ بَعۡدُ ؕ وَیَوۡمَئِذٍ یَّفۡرَحُ الۡمُؤۡمِنُوۡنَ ۙ﴿۵﴾
بِنَصۡرِ اللّٰہِ ؕ یَنۡصُرُ مَنۡ یَّشَآءُ ؕ وَہُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ۙ﴿۶﴾
وَعۡدَ اللّٰہِ ؕ لَا یُخۡلِفُ اللّٰہُ وَعۡدَہٗ وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَعۡلَمُوۡنَ ﴿۷﴾
یَعۡلَمُوۡنَ ظَاہِرًا مِّنَ الۡحَیٰوۃِ الدُّنۡیَا ۚۖ وَہُمۡ عَنِ الۡاٰخِرَۃِ ہُمۡ غٰفِلُوۡنَ ﴿۸﴾
اَوَلَمۡ یَتَفَکَّرُوۡا فِیۡۤ اَنۡفُسِہِمۡ ۟ مَا خَلَقَ اللّٰہُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَیۡنَہُمَاۤ اِلَّا بِالۡحَقِّ وَاَجَلٍ مُّسَمًّی ؕ وَاِنَّ کَثِیۡرًا مِّنَ النَّاسِ بِلِقَآیِٔ رَبِّہِمۡ لَکٰفِرُوۡنَ ﴿۹﴾
اَوَلَمۡ یَسِیۡرُوۡا فِی الۡاَرۡضِ فَیَنۡظُرُوۡا کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ ؕ کَانُوۡۤا اَشَدَّ مِنۡہُمۡ قُوَّۃً وَّاَثَارُوا الۡاَرۡضَ وَعَمَرُوۡہَاۤ اَکۡثَرَ مِمَّا عَمَرُوۡہَا وَجَآءَتۡہُمۡ رُسُلُہُمۡ بِالۡبَیِّنٰتِ ؕ فَمَا کَانَ اللّٰہُ لِیَظۡلِمَہُمۡ وَلٰکِنۡ کَانُوۡۤا اَنۡفُسَہُمۡ یَظۡلِمُوۡنَ ؕ﴿۱۰﴾