৩

آل عمران

সূরা আলে ইমরান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ

اِنَّ فِیۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَاخۡتِلَافِ الَّیۡلِ وَالنَّہَارِ لَاٰیٰتٍ لِّاُولِی الۡاَلۡبَابِ ﴿۱۹۱﴾ۚۙ

১৯১
খদেখুন: ৬১:৩-৪নিশ্চয় আকাশসমূহ ও পৃথিবীর সৃজনে এবং রাত ও দিনের আবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শনাবলি রয়েছে।৫৪৬
৫৪৬। আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টিতে এবং পালাক্রমে রাত ও দিনের আবর্তনের মাঝে যে শিক্ষা মানুষের জন্য রয়েছে তা হলো, মানুষকে ইহলৌকিক ও পারলৌকিক উভয়বিধ উন্নতি অর্জনের জন্য সৃষ্টি করা হয়েছে এবং সে যদি সৎভাবে ও ধর্মপথে নিজেকে পরিচালিত করে তাহলে তার জীবনে দুঃখকষ্ট ও অন্ধকার দূর হয়ে সুখ ও উজ্জ্বলতা আসবেই।

الَّذِیۡنَ یَذۡکُرُوۡنَ اللّٰہَ قِیٰمًا وَّقُعُوۡدًا وَّعَلٰی جُنُوۡبِہِمۡ وَیَتَفَکَّرُوۡنَ فِیۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۚ رَبَّنَا مَا خَلَقۡتَ ہٰذَا بَاطِلًا ۚ سُبۡحٰنَکَ فَقِنَا عَذَابَ النَّارِ ﴿۱۹۲﴾

১৯২
কদেখুন: ৪:১০৪; ১০:১৩; ৩৯:১০; ৬২:১১যারা দাঁড়িয়ে ও বসে এবং পার্শ্বদেশে শায়িত অবস্থায়ও আল্লাহকে স্মরণ করে আর আকাশসমূহ ও পৃথিবীর সৃজন সম্পর্কে চিন্তাভাবনা করে (তারা স্বতঃস্ফূর্তভাবে বলে), খদেখুন: ৩৮:২৮হে আমাদের প্রতিপালক-প্রভু! তুমি এটি (অর্থাৎ মহাবিশ্ব) কদেখুন: ৪:১২৫; ১৬:৯৮; ২০:১১৩বৃথা৫৪৭ সৃষ্টি করো নি। তুমি পবিত্র। অতএব তুমি আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো।
৫৪৭। যে সুসংহত বিশ্বজগতের দিকে পূর্বের আয়াতে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তা নিশ্চয় কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া খামখেয়ালিভাবে সৃষ্টি করা হয় নি। মানুষকে কেন্দ্র করে এ বিশাল জগৎ ও তার মধ্যকার সবকিছুর সৃষ্টি মানুষকে এক মহান মর্যাদায় অধিষ্ঠিত করে এবং সাথে সাথে তাকে সৃষ্টি করার বিরাট উদ্দেশ্য সম্বন্ধেও সচেতন করে তোলে। মহাবিশ্বের প্রাকৃতিক দৃশ্যে যখন আধ্যাত্মিক তত্ত্বাবলি ও তাৎপর্য সম্বন্ধে মানুষ স্বীয় ধ্যানধারণাকে প্রসারিত. করে তখন এর সংবদ্ধতা, সংযোগ ও শৃঙ্খলার পরিপূর্ণতা তথা স্রষ্টার অপরিসীম প্রজ্ঞা দ্বারা সে এতই অভিভূত হয়ে পড়ে যে, তার সত্তার গভীরতমস্থল থেকে এ বাক্য উৎসারিত হয়ে ওঠে, ‘হে আমাদের প্রতিপালক- প্রভু! তুমি এটি (অর্থাৎ মহাবিশ্ব) বৃথা সৃষ্টি করো নি।’

رَبَّنَاۤ اِنَّکَ مَنۡ تُدۡخِلِ النَّارَ فَقَدۡ اَخۡزَیۡتَہٗ ؕ وَمَا لِلظّٰلِمِیۡنَ مِنۡ اَنۡصَارٍ ﴿۱۹۳﴾

১৯৩
হে আমাদের প্রতিপালক-প্রভু! তুমি যাকে আগুনে প্রবেশ করাও তাকে তুমি অবশ্যই লাঞ্ছিত করেছ। আর সীমালঙ্ঘনকারীদের কোনো সাহায্যকারী নাই।

رَبَّنَاۤ اِنَّنَا سَمِعۡنَا مُنَادِیًا یُّنَادِیۡ لِلۡاِیۡمَانِ اَنۡ اٰمِنُوۡا بِرَبِّکُمۡ فَاٰمَنَّا ٭ۖ رَبَّنَا فَاغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَکَفِّرۡ عَنَّا سَیِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الۡاَبۡرَارِ ﴿۱۹۴﴾ۚ

১৯৪
খদেখুন: ১৬:৪২; ২২:৫৯,৬০হে আমাদের প্রতিপালক-প্রভু! নিশ্চয় আমরা এক আহ্বানকারীকে ঈমানের দিকে (এই বলে) আহ্বান জানাতে শুনেছি, ‘তোমরা তোমাদের প্রতিপালক-প্রভুর প্রতি ঈমান আনো;’ তাই আমরা ঈমান এনেছি। অতএব হে আমাদের প্রতিপালক-প্রভু! তুমি আমাদের পাপসমূহ৫৪৮ ক্ষমা করো এবং আমাদের মধ্য থেকে আমাদের দোষত্রুটি দূর করে দাও আর পুণ্যবানদের অন্তর্ভুক্ত করে আমাদের মৃত্যু দাও।গদেখুন: ২:২৬ঘদেখুন: ৪০:৫
৫৪৮। ‘যুনূবাত্ররা অর্থ হলো, মানুষের প্রকৃতিগত স্বাভাবিক দুর্বলতা, সাধারণ ভুলভ্রান্তি ও ত্রুটিবিচ্যুতি। মানুষের হৃদয়ে যে সকল স্থানে অন্ধকার জমে এবং স্বর্গীয় আলো প্রবেশ করে না, সেগুলোকেও ‘যুনূব’ বলা যায়। ‘সাইয়্যিআত’ শব্দটি ‘যুনূব’-এর চেয়ে কঠোর ও গভীর। এর দ্বারা ধূলিঝড়কে বুঝাতে পারে যা সূর্যের আলোকরশ্মিকে আমাদের দৃষ্টির আড়ালে রাখে। ২:৮২ এবং ৩:১৭ দেখুন।

رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدۡتَّنَا عَلٰی رُسُلِکَ وَلَا تُخۡزِنَا یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ اِنَّکَ لَا تُخۡلِفُ الۡمِیۡعَادَ ﴿۱۹۵﴾

১৯৫
হে আমাদের প্রতিপালক-প্রভু! আর তুমি আমাদেরকে (তা) দান করো যার প্রতিশ্রুতি তুমি তোমার রসূলদের মাধ্যমে আমাদেরকে দিয়েছ আর কিয়ামত দিবসে আমাদের লাঞ্ছিত কোরো না। নিশ্চয় তুমি (তোমার) প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।”

فَاسۡتَجَابَ لَہُمۡ رَبُّہُمۡ اَنِّیۡ لَاۤ اُضِیۡعُ عَمَلَ عَامِلٍ مِّنۡکُمۡ مِّنۡ ذَکَرٍ اَوۡ اُنۡثٰی ۚ بَعۡضُکُمۡ مِّنۡۢ بَعۡضٍ ۚ فَالَّذِیۡنَ ہَاجَرُوۡا وَاُخۡرِجُوۡا مِنۡ دِیَارِہِمۡ وَاُوۡذُوۡا فِیۡ سَبِیۡلِیۡ وَقٰتَلُوۡا وَقُتِلُوۡا لَاُکَفِّرَنَّ عَنۡہُمۡ سَیِّاٰتِہِمۡ وَلَاُدۡخِلَنَّہُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ۚ ثَوَابًا مِّنۡ عِنۡدِ اللّٰہِ ؕ وَاللّٰہُ عِنۡدَہٗ حُسۡنُ الثَّوَابِ ﴿۱۹۶﴾

১৯৬
অতএব তাদের প্রতিপালক-প্রভু (এই বলে) তাদের ডাকে সাড়া দিলেন, কদেখুন: ৩:১১১‘আমি তোমাদের কোনো কর্মনিষ্ঠ ব্যক্তির কর্মকে আদৌ বিনষ্ট করব না, তা সে পুরুষ হোক কিংবা নারী। তোমরা একে অপরের সাথে সম্পর্কযুক্ত।৫৪৯ অতএব খ্যারা হিজরত করেছে এবং নিজেদের বাড়িঘর থেকে বহিষ্কৃত হয়েছে, এছাড়া আমার পথে যাদের কষ্ট দেওয়া হয়েছে, অধিকন্তু যারা যুদ্ধ করেছে ও নিহত হয়েছে, নিশ্চয় আমি তাদের দোষত্রুটি তাদের থেকে দূর করে দেবো আর খদেখুন: ৮:৬১নিশ্চয় আমি এমন সব জান্নাতে তাদের প্রবেশ করাবো, যার পাদদেশ দিয়ে নদনদী বয়ে যায়। (এটি হলো) আল্লাহর পক্ষ থেকে প্রতিদানস্বরূপ; আর আল্লাহর সন্নিধানেই রয়েছে সর্বোত্তম পুরস্কার।’
৫৪৯। এ সূরায় প্রধানত খ্রিষ্টানদের বিশ্বাস ও আদর্শ আলোচিত হয়েছে। যদিও খ্রিষ্টীয় মতাবলম্বীরা দাবি করে, খ্রিষ্টধর্মে স্ত্রীলোক ও পুরুষকে সমমর্যাদা দেওয়া হয়েছে তথাপি এ দাবি সত্য নয়। খ্রিষ্টধর্মে স্ত্রীলোকের মর্যাদা নিশ্চিতভাবে পুরুষের নিচে। তাই আধ্যাত্মিক ময়দানে স্ত্রীলোক ও পুরুষের সমান মর্যাদার কথা বার বার উল্লেখ করার প্রয়োজন রয়েছে। পুরুষ ও স্ত্রীলোকের সমতাকে বিশেষ গুরুত্ব দেবার জন্য বলা হয়েছে, তোমরা একে অন্যের সাথে সম্পর্কযুক্ত।

لَا یَغُرَّنَّکَ تَقَلُّبُ الَّذِیۡنَ کَفَرُوۡا فِی الۡبِلَادِ ﴿۱۹۷﴾ؕ

১৯৭
যারা অস্বীকার করেছে- বিভিন্ন জনপদে তাদের অবাধ বিচরণ তোমাকে যেন আদৌ প্রতারিত না করে।৫৫০
৫৫০। এ আয়াতটি কাফিরদের বাহ্যিক চাকচিক্য ও ক্ষমতার প্রতি, বিশেষ করে খ্রিষ্টান জাতিগুলোর চোখধাঁধানো পার্থিব উন্নতির প্রতি মুমিনদের দৃষ্টি আকর্ষণ করছে। মহানবী (সা.)-এর সময় তাদের জাঁকজমকপূর্ণ জীবন যেমন মানুষকে মোহাবিষ্ট করেছিল, তেমনইভাবে শেষ যুগেও তাদের অভূতপূর্ব জাগতিক উন্নতি মানুষকে আবার অপ্রতিহত গতিতে প্রলুব্ধ করছে। এ আয়াত মুসলমানদেরকে সাবধান করে দিয়েছে তারা যেন কাফিরদের ক্ষণস্থায়ী পার্থিব উন্নতির চাকচিক্য দেখে প্রতারিত না হয় ও ভীতিগ্রস্ত হয়ে না পড়ে।

مَتَاعٌ قَلِیۡلٌ ۟ ثُمَّ مَاۡوٰٮہُمۡ جَہَنَّمُ ؕ وَبِئۡسَ الۡمِہَادُ ﴿۱۹۸﴾

১৯৮
(এটি তাদের) সাময়িক ভোগবিলাস।৫৫১ এরপর তাদের ঠিকানা হবে জাহান্নাম আর তা কত-না মন্দ ঠিকানা! তৃতীয়াংশ
৫৫১। খ্রিষ্টান জাতিগুলোর এ উন্নতি অস্থায়ী। এ আয়াত ইঙ্গিত দিচ্ছে, তারা অচিরেই ভীষণ শাস্তিতে নিপতিত হবে, এমনকি তাদের শাস্তির পালা তাদেরকে স্পর্শ করে ফেলেছে।

لٰکِنِ الَّذِیۡنَ اتَّقَوۡا رَبَّہُمۡ لَہُمۡ جَنّٰتٌ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا نُزُلًا مِّنۡ عِنۡدِ اللّٰہِ ؕ وَمَا عِنۡدَ اللّٰہِ خَیۡرٌ لِّلۡاَبۡرَارِ ﴿۱۹۹﴾

১৯৯
কিন্তু যারা তাদের প্রতিপালক-প্রভুর তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার পাদদেশ দিয়ে নদনদী বয়ে যায়; তাতে তারা চিরকাল থাকবে। (এটি হবে) আল্লাহর পক্ষ থেকে আতিথেয়তাস্বরূপ৫৫২। আর আল্লাহর কাছে যা রয়েছে তা পুণ্যবানদের জন্য অতি উত্তম।
৫৫২। ‘নুযুল’ শব্দটি ‘নাযালা’ ধাতু থেকে উৎপন্ন ক্রিয়াবিশেষ্য। ‘নাযালা’ অর্থ সে অবতরণ করল, সে একস্থানে বসতি স্থাপন করল। অতএব ‘নুযুল’ অর্থ: (১) অতিথিশালা, (২) অতিথিদের জন্য তৈরি করা খাদ্য (লেইন)।

وَاِنَّ مِنۡ اَہۡلِ الۡکِتٰبِ لَمَنۡ یُّؤۡمِنُ بِاللّٰہِ وَمَاۤ اُنۡزِلَ اِلَیۡکُمۡ وَمَاۤ اُنۡزِلَ اِلَیۡہِمۡ خٰشِعِیۡنَ لِلّٰہِ ۙ لَا یَشۡتَرُوۡنَ بِاٰیٰتِ اللّٰہِ ثَمَنًا قَلِیۡلًا ؕ اُولٰٓئِکَ لَہُمۡ اَجۡرُہُمۡ عِنۡدَ رَبِّہِمۡ ؕ اِنَّ اللّٰہَ سَرِیۡعُ الۡحِسَابِ ﴿۲۰۰﴾

২০০
আর নিশ্চয় আহলে কিতাবের মধ্যে এক শ্রেণি এমনও রয়েছে, যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহতে এবং যা তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে তাতে আর যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে তাতেও ঈমান আনে। তারা আল্লাহর আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছমূল্য গ্রহণ করে না। এরাই তারা- যাদের জন্য তাদের প্রতিপালক-প্রভুর কাছে রয়েছে তাদের পুরস্কার। নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে তৎপর।৫৫৩
৫৫৩। ‘নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে তৎপর’ বাক্যটি যখন অবিশ্বাসীদের উদ্দেশ্যে ব্যবহৃত হয় তখন এর অর্থ দাঁড়ায় তাদেরকে শীঘ্রই শাস্তি দেবেন এবং যখন বিশ্বাসীদের উদ্দেশ্যে ব্যবহৃত হয় তখন অর্থ দাঁড়ায় তাদেরকে শীঘ্রই পুরস্কৃত করবেন।