২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৩৬ আয়াত ও ৮ রুকূ

یَعۡلَمُ مَا بَیۡنَ اَیۡدِیۡہِمۡ وَمَا خَلۡفَہُمۡ وَلَا یُحِیۡطُوۡنَ بِہٖ عِلۡمًا ﴿۱۱۱﴾

১১১
খদেখুন: ২১:২৯; ৭৮:৩৯যা কিছু তাদের সামনে আছে এবং যা কিছু তাদের পেছনে আছে সবই তিনি জানেন,১৮৫৪ কিন্তু তারা জ্ঞান দিয়ে তাঁকে আয়ত্ত করতে পারবে না।গদেখুন: ২:২৫৬; ২১:২৯
১৮৫৪। ‘যা কিছু তাদের পেছনে আছে’ শব্দসমূহ দ্বারা তাদের অতীতে সম্পাদিত উত্তম কার্যাবলি বুঝায়, এবং ‘যা কিছু তাদের সামনে আছে’ শব্দগুলো দ্বারা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কৃতকার্যতা অর্জন করার প্রবল আকাঙ্ক্ষা বুঝায়।

وَعَنَتِ الۡوُجُوۡہُ لِلۡحَیِّ الۡقَیُّوۡمِ ؕ وَقَدۡ خَابَ مَنۡ حَمَلَ ظُلۡمًا ﴿۱۱۲﴾

১১২
আর (সে-দিন) চিরঞ্জীব-জীবনদাতা ও চিরস্থায়ী-স্থিতিদাতার সামনে নেতারা১৮৫৪-ক অবনমিত থাকবে। আর যে অন্যায়ের বোঝা বহন করল সে ব্যর্থই থাকল।
১৮৫৪-ক। ‘উজুহু’ অর্থ বড়ো বড়ো নেতৃবৃন্দ (আকরাব)।

وَمَنۡ یَّعۡمَلۡ مِنَ الصّٰلِحٰتِ وَہُوَ مُؤۡمِنٌ فَلَا یَخٰفُ ظُلۡمًا وَّلَا ہَضۡمًا ﴿۱۱۳﴾

১১৩
আর মুমিন হওয়া অবস্থায় যে ব্যক্তি সৎকাজ করবে, সে (তার ওপর) কোনো অন্যায় বা অধিকার হরণের ভয় করবে না।

وَکَذٰلِکَ اَنۡزَلۡنٰہُ قُرۡاٰنًا عَرَبِیًّا وَّصَرَّفۡنَا فِیۡہِ مِنَ الۡوَعِیۡدِ لَعَلَّہُمۡ یَتَّقُوۡنَ اَوۡ یُحۡدِثُ لَہُمۡ ذِکۡرًا ﴿۱۱۴﴾

১১৪
কদেখুন: ১০:১০; ১৬:৯৮; ২১:৯৫আর এরূপে আমরা একে সদা পঠনীয় (কুরআন হিসাবে) আরবী ভাষায় অবতীর্ণ করেছি। আর আমরা এতে সব সতর্কবাণী বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করেছি, যেন তারা তাকওয়া অবলম্বন করে অথবা এ (কুরআন) যেন তাদের মাঝে (আল্লাহকে) স্মরণ করার প্রেরণা সৃষ্টি করে।

فَتَعٰلَی اللّٰہُ الۡمَلِکُ الۡحَقُّ ۚ وَلَا تَعۡجَلۡ بِالۡقُرۡاٰنِ مِنۡ قَبۡلِ اَنۡ یُّقۡضٰۤی اِلَیۡکَ وَحۡیُہٗ ۫ وَقُلۡ رَّبِّ زِدۡنِیۡ عِلۡمًا ﴿۱۱۵﴾

১১৫
খদেখুন: ৪২:৮; ৪৩:৪; ৪৬:১৩অতএব প্রকৃত অধিপতি আল্লাহ- অতি উচ্চমর্যাদার অধিকারী। আর তোমার প্রতি কুরআনের ওহী পূর্ণভাবে অবতীর্ণ হবার পূর্বে তুমি এর পাঠে ত্বরা কোরো না এবং বলতে থাকো, ‘হে আমার প্রতিপালক-প্রভু! তুমি আমাকে জ্ঞানে আরো সমৃদ্ধ করো।১৮৫৫গদেখুন: ২৩:১১৭
১৮৫৫। হযরত নবী করীম (সা.) থেকে বর্ণিত হয়েছে ‘জ্ঞান অন্বেষণ করো যদি সুদূর চীন দেশেও যেতে হয়’, (সগীর, ১ম খণ্ড)। কুরআন মজীদের অন্যত্র বলা হয়েছে, জ্ঞান আল্লাহ তা’লার মহান অনুগ্রহ (২:২৭০ এবং ৪:১১৪)। জ্ঞান দুপ্রকার: (ক) যে জ্ঞান ওহী-ইলহাম দ্বারা বিশেষ অনুগ্রহ করে মানুষকে প্রদান করা হয়েছে, (খ) যে জ্ঞান মানুষ নিজ প্রচেষ্টা এবং পরিশ্রমের দ্বারা অর্জন করে।

وَلَقَدۡ عَہِدۡنَاۤ اِلٰۤی اٰدَمَ مِنۡ قَبۡلُ فَنَسِیَ وَلَمۡ نَجِدۡ لَہٗ عَزۡمًا ﴿۱۱۶﴾٪

১১৬
আর নিশ্চয় আমরা এর পূর্বে আদমের সাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল। আর (তা ভঙ্গ করার) কোনো সংকল্প আমরা তার মাঝে দেখতে পাই নি।১৮৫৬
সূরা তাহা - রুকু ৬
১৮৫৬। আয়াতটি প্রতিপন্ন করে, হযরত আদম (আ.)-এর বিচ্যুতিটি ছিল মাত্র মূল্যায়ন বা বিচারের ত্রুটি। এটা অনিচ্ছাকৃত ছিল এবং আদৌ স্বেচ্ছাকৃত ছিল না। ভুল মানুষেরই হয়।

وَاِذۡ قُلۡنَا لِلۡمَلٰٓئِکَۃِ اسۡجُدُوۡا لِاٰدَمَ فَسَجَدُوۡۤا اِلَّاۤ اِبۡلِیۡسَ ؕ اَبٰی ﴿۱۱۷﴾

১১৭
আর (স্মরণ করো!) কদেখুন: ২:৩৫; ৭:১২-১৩; ১৫:২৭-৩৪; ১৭:৬২; ১৮:৫১; ৩৮:৭২-৭৫আমরা যখন ফেরেশতাদের বলেছিলাম, ‘আদমের আনুগত্য করো;’ তখন ইবলীস ছাড়া অন্য সবাই আনুগত্য করল। সে অমান্য করল।

فَقُلۡنَا یٰۤـاٰدَمُ اِنَّ ہٰذَا عَدُوٌّ لَّکَ وَلِزَوۡجِکَ فَلَا یُخۡرِجَنَّکُمَا مِنَ الۡجَنَّۃِ فَتَشۡقٰی ﴿۱۱۸﴾

১১৮
তখন আমরা বললাম, ‘হে আদম! খদেখুন: ৭:২৩; ১৮:৫১নিশ্চয় এ (ইবলীস) হলো তোমার ও তোমার স্ত্রীর শত্রু। সুতরাং সে যেন এ বাগান থেকে তোমাদেরকে কোনোভাবে বের করতে না পারে,১৮৫৭ নতুবা তুমি ব্যর্থ হবে।
১৮৫৭। হযরত আদমকে সতর্ক করা হয়েছে, ইবলীসের চাটুবাক্যে যদি তুমি লোভের বশবর্তী হও এবং তার কথা অনুসরণ করো তাহলে তুমি জান্নাত থেকে বঞ্চিত হবে। ‘আল-জান্নাত’ অর্থ পরম সুখ এবং আধ্যাত্মিক প্রশান্তির জীবন যা তিনি ইতিপূর্বে ভোগ করেছিলেন।

اِنَّ لَکَ اَلَّا تَجُوۡعَ فِیۡہَا وَلَا تَعۡرٰی ﴿۱۱۹﴾ۙ

১১৯
নিশ্চয় তোমার জন্য এতে ক্ষুধার্ত না থাকা আর নগ্ন না থাকাও নির্ধারিত।

وَاَنَّکَ لَا تَظۡمَؤُا فِیۡہَا وَلَا تَضۡحٰی ﴿۱۲۰﴾

১২০
আর (নির্ধারিত আছে,) তুমি এতে পিপাসিতও থাকবে না এবং রোদেও পুড়বে না। *১৮৫৮
১৮৫৮। তফসীরাধীন এবং পূর্ববর্তী আয়াতের ইঙ্গিত বোধ হয় সভ্য জীবনের সুযোগ সুবিধা ও আরাম উপভোগের আনুষঙ্গিক উপকরণসমূহের প্রতি করা হয়েছে। উক্ত দুই আয়াত এ বাস্তব সত্যের প্রতি ইঙ্গিত করছে, মানুষের জীবনের প্রাথমিক প্রয়োজন খাদ্য, পানীয়, বস্ত্র এবং আশ্রয় বা বাসস্থানের ব্যবস্থা করা। যে-কোনো সভ্য সরকারের প্রথম কর্তব্য এবং কোনো সমাজকে কেবল তখনই সভ্য সমাজ বলা যায় যখন তার অধীনে সকল লোক এ চাহিদাগুলো পর্যাপ্তরূপে প্রাপ্ত হয়। মানবজাতি ততক্ষণ পর্যন্ত সামাজিক আন্দোলনে অশান্তিতে ভুগতে থাকবে এবং মানবসমাজে নৈতিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের অকৃত্রিম উন্নতি হবে না যতক্ষণ পর্যন্ত না এরূপ গুরুতর অর্থনৈতিক অসমতা, যেমন সমাজের এক শ্রেণির লোক সম্পদে গড়াগড়ি করে এবং অন্যরা অনাহারে মৃত্যুবরণ করে, এই অবস্থার অবসান করা হয়। এখানে হযরত আদম (আ.)-কে বলা হয়েছে, তিনি এমন এক স্থানে বসবাস করবেন যেখানে জীবনের সকল প্রয়োজন এবং সকল সুখসুবিধা তার বাসিন্দাদের জন্য পর্যাপ্ত পরিমাণে থাকবে। এ অবস্থা কুরআন করীমের অন্যত্র এভাবে বর্ণিত হয়েছে, ‘আর এতে তোমরা যেখান থেকে চাও তৃপ্তি সহকারে খাও’ (২:৩৬)। তফসীরাধীন আয়াতেও প্রতীয়মান হয়, হযরত আদম (আ.)-এর সময় থেকে এক নতুন সমাজব্যবস্থা আরম্ভ হয়েছিল এবং তিনি এক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিলেন, যা মানবজাতির সামাজিক অগ্রগতির পথ দেখিয়েছিল।