১৬

النحل

সূরা আন-নাহল

An-Nahl

মক্কী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২৯ আয়াত ও ১৬ রুকূ

اِنَّمَا قَوۡلُنَا لِشَیۡءٍ اِذَاۤ اَرَدۡنٰہُ اَنۡ نَّقُوۡلَ لَہٗ کُنۡ فَیَکُوۡنُ ﴿٪۴۱﴾

৪১
আমরা কোনো বিষয় সম্পাদন করার ইচ্ছা করলে আমাদের কথা এটাই হয় যে, আমরা এর সম্পর্কে বলি, ঘদেখুন: ২:১১৮; ৩:৪৮; ৩৬:৮৩; ৪০:৬৯; ২:২১৯; ৪:১০১; ২২:৫৯‘হও!১৫৪৬ আর তা হয়ে যায়।
সূরা আন-নাহল - রুকু ৫
১৫৪৬। ‘কুন’ শব্দ দ্বারা এটা বুঝায় না যে, আল্লাহ তা’লা কোনো বস্তুকে যার অস্তিত্ব বাস্তবে রয়েছে, হুকুম করেন। এটা শুধু কোনো ইচ্ছার প্রকাশ বুঝায় এবং আল্লাহ তা’লা যখন তাঁর কোনো ইচ্ছার প্রকাশ করেন তখন তাঁর আকাঙ্ক্ষা অনুযায়ী তৎক্ষণাৎ অভীষ্ট লক্ষ্যের পূর্ণতা লাভের পথে কাজ শুরু হয়।

وَالَّذِیۡنَ ہَاجَرُوۡا فِی اللّٰہِ مِنۡۢ بَعۡدِ مَا ظُلِمُوۡا لَـنُبَوِّئَنَّہُمۡ فِی الدُّنۡیَا حَسَنَۃً ؕ وَلَاَجۡرُ الۡاٰخِرَۃِ اَکۡبَرُ ۘ لَوۡ کَانُوۡا یَعۡلَمُوۡنَ ﴿ۙ۴۲﴾

৪২
কদেখুন: ১২:১০৪; ২৮:৫৭আর নির্যাতিত হবার পর যারা আল্লাহর উদ্দেশ্যে১৫৪৭ হিজরত করে, আমরা অবশ্যই পৃথিবীতে তাদেরকে উত্তম স্থান দান করব। আর পরকালের প্রতিদান নিশ্চয় সবচেয়ে বড়ো। হায়, তারা যদি (তা) জানত! অর্ধাংশ
১৫৪৭। ‘ফিল্লাহি’ অর্থ: (ক) আল্লাহ তা’লার জন্য, (খ) আল্লাহ তা’লার ধর্মের জন্য, অর্থাৎ ধর্মে বন্ধনমুক্ত ও পূর্ণ স্বাধীন ধর্মচর্চা প্রয়োগ করার জন্য, (গ) আল্লাহ তা’লার মধ্যে অর্থাৎ তারা আল্লাহ তা’লার মধ্যে সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে।

الَّذِیۡنَ صَبَرُوۡا وَعَلٰی رَبِّہِمۡ یَتَوَکَّلُوۡنَ ﴿۴۳﴾

৪৩
(এ প্রতিদান তাদের জন্য) কদেখুন: ২৯:৬০্যারা ধৈর্যধারণ করেছে এবং যারা তাদের প্রতিপালক- প্রভুর ওপর ভরসা রাখে।

وَمَاۤ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِکَ اِلَّا رِجَالًا نُّوۡحِیۡۤ اِلَیۡہِمۡ فَسۡـَٔلُوۡۤا اَہۡلَ الذِّکۡرِ اِنۡ کُنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ ﴿ۙ۴۴﴾

৪৪
আর আমরা তোমার পূর্বে কেবল পুরুষদেরই (রসূলরূপে) প্রেরণ করেছি যাদের প্রতি আমরা ওহী করতাম। সুতরাং তোমরা (বিষয়টি) না জানলে (ঐশী) কিতাবধারীদের জিজ্ঞেস করো।

بِالۡبَیِّنٰتِ وَالزُّبُرِ ؕ وَاَنۡزَلۡنَاۤ اِلَیۡکَ الذِّکۡرَ لِتُبَیِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَیۡہِمۡ وَلَعَلَّہُمۡ یَتَفَکَّرُوۡنَ ﴿۴۵﴾

৪৫
গদেখুন: ৩৫:২৬স্পষ্ট নিদর্শনাবলি ও ঐশী গ্রন্থাবলিসহ (আমরা তাদের প্রেরণ করেছিলাম)। ঘদেখুন: ৩:৫৯; ১৫:৭,১০; ২:১০০; ৬:৬৬; ১৭:৬৯; ৩৪:১০; ৬৭:১৭-১৮আর আমরা তোমার প্রতিও উপদেশবাণী অবতীর্ণ করেছি, যেন তুমি মানুষের জন্য তা স্পষ্ট করতে পারো যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল এবং যেন তারা চিন্তাভাবনা করে।

اَفَاَمِنَ الَّذِیۡنَ مَکَرُوا السَّیِّاٰتِ اَنۡ یَّخۡسِفَ اللّٰہُ بِہِمُ الۡاَرۡضَ اَوۡ یَاۡتِیَہُمُ الۡعَذَابُ مِنۡ حَیۡثُ لَا یَشۡعُرُوۡنَ ﴿ۙ۴۶﴾

৪৬
খদেখুন: ১২:১১০; ২১:৮তবে কি যারা (তোমার বিরুদ্ধে) হীন চক্রান্ত করে এসেছে তারা এ মর্মে নিশ্চিন্ত, আল্লাহ তাদেরকে ভূগহ্বরে পুঁতে ফেলবেন না অথবা তাদের কল্পনাতীত দিক থেকে তাদের ওপর শাস্তি নেমে আসবে না?

اَوۡ یَاۡخُذَہُمۡ فِیۡ تَقَلُّبِہِمۡ فَمَا ہُمۡ بِمُعۡجِزِیۡنَ ﴿ۙ۴۷﴾

৪৭
নাকি (এ মর্মে তারা নিশ্চিন্ত,) তাদের ভ্রমণরত অবস্থায় তিনি তাদেরকে ধরবেন না?১৫৪৮ তারা মোটেও (আল্লাহকে) ব্যর্থ করতে পারবে না।
১৫৪৮। অবিশ্বাসীদের পুনঃপুন ভ্রমণ এবং ভূপৃষ্ঠের বাধাহীন চলাফেরা মুমিনদের মনে যেন এ ধারণার সৃষ্টি না করে, কাফিরদের এহেন প্রতাপ অজেয় আর তাদের এ গৌরব চিরস্থায়ী। তাদের এ স্বাধীন চলাফেরা শীঘ্রই তাদের রাজনৈতিক ক্ষমতার ধ্বংসকারীতে পরিণত হবে।

اَوۡ یَاۡخُذَہُمۡ عَلٰی تَخَوُّفٍ ؕ فَاِنَّ رَبَّکُمۡ لَرَءُوۡفٌ رَّحِیۡمٌ ﴿۴۸﴾

৪৮
অথবা তিনি তাদেরকে ক্রমান্বয়ে (সংখ্যায় কমিয়ে) ধ্বংস করবেন না (মর্মে তারা কি নিশ্চিন্ত)?১৫৪৯ অতএব তোমাদের প্রতিপালক-প্রভু নিশ্চয় অতি মমতাশীল, বার বার কৃপাকারী।
১৫৪৯। ‘আলা তাখাওউফিন’ অর্থ ক্রমান্বয়ে ধৃত করা, হ্রাস করা (লেইন)। আয়াতের মর্ম হলো, কাফিরদের শক্তির প্রতাপ ক্রমশ লোপ পাবে। ইসলামের ক্রমোন্নত শক্তি এবং চূড়ান্ত বিজয়ের ভীতি তাদের চরম পরাজয়ের পূর্বে তাদেরকে ধরে ফেলবে।

اَوَلَمۡ یَرَوۡا اِلٰی مَا خَلَقَ اللّٰہُ مِنۡ شَیۡءٍ یَّتَفَیَّؤُا ظِلٰلُہٗ عَنِ الۡیَمِیۡنِ وَالشَّمَآئِلِ سُجَّدًا لِّلّٰہِ وَہُمۡ دٰخِرُوۡنَ ﴿۴۹﴾

৪৯
তারা কি লক্ষ করে দেখে নি, আল্লাহ যা- ই সৃষ্টি করেছেন এর ছায়া কখনো ডানদিক থেকে আবার কখনো বামদিক থেকে স্থান পরিবর্তন১৫৫০ করে আল্লাহর কাছে সিজদাবনত হয় আর তারা বিনয়াবনত অবস্থায় থাকে?
১৫৫০। এটা প্রাকৃতিক নিয়ম, প্রত্যেক বস্তুর ছায়া এক বিশেষ পর্যায়ে বা অবস্থায় পৌঁছার পর সংকুচিত হয়। এতে এটাই প্রকাশিত হয়, তার ক্ষমতা, প্রতাপ ও মর্যাদা প্রায় শেষ বা প্রস্থানোদ্যত হয় এবং তা পুনরায় কমে বা সংকুচিত হয়ে তার পূর্বেকার নিজস্ব অবস্থায় এক ক্ষুদ্র ছায়ারূপে পরিণত হয়। এভাবে অস্বীকারকারীদের সতর্ক করে দেওয়া হয়েছে, ঐশী শাস্তি তাদের ছায়া বা প্রতিবিম্বকে সম্পূর্ণ মুছে ফেলবে। অন্যদিকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ছায়া বা প্রতিবিম্ব ক্রমশই দীর্ঘায়িত হতে থাকবে, কারণ বস্তুর প্রতিবিম্ব তখনই দীর্ঘ হয় যখন সূর্য তার আড়ালে থাকে। এস্থলে নবী করীম (সা.)-এর পেছনে রয়েছে আল্লাহ তা’লার রহমতের সূর্য।

وَلِلّٰہِ یَسۡجُدُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ مِنۡ دَآبَّۃٍ وَّالۡمَلٰٓئِکَۃُ وَہُمۡ لَا یَسۡتَکۡبِرُوۡنَ ﴿۵۰﴾

৫০
আর আকাশসমূহে যা কিছু আছে ও পৃথিবীতে যে প্রাণিই আছে এবং ফেরেশতারাও সবাই আল্লাহর সমীপে সিজদা করে আর তারা কোনো অহংকার করে না।