২২

الحج

সূরা আল-হাজ্জ

Al-Hajj

মাদানী ৭৯ আয়াত ১০ রুকু পারা ১৭

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৯ আয়াত এবং ১০ রুকূ

فَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّرِزۡقٌ کَرِیۡمٌ ﴿۵۱﴾

৫১
গদেখুন: ৮:৭৫; ২৪:২৭; ৩৪:৫সুতরাং যারা ঈমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিযক।ঘদেখুন: ৩৪:৬,৩৯

وَالَّذِیۡنَ سَعَوۡا فِیۡۤ اٰیٰتِنَا مُعٰجِزِیۡنَ اُولٰٓئِکَ اَصۡحٰبُ الۡجَحِیۡمِ ﴿۵۲﴾

৫২
আর যারা আমাদের নিদর্শনাবলিকে ব্যর্থ করার চেষ্টা করেছে, তারাই (হবে) জাহান্নামের অধিবাসী।’

وَمَاۤ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِکَ مِنۡ رَّسُوۡلٍ وَّلَا نَبِیٍّ اِلَّاۤ اِذَا تَمَنّٰۤی اَلۡقَی الشَّیۡطٰنُ فِیۡۤ اُمۡنِیَّتِہٖ ۚ فَیَنۡسَخُ اللّٰہُ مَا یُلۡقِی الشَّیۡطٰنُ ثُمَّ یُحۡکِمُ اللّٰہُ اٰیٰتِہٖ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌ حَکِیۡمٌ ﴿ۙ۵۳﴾

৫৩
আর আমরা তোমার পূর্বে যে নবী-রসূলই পাঠিয়েছি, যখনই সে কোনো আকাঙ্ক্ষা করেছে তখনই শয়তান তার ইচ্ছা বাস্তবায়নের পথে বাধ সেধেছে, কিন্তু শয়তান যে বাধা সৃষ্টি করে আল্লাহ তা দূর করে দেন।১৯৬২ এরপর তিনি দৃঢ়ভাবে তাঁর নিদর্শনাবলি প্রতিষ্ঠিত করেন। আর আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়।
১৯৬২। পক্ষপাতদুষ্ট খ্রিষ্টান লেখক এ আয়াতের স্বেচ্ছাকৃত ভুল ব্যাখ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বিকৃত অর্থ করেছে। তারা বলে, মক্কায় একদিন নবী করীম (সা.) সূরা আন-নাজম এর ২০ এবং ২১ নম্বর আয়াত তিলাওয়াত করছিলেন, “এখন তোমরা আমাকে ‘লাত’ এবং ‘উযযার’ অবস্থা শোনাও, এবং আরো একটি তৃতীয় ‘মানাতের’ অবস্থাও শোনাও” তখন শয়তান তাঁর মুখ দিয়ে- ‘তিলকাল গারানীকুল উলা, ওয়া ইন্না শাফায়াতাহুন্না লাতুরতাজা’ (এরা গৌরবময় দেবী এবং এদের শাফায়াত বা সুপারিশ আশা করা যায়) শব্দগুলো বলিয়েছিল। তারা এটাকে হযরত মুহাম্মদ (সা.)-এর বিচ্যুতি বা প্রতিমাপূজার ব্যাপারে আপোশ বলে অভিহিত করেছে। হযরত নবী করীম (সা.) কখনো প্রতিমাপূজার ব্যাপারে আপোশ করেন নি। কখনোই তাঁর কোনো বিচ্যুতি ঘটে নি। এই অভিযোগ কেবল কল্পিত। এই সমালোচকরা সর্বদা নবী করীম (সা.)-এর দোষত্রুটি আবিষ্কার করার জন্য তৎপর থাকে এবং যখন কিছু পাওয়া যায় না তখন তারা একটা কিছু মিথ্যা উদ্ভাবন করে তাঁর প্রতি আরোপ করে। এর বিস্তারিত বর্ণনা সংশ্লিষ্ট আয়াতে (৫৩:২০-২১) করা হয়েছে। এখানে শুধু এতটুকু বলা যথেষ্ট হবে, সমস্ত কাহিনিটি মিথ্যা প্রমাণিত হয় এই ঘটনা দ্বারা যে, বিজ্ঞ ব্যক্তিদের সর্বসম্মত মতে সূরা নাজম মহানবী (সা.)-এর প্রতি নবুওয়তের পঞ্চম বছরে অবতীর্ণ হয়েছিল। পক্ষান্তরে বর্তমান সূরা মদীনায় নবুওয়তের ত্রয়োদশ বছরে অথবা হিজরতের পূর্বমুহূর্তে মক্কায় অবতীর্ণ হয়েছিল। এটা কল্পানাতীত ব্যাপার যে, আল্লাহ তা’লাকে বর্তমান সূরার মধ্যে উক্ত ঘটনা সম্বন্ধে উল্লেখ করার জন্য আট বছর অপেক্ষা করতে হয়েছিল। তদপুরি এই কাহিনি কুরআনের সকল বিজ্ঞ তফসীরকার কর্তৃক সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান হয়েছে। এছাড়া আয়াতের কোনো শব্দে এরূপ কিছুই নাই যার কারণে একটা ডাহা মিথ্যা আবশ্যক হতে পারে। আয়াতের অর্থ একেবারেই সুস্পষ্ট। এ আয়াতের অভিপ্রায় হচ্ছে, যখন আল্লাহ তা’লার নবী-রসূল তাঁদের লক্ষ্যে পৌছার প্রচেষ্টা চালিয়ে থাকেন অর্থাৎ যখনই তাঁরা সত্যের বাণী প্রচার করেন এবং আকাঙ্ক্ষা করেন, যেন পৃথিবীতে আল্লাহর তওহীদ প্রতিষ্ঠিত হয় তখনই শয়তানি শক্তিতে পরিচালিত লোকেরা তাঁদের পথে সকল প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে সত্যের অগ্রগতিকে রুদ্ধ করতে চেষ্টা করে। এরা তাঁদের মিশন বা প্রচারকাজকে ব্যর্থ দেখতে চায়, কিন্তু তারা কখনো ঐশী পরিকল্পনাকে ব্যাহত করতে পারে না। আল্লাহ তা’লা সর্বপ্রকার বাধা দূর করে দেন এবং সত্যকে প্রাধান্য দিয়ে বিজয়ী করেন। এছাড়া শয়তানের পক্ষে এটা কিছুতেই সম্ভব নয় যে, সে কুরআনের পবিত্র ওহীতে দখল দিতে পারে। আল্লাহ তা’লা স্বয়ং একে সকল প্রকার হস্তক্ষেপ ও প্রক্ষেপণ থেকে হেফাজত ও সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন (১৫:১০: ৭২:২৭-২৯)। এমনকি খ্রিষ্টান পণ্ডিতরাও কুরআনের এ দাবির সত্যতা স্বীকার করতে বাধ্য হয়েছেন।

لِّیَجۡعَلَ مَا یُلۡقِی الشَّیۡطٰنُ فِتۡنَۃً لِّلَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِہِمۡ مَّرَضٌ وَّالۡقَاسِیَۃِ قُلُوۡبُہُمۡ ؕ وَاِنَّ الظّٰلِمِیۡنَ لَفِیۡ شِقَاقٍۭ بَعِیۡدٍ ﴿ۙ۵۴﴾

৫৪
(এর কারণ হলো.) তিনি যেন শয় করেন, যাদের অন্তরে ব্যাধি১৯৬৩ আছে এবং যারা পাষাণ হৃদয়। আর নিশ্চয় অত্যাচারীরা চরম বিরুদ্ধাচরণে লিপ্ত।
১৯৬৩। আমরা পূর্ববর্তী আয়াতের যে ব্যাখ্যা করেছি তা এ আয়াতও সমর্থন করে। ভিত্তিহীন কল্পকাহিনি যা কতিপয় নির্বোধ ব্যাখ্যাকারী উক্ত আয়াত সম্পর্কে জালিয়াতি করার দায়িত্ব নিজেদের স্কন্ধে তুলে নিয়েছিল, তা ন্যায়নিষ্ঠার সম্পূর্ণ পরিপন্থি। এ আয়াতের মর্ম হচ্ছে, শয়তানি চরিত্রের লোকেরা আল্লাহর প্রেরিতদের মিশন প্রচারে সর্বপ্রকার প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে এর অগ্রগতি রোধ করার জন্য প্রচেষ্টা চালায়। তারা এরূপ লোক যাদের অন্তরে ব্যাধি রয়েছে। তারাই পথভ্রষ্ট, কিন্তু আল্লাহ তা’লা এরূপ সকল প্রতিবন্ধকতা দূর করে দেন এবং প্রাথমিক ও স্বল্পস্থায়ী বাধাবিপত্তির পরে সত্য নিয়মিত গতিতে উন্নতি ও অগ্রগতির পথে অগ্রসর হতে থাকে।

وَّلِیَعۡلَمَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ اَنَّہُ الۡحَقُّ مِنۡ رَّبِّکَ فَیُؤۡمِنُوۡا بِہٖ فَتُخۡبِتَ لَہٗ قُلُوۡبُہُمۡ ؕ وَاِنَّ اللّٰہَ لَہَادِ الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۵۵﴾

৫৫
আর (এর আরো কারণ হলো, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তারা যেন জানতে পারে, কদেখুন: ১৩:২০; ৩৪:৭; ৩৫:৩২; ৪৭:৩; ৫৬:৯৬নিশ্চয় এটি (অর্থাৎ কুরআন) তোমার প্রতিপালক প্রভুর পক্ষ থেকে (অবতীর্ণ) সত্য। অতএব তারা যেন এতে ঈমান আনে এবং তাঁর প্রতি তাদের হৃদয় বিনত হয়। আর নিশ্চয় যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের সরলসোজা পথের দিশারি।

وَلَا یَزَالُ الَّذِیۡنَ کَفَرُوۡا فِیۡ مِرۡیَۃٍ مِّنۡہُ حَتّٰی تَاۡتِیَہُمُ السَّاعَۃُ بَغۡتَۃً اَوۡ یَاۡتِیَہُمۡ عَذَابُ یَوۡمٍ عَقِیۡمٍ ﴿۵۶﴾

৫৬
আর যারা অস্বীকার করেছে তারা এ (কুরআন) সম্বন্ধে সে সময় পর্যন্ত কদেখুন: ১১:১৮সন্দেহে আচ্ছন্ন থাকবে, যতক্ষণ না (ধ্বংসের) নির্ধারিত মুহূর্ত১৯৬৪ তাদের কাছে অকস্মাৎ এসে পড়ে অথবা এক ধ্বংসাত্মক দিবসের১৯৬৫ আযাব তাদের ওপর নেমে আসে।
১৯৬৪। ‘নির্ধারিত মুহূর্ত’ দ্বারা ইসলামের শেষ বিজয়কে বুঝায়। এর অর্থ মক্কা-বিজয়ও হতে পারে, যে সময়ে অবিশ্বাসী কুরাইশদের শক্তিকে চূড়ান্তভাবে চূর্ণবিচূর্ণ করে দেওয়া হয়েছিল। এই পতন অকস্মাৎ ঘটেছিল। মুসলমান সৈন্যবাহিনীর মক্কা শহরের দ্বারপ্রান্তে এসে পৌঁছার পূর্বমুহূর্তেও কুরাইশরা তাদের আগমন সম্বন্ধে কোনো ধারণাই করতে পারে নি।
১৯৬৫। ‘ইমরাআতুন আকীমুন’-এর অর্থ বন্ধ্যা স্ত্রীলোক। ‘ইয়াওমিন আকীমিন’ অর্থ বিষাদপূর্ণ দিবস, এক ধ্বংসাত্মক দিবস, কঠিন যুদ্ধের দিবস। বলা হয়ে থাকে, বহু নারী এই যুদ্ধে তাদের পুত্রদেরকে হারিয়ে ‘আকীম’ হয়ে গিয়েছিল (মুফরাদাত, লেইন)।

اَلۡمُلۡکُ یَوۡمَئِذٍ لِّلّٰہِ ؕ یَحۡکُمُ بَیۡنَہُمۡ ؕ فَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِیۡ جَنّٰتِ النَّعِیۡمِ ﴿۵۷﴾

৫৭
খদেখুন: ২৫:২৭সে-দিন আধিপত্য হবে একমাত্র আল্লাহরই।১৯৬৬ তিনি তাদের বিচার করবেন। গদেখুন: ১৩:৩০; ১৪:২৪; ১৮:৩১; ৩০:১৬; ৬৮:৩৫; ৭৮:৩২-৩৭সুতরাং যারা ঈমান আনে ও সৎকাজ করে তারা নিয়ামতপূর্ণ জান্নাতসমূহে থাকবে।
১৯৬৬। সাধারণ প্রয়োগ ছাড়াও এ আয়াত বিশেষভাবে মক্কার পতন সম্পর্কে প্রযোজ্য। সেদিন আরবে আল্লাহ তা’লার রাজত্ব সুপ্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতিমাপূজা তাদের শক্তির কেন্দ্র থেকে চিরতরে বিদায় নিয়েছিল এবং আল্লাহর পবিত্র সিদ্ধান্ত এই শব্দগুলোতে উচ্চারিত হয়েছিল, ‘সত্য এসে গেছে এবং মিথ্যা পালিয়ে গেছে। নিশ্চয় মিথ্যা পলায়ন করারই ছিল’ (১৭:৮২)।

وَالَّذِیۡنَ کَفَرُوۡا وَکَذَّبُوۡا بِاٰیٰتِنَا فَاُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ مُّہِیۡنٌ ﴿٪۵۸﴾

৫৮
পক্ষান্তরে যারা অস্বীকার করেছে এবং আমাদের আয়াতসমূহ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে, এরাই তারা- যাদের জন্য লাঞ্ছনাজনক শাস্তি নির্ধারিত রয়েছে।
সূরা আল-হাজ্জ - রুকু ৭

وَالَّذِیۡنَ ہَاجَرُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ثُمَّ قُتِلُوۡۤا اَوۡ مَاتُوۡا لَیَرۡزُقَنَّہُمُ اللّٰہُ رِزۡقًا حَسَنًا ؕ وَاِنَّ اللّٰہَ لَہُوَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ ﴿۵۹﴾

৫৯
ঘদেখুন: ২:৪০; ৭:৩৭; ৩০:১৭; ৫৭:২০; ৬৪:১১; ৭৮:২২-২৭; ৩:১৯৬; ৮:৭৫; ৯:২০-২২; ১৬:৪২আর যারা আল্লাহর পথে হিজরত করে, এরপর তারা নিহত হয় অথবা স্বাভাবিকভাবে মারা যায়,১৯৬৭ নিশ্চয় আল্লাহ তাদেরকে উত্তম রিযক দান করবেন। আর রিযকদাতাদের মাঝে নিশ্চয় আল্লাহই সর্বোত্তম।
১৯৬৭। যারা আল্লাহ তা’লার জন্য নিজেদের ঘরবাড়ি এবং সমস্ত প্রিয় বিষয়াদি ত্যাগ করে তাঁরই পথে জীবন অতিবাহিত করে এবং তাঁরই জন্য নিত্যদিনের কাজেরত অবস্থায় মৃত্যুবরণ করে, তারা সেসব লোকের শ্রেণিভুক্ত হবার যোগ্য যারা প্রকৃতই আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়। একমাত্র আল্লাহ তা’লা তাঁর অভ্রান্ত জ্ঞানে তাদের জীবনকে ধরে রাখেন। এটাই হলো, ‘অথবা স্বাভাবিকভাবে মারা যায়’- এর মর্মার্থ।

لَیُدۡخِلَنَّہُمۡ مُّدۡخَلًا یَّرۡضَوۡنَہٗ ؕ وَاِنَّ اللّٰہَ لَعَلِیۡمٌ حَلِیۡمٌ ﴿۶۰﴾

৬০
তিনি অবশ্যই এমন স্থানে তাদেরকে প্রবেশ করাবেন যা তারা পছন্দ করবে। আর আল্লাহ নিশ্চয় সর্বজ্ঞ, পরম সহিষ্ণু।