২২

الحج

সূরা আল-হাজ্জ

Al-Hajj

মাদানী ৭৯ আয়াত ১০ রুকু পারা ১৭

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৯ আয়াত এবং ১০ রুকূ

ۣالَّذِیۡنَ اُخۡرِجُوۡا مِنۡ دِیَارِہِمۡ بِغَیۡرِ حَقٍّ اِلَّاۤ اَنۡ یَّقُوۡلُوۡا رَبُّنَا اللّٰہُ ؕ وَلَوۡلَا دَفۡعُ اللّٰہِ النَّاسَ بَعۡضَہُمۡ بِبَعۡضٍ لَّہُدِّمَتۡ صَوَامِعُ وَبِیَعٌ وَّصَلَوٰتٌ وَّمَسٰجِدُ یُذۡکَرُ فِیۡہَا اسۡمُ اللّٰہِ کَثِیۡرًا ؕ وَلَیَنۡصُرَنَّ اللّٰہُ مَنۡ یَّنۡصُرُہٗ ؕ اِنَّ اللّٰہَ لَقَوِیٌّ عَزِیۡزٌ ﴿۴۱﴾

৪১
(অর্থাৎ) সেসব লোক যাদেরকে তাদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে শুধু এ কারণে বের করে দেওয়া হয়েছে যে, তারা বলে, ‘আল্লাহ আমাদের প্রতিপালক-প্রভু।১৯৫৮ কদেখুন: ২:২৫২আল্লাহর পক্ষ থেকে যদি মানুষের এক দলকে অন্য দল দিয়ে প্রতিহত না করা হতো, তাহলে সাধুসন্ন্যাসীদের মঠ ও গির্জা এবং ইহুদীদের উপাসনালয় আর মসজিদসমূহ ধ্বংস করে দেওয়া হতো যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়।১৯৫৯ খদেখুন: ৪৭:৮আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন যে তাঁকে (ধর্মের পথে) সাহায্য করে। নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর, মহাপরাক্রমশালী।
১৯৫৮। এ আয়াত দ্বিতীয় যে কারণ উত্থাপন করেছে তা হলো, মুসলমানরা কোনো ন্যায়সম্মত ও বৈধ কারণ ছাড়াই তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছিল। তাদের একমাত্র অপরাধ ছিল তারা এক আল্লাহতে বিশ্বাস স্থাপন করেছিল। বছরের পর বছর মক্কায় মুসলমানরা নির্যাতিত হয়েছিল, তারপর তারা সে স্থান থেকে বিতাড়িত হয়েছিল এবং মদীনায় হিজরতের পরে সেখানেও শান্তিতে থাকতে পারল না। মদীনার চারদিকের আরব উপজাতিগুলোর সমন্বিত আক্রমণ দ্বারা ইসলামকে সম্পূর্ণ নির্মূল করে দেবার অবস্থা সৃষ্টি করা হলো। কুরাইশরা কাবাঘরের তত্ত্বাবধায়ক হওয়ায় তাদের প্রভাবই ছিল সর্বাপেক্ষা অধিক। স্বয়ং মদীনাও তখন ছিল বিদ্রোহ এবং বিশ্বাসঘাতকতা দ্বারা পরিপূর্ণ। নবী করীম (সা.)-এর দেশত্যাগের ফলে ঐক্যবদ্ধ ইহুদীদের বিরোধিতা হ্রাস পাবার পরিবর্তে বৃদ্ধি পেয়েছিল। এ ভয়ানক প্রতিকূল অবস্থার মধ্যে মুসলমানরা নিজেদের জীবন, ঈমান এবং রসূল (সা.)-কে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য অস্ত্রধারণ করতে বাধ্য হয়েছিল। কোনো মানুষের যদি কখনো যুদ্ধ করার যথার্থতা ও ন্যায়সংগত কোনো কারণ থেকে থাকে, তা সর্বাংশেই ছিল হযরত মুহাম্মদ (সা.) এবং তাঁর সাহাবীদের (রা.)। তথাপি ইসলামের অযৌক্তিক সমালোচনাকারীরা আক্রমণাত্মক যুদ্ধ দ্বারা জবরদস্তিপূর্বক অনিচ্ছুক মানুষের ওপর তাঁর (সা.) ধর্মের বিশ্বাস চাপিয়ে দেবার মিথ্যা অভিযোগ এনেছে।
১৯৫৯। মুসলমানরা কেন যুদ্ধ করতে বাধ্য হয়েছিল, এই যুক্তি প্রদর্শন করার পর তফসীরাধীন আয়াত ইসলাম ধর্মে যুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেছে। উদ্দেশ্য কখনো এরূপ ছিল না যে, অপর জনগোষ্ঠীকে তাদের বাড়িঘর, বিষয়সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা বা তাদের জাতীয় স্বাধীনতা হরণ করে বিদেশী শক্তির গোলামি করতে বাধ্য করা। এটা না ছিল বাজার আবিষ্কার করা, না নতুন উপনিবেশ স্থাপন করা, যে-রূপ পশ্চিমা শক্তিগুলো করে থাকে। এ ছিল আত্মরক্ষার জন্য এবং ইসলাম ধর্মকে নির্মূল করার হাত থেকে রক্ষার জন্য যুদ্ধ আর বিবেকের স্বাধীনতা, মুক্তচিন্তা ও বুদ্ধি প্রতিষ্ঠা করার যুদ্ধ। এর আরো উদ্দেশ্য ছিল অন্যান্য ধর্মের উপাসনালয়ের স্থানগুলোকে ১৯৬০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য রক্ষা করা যথা, গির্জা, সিনাগগ, মন্দির, মঠ বা আশ্রম ইত্যাদি (২:১৯৪; ২:২৫৭; ৮:৪০ এবং ৮:৭৩)। কাজেই ইসলামে যুদ্ধের প্রথম ও প্রধান লক্ষ্য ছিল এবং ভবিষ্যতেও থাকবে- ধর্মীয় বিশ্বাস এবং ইবাদতের স্বাধীনতা প্রতিষ্ঠা করা আর বিনা কারণে অন্যায় আক্রমণের বিরুদ্ধে দেশ, সম্মান এবং স্বাধীনতা রক্ষাকল্পে যুদ্ধ করা। যুদ্ধ করার জন্য এর চেয়ে অধিকতর সংগত উদ্দেশ্য আর কিছু হতে পারে কি?

اَلَّذِیۡنَ اِنۡ مَّکَّنّٰہُمۡ فِی الۡاَرۡضِ اَقَامُوا الصَّلٰوۃَ وَاٰتَوُا الزَّکٰوۃَ وَاَمَرُوۡا بِالۡمَعۡرُوۡفِ وَنَہَوۡا عَنِ الۡمُنۡکَرِ ؕ وَلِلّٰہِ عَاقِبَۃُ الۡاُمُوۡرِ ﴿۴۲﴾

৪২
তারা (অর্থাৎ মুমিন মুহাজিররা)- যাদেরকে আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত করলে তারা নামায কায়েম করবে, যাকাত দেবে, ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ করতে বারণ করবে।১৯৬০ আর সব কাজের শেষ পরিণাম আল্লাহরই নিয়ন্ত্রণাধীন।
১৯৬০। এ আয়াতে মুসলমানদেরকে এই আদেশ দেওয়া হয়েছে, তাদের হাতে যখন ক্ষমতা আসবে তখন তা তাদের নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করা সমীচীন হবে না, বরং দরিদ্র ও অবহেলিত লোকদের ভাগ্যের উন্নতি বিধানের জন্য এবং তাদের কর্তৃত্বাধীন রাজ্যগুলোতে শান্তি-নিরাপত্তা প্রতিষ্ঠিত করার জন্য উক্ত ক্ষমতা নিয়োজিত করতে হবে আর ইবাদত বা উপাসনার স্থানসমূহকে রক্ষা ও সম্মান করা তাদের কর্তব্য হবে।

وَاِنۡ یُّکَذِّبُوۡکَ فَقَدۡ کَذَّبَتۡ قَبۡلَہُمۡ قَوۡمُ نُوۡحٍ وَّعَادٌ وَّثَمُوۡدُ ﴿ۙ۴۳﴾

৪৩
আর তারা তোমাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করলে (জেনে রাখো,) তাদের পূর্বে অবশ্যই নূহের জাতি, আদ ও সামূদ জাতিও (নবীদের) প্রত্যাখ্যান করেছিল।

وَقَوۡمُ اِبۡرٰہِیۡمَ وَقَوۡمُ لُوۡطٍ ﴿ۙ۴۴﴾

৪৪
আর ইবরাহীমের জাতি এবং ভূতের জাতিও,

وَّاَصۡحٰبُ مَدۡیَنَ ۚ وَکُذِّبَ مُوۡسٰی فَاَمۡلَیۡتُ لِلۡکٰفِرِیۡنَ ثُمَّ اَخَذۡتُہُمۡ ۚ فَکَیۡفَ کَانَ نَکِیۡرِ ﴿۴۵﴾

৪৫
আর মিদিয়ানবাসীরাও (তা-ই করেছিল)। অধিকন্তু মূসাকেও মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করা হয়েছিল। তা সত্ত্বেও আমি অস্বীকারকারীদের কিছুটা অবকাশ দিয়েছিলাম, এরপর আমি তাদেরকে পাকড়াও করি। সুতরাং কেমন (ভয়ংকর) ছিল আমার শাস্তি!

فَکَاَیِّنۡ مِّنۡ قَرۡیَۃٍ اَہۡلَکۡنٰہَا وَہِیَ ظَالِمَۃٌ فَہِیَ خَاوِیَۃٌ عَلٰی عُرُوۡشِہَا وَبِئۡرٍ مُّعَطَّلَۃٍ وَّقَصۡرٍ مَّشِیۡدٍ ﴿۴۶﴾

৪৬
কদেখুন: ৬:৩৫; ৩৫:২৬; ৪০:৬; ৫৪:১০আর কত জনপদকেই আমরা অন্যায়ে লিপ্ত থাকা অবস্থায় ধ্বংস করে দিয়েছি! ফলে সেগুলো আজ নিজ ছাদসহ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। আর কত পরিত্যক্ত কূপ এবং সুউচ্চ প্রাসাদও রয়েছে (যেগুলোর সাথে আমরা একই আচরণ করেছি)!

اَفَلَمۡ یَسِیۡرُوۡا فِی الۡاَرۡضِ فَتَکُوۡنَ لَہُمۡ قُلُوۡبٌ یَّعۡقِلُوۡنَ بِہَاۤ اَوۡ اٰذَانٌ یَّسۡمَعُوۡنَ بِہَا ۚ فَاِنَّہَا لَا تَعۡمَی الۡاَبۡصَارُ وَلٰکِنۡ تَعۡمَی الۡقُلُوۡبُ الَّتِیۡ فِی الصُّدُوۡرِ ﴿۴۷﴾

৪৭
খদেখুন: ৭:৫; ২১:১২; ২৮:৫৯; ৬৫:৯-১০অতএব তারা কি পৃথিবীতে ঘুরে দেখে না, যেন তাদের সেসব হৃদয় লাভ হয়, যা দিয়ে তারা উপলব্ধি করতে পারে অথবা সেসব কান লাভ হয়, যা দিয়ে তারা শুনতে পারে? কেননা চোখ অন্ধ হয় না, বরং বক্ষে অবস্থিত হৃদয়ই অন্ধ হয়ে থাকে।১৯৬১গদেখুন: ১২:১১০; ৩০:১০; ৩৫:৪৫; ৪০:২২; ৪৭:১১
১৯৬১। এ আয়াতে এবং কুরআনের অন্যান্য স্থানে বর্ণিত এ প্রকারের মৃত, অন্ধ এবং বধির বলতে সেসব লোককে বুঝিয়েছে যারা আধ্যাত্মিকভাবে মৃত, অন্ধ এবং বধির।

وَیَسۡتَعۡجِلُوۡنَکَ بِالۡعَذَابِ وَلَنۡ یُّخۡلِفَ اللّٰہُ وَعۡدَہٗ ؕ وَاِنَّ یَوۡمًا عِنۡدَ رَبِّکَ کَاَلۡفِ سَنَۃٍ مِّمَّا تَعُدُّوۡنَ ﴿۴۸﴾

৪৮
কদেখুন: ২৬:২০৫; ২৭:৭২; ২৯:৫৪-৫৫; ৩৭:১৭৭; ৫১:১৫আর তারা তোমাকে আযাব ত্বরান্বিত করতে বলে, অথচ আল্লাহ কখনো তাঁর প্রতিশ্রুতির ব্যতিক্রম করবেন না। আর নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভুর কাছে এমন দিনও আছে যা তোমাদের গণনায় এক হাজার বছরের সমান।১৯৬১-ক
১৯৬১-ক। বর্ণিত আছে, হযরত রসূল করীম (সা.) বলেছেন, ইসলামের প্রথম তিন শতাব্দী এর সর্বোত্তম সময়, তারপর মিথ্যার প্রাদুর্ভাব হবে এবং এক অন্ধকার যুগের বাতাস বইতে আরম্ভ করবে যা এক হাজার বছরব্যাপী চলতে থাকবে (তিরমিযী)। উক্ত এক দিনকে এক হাজার বছরের অনুরূপ বলা হয়েছে (৩২:৬)। এ সময়ের মধ্যে নীল চক্ষুবিশিষ্ট এক জাতির উত্থান হবে এবং তারা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে (২০:১০৩-১০৪)। তারাই নীল চক্ষুবিশিষ্ট লোকরূপে চিত্রায়িত হয়েছে যারা জাগতিক গৌরব ও রাজনৈতিক ক্ষমতার ফলে অতিশয় আত্মম্ভরিতা ও ঔদ্ধত্য সহকারে নবী করীম (সা.)-কে চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। তাঁর ঘোষণাকৃত শাস্তি যেন শীঘ্র নেমে আসে তা কামনা করছি, যা তাদেরকে নির্ধারিত এবং প্রতিশ্রুত সময়ে পাকড়াও করবে বলে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন।

وَکَاَیِّنۡ مِّنۡ قَرۡیَۃٍ اَمۡلَیۡتُ لَہَا وَہِیَ ظَالِمَۃٌ ثُمَّ اَخَذۡتُہَا ۚ وَاِلَیَّ الۡمَصِیۡرُ ﴿٪۴۹﴾

৪৯
আর কত জনপদকেই আমি অবকাশ দিয়েছি, যখন তারা অন্যায়ে লিপ্ত ছিল! এরপর আমি তাদেরকে পাকড়াও করলাম এবং আমারই দিকে হবে (সবার) প্রত্যাবর্তন।
সূরা আল-হাজ্জ - রুকু ৬

قُلۡ یٰۤاَیُّہَا النَّاسُ اِنَّمَاۤ اَنَا لَکُمۡ نَذِیۡرٌ مُّبِیۡنٌ ﴿ۚ۵۰﴾

৫০
তুমি বলো, ‘হে মানবজাতি! খদেখুন: ২৬:১১৬; ২৯:৫১; ৫১:৫১; ৬৭:২৭আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র।