২৯

العنكبوت

সূরা আল-আনকাবূত

Al-`Ankabut

মক্কী ৭০ আয়াত ৭ রুকু পারা ২০–২১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭০ আয়াত এবং ৭ রুকূ

وَقَالُوۡا لَوۡلَاۤ اُنۡزِلَ عَلَیۡہِ اٰیٰتٌ مِّنۡ رَّبِّہٖ ؕ قُلۡ اِنَّمَا الۡاٰیٰتُ عِنۡدَ اللّٰہِ ؕ وَاِنَّمَاۤ اَنَا نَذِیۡرٌ مُّبِیۡنٌ ﴿۵۱﴾

৫১
আর তারা বলে, খদেখুন: ৬:৩৮; ১৩:২৮‘তার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে তার প্রতি কোনো নিদর্শন কেন অবতীর্ণ করা হয় নি?’ তুমি বলো, ‘নিদর্শনাবলি তো কেবল আল্লাহর কাছেই রয়েছে। গদেখুন: ২২:৫০; ২৬:১১৬; ৫১:৫১; ৬৭:২৭আমি একজন প্রকাশ্য সতর্ককারী মাত্র।’

اَوَلَمۡ یَکۡفِہِمۡ اَنَّاۤ اَنۡزَلۡنَا عَلَیۡکَ الۡکِتٰبَ یُتۡلٰی عَلَیۡہِمۡ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَرَحۡمَۃً وَّذِکۡرٰی لِقَوۡمٍ یُّؤۡمِنُوۡنَ ﴿٪۵۲﴾

৫২
এটি কি তাদের জন্য যথেষ্ট (নিদর্শন( নয়, আমরা তোমার প্রতি এক কিতাব অবতীর্ণ করেছি যা তাদেরকে পড়ে শোনানো হয়? নিশ্চয় ঈমান আনয়নকারী জাতির জন্য এতে রয়েছে পরম কৃপা ও সুমহান উপদেশ।২২৬০
সূরা আল-আনকাবূত - রুকু ৫
২২৬০। আযাবের নিদর্শনের (পূর্ববর্তী আয়াত দ্রষ্টব্য) জন্য অবিশ্বাসীদের আহ্বানে বর্তমান আয়াত বড়োই করুণা উদ্রেককারী এক জবাব দান করছে। এটি তাদেরকে প্রশ্ন করেছে, কেন তারা শাস্তির নিদর্শন দাবি করে যখন আল্লাহ তা’লা কুরআনের আকারে তাদেরকে এক কৃপার নিদর্শন দান করেছেন, যার ওপর অনুশীলন করে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে এবং পৃথিবীতে সম্মান ও মর্যাদাপূর্ণ জাতিরূপে পরিগণিত হতে পারে?

قُلۡ کَفٰی بِاللّٰہِ بَیۡنِیۡ وَبَیۡنَکُمۡ شَہِیۡدًا ۚ یَعۡلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا بِالۡبَاطِلِ وَکَفَرُوۡا بِاللّٰہِ ۙ اُولٰٓئِکَ ہُمُ الۡخٰسِرُوۡنَ ﴿۵۳﴾

৫৩
তুমি বলো, কদেখুন: ৪:১৬৭; ৬:২০; ১৩:৪৪; ৪৮:২৯আমার এবং তোমাদের মাঝে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। যা কিছু আকাশসমূহ ও পৃথিবীতে আছে তিনি তা জানেন। আর যারা মিথ্যার প্রতি ঈমান আনে এবং আল্লাহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত হবে।’

وَیَسۡتَعۡجِلُوۡنَکَ بِالۡعَذَابِ ؕ وَلَوۡلَاۤ اَجَلٌ مُّسَمًّی لَّجَآءَہُمُ الۡعَذَابُ ؕ وَلَیَاۡتِیَنَّہُمۡ بَغۡتَۃً وَّہُمۡ لَا یَشۡعُرُوۡنَ ﴿۵۴﴾

৫৪
খদেখুন: ২২:৪৮; ২৬:২০৫; ২৭:৭২-৭৩; ৩৭:১৭৭,১৭৮আর তারা তোমার কাছে শাস্তি ত্বরান্বিত করার দাবি করে। আর (শাস্তি প্রদানের) একটি সময় যদি নির্ধারিত না থাকত তাহলে নিশ্চয় তাদের ওপর শাস্তি নেমেই আসত। আর তাদের অজান্তে তাদের ওপর অবশ্যই অকস্মাৎ শাস্তি নেমে আসবে।২২৬১
২২৬১। এ আয়াত অবিশ্বাসীদেরকে শাস্তির জন্য নিদর্শনের দাবির সরাসরি উত্তর প্রদান করেছে এবং ব্যক্ত করেছে, কুরআনের আকারে অনুগ্রহের যে নিদর্শন তাদেরকে দেওয়া হয়েছে এর দ্বারা উপকৃত হবার পরিবর্তে এসব হতভাগা লোক তাদের আযাবের দাবিতে জিদ করছে। অতএব তারা এই নিদর্শন দেখতে পাবে এবং তাদের ওপর শাস্তি নেমে আসবে সম্পূর্ণ আকস্মিক ও অপ্রত্যাশিতভাবে, কিন্তু নির্ধারিত সময়ের জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে।

یَسۡتَعۡجِلُوۡنَکَ بِالۡعَذَابِ ؕ وَاِنَّ جَہَنَّمَ لَمُحِیۡطَۃٌۢ بِالۡکٰفِرِیۡنَ ﴿ۙ۵۵﴾

৫৫
তারা তোমার কাছে শাস্তি২২৬১-ক ত্বরান্বিত করার দাবি করে, গদেখুন: ৯:৪৯; ১৩:৩৬; ১৭:৯যদিও জাহান্নাম কাফিরদের অবশ্যই পরিবেষ্টনকারী।ঘদেখুন: ৬:৯
২২৬১-ক। পূর্ববর্তী আয়াতে যে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে এর দ্বারা ইহজগতে অবিশ্বাসীদের প্রতিশ্রুত শাস্তি বুঝায় এবং এ আয়াতে উল্লিখিত আযাব দ্বারা তাদের জন্য নির্ধারিত পরলোকের আযাব বুঝায়।

یَوۡمَ یَغۡشٰہُمُ الۡعَذَابُ مِنۡ فَوۡقِہِمۡ وَمِنۡ تَحۡتِ اَرۡجُلِہِمۡ وَیَقُوۡلُ ذُوۡقُوۡا مَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۵۶﴾

৫৬
যে-দিন আযাব তাদেরকে ওপর দিয়েও ঢেকে ফেলবে এবং তাদের পায়ের নীচ দিয়েও (ঢেকে ফেলবে)।২২৬২ আর তিনি (অর্থাৎ আল্লাহ) বলবেন, ‘তোমরা তোমাদের কৃতকর্মের ফল ভোগ করো।’
২২৬২। ঐশী আযাব যখন আসে তখন তা দ্রুত ও অকস্মাৎ আসে এবং তা চোখের ছানির মতো কাফিরদেরকে চতুর্দিক থেকে আচ্ছন্ন করে ফেলে। ৩৪:৩৭; ৩৯:৫৩; ৪২:১৩।

یٰعِبَادِیَ الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنَّ اَرۡضِیۡ وَاسِعَۃٌ فَاِیَّایَ فَاعۡبُدُوۡنِ ﴿۵۷﴾

৫৭
হে আমার মুমিন বান্দারা! নিশ্চয় আমার পৃথিবী প্রশস্ত। অতএব একমাত্র আমারই ইবাদত করো।

کُلُّ نَفۡسٍ ذَآئِقَۃُ الۡمَوۡتِ ۟ ثُمَّ اِلَیۡنَا تُرۡجَعُوۡنَ ﴿۵۸﴾

৫৮
প্রতিটি প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরপর আমাদের দিকেই তোমাদের ফিরিয়ে আনা হবে।

وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُبَوِّئَنَّہُمۡ مِّنَ الۡجَنَّۃِ غُرَفًا تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ نِعۡمَ اَجۡرُ الۡعٰمِلِیۡنَ ﴿٭ۖ۵۹﴾

৫৯
আর যারা ঈমান আনে এবং সৎকাজ করে- কদেখুন: ৩:১৮৬; ২১:৩৬অবশ্যই আমরা জান্নাতে তাদেরকে এরূপ বালাখানায় স্থান দেবো যার পাদদেশ দিয়ে নদনদী বয়ে যাবে।২২৬৩ তারা সেখানে চিরকাল থাকবে। সৎকর্মশীলদের পুরস্কার কত-না উত্তম!খদেখুন: ২৫:৭৬; ৩৪:৩৮গদেখুন: ১৬:৪৩
২২৬৩। এখানে মুমিনদেরকে স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আল্লাহর পথে যারা হিজরত করে এবং এরপর তারা তাদের বিশ্বাসে অটল থাকে ও সৎকর্ম করে এর জন্য তাদেরকে এর চেয়ে অনেক বেশি পুরস্কার দেওয়া হয় যা তারা আল্লাহর পথে হারায়।

الَّذِیۡنَ صَبَرُوۡا وَعَلٰی رَبِّہِمۡ یَتَوَکَّلُوۡنَ ﴿۶۰﴾

৬০
(এরা সেসব লোক) যারা ধৈর্যধারণ করেছিল এবং নিজেদের প্রতিপালক-প্রভুর ওপর ভরসা করেছিল।