২৯

العنكبوت

সূরা আল-আনকাবূত

Al-`Ankabut

মক্কী ৭০ আয়াত ৭ রুকু পারা ২০–২১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭০ আয়াত এবং ৭ রুকূ

فَکُلًّا اَخَذۡنَا بِذَنۡۢبِہٖ ۚ فَمِنۡہُمۡ مَّنۡ اَرۡسَلۡنَا عَلَیۡہِ حَاصِبًا ۚ وَمِنۡہُمۡ مَّنۡ اَخَذَتۡہُ الصَّیۡحَۃُ ۚ وَمِنۡہُمۡ مَّنۡ خَسَفۡنَا بِہِ الۡاَرۡضَ ۚ وَمِنۡہُمۡ مَّنۡ اَغۡرَقۡنَا ۚ وَمَا کَانَ اللّٰہُ لِیَظۡلِمَہُمۡ وَلٰکِنۡ کَانُوۡۤا اَنۡفُسَہُمۡ یَظۡلِمُوۡنَ ﴿۴۱﴾

৪১
সুতরাং আমরা প্রত্যেককেই তার পাপের কারণে পাকড়াও করলাম। অতএব তাদের মাঝে এমন দলও ছিল যাদের উপর আমরা কাঁকর বর্ষণকারী এক ঝড় পাঠিয়েছিলাম। আর তাদের মাঝে এমন দলও ছিল যাদেরকে বিকট গর্জনবিশিষ্ট আযাব আঘাত হেনেছিল। আর তাদের মাঝে এমন দলও ছিল যাদেরকে আমরা ভূমিধ্বসের শিকারে পরিণত করেছিলাম। আর তাদের মাঝে এমন এক শ্রেণিও ছিল যাদেরকে আমরা ডুবিয়ে দিয়েছিলাম।২২৫৩ ৬. আর আল্লাহ তাদের প্রতি কোনো অন্যায় করেন নি, বরং তারা নিজেরাই নিজেদের ওপর অবিচার করত।
২২৫৩। কুরআন মজীদ বিভিন্ন যুগে নবীগণের সমসাময়িক বিরুদ্ধবাদীদের ওপর আপতিত শাস্তির জন্য পৃথক পৃথক শব্দ ও বাচনভঙ্গি ব্যবহার করেছে। আদ জাতির ওপর পতিত শাস্তি প্রচণ্ড বায়ুপ্রবাহরূপে বর্ণিত হয়েছে (৪১:১৭; ৫৪:২০ এবং ৬৯:৭)। সামূদ জাতিকে যা অতর্কিতে পাকড়াও করেছিল সেটিকে ভূমিকম্প (৭:৭৯), প্রবল ঝঞ্ঝা (১১:৬৮; ৫৪:৩২), বজ্রপাত (৪১:১৮) এবং প্রচণ্ড বিস্ফোরণ (৬৯:৬) বলে বর্ণনা করা হয়েছে। হযরত দূত (আ.)-এর জাতিকে যা ধ্বংস করেছিল তাকে বলা হয়েছে মৃৎশিলা (১১:৮৩; ১৫:৭৫), শিলাবৃষ্টি (৫৪:৩৫) এবং যে শাস্তি হযরত শুয়াইব (আ.)-এর জাতি মিদিয়ানবাসীকে অতর্কিতে ধরে ফেলেছিল সেটিকে ভূমিকম্প নামে (৭:৯২; ২৯:৩৮), প্রবল বায়ু (১১:৯৫) এবং অন্ধকারাচ্ছন্ন দিবসের আযাবরূপে (২৬:১৯০) অভিহিত করা হয়েছে। অবশেষে যে ঐশী শাস্তি ফেরাউনকে এবং তার শক্তিশালী সেনাবাহিনী, সভাসদবর্গ, হামান ও কারুনকে ধরে ফেলেছিল এবং সমূলে ধ্বংস করেছিল সেটিকে বর্ণনা করা হয়েছে এভাবে ‘আমরা... ফেরাউনের অনুসারীদের সমুদ্রে নিমজ্জিত করেছিলাম’ (২:৫১; ৭:১৩৭ এবং ১৭:১০৪) এবং ‘আমরা তাকে ও তার ঘরবাড়িকে ভূগর্ভে বিলীন করে দিয়েছি।’ (২৮:৮২)

مَثَلُ الَّذِیۡنَ اتَّخَذُوۡا مِنۡ دُوۡنِ اللّٰہِ اَوۡلِیَآءَ کَمَثَلِ الۡعَنۡکَبُوۡتِ ۖۚ اِتَّخَذَتۡ بَیۡتًا ؕ وَاِنَّ اَوۡہَنَ الۡبُیُوۡتِ لَبَیۡتُ الۡعَنۡکَبُوۡتِ ۘ لَوۡ کَانُوۡا یَعۡلَمُوۡنَ ﴿۴۲﴾

৪২
যারা আল্লাহকে ছেড়ে অন্যদের বন্ধুরূপে গ্রহণ করেছে তাদের উপমা মাকড়সার ন্যায়। সেটি একটি ঘর তৈরি করে বটে, কিন্তু সব ঘরের মাঝে মাকড়সার ঘর হলো সর্বাধিক দুর্বল।২২৫৪ হায়, তারা যদি তা জানত!
২২৫৪। সূরাটি এর মুখ্য আলোচনায় আল্লাহ তা’লার একত্বের বিষয়টিকে এ আয়াত দ্বারা অতি সুন্দরভাবে এক রূপকের মাধ্যমে সমাপ্তি টেনেছে, যা বহুঈশ্বরবাদীদের প্রতিমাপূজার বিশ্বাস ও প্রথার মূর্খতা, ব্যর্থতা এবং ভ্রান্তিকে উত্তমরূপে তুলে ধরেছে। এগুলো মাকড়সার জালের মতো নিতান্ত দুর্বল এবং বুদ্ধিমত্তাপূর্ণ সমালোচনার সামনে টিকতে পারে না।

اِنَّ اللّٰہَ یَعۡلَمُ مَا یَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِہٖ مِنۡ شَیۡءٍ ؕ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۴۳﴾

৪৩
নিশ্চয় আল্লাহ প্রত্যেক সে বস্তুকে জানেন, যাকে তারা তাঁকে বাদ দিয়ে ডাকে। আর তিনি মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।

وَتِلۡکَ الۡاَمۡثَالُ نَضۡرِبُہَا لِلنَّاسِ ۚ وَمَا یَعۡقِلُہَاۤ اِلَّا الۡعٰلِمُوۡنَ ﴿۴۴﴾

৪৪
কদেখুন: ১৩:১৮; ১৪:২৬আর এগুলো হলো উপমা- যা আমরা মানবজাতির জন্য বর্ণনা করছি, কিন্তু জ্ঞানীরা ছাড়া অন্য কেউ তা বুঝে না।খদেখুন: ৬:৭৪; ১৬:৪; ৩৯:৬

خَلَقَ اللّٰہُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ بِالۡحَقِّ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لِّلۡمُؤۡمِنِیۡنَ ﴿٪۴۵﴾

৪৫
আল্লাহ আকাশসমূহ ও পৃথিবীকে যথাযথভাবে২২৫৫ সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে মুমিনদের জন্য অনেক বড়ো এক নিদর্শন রয়েছে।
সূরা আল-আনকাবূত - রুকু ৪
২২৫৫। ‘বিল-হাক’ (যথাযথভাবে) শব্দের মর্মার্থ হলো, এটি স্বতঃই প্রমাণিত যে, আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টির পেছনে এক সুনিপুণ পরিকল্পনা ও মহৎ উদ্দেশ্য রয়েছে এবং এক নিগূঢ় ও নিখুঁত নিয়ন্ত্রণ সমস্ত ঐশী ও পার্থিব জগতে কাজ করছে।

اُتۡلُ مَاۤ اُوۡحِیَ اِلَیۡکَ مِنَ الۡکِتٰبِ وَاَقِمِ الصَّلٰوۃَ ؕ اِنَّ الصَّلٰوۃَ تَنۡہٰی عَنِ الۡفَحۡشَآءِ وَالۡمُنۡکَرِ ؕ وَلَذِکۡرُ اللّٰہِ اَکۡبَرُ ؕ وَاللّٰہُ یَعۡلَمُ مَا تَصۡنَعُوۡنَ ﴿۴۶﴾

৪৬
কদেখুন: ১৮:২৮এ কিতাবের যা তোমায় ওহী করা তা তুমি পড়ে শোনাও এবং নামায প্রতিষ্ঠা করো। নিশ্চয় নামায অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহকে স্মরণ করাটাই (সব কাজের মাঝে) সবচেয়ে বড়ো। আর তোমরা যা করো, আল্লাহ তা জানেন।২২৫৬,২২৫৬-কখদেখুন: ১৬:১২৬; ২৩:৯৭; ৪১:৩৫
২২৫৬। ‘উতলু’ অর্থ ঘোষণা করো, প্রচার করো, পড়ো, উচ্চকণ্ঠে পুনরাবৃত্তি করো, অনুসরণ করো (লেইন)
২২৫৬-ক। এ আয়াতে তিনটি বিষয়ের উল্লেখ করা হয়েছে, যথা- প্রচার ও কুরআন পাঠ, নামায এবং যিকরে ইলাহী। এ তিনের একই উদ্দেশ্য- মানুষকে পাপ থেকে রক্ষা করা এবং তাকে নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি করতে সাহায্য করা। সকল ধর্মের মূলনীতি হচ্ছে সর্বোচ্চ সত্তায় জীবন্ত-বিশ্বাস, কারণ এ এমন এক প্রত্যয় যা মানবের কুপ্রবৃত্তিগুলোকে প্রবলভাবে এবং কার্যকরভাবে বাধা দান করে। এ কারণেই কুরআন করীম বার বার আল্লাহ তা’লার অস্তিত্বের বিষয়ে প্রত্যাবর্তন করে এবং তাঁর সর্বোচ্চ ক্ষমতা, মর্যাদা ও ভালোবাসার কথা বলে আর ইসলামী ইবাদতের আকারে আল্লাহকে স্মরণ করার ওপর সর্বাপেক্ষা জোর দেয়। ইসলামের এই ইবাদত যদি সকল প্রয়োজনীয় শর্তানুযায়ী পালন করা হয় তাহলে অবশ্যম্ভাবীরূপে হৃদয়ের ও কর্মের পবিত্রতা অর্জিত হবে।

وَلَا تُجَادِلُوۡۤا اَہۡلَ الۡکِتٰبِ اِلَّا بِالَّتِیۡ ہِیَ اَحۡسَنُ ٭ۖ اِلَّا الَّذِیۡنَ ظَلَمُوۡا مِنۡہُمۡ وَقُوۡلُوۡۤا اٰمَنَّا بِالَّذِیۡۤ اُنۡزِلَ اِلَیۡنَا وَاُنۡزِلَ اِلَیۡکُمۡ وَاِلٰـہُنَا وَاِلٰـہُکُمۡ وَاحِدٌ وَّنَحۡنُ لَہٗ مُسۡلِمُوۡنَ ﴿۴۷﴾

৪৭
আর আহলে কিতাবের সাথে তোমরা কেবল সর্বোত্তম (যুক্তিপ্রমাণ) দিয়েই বিতর্ক করো। তবে তাদের কথা ভিন্ন, যারা এদের মাঝ থেকে বাড়াবাড়ি করেছে। আর (তাদের) বলো, ‘আমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এতে এবং তোমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতেও আমরা ঈমান এনেছি। আর আমাদের উপাস্য ও তোমাদের উপাস্য একজনই এবং আমরা তাঁরই প্রতি আত্মসমর্পণকারী।২২৫৭
২২৫৭। এ আয়াত অন্যান্যদের নিকট আমাদের ধর্মমত প্রচার করার সময় আমাদের জন্য এক বিচক্ষণ নীতির পথনির্দেশ দান করেছে। প্রচার করার শুরুতে সেসব ধর্মীয় রীতিনীতি ও বিশ্বাসের ওপর আমাদের জোর দেওয়া উচিত, যেগুলো বিরুদ্ধবাদীদের এবং আমাদের মধ্যে অভিন্ন। দৃষ্টান্তস্বরূপ- আমাদেরকে বলা হয়েছে, ‘কিতাবের অনুসারী’ বা আহলে কিতাব লোকদের সঙ্গে কথা বলার সময় ধর্মের দুটি মৌলিক নীতি- আল্লাহ তা’লার একত্ব (তওহীদ) এবং ঐশীবাণীর (ওহী-ইলহাম) আলোচনার মাধ্যমে আরম্ভ করা উচিত।

وَکَذٰلِکَ اَنۡزَلۡنَاۤ اِلَیۡکَ الۡکِتٰبَ ؕ فَالَّذِیۡنَ اٰتَیۡنٰہُمُ الۡکِتٰبَ یُؤۡمِنُوۡنَ بِہٖ ۚ وَمِنۡ ہٰۤؤُلَآءِ مَنۡ یُّؤۡمِنُ بِہٖ ؕ وَمَا یَجۡحَدُ بِاٰیٰتِنَاۤ اِلَّا الۡکٰفِرُوۡنَ ﴿۴۸﴾

৪৮
আর এভাবেই আমরা তোমার প্রতি এ কিতাব অবতীর্ণ করেছি। গদেখুন: ১১:১৮অতএব আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা এতে ঈমান আনে। আর এসবের (তথা আহলে কিতাবের) মাঝেও এমন আছে যারা এতে ঈমান আনে। আর কেবল কাফিররাই ঔদ্ধত্যবশত আমাদের নিদর্শনাবলি অস্বীকার করে।

وَمَا کُنۡتَ تَتۡلُوۡا مِنۡ قَبۡلِہٖ مِنۡ کِتٰبٍ وَّلَا تَخُطُّہٗ بِیَمِیۡنِکَ اِذًا لَّارۡتَابَ الۡمُبۡطِلُوۡنَ ﴿۴۹﴾

৪৯
আর তুমি এর (অর্থাৎ কুরআন অবতীর্ণ হবার) পূর্বে কোনো কিতাব পড়তে না এবং তোমার ডান হাত দিয়ে তা লিখতেও না, এমনটি হলে মিথ্যা প্রতিপন্নকারীরা অবশ্যই (তোমার সম্পর্কে) সন্দেহে নিপতিত হতো।২২৫৮কদেখুন: ৪২:৫৩
২২৫৮। যে ব্যক্তি পড়তে ও লিখতে জানতেন না, যে ব্যক্তি এমন এক দেশে জন্মগ্রহণ করেছিলেন যা সভ্য মানবজাতির সকল প্রকার সংযোগ থেকে বিচ্ছিন্ন ছিল, সেই জাতির মধ্যে বসবাস করায় অন্যান্য ধর্মগ্রন্থের জ্ঞান থাকা যার পক্ষে কল্পনাতীত ব্যাপার ছিল সেই ব্যক্তি এমন এক গ্রন্থ দান করলেন যা সেসব কিতাবের গুরুত্বপূর্ণ বিষয়াদিই কেবল ধারণ করে না, পরন্তু এটি বিশ্বজনীন সর্বপ্রকার শিক্ষার সংক্ষিপ্তসার যা সকল যুগের মানবজাতির নৈতিক এবং আধ্যাত্মিক প্রয়োজন মেটাতে সক্ষম। তদুপরি এটি এখন অতীত ও ভবিষ্যৎ তত্ত্বাবলির বাহক যা পূর্ববর্তী কোনো ঐশী কিতাবের বা ঐতিহাসিক পুস্তকে উল্লিখিত নাই। বস্তুত এসব বিষয় কুরআনের ঐশী ধর্মগ্রন্থ এবং হযরত নবী করীম (সা.)-এর ঐশী শিক্ষাগুরু হবার অভ্রান্ত প্রমাণ প্রতিষ্ঠিত করে।

بَلۡ ہُوَ اٰیٰتٌۢ بَیِّنٰتٌ فِیۡ صُدُوۡرِ الَّذِیۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ ؕ وَمَا یَجۡحَدُ بِاٰیٰتِنَاۤ اِلَّا الظّٰلِمُوۡنَ ﴿۵۰﴾

৫০
বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে এটি (তথা কুরআন) সুস্পষ্ট নিদর্শনাবলি রূপে বিদ্যমান।২২৫৯ আর সীমালঙ্ঘনকারীরা ছাড়া (অন্য) কেউ আমাদের নিদর্শনাবলি অস্বীকার করে না।
২২৫৯। কুরআন আল্লাহ তা’লার বাণী হবার সমর্থনে পূর্ববর্তী আয়াত যখন বাহ্যিক সাক্ষ্যপ্রমাণের প্রতি নির্দেশ করে তখন তফসীরাধীন এ আয়াত নিজস্ব যুক্তিপ্রমাণ উপস্থাপন করে যে, যারা কুরআনের জ্ঞান দ্বারা সমৃদ্ধ হয়েছে তাদের অন্তর থেকে পবিত্র আলোর ফোয়ারা উৎসারিত হয়।