২৯

العنكبوت

সূরা আল-আনকাবূত

Al-`Ankabut

মক্কী ৭০ আয়াত ৭ রুকু পারা ২০–২১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭০ আয়াত এবং ৭ রুকূ

قُلۡ سِیۡرُوۡا فِی الۡاَرۡضِ فَانۡظُرُوۡا کَیۡفَ بَدَاَ الۡخَلۡقَ ثُمَّ اللّٰہُ یُنۡشِیٴُ النَّشۡاَۃَ الۡاٰخِرَۃَ ؕ اِنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿ۚ۲۱﴾

২১
তুমি বলো, ‘তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো২২৪৫ আর দেখো, কদেখুন: ১০:৩৫; ২১:১০৫; ২৭:৬৫; ৩০:১২,২৮“কীভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন! এরপর আল্লাহ (পরবর্তীকালে) অন্য এক সৃষ্টির উদ্ভব করবেন।’* নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান।
২২৪৫। ‘তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো’ এই কথা কুরআনের বিভিন্ন স্থানে (৬:১২; ১২:১১০; ৩০:১০; ৩৫:৪৫; ৪০:৮৩) উল্লিখিত হয়েছে এবং প্রায় প্রত্যেক স্থানেই এ কথাটির পরে এমন একটি বাক্য ব্যবহৃত হয়েছে যা এক মানবগোষ্ঠীর ধ্বংস এবং তাদের স্থলে অন্য এক মানবজাতি সৃষ্টির প্রতি অঙ্গুলি নির্দেশ করে। এর দ্বারা মৃত্যুর পর শেষ বিচারের দিনে মৃত ব্যক্তিদের আত্মাসমূহের কবর থেকে পুনরুত্থান বুঝায় না, বরং জাতিসমূহের উত্থান-পতনের ইন্দ্রিয়গোচর ব্যাপার বুঝায়।

یُعَذِّبُ مَنۡ یَّشَآءُ وَیَرۡحَمُ مَنۡ یَّشَآءُ ۚ وَاِلَیۡہِ تُقۡلَبُوۡنَ ﴿۲۲﴾

২২
খদেখুন: ১০:৫; ৩০:২৮তিনি যাকে চান শাস্তি দেন এবং যার প্রতি চান কৃপা করেন।২২৪৫-ক আর তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।গদেখুন: ৩:১২৯; ৫:৪১; ১৭:৫৫ঘদেখুন: ১০:৫৪; ১১:৩৪; ৪২:৩২
২২৪৫-ক। কুরআনের কয়েক স্থানে বর্ণিত হয়েছে, আল্লাহ তা’লা খামখেয়ালিভাবে শাস্তি প্রদান করেন না, অপরিহার্য শাস্তির যোগ্য হবার পরেই কেবল শাস্তি দেন। আয়াতটি শুধু এ ব্যাপারেই জোর দিয়েছে।

وَمَاۤ اَنۡتُمۡ بِمُعۡجِزِیۡنَ فِی الۡاَرۡضِ وَلَا فِی السَّمَآءِ ۫ وَمَا لَکُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ مِنۡ وَّلِیٍّ وَّلَا نَصِیۡرٍ ﴿٪۲۳﴾

২৩
আর তোমরা পৃথিবীতে (আল্লাহকে) ব্যর্থ করতে পারবে না এবং আকাশেও না।২২৪৬ আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নাই এবং কোনো সাহায্যকারীও নাই।
সূরা আল-আনকাবূত - রুকু ২
২২৪৬। কাফিরদেরকে অত্যন্ত জোরের সাথে সতর্ক করা হয়েছে, তারা আল্লাহ তা’লার পরিকল্পনাকে ব্যর্থ করতে পারবে না, কেননা ঐশী হুকুম জারি হয়ে গেছে যে, ইসলাম ধর্ম অগ্রগতি এবং বিজয় লাভ করবেই।

وَالَّذِیۡنَ کَفَرُوۡا بِاٰیٰتِ اللّٰہِ وَلِقَآئِہٖۤ اُولٰٓئِکَ یَئِسُوۡا مِنۡ رَّحۡمَتِیۡ وَاُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۲۴﴾

২৪
আর যারা আল্লাহর নিদর্শনাবলি ও তাঁর সাক্ষাৎকে অস্বীকার করে, তারাই আমার কৃপা লাভের বিষয়ে নিরাশ হয়ে আছে এবং তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।*
* একটি শব্দচয়নের ক্ষেত্রে সামান্য পরিবর্তন ছাড়া অনুরূপ অন্য এক আয়াতেও (আন-নাজম: ৪৮) একই দৃশ্যের বর্ণনা উপস্থাপন করা হয়েছে। সেখানে ‘আখিরাহু’ শব্দের পরিবর্তে ‘উখরা’ শব্দটি ব্যবহার করা হয়েছে। ‘আখিরাহ’ শব্দটি কেবল পরবর্তীকাল অর্থে অনুবাদ করা যেতে পারে। উখরা শব্দের অর্থ হবে অন্য এক। অতএব এটা সুস্পষ্ট, উখরা এবং আখিরা শব্দদ্বয় যখন এক সাথে ব্যবহৃত হয় তখন এর অর্থ হবে: পরবর্তীকালে অন্য এক সৃষ্টি। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য] ২২৪৫-ক ও ২২৪৬ টাকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

فَمَا کَانَ جَوَابَ قَوۡمِہٖۤ اِلَّاۤ اَنۡ قَالُوا اقۡتُلُوۡہُ اَوۡ حَرِّقُوۡہُ فَاَنۡجٰٮہُ اللّٰہُ مِنَ النَّارِ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یُّؤۡمِنُوۡنَ ﴿۲۵﴾

২৫
অতএব তার জাতির একথা বলা ছাড়া আর কোনো উত্তর ছিল না, কদেখুন: ২১:৬৯; ৩৭:৯৮তাকে হত্যা করো অথবা তাকে পুড়িয়ে মারো।’ তখন আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করলেন। নিশ্চয় এতে মুমিন-বিশ্বাসী লোকদের জন্য অনেক নিদর্শন বিদ্যমান।২২৪৭
২২৪৭। হযরত ইবরাহীম (আ.)-এর বর্ণনা ১৭ নম্বর আয়াত থেকে আরম্ভ হয়েছে এবং (১৮ নম্বর আয়াতে) তিনি শিরকের (তথা অংশীবাদিতার) বিরুদ্ধে শক্তিশালী যুক্তি রেখেছেন। ১৯ থেকে ২৪ নম্বর আয়াত কুরআনের রচনাশৈলী ও রীতির সাথে সামঞ্জস্যপূর্ণ সৌন্দর্যবর্ধনকারী এক প্রসঙ্গান্তর যা নবী করীম (সা.) সম্পর্কিত এক মহান ধর্মীয় নীতির সংক্ষিপ্ত আলোচনা। আলোচিত নীতি হলো, ঐশীবাণী প্রত্যাখ্যান করার ফলে যখন এক জাতি নৈতিক অবক্ষয় ও অধঃপতনের শিকারে পরিণত হয় তখন অপর এক জাতি তার স্থলাভিষিক্ত হয়। হযরত ইবরাহীম (আ.)-এর ঘটনার সূত্রপাত এখান থেকেই।

وَقَالَ اِنَّمَا اتَّخَذۡتُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ اَوۡثَانًا ۙ مَّوَدَّۃَ بَیۡنِکُمۡ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا ۚ ثُمَّ یَوۡمَ الۡقِیٰمَۃِ یَکۡفُرُ بَعۡضُکُمۡ بِبَعۡضٍ وَّیَلۡعَنُ بَعۡضُکُمۡ بَعۡضًا ۫ وَّمَاۡوٰٮکُمُ النَّارُ وَمَا لَکُمۡ مِّنۡ نّٰصِرِیۡنَ ﴿٭ۙ۲۶﴾

২৬
আর সে বলল, ‘তোমরা পার্থিব জীবনে কেবল তোমাদের পারস্পরিক ভালোবাসার২২৪৮ আঁকড়ে ধরেছ। খদেখুন: ১৬:৮৭এরপর কিয়ামত দিবসে তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং পরস্পরকে করবে অভিসম্পাত। আর তোমাদের ঠাঁই হবে জাহান্নাম এবং তোমাদের জন্য কোনো সাহায্যকারী হবে না।’
২২৪৮। ‘মাওয়াদ্দাতা বাইনিকুম’ উক্তির সম্ভাব্য অর্থ: (১) সামাজিক আত্মীয়তা বা একে অন্যের ভালোবাসা জয় করার আকাঙ্ক্ষার ভিত্তিস্বরূপ তোমাদের প্রতিমাপূজার আদর্শ ও প্রথা, (২) প্রতিমাপূজার বিশ্বাস এবং রীতিনীতিকে তোমরা একে অপরের প্রতি ভালোবাসার ভিত্তি করেছ, অর্থাৎ তোমরা তোমাদের গোষ্ঠীয় পরিচয়ের অভিন্নতা অক্ষুণ্ণ রাখতে বেছে নিয়েছ প্রতিমাপূজার বিশ্বাসকে।

فَاٰمَنَ لَہٗ لُوۡطٌ ۘ وَقَالَ اِنِّیۡ مُہَاجِرٌ اِلٰی رَبِّیۡ ؕ اِنَّہٗ ہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۲۷﴾

২৭
অতএব লুত তার (অর্থাৎ ইবরাহীমের) প্রতি ঈমান আনল। আর সে (অর্থাৎ ইবরাহীম) বলল, গদেখুন: ১৯:৪৯‘আমি নিশ্চয় আমার প্রতিপালক-প্রভুর উদ্দেশ্যে হিজরত করতে যাচ্ছি। নিশ্চয় তিনিই মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।’

وَوَہَبۡنَا لَہٗۤ اِسۡحٰقَ وَیَعۡقُوۡبَ وَجَعَلۡنَا فِیۡ ذُرِّیَّتِہِ النُّبُوَّۃَ وَالۡکِتٰبَ وَاٰتَیۡنٰہُ اَجۡرَہٗ فِی الدُّنۡیَا ۚ وَاِنَّہٗ فِی الۡاٰخِرَۃِ لَمِنَ الصّٰلِحِیۡنَ ﴿۲۸﴾

২৮
আর আমরা তাকে (অর্থাৎ ইবরাহীমকে) ইসহাক ও ইয়াকূব দান করলাম এবং তার বংশধরের মাঝে নবুওয়ত ও কিতাব (রূপী নিয়ামত) প্রবর্তিত করলাম। কদেখুন: ১৯:৫০; ২১:৭৩; ৩৭:১১৩আর আমরা তাকে পৃথিবীতেও তার প্রতিদান দিয়েছিলাম। আর পরকালেও নিশ্চয় সে সৎকর্মশীলদের মাঝে গণ্য হবে।

وَلُوۡطًا اِذۡ قَالَ لِقَوۡمِہٖۤ اِنَّکُمۡ لَتَاۡتُوۡنَ الۡفَاحِشَۃَ ۫ مَا سَبَقَکُمۡ بِہَا مِنۡ اَحَدٍ مِّنَ الۡعٰلَمِیۡنَ ﴿۲۹﴾

২৯
আর দূতকেও (আমরা পাঠিয়েছিলাম) যখন সে তার জাতিকে বলেছিল, গদেখুন: ৭:৮১; ১১:৭৯গ’নিশ্চয় তোমরা এমন এক অশ্লীল আচরণ করছ, যা তোমাদের পূর্বে সমগ্র বিশ্বে কখনো কেউ করে নি।ঘদেখুন: ৭:৮২; ১১:৭৯; ২৬:১৬৬; ২৬:১৭০; ১১:৭০-৭১

اَئِنَّکُمۡ لَتَاۡتُوۡنَ الرِّجَالَ وَتَقۡطَعُوۡنَ السَّبِیۡلَ ۬ۙ وَتَاۡتُوۡنَ فِیۡ نَادِیۡکُمُ الۡمُنۡکَرَ ؕ فَمَا کَانَ جَوَابَ قَوۡمِہٖۤ اِلَّاۤ اَنۡ قَالُوا ائۡتِنَا بِعَذَابِ اللّٰہِ اِنۡ کُنۡتَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۳۰﴾

৩০
“তোমরা কি তোমাদের (কাম-চরিতার্থে) পুরুষদের নিকট গমন করো ও রাহাজানি২২৪৯ করো এবং নিজেদের আসরে তোমরা গর্হিত কাজকর্মে লিপ্ত থাকো?২২৫০ তখন তার জাতির কেবল একথা বলা ছাড়া আর কোনো উত্তর ছিল না, ‘তুমি সত্যবাদী হয়ে থাকলে আমাদের জন্য আল্লাহর শাস্তি নিয়ে এসো।’”
২২৪৯। ‘কাতাআত তারীক’ অর্থ সে পথচারীদের চলার পথকে বিপজ্জনক করল এবং এটি ব্যবহার করতে বারণ করল। কুরআন করীমের উক্তির মর্মার্থ: (ক) তোমরা রাজপথে মুসাফিরদেরকে লুণ্ঠন করো [হযরত লূত (আ.)-এর জাতির লোকেরা রাস্তাঘাটে লোকসমক্ষে নির্লজ্জ কাজ করত), (খ) তোমরা প্রকৃতিগত যৌননিয়ম লঙ্ঘন করো এবং প্রকৃতিবিরুদ্ধ অপরাধ করো।
২২৫০। এ আয়াতে লূত (আ.)-এর জাতির তিনটি কলঙ্কের কথা বলা হয়েছেঃ (১) অস্বাভাবিক পাপ, (২) রাজপথে ডাকাতি, (৩) খোলাখুলি ও নির্লজ্জভাবে তাদের জনসমাবেশে পাপ করা।