৪২

الشورى

সূরা আশ-শূরা

Ash-Shura

মক্কী ৫৪ আয়াত ৫ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৪ আয়াত এবং ৫ রুকূ

وَمَاۤ اَصَابَکُمۡ مِّنۡ مُّصِیۡبَۃٍ فَبِمَا کَسَبَتۡ اَیۡدِیۡکُمۡ وَیَعۡفُوۡا عَنۡ کَثِیۡرٍ ﴿ؕ۳۱﴾

৩১
খদেখুন: ৩০:২৩আর তোমাদের কৃতকর্মের কারণেই তোমাদের ওপর বিপদ নেমে আসে, অথচ তিনি অনেক কিছুই উপেক্ষা করে থাকেন।গদেখুন: ৪:৮০

وَمَاۤ اَنۡتُمۡ بِمُعۡجِزِیۡنَ فِی الۡاَرۡضِ ۚۖ وَمَا لَکُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ مِنۡ وَّلِیٍّ وَّلَا نَصِیۡرٍ ﴿۳۲﴾

৩২
আর তোমরা পৃথিবীতে (আল্লাহকে তাঁর উদ্দেশ্য সাধনে) কখনো ব্যর্থ করতে পারবে না।২৬৫৭ ঘদেখুন: ৬:১৩৫; ১১:৩৪; ২৯:২৩আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই এবং কোনো সাহায্যকারীও নাই।
২৬৫৭। অবিশ্বাসীদেরকে বলা হচ্ছে, আল্লাহ তা’লা নির্ধারিত করেছেন যে, ইসলাম বিজয় লাভ করবে। আল্লাহ তা’লার এই হুকুমকে কেউই বানচাল করতে পারবে না। অবিশ্বাসীরা যত বাধাবিঘ্নই সৃষ্টি করুক না কেন তারা ইসলামের জয়যাত্রা ও অগ্রগতিকে কোনোভাবেই প্রতিহত করতে পারবে না।

وَمِنۡ اٰیٰتِہِ الۡجَوَارِ فِی الۡبَحۡرِ کَالۡاَعۡلَامِ ﴿ؕ۳۳﴾

৩৩
কদেখুন: ৩১:৩২; ৫৫:২৫আর সমুদ্রে চলমান পর্বতসম নৌযানগুলোও তাঁর নিদর্শনাবলির অন্তর্গত।২৬৫৮খদেখুন: ২২:৪; ৪০:৫
২৬৫৮। এ আয়াত এবং অন্যান্য বহু আয়াতে কুরআন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সমুদ্রগামী পাহাড় সদৃশ জাহাজের ভূমিকার উল্লেখ করেছে। অথচ সুদূর অতীতে বর্তমান কালের লক্ষ লক্ষ টন ওজনবাহী জাহাজের কথা মানুষের পক্ষে চিন্তা করা প্রায় অসম্ভব ছিল। আরবের এক মরু-সন্তানের কাছে চৌদ্দশ বছর পূর্বে এ সত্য কুরআনের মাধ্যমে প্রকাশিত হওয়ায় কুরআন যে ঐশীবাণী তা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়।

اِنۡ یَّشَاۡ یُسۡکِنِ الرِّیۡحَ فَیَظۡلَلۡنَ رَوَاکِدَ عَلٰی ظَہۡرِہٖ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّکُلِّ صَبَّارٍ شَکُوۡرٍ ﴿ۙ۳۴﴾

৩৪
তিনি চাইলে বায়ুকে থামিয়ে দিতে পারেন। এমনটি হলে এগুলো এর (অর্থাৎ সমুদ্রের) মাঝে নিশ্চল হয়ে পড়বে। নিশ্চয় এতে প্রত্যেক পরম ধৈর্যশীল (ও) পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শনাবলি রয়েছে।*
* ৩৩-৩৪ নম্বর আয়াতে আল্লাহ তা’লার নিদর্শনাবলির মাঝে পাহাড়ের ন্যায় উঁচু বড়ো বড়ো সামুদ্রিক জাহাজের উল্লেখ করা হয়েছে। বলা বাহুল্য, মহানবী (সা.)-এর যুগে সাধারণ পাল তোলা নৌকা চলত। তাই আবশ্যকীয়ভাবে এটি ভবিষ্যতকালে সংঘটিতব্য এক ভবিষ্যদ্বাণী ছিল। এ ভবিষ্যদ্বাণী বর্তমান যুগে পূর্ণ হয়েছে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

اَوۡ یُوۡبِقۡہُنَّ بِمَا کَسَبُوۡا وَیَعۡفُ عَنۡ کَثِیۡرٍ ﴿۫۳۵﴾

৩৫
অথবা তিনি তাদের (অর্থাৎ আরোহীদের) কৃতকর্মের দরুন সেসব (নৌযানকে) ধ্বংস করে দিতে পারেন, কিন্তু তিনি অনেক কিছু উপেক্ষা করে থাকেন।

وَّیَعۡلَمَ الَّذِیۡنَ یُجَادِلُوۡنَ فِیۡۤ اٰیٰتِنَا ؕ مَا لَہُمۡ مِّنۡ مَّحِیۡصٍ ﴿۳۶﴾

৩৬
আর যারা আমাদের আয়াতসমূহ সম্পর্কে বিতর্ক করে তারা যেন জেনে রাখে, তাদের পালানোর কোনো পথ নাই।

فَمَاۤ اُوۡتِیۡتُمۡ مِّنۡ شَیۡءٍ فَمَتَاعُ الۡحَیٰوۃِ الدُّنۡیَا ۚ وَمَا عِنۡدَ اللّٰہِ خَیۡرٌ وَّاَبۡقٰی لِلَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَلٰی رَبِّہِمۡ یَتَوَکَّلُوۡنَ ﴿ۚ۳۷﴾

৩৭
গদেখুন: ২৮:৬১অতএব যা কিছু তোমাদের দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের সাময়িক ভোগসামগ্রী মাত্র। আর আল্লাহর কাছে যা আছে তা-ই তাদের জন্য উত্তম ও স্থায়ী- যারা ঈমান আনে এবং নিজেদের প্রতিপালক-প্রভুর ওপর নির্ভর করে,ঘদেখুন: ৪:৩২; ৫৩:৩৩

وَالَّذِیۡنَ یَجۡتَنِبُوۡنَ کَبٰٓئِرَ الۡاِثۡمِ وَالۡفَوَاحِشَ وَاِذَا مَا غَضِبُوۡا ہُمۡ یَغۡفِرُوۡنَ ﴿ۚ۳۸﴾

৩৮
আর (এটা তাদের জন্যও) যারা গুরুতর পাপ ও অশ্লীল কাজ এড়িয়ে চলে এবং যখন তারা রাগান্বিত২৬৫৯ হয় তখন তারা ক্ষমা করে।
২৬৫৯। এ আয়াতের শব্দগুলো সকল প্রকার পাপ ও নৈতিক অবক্ষয়ের জন্যই ব্যবহৃত হয়েছে। তথাপি ‘রাগ’-কে একটু আলাদাভাবে উল্লেখ করা হয়েছে এজন্য যে, সীমা অতিক্রম করলে এ রাগ থেকে বড়ো বড়ো পাপ ঘটতে পারে।

وَالَّذِیۡنَ اسۡتَجَابُوۡا لِرَبِّہِمۡ وَاَقَامُوا الصَّلٰوۃَ ۪ وَاَمۡرُہُمۡ شُوۡرٰی بَیۡنَہُمۡ ۪ وَمِمَّا رَزَقۡنٰہُمۡ یُنۡفِقُوۡنَ ﴿ۚ۳۹﴾

৩৯
আর যারা নিজেদের প্রতিপালক-প্রভুর ডাকে সাড়া দেয়, নামায কায়েম করে, তাদের নিজেদের কাজ পারস্পরিক পরামর্শের২৬৬০ ভিত্তিতে সম্পন্ন করে এবং আমরা তাদের যা দান করেছি তা থেকে খরচ করে।কদেখুন: ৩:১৬০
২৬৬০। মুসলমানদের জাতীয় জীবনের সকল কাজকর্ম পরস্পর পরামর্শ দ্বারা সম্পন্ন করার মৌলিক নীতিটি এ আয়াতে বর্ণিত হয়েছে। এই একটি মাত্র সরল শব্দ ‘শূরা’ হলো প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের মূল ভিত্তি, যাকে নিয়ে আজ পশ্চিমা দেশগুলো এত গৌরব বোধ করে। ইসলামী খলীফা বা রাষ্ট্রপ্রধানকে জনপ্রতিনিধিদের পরামর্শ নিতে হয়। কোনো জাতীয় পর্যায়ের বিষয়ে যখন সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন হয় তখনই পরামর্শসভার মাধ্যমে তা গ্রহণ করা কর্তব্য বলে এ আয়াতে উল্লেখ করা হয়েছে। (টীকা ৬২১, ৬২২ দেখুন)।

وَالَّذِیۡنَ اِذَاۤ اَصَابَہُمُ الۡبَغۡیُ ہُمۡ یَنۡتَصِرُوۡنَ ﴿۴۰﴾

৪০
আর তাদের প্রতি যখন অন্যায় করা হয় তখন তারা প্রতিশোধ গ্রহণ করে।