৪৩

الزخرف

সূরা আয-যুখরুফ

Az-Zukhruf

মক্কী ৯০ আয়াত ৭ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯০ আয়াত এবং ৭ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

حٰمٓ ۚ﴿ۛ۲﴾

২
খ কদেখুন: ১:১হামীদুন মাজীদুন’ অর্থাৎ প্রশংসার অধিকারী, মহাসম্মানিত।২৬৬৮-ক
২৬৬৮-ক। ২৫৯২ ও ২৬৪৩ টীকা দ্রষ্টব্য।

وَالۡکِتٰبِ الۡمُبِیۡنِ ۙ﴿ۛ۳﴾

৩
সুস্পষ্টভাবে বর্ণনাকারী কিতাবের শপথ!

اِنَّا جَعَلۡنٰہُ قُرۡءٰنًا عَرَبِیًّا لَّعَلَّکُمۡ تَعۡقِلُوۡنَ ۚ﴿۴﴾

৪
খদেখুন: ৪৪:২; ৪৫:২নিশ্চয় আমরা এটিকে সুস্পষ্ট ও প্রাঞ্জল কুরআন বানিয়েছি, যেন তোমরা বুঝতে পারো।গদেখুন: ৩৯:২৯; ৪২:৮; ৪৬:১৩

وَاِنَّہٗ فِیۡۤ اُمِّ الۡکِتٰبِ لَدَیۡنَا لَعَلِیٌّ حَکِیۡمٌ ؕ﴿۵﴾

৫
আর নিশ্চয় এটি (তথা কুরআন) উম্মুল কিতাবে২* রয়েছে, (এবং) আমাদের দৃষ্টিতে অবশ্যই অতি মহিমান্বিত (ও) প্রজ্ঞাপূর্ণ।২৬৬৯
২৬৬৯। ‘উম্মুল কিতাব’ অর্থ আদেশ-নিষেধের উৎসস্থল (লেইন)। এর দ্বারা বুঝায় যে, আল্লাহর কাছে কুরআনের অস্তিত্ব প্রথম থেকেই ছিল। এটিই যে-সকল শরীয়তের আসল ভিত্তি, সর্বজ্ঞ আল্লাহ প্রথম থেকেই তা নির্ধারিত করেছিলেন অথবা শেষ শরীয়তের ভিত্তি হিসাবে কুরআনকে প্রথম থেকেই নির্ধারিত করে রাখা হয়েছিল।

اَفَنَضۡرِبُ عَنۡکُمُ الذِّکۡرَ صَفۡحًا اَنۡ کُنۡتُمۡ قَوۡمًا مُّسۡرِفِیۡنَ ﴿۶﴾

৬
তোমরা এক সীমালঙ্ঘনকারী জাতি বলেই কি আমরা তোমাদেরকে উপদেশবাণী২৬৭০ দেওয়া থেকে বিরত হয়ে যাব?২৬৭১,*
২৬৭০। ঐশী ‘যিকর’ তথা ‘উপদেশবাণী’ আল্লাহ তা’লার নিদর্শনরূপে আসতেই থাকে, কখনো থামে না। ঐশী নিদর্শন প্রকাশ না হবার যদি কোনো যৌক্তিক কারণ থাকত এবং যদি নিদর্শনের আগমন বন্ধ করা হতো তাহলে প্রথম নবীর আগমনের পর আর কেউই আসত না বা আর কাউকে পাঠানো হতো না, কিন্তু নবীগণ পর পর ক্রমাগতভাবে এসেছেন।
২৬৭১। ‘যারাবা আনহু’ মানে সে তাকে পরিত্যাগ করে দূরে সরে পড়ল। ‘সাফাহা আনহু’ অর্থও তা-ই। কুরআনের বান্ধারা মতে এর অর্থ- আমরা কি এই যিকরকে তোমাদের কাছ থেকে সরিয়ে নিজেরাও সরে পড়ব, আর তোমাদেরকে হিদায়াতশূন্য অবস্থায় রেখে দেবো (লেইন)।
* ‘উম্মুল কিতাব’ (কিতাবের জননী) উক্তিটিকে সাধারণত কুরআনের প্রারম্ভিক সূরা আল-ফাতিহার সাথে সম্বন্ধযুক্ত বলে উল্লেখ করা হয়, যাতে কুরআনের সব মৌলিক শিক্ষা ও বৈশিষ্ট্য একটি বীজের ন্যায় নিহিত রয়েছে, কিন্তু এখানে এটি অর্থাৎ ‘উম্মুল কিতাব’ ঐশী গ্রন্থের মূল পরিকল্পনার ক্ষেত্রে প্রযোজ্য বলে মনে হয়। এ পরিকল্পনা বহুমাত্রায় কোনো আকারে আল্লাহর কাছে সংরক্ষিত রয়েছে, যার গভীরতা মানুষ সম্পূর্ণরূপে নির্ণয় করতে পারে না। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَکَمۡ اَرۡسَلۡنَا مِنۡ نَّبِیٍّ فِی الۡاَوَّلِیۡنَ ﴿۷﴾

৭
আর আমরা পূর্ববর্তীদের মাঝে অনেক নবীই পাঠিয়েছিলাম।

وَمَا یَاۡتِیۡہِمۡ مِّنۡ نَّبِیٍّ اِلَّا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ ﴿۸﴾

৮
কদেখুন: ১৫:১১আর তাদের কাছে এমন কোনো নবী আসে নি যার সাথে তারা হাসিবিদ্রুপ করে নি।

فَاَہۡلَکۡنَاۤ اَشَدَّ مِنۡہُمۡ بَطۡشًا وَّمَضٰی مَثَلُ الۡاَوَّلِیۡنَ ﴿۹﴾

৯
আর শক্তিসামর্থ্যের দিক থেকে তাদের চেয়েও অধিক শক্তিশালীদের আমরা ধ্বংস করে দিয়েছিলাম। আর পূর্ববর্তীদের ইতিহাস দৃষ্টান্ত হয়ে আছে।

وَلَئِنۡ سَاَلۡتَہُمۡ مَّنۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ لَیَقُوۡلُنَّ خَلَقَہُنَّ الۡعَزِیۡزُ الۡعَلِیۡمُ ﴿ۙ۱۰﴾

১০
আর তুমি যদি তাদের জিজ্ঞেস করো, ‘আকাশসমূহ ও পৃথিবী কে সৃষ্টি করেছেন?’ তারা অবশ্যই বলবে, ‘মহাপরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন।’