৪৩

الزخرف

সূরা আয্‌ যুখ্‌রুফ

Az-Zukhruf

মক্কী ৯০ আয়াত ৭ রুকু পারা ২৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯০ আয়াত এবং ৭ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

حٰمٓ ۚ﴿ۛ۲﴾

২
হা মীম্‌।২৬৬৮-ক
২৬৬৮-ক। ২৫৯২ ও ২৬৪৩ টীকা দ্রষ্টব্য।

وَالۡکِتٰبِ الۡمُبِیۡنِ ۙ﴿ۛ۳﴾

৩
এই সুস্পষ্ট বর্ণনাকারী কিতাবের শপথ,

اِنَّا جَعَلۡنٰہُ قُرۡءٰنًا عَرَبِیًّا لَّعَلَّکُمۡ تَعۡقِلُوۡنَ ۚ﴿۴﴾

৪
নিশ্চয় আমরা কুরআনরূপে (পুনঃপুনঃ পঠনীয় কিতাবরূপে) প্রাঞ্জল আরবী ভাষায় নাযেল করিয়াছি, যেন তোমরা বুঝিতে পার।

وَاِنَّہٗ فِیۡۤ اُمِّ الۡکِتٰبِ لَدَیۡنَا لَعَلِیٌّ حَکِیۡمٌ ؕ﴿۵﴾

৫
এবং নিশ্চয় ইহা আমাদের নিকট উম্মুল কিতাবে২৬৬৯ (মূল গ্রন্থে) আছে, যাহা অতীব মহিমান্বিত, পরম হিকমতপূর্ণ।
২৬৬৯। ‘উম্মুল কিতাব’ অর্থ আদেশ-নিষেধের উৎসস্থল (লেইন); ইহা দ্বারা বুঝায় যে, আল্লাহ্‌র কাছে কুরআনের অস্তিত্ব প্রথম হইতেই ছিল। ইহাই যে সকল শরীয়াতের আসল ভিত্তি, তাহা সর্বজ্ঞানী আল্লাহ্ প্রথম হইতেই নির্ধারিত করিয়াছিলেন; অথবা শেষ শরীয়াতের ভিত্তি হিসাবে কুরআনকে প্রথম হইতেই নির্ধারিত করিয়া রাখা হইয়াছিল।

اَفَنَضۡرِبُ عَنۡکُمُ الذِّکۡرَ صَفۡحًا اَنۡ کُنۡتُمۡ قَوۡمًا مُّسۡرِفِیۡنَ ﴿۶﴾

৬
আমরা কি (তোমাদিগকে হেদায়াত হইতে বঞ্চিত রাখিয়া) উপেক্ষাপূর্বক তোমাদের নিকট হইতে এই যিক্‌র বর্ণনা২৬৭০ করা প্রত্যাহার করিয়া লইব, এই জন্য যে তোমরা এক সীমালঙ্ঘনকারী জাতি?২৬৭১
২৬৭০। ‘যারাবা আন্‌হু’ মানে সে তাহাকে পরিত্যাগ করিয়া দূরে সরিয়া পড়িল। ‘সাফাহা আন্‌হু’ অর্থও তাহাই। কুরআনের বাগ্‌ধারা মতে ইহার অর্থ এই—আমরা কি এই যিক্‌র তোমাদের কাছ হইতে সরাইয়া নিজেও সরিয়া পড়িব, আর তোমাদিগকে হেদায়াত-শূন্য অবস্থায় রাখিয়া দিব? (লেইন)।
২৬৭১। ঐশী ‘যিক্‌র’ আল্লাহ্‌তা’লার নিদর্শনরূপে আসিতেই থাকে, কখনও থামে না। আল্লাহ্‌তা’লার নিদর্শনাবলীকে মানুষ সাধারণতঃ এই অজুহাতে প্রত্যাখ্যান করে, যদি নিদর্শনের আগমন বন্ধ করা হইত, তাহা হইলে প্রথম নবীর আগমনের পর আর কেহই আসিত না বা আর কাহাকেও পাঠানো হইত না। কিন্তু নবীগণ পর পর ক্রমাগতই আসিয়াছেন।

وَکَمۡ اَرۡسَلۡنَا مِنۡ نَّبِیٍّ فِی الۡاَوَّلِیۡنَ ﴿۷﴾

৭
এবং আমরা পূর্ববর্তীদের মধ্যে কত নবী পাঠাইয়াছিলাম!

وَمَا یَاۡتِیۡہِمۡ مِّنۡ نَّبِیٍّ اِلَّا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ ﴿۸﴾

৮
কিন্তু তাহাদের নিকট এমন কোন নবী আসে নাই, যাহার সহিত তাহারা হাসি-বিদ্রূপ করে নাই।

فَاَہۡلَکۡنَاۤ اَشَدَّ مِنۡہُمۡ بَطۡشًا وَّمَضٰی مَثَلُ الۡاَوَّلِیۡنَ ﴿۹﴾

৯
এবং শৌর্যে-বীর্যে ইহাদের অপেক্ষা শক্তিশালী জাতিকে আমরা ধ্বংস করিয়া দিয়াছি, এবং (এইভাবে) পূর্ববর্তীদের দৃষ্টান্ত অতীত হইয়াছে।

وَلَئِنۡ سَاَلۡتَہُمۡ مَّنۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ لَیَقُوۡلُنَّ خَلَقَہُنَّ الۡعَزِیۡزُ الۡعَلِیۡمُ ﴿ۙ۱۰﴾

১০
এবং তুমি যদি তাহাদিগকে জিজ্ঞাসা কর যে, আকাশসমূহ ও পৃথিবীকে কে সৃষ্টি করিয়াছেন? তখন তাহারা অবশ্যই বলিবে, ‘এইগুলিকে মহা পরাক্রমশালী, সর্বজ্ঞানী আল্লাহ্‌ সৃষ্টি করিয়াছেন,