৪০

المؤمن

সূরা আল-মুমিন

Al-Mu'min

মক্কী ৮৬ আয়াত ৯ রুকু পারা ২৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৬ আয়াত এবং ৯ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

حٰمٓ ۚ﴿۲﴾

২
কদেখুন: ১:১‘হামীদুন মাজীদুন’ অর্থাৎ প্রশংসার অধিকারী, মহাসম্মানিত।২৫৯২
২৫৯২। ‘হা মীম’ অক্ষর দুটি দ্বারা আল্লাহ তা’লার দুটি গুণ ‘হামীদ’, ‘মাজীদ’, প্রশংসার অধিকারী, মহাসম্মানিত বুঝিয়ে থাকবে অথবা ‘হাইয়্যুন’, ‘কাইয়্যুমুন’ (চিরঞ্জীব-চিরস্থায়ী) বুঝিয়ে থাকবে। এই উভয় প্রকারের গুণাবলির সাথে এ সূরায় বর্ণিত বিষয়াবলির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এতে আল্লাহ তা’লার সম্মান, মহিমা, জ্যোতি, সর্বময় ক্ষমতা ও গুণের উল্লেখ বার বার করা হয়েছে এবং প্রথম কয়েকটি আয়াতের মধ্যেই উপরোক্ত গুণাবলি প্রকাশক আরশ শব্দটি দুবার ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় বিষয়টি হলো, একটি আধ্যাত্মিকতাবিহীন মৃত জাতির আধ্যাত্মিক পুনর্জাগরণ ও নবজীবন লাভ। ‘হাইয়্যু’ ও ‘কাইয়্যুম’ শব্দ দুটির সম্পর্ক এ বিষয়টির সাথে জড়িত। এজন্যই সংক্ষিপ্তাকারের ‘হা মীম’ এই সূরার প্রারম্ভে ব্যবহৃত হয়েছে। এখানে বিশেষভাবে লক্ষ করার বিষয় হলো, এ সূরা ও পরবর্তী ছয়টি সূরা মিলে একটি বিশেষ গ্রুপ গঠিত হয়েছে। এ গ্রুপের প্রত্যেকটি সূরা ‘হা মীম’ সংকেত দ্বারা শুরু হয়েছে। এর দ্বারা বুঝা যায়, সূরাগুলোর বিষয়বস্তুর মধ্যে এক প্রগাঢ় সম্পর্ক রয়েছে।

تَنۡزِیۡلُ الۡکِتٰبِ مِنَ اللّٰہِ الۡعَزِیۡزِ الۡعَلِیۡمِ ۙ﴿۳﴾

৩
খদেখুন: ৪১:২; ৪২:২; ৪৩:২; ৪৪:২; ৪৫:২; ৪৬:২মহাপরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহর পক্ষ থেকে এ কিতাব অবতীর্ণ হয়েছে-গদেখুন: ২০:৫; ৩২:৩; ৪১:৩; ৪৫:৩; ৪৬:৩

غَافِرِ الذَّنۡۢبِ وَقَابِلِ التَّوۡبِ شَدِیۡدِ الۡعِقَابِ ۙ ذِی الطَّوۡلِ ؕ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ؕ اِلَیۡہِ الۡمَصِیۡرُ ﴿۴﴾

৪
যিনি পাপ ক্ষমাকারী, তওবা গ্রহণকারী, শাস্তি প্রদানে কঠোর এবং দানশীল ও প্রাচুর্যের অধিকারী।২৫৯৩ তিনি ছাড়া কোনো উপাস্য নাই। প্রত্যাবর্তন তাঁরই দিকে।
২৫৯৩। ‘তওল’ অর্থ দয়াদাক্ষিণ্য, বদান্যতা, শ্রেষ্ঠত্ব, সীমাহীন প্রাচুর্য, ক্ষমতা, ধনসম্পদ, উন্নতি (লেইন)।

مَا یُجَادِلُ فِیۡۤ اٰیٰتِ اللّٰہِ اِلَّا الَّذِیۡنَ کَفَرُوۡا فَلَا یَغۡرُرۡکَ تَقَلُّبُہُمۡ فِی الۡبِلَادِ ﴿۵﴾

৫
ঘদেখুন: ২২:৪; ৪২:৩৬; ৩:১৯৭যারা অস্বীকার করেছে তারা ব্যতীত আর কেউ আল্লাহর নিদর্শনাবলি সম্পর্কে বিতর্ক করে না। অতএব দেশে তাদের যথেচ্ছ বিচরণ যেন তোমাকে প্রতারিত না করে।২৫৯৪
২৫৯৪। বিশ্বাসীদেরকে বলা হচ্ছে যে, অবিশ্বাসীদের জাঁজমক ও এই জাগতিক ক্ষমতার চাকচিক্য যেন তাদেরকে বিভ্রান্ত না করে। এসব বস্তুগত চাকচিক্য বেশি দিন থাকবে না।

کَذَّبَتۡ قَبۡلَہُمۡ قَوۡمُ نُوۡحٍ وَّالۡاَحۡزَابُ مِنۡۢ بَعۡدِہِمۡ ۪ وَہَمَّتۡ کُلُّ اُمَّۃٍۭ بِرَسُوۡلِہِمۡ لِیَاۡخُذُوۡہُ وَجٰدَلُوۡا بِالۡبَاطِلِ لِیُدۡحِضُوۡا بِہِ الۡحَقَّ فَاَخَذۡتُہُمۡ ۟ فَکَیۡفَ کَانَ عِقَابِ ﴿۶﴾

৬
কদেখুন: ৬:৩৫; ২২:৪৩; ৩৫:২৬; ৫৪:১০তাদের পূর্বে নূহের জাতিও প্রত্যাখ্যান করেছিল এবং তাদের পর অন্যান্য দলও। আর প্রত্যেক জাতি তাদের নিজ নিজ রসূলকে আটক করতে দৃঢ়সংকল্প করেছিল। আর তারা মিথ্যা বিতর্কের আশ্রয় নিয়েছিল, যেন তার মাধ্যমে সত্যকে প্রতিহত করতে পারে; ফলে আমি তাদেরকে পাকড়াও করলাম। অতএব (দেখো,) আমার শাস্তি কীরূপ ছিল!খদেখুন: ১০:৩৪,৯৭

وَکَذٰلِکَ حَقَّتۡ کَلِمَتُ رَبِّکَ عَلَی الَّذِیۡنَ کَفَرُوۡۤا اَنَّہُمۡ اَصۡحٰبُ النَّارِ ۘ﴿ؔ۷﴾

৭
আর যারা অস্বীকার করেছিল তাদের বিষয়ে তোমার প্রতিপালক-প্রভুর এ সিদ্ধান্ত এভাবেই সত্য প্রমাণিত হলো যে, তারা আগুনের অধিবাসী।

اَلَّذِیۡنَ یَحۡمِلُوۡنَ الۡعَرۡشَ وَمَنۡ حَوۡلَہٗ یُسَبِّحُوۡنَ بِحَمۡدِ رَبِّہِمۡ وَیُؤۡمِنُوۡنَ بِہٖ وَیَسۡتَغۡفِرُوۡنَ لِلَّذِیۡنَ اٰمَنُوۡا ۚ رَبَّنَا وَسِعۡتَ کُلَّ شَیۡءٍ رَّحۡمَۃً وَّعِلۡمًا فَاغۡفِرۡ لِلَّذِیۡنَ تَابُوۡا وَاتَّبَعُوۡا سَبِیۡلَکَ وَقِہِمۡ عَذَابَ الۡجَحِیۡمِ ﴿۸﴾

৮
গদেখুন: ৩৯:৭৬; ৬৯:১৮যারা ‘আরশ২৫৯৫ বহন করে চলেছে এবং যারা এর চারদিকে রয়েছে তারা প্রশংসাসহ তাদের প্রতিপালক-প্রভুর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তাঁর প্রতি ঈমান রাখে এবং যারা ঈমান এনেছে তাদের জন্য (এই বলে) ক্ষমা প্রার্থনা করে, ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! তুমি (নিজ) কৃপা ও জ্ঞানে সবকিছু পরিবেষ্টন করে রেখেছ। অতএব যারা তওবা করেছে এবং তোমার পথ অনুসরণ করেছে তাদেরকে ক্ষমা করো এবং জাহান্নামের শাস্তি থেকে তাদের রক্ষা করো।ঘদেখুন: ১৩:২৪; ৫২:২২
২৫৯৫। ‘আরশ’ শব্দ দ্বারা আল্লাহ তা’লার সেসব গুণাবলিকে বুঝায়, যা একান্তভাবেই তাঁরই, যা অন্য কোনো প্রাণী বা মানুষের মাঝে সামান্য পরিমাণেও পাওয়া যাবে না (৯৮৬, ১২৩৩ টীকাদ্বয় দ্রষ্টব্য)। ‘যারা আরশ বহন করে চলেছে’ একথার অর্থ: সেসব সত্তা বা ব্যক্তিবর্গ যাদের মাধ্যমে সেসব গুণাবলি প্রকাশিত হয়। যেহেতু প্রাকৃতিক নিয়মকানুন ফেরেশতাদের দ্বারা পরিচালিত হয় এবং যেহেতু নবীগণের মাধ্যমে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছায়, সেহেতু আল্লাহ তা’লার আরশ বহনকারী বলতে ফেরেশতা এবং নবীগণকে বুঝাতে পারে আর ‘যারা এর ২৫৯৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য চারদিকে রয়েছে’ বলতে সেসব অধীনস্থ ফেরেশতা যারা বড়ো বড়ো ফেরেশতাদের কাজে সাহায্য করেন তাদেরকে বুঝাতে পারে অথবা নবীগণের সত্যিকারের অনুসারীরা যারা আল্লাহর বাণী ও নবীগণের শিক্ষাকে সর্বসাধারণের মাঝে প্রচার করে থাকেন তাদেরকে বুঝাতে পারে (দেখুন টীকা ৯৮৬)।

رَبَّنَا وَاَدۡخِلۡہُمۡ جَنّٰتِ عَدۡنِ ۣالَّتِیۡ وَعَدۡتَّہُمۡ وَمَنۡ صَلَحَ مِنۡ اٰبَآئِہِمۡ وَاَزۡوَاجِہِمۡ وَذُرِّیّٰتِہِمۡ ؕ اِنَّکَ اَنۡتَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ۙ﴿۹﴾

৯
হে আমাদের প্রতিপালক-প্রভু! আর তুমি সেসব চিরস্থায়ী জান্নাতে তাদের প্রবেশ করাও যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়ে রেখেছ এবং তাদের পিতৃপুরুষ, তাদের জীবনসাথি২৫৯৬ আর তাদের সন্তানসন্ততির মাঝে যারা পুণ্যবান তাদেরকেও (প্রবেশ করাও)। নিশ্চয় তুমিই মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
২৫৯৬। এ আয়াতটিতে একটি গুরুত্বপূর্ণ নীতি বিবৃত হয়েছে। এই পৃথিবীতে সাধারণত একাকী কোনো কাজ সম্পাদন বা কোনো কৃতকার্যতা অর্জন সম্ভব নয়। এতে জানা-অজানা আরো অনেকের অবদান থাকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। কৃতকার্যতা অর্জনে বা কর্ম সম্পাদনে প্রাথমিকভাবে যাদের সাহায্য বিজড়িত থাকে তারা হলো পিতামাতা ও স্ত্রী-পুত্র। সেজন্য এই নিকটতম আত্মীয়রাও সৎকর্মশীল মুমিন ব্যক্তিদের ওপর বর্ষিত নিয়ামতসমূহ উপভোগে অংশীদার হবে।

وَقِہِمُ السَّیِّاٰتِ ؕ وَمَنۡ تَقِ السَّیِّاٰتِ یَوۡمَئِذٍ فَقَدۡ رَحِمۡتَہٗ ؕ وَذٰلِکَ ہُوَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿٪۱۰﴾

১০
আর তুমি তাদেরকে যাবতীয় পাপ থেকে রক্ষা করো। কদেখুন: ৬:১৭প্রকৃতপক্ষে তুমি যাকে সেদিন যাবতীয় পাপ (তথা এর অনিষ্ট) থেকে রক্ষা করেছ, অবশ্যই তুমি তার প্রতি অনেক বড়ো কৃপা করেছ। আর এটাই অনেক বড়ো সফলতা।’খদেখুন: ৩০:৪১
সূরা আল-মুমিন - রুকু ১