৪৬

الأحقاف

সূরা আল-আহকাফ

Al-Ahqaf

মক্কী ৩৬ আয়াত ৪ রুকু পারা ২৫–২৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩৬ আয়াত এবং ৪ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

حٰمٓ ۚ﴿۲﴾

২
‘হামীদুন মাজীদুন’ অর্থাৎ প্রশংসার অধিকারী, মহাসম্মানিত।

تَنۡزِیۡلُ الۡکِتٰبِ مِنَ اللّٰہِ الۡعَزِیۡزِ الۡحَکِیۡمِ ﴿۳﴾

৩
গদেখুন: ২০:৫; ৩২:৩; ৩৬:৬; ৪০:৩; ৪৫:৩মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে এ কিতাব অবতীর্ণ করা হয়েছে।ঘদেখুন: ২১:১৭; ৩৮:২৮; ৪৪:৩৯; ৩৫:৪১

مَا خَلَقۡنَا السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَیۡنَہُمَاۤ اِلَّا بِالۡحَقِّ وَاَجَلٍ مُّسَمًّی ؕ وَالَّذِیۡنَ کَفَرُوۡا عَمَّاۤ اُنۡذِرُوۡا مُعۡرِضُوۡنَ ﴿۴﴾

৪
আমরা আকাশসমূহ ও পৃথিবী এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে তা যথাযথভাবে আর এক নির্ধারিত মেয়াদের জন্যই সৃষ্টি করেছি।২৭১৭ আর যারা অস্বীকার করেছে তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়- যে বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে।
২৭১৭। বিশ্বজগতের একটা শুরু ছিল, একটা শেষও আছে। এ (পৃথিবীতে) যা-ই আছে সবই নশ্বর, কিন্তু প্রতাপ ও মর্যাদার অধিকারী তোমার প্রতিপালক-প্রভুর সত্তা অবিনশ্বর (৫৫:২৭-২৮)।

قُلۡ اَرَءَیۡتُمۡ مَّا تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ اَرُوۡنِیۡ مَاذَا خَلَقُوۡا مِنَ الۡاَرۡضِ اَمۡ لَہُمۡ شِرۡکٌ فِی السَّمٰوٰتِ ؕ اِیۡتُوۡنِیۡ بِکِتٰبٍ مِّنۡ قَبۡلِ ہٰذَاۤ اَوۡ اَثٰرَۃٍ مِّنۡ عِلۡمٍ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۵﴾

৫
তুমি বলো, কদেখুন: ১:১‘আল্লাহকে ছেড়ে তোমরা যাদের ডাকো তোমরা কি তাদের দেখেছ? আমাকে দেখাও তো দেখি, তারা পৃথিবীতে কী সৃষ্টি করেছে অথবা তাদের অংশীদারিত্ব কি কেবল আকাশসমূহে?২৭১৮ তোমরা সত্যবাদী হয়ে থাকলে এর পূর্বের কোনো কিতাব অথবা জ্ঞানের কোনো চিহ্ন আমার কাছে নিয়ে আসো।২৭১৯খদেখুন: ৪০:২; ৪১:২; ৪২:২; ৪৩:২; ৪৪:২; ৪৫:২
২৭১৮। একমাত্র সেই মহিমান্বিত সত্তাই উপাসনা লাভের দাবি করতে পারেন এবং উপাস্য হবার যোগ্য বিবেচিত হতে পারেন, যিনি স্বীয় পরিকল্পনা মোতাবেক সৃষ্টি করেছেন আর সেই সৃষ্টির তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণসহ সার্বিকভাবে তিনিই এর ভাগ্য নিয়ন্ত্রণ করেন। পক্ষান্তরে পৌত্তলিকদের মিথ্যা দেবতারা কিছু সৃষ্টিও করে নি এবং সেই সৃষ্টির তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণও করে নি, বরং তারা নিজেরাই অপরের সৃষ্ট (২৫:৪)।
২৭১৯। প্রকৃতপক্ষে অবতীর্ণ ধর্মগ্রন্থের অনুমোদন ছাড়া কেবল মানুষের বিজ্ঞান ও যুক্তি কোনো ধর্মের বা ধর্মবিশ্বাসের সত্য-মিথ্যা যাচাইয়ের ভিত্তি হতে পারে না।

وَمَنۡ اَضَلُّ مِمَّنۡ یَّدۡعُوۡا مِنۡ دُوۡنِ اللّٰہِ مَنۡ لَّا یَسۡتَجِیۡبُ لَہٗۤ اِلٰی یَوۡمِ الۡقِیٰمَۃِ وَہُمۡ عَنۡ دُعَآئِہِمۡ غٰفِلُوۡنَ ﴿۶﴾

৬
আর তার চেয়ে অধিক পথভ্রষ্ট কে, যে আল্লাহকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে- যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে পারবে না?২৭২০ কবরং তারা তো এদের আহ্বান সম্পর্কেই অজ্ঞ।
২৭২০। ইসলাম এমন এক চিরন্তন ও জীবন্ত আল্লাহকে উপস্থাপন করে, যিনি নিজের মুমিন ও ভক্ত বান্দাদের প্রার্থনা কবুল করে থাকেন, দুঃখের দিনে তাদেরকে মধুর ভাষায় সান্ত্বনা দান করেন এবং এমনইভাবে তাদের কাছে আত্মপ্রকাশ করে থাকেন (২:১৮৭)।

وَاِذَا حُشِرَ النَّاسُ کَانُوۡا لَہُمۡ اَعۡدَآءً وَّکَانُوۡا بِعِبَادَتِہِمۡ کٰفِرِیۡنَ ﴿۷﴾

৭
কদেখুন: ১০:৩০আর মানুষকে যখন একত্র করা হবে তখন এসব (তথাকথিত উপাস্য) তাদের শত্রু হয়ে দাঁড়াবে এবং তাদের উপাসনাকে অস্বীকার করবে।খদেখুন: ৬:২৩; ১০:২৯গদেখুন: ৩৪:৪৪; ৬১:৭

وَاِذَا تُتۡلٰی عَلَیۡہِمۡ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا لِلۡحَقِّ لَمَّا جَآءَہُمۡ ۙ ہٰذَا سِحۡرٌ مُّبِیۡنٌ ؕ﴿۸﴾

৮
আর তাদের কাছে যখন আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ পড়া হয় তখন যারা অস্বীকার করেছে তারা তাদের কাছে সমাগত সত্য সম্পর্কে বলে, ‘এ তো প্রকাশ্য জাদু।’

اَمۡ یَقُوۡلُوۡنَ افۡتَرٰٮہُ ؕ قُلۡ اِنِ افۡتَرَیۡتُہٗ فَلَا تَمۡلِکُوۡنَ لِیۡ مِنَ اللّٰہِ شَیۡئًا ؕ ہُوَ اَعۡلَمُ بِمَا تُفِیۡضُوۡنَ فِیۡہِ ؕ کَفٰی بِہٖ شَہِیۡدًۢا بَیۡنِیۡ وَبَیۡنَکُمۡ ؕ وَہُوَ الۡغَفُوۡرُ الرَّحِیۡمُ ﴿۹﴾

৯
তারা কি একথা বলে, ‘সে এটি (তথা কুরআন নিজেই) রচনা করেছে?’ ঘদেখুন: ১১:৩৬; ৬:৫১; ৭:২০৪তুমি বলো, ‘আমি যদি (নিজেই) এটি রচনা করতাম, সেক্ষেত্রে আল্লাহর (শাস্তির) কবল থেকে২৭২১ আমাকে রক্ষা করার কোনো ক্ষমতা তোমরা রাখতে না। যে-সব কথায় তোমরা মেতে আছো তা তিনি সবচেয়ে বেশি জানেন। আমার ও তোমাদের মাঝে সাক্ষী হিসাবে তিনিই যথেষ্ট। আর তিনি অতি ক্ষমাশীল, বার বার কৃপাকারী।’
২৭২১। এখানে ‘মিনাল্লাহ’ অর্থ: (ক) আল্লাহর বিরুদ্ধে, (খ) আল্লাহর শাস্তি থেকে।

قُلۡ مَا کُنۡتُ بِدۡعًا مِّنَ الرُّسُلِ وَمَاۤ اَدۡرِیۡ مَا یُفۡعَلُ بِیۡ وَلَا بِکُمۡ ؕ اِنۡ اَتَّبِعُ اِلَّا مَا یُوۡحٰۤی اِلَیَّ وَمَاۤ اَنَا اِلَّا نَذِیۡرٌ مُّبِیۡنٌ ﴿۱۰﴾

১০
তুমি বলো, ‘আমি তো আর প্রথম রসূল নই এবং আমার সাথে ও তোমাদের সাথে কী আচরণ করা হবে তা-ও আমি জানি না। আমার প্রতি যা ওহী করা হয়, আমি তো কেবল তারই অনুসরণ করি। আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র।’