يس
Ya Sin
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৪ আয়াত এবং ৫ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
সকল বিশেষজ্ঞ আলেম একমত যে, এ সূরা মক্কায় অবতীর্ণ হয়েছিল। এ সূরার রচনাশৈলী এবং এর বিষয়াবলিও একথা সাব্যস্ত করে। এ সূরাতে বর্ণিত বিষয়াবলির গুরুত্ব এতই অধিক যে, হযরত নবী করীম (সা.) একে ‘কুরআনের হৃদয়’ বলে অভিহিত করেছেন। পূর্ববর্তী সূরাতে বলা হয়েছে, আল্লাহ পৃথিবী ও আকাশসমূহ সৃষ্টি করে ও মানুষের দৈহিক প্রয়োজন মিটিয়ে ক্ষান্ত হন নি, বরং তার নৈতিক ও আধ্যাত্মিক প্রয়োজনসমূহ মেটানোরও সব ব্যবস্থা করেছেন। শেষোক্ত প্রয়োজন মেটানোর জন্য তিনি মানুষের মধ্যে বার বার নবী পাঠিয়ে সেই নবীর মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন। এ সূরাতে হযরত মুহাম্মদ (সা.)-কে সর্বশ্রেষ্ঠ নেতা বা সর্বোত্তম আদর্শবান নেতা নামে আখ্যায়িত করে বলা হয়েছে, তাঁর মাধ্যমে আল্লাহ নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করেছেন এবং এ পূর্ণতম ও অভ্রান্ত গ্রন্থ কুরআন তাঁকে দান করেছেন।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে পূর্ণতম নেতা আখ্যা দিয়ে এই সূরা আরম্ভ হয়েছে। এর অর্থ হলো, নবী প্রেরণের যে ধারা আল্লাহ তা’লা আদম (আ.) দ্বারা প্রবর্তন করেছিলেন এর সর্বোত্তম দৃষ্টান্ত হলেন মুহাম্মদ (সা.)। হযরত মুহাম্মদ (সা.)-এর পথই এখন একমাত্র সত্য, সঠিক ও সরল পথ যা মানুষকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। অন্যান্য পথ যা পূর্বে মানুষকে আল্লাহর কাছে পৌছে দিত সেগুলো এখন বন্ধ হয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত বন্ধই থাকবে।
আল্লাহ এখন কেবল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের মাধ্যমে আত্মপ্রকাশ করবেন। আল্লাহ স্বীয় অভ্রান্ত প্রজ্ঞায় বিশ্বমানবের কাজে সর্বশেষ ধর্মকে প্রচারের জন্য মহানবী (সা.)-কে আরবদের মধ্যে প্রেরণ করলেন, যারা বহু শতাব্দী পর্যন্ত কোনো নবী দেখে নি। আরবের ভূমি নিরস ও শুষ্ক ছিল। ঐশীবাণীর অমৃতধারা এই ভূমির ওপর পড়ল এবং আধ্যাত্মিক জীবনের এক নতুন বেগবতী ফল্গুধারা একে প্রাণপ্রাচুর্যে ভরে তুলল। অতঃপর আল্লাহ রূপক ভাষায় বর্ণনা করেছেন, তিনি মানবজাতির কাছে কীভাবে নবীদের মাধ্যমে নিজেকে প্রকাশ করে আসছেন। মূসা (আ.)-এর কথা, ঈসা (আ.)-এর কথা এবং নবী করীম (সা.)-এর কথা উল্লেখ করে বললেন, তিনিই তাঁর দিকে মানুষকে আহ্বান করার জন্য যথাসময়ে এ নবীগণকে পাঠিয়েছেন। আল্লাহ এরপর একথাও বললেন, আখেরী জামানায় ধর্মের যখন অধঃপতন হবে এবং ওহী-ইলহামের প্রতি মানুষের বিশ্বাস রহিত হয়ে যাবে তখন মহানবী (সা.)-এর অনুসারীদের মধ্য থেকে এক ব্যক্তি ইসলামের কেন্দ্রস্থলের বহু দূরবর্তী এক স্থানে (৩৬:২১) আবির্ভূত হবেন। এই ধর্মসংস্কারক মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন, কিন্তু পূর্ববর্তী নবীদের মতোই তার আহ্বানও প্রথমদিকে অনেকটা অরণ্যে রোদনের মতো হবে। সারা পৃথিবী তখন অশুভ শক্তির কবলে থাকবে। মানুষ মিথ্যা উপাস্যের সম্মুখীন থাকবে এবং পৃথিবী আল্লাহর শাস্তির মধ্যে পতিত হবে। তারপর এ সূরাতে অতি সুপরিচিত এক প্রাকৃতিক বিধানের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, যখন সারাটা পৃথিবী শুষ্ক ও তৃষিত হয়ে পড়ে তখন আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, যার ফলে মৃত জমিন পুনর্জীবিত হয়ে ওঠে এবং নানা প্রকারের ও নানা বর্ণের লতাপাতা, শাকসবজি ও ফল-ফুলে ভরে যায়। তেমনইভাবে মানুষের হৃদয়ে যখন মরিচা ধরে এবং তা একেবারে কলুষিত হয়ে পড়ে তখন তা দূরীকরণের উদ্দেশ্যে আকাশ থেকে ঐশীবাণীরূপে আধ্যাত্মিক পানি অবতীর্ণ হয়। এই বিষয়টি বুঝানোর জন্য আরেকটি উপমা এ সূরাতে ব্যবহৃত হয়েছে। দিনের পর রাত আবার রাতের পর দিন আসা-যাওয়ার চিরন্তন নিয়মকে উপমাস্বরূপ উল্লেখ করা হয়েছে। আরো ভালোভাবে বুঝানোর জন্য বলা হয়েছে, আল্লাহ সত্য সত্যই সব বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। শাকসবজিতেও জোড়া আছে, এমনকি অজৈব পদার্থেরও জোড়া বাঁধা আছে। এই উপমাতে বুঝানো হয়েছে, সকল সত্যিকার জ্ঞানের মূলে রয়েছে একটি সমন্বয় তথা ঐশীবাণীর সাথে মানবযুক্তির সমন্বয়। সূরার শেষ দিকে ইসলামের মহান ও উজ্জ্বল ভবিষ্যতের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বলা হয়েছে, আরবজাতি বহু শতাব্দী ধরে বিশ্বমানবের তুলনায় নিম্নস্তরে অবহেলিত অবস্থায় পতিত ছিল। আল্লাহর হুকুমে এখন সেই আরবরা ইহজাগতিক উন্নতি ও আধ্যাত্মিক মহিমার চূড়ান্ত উচ্চতায় আরোহণ ওয়া মাই ইয়াকনুত-২২
করবে। এটাই আল্লাহর ইচ্ছা। এ কোনো অলীক স্বপ্ন বা কবি-কল্পনা নয়, কেননা তাদের মধ্যে আল্লাহর রসূল আগমন করেছেন। তিনি নিশ্চয় তাদেরকে ইহলৌকিক ও পারলৌকিক মঙ্গল ও কল্যাণের উজ্জ্বলতম মহিমার চূড়ায় উপনীত করবেন।
** কুরআন অবতীর্ণ হবার যুগে আরবরা নর ও নারীর আকারে কেবল খেজুরের জোড়ার কথাই জানত এবং তাদের কারো ধ্যানধারণাতেও একথা ছিল না যে, আল্লাহ তা’লা কেবল প্রত্যেক ফলের চারা জোড়া জোড়া বানান নি, বরং এ সূরার ৩৭ নম্বর আয়াত এ দাবি করছে, বিশ্বজগতের সবকিছু জোড়া জোড়া। আজকের বিজ্ঞান এই সত্যের দ্বার উন্মোচন করেছে। এমনকি পদার্থের এবং অণুপরমাণুরও জোড়া জোড়া আছে। আসলে জোড়ার বিষয়বস্তুটি একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এবং তওহীদের বিষয়টি বুঝার জন্য এই জোড়ার বিষয়টি বুঝা আবশ্যক। কেবল বিশ্বজগতের স্রষ্টারই জোড়ার প্রয়োজন নাই। অন্যদিকে গোটা সৃষ্টি জোড়ার মুখাপেক্ষী।*
* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
یٰسٓ ۚ﴿۲﴾
وَالۡقُرۡاٰنِ الۡحَکِیۡمِ ۙ﴿۳﴾
عَلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ؕ﴿۵﴾
تَنۡزِیۡلَ الۡعَزِیۡزِ الرَّحِیۡمِ ۙ﴿۶﴾
لِتُنۡذِرَ قَوۡمًا مَّاۤ اُنۡذِرَ اٰبَآؤُہُمۡ فَہُمۡ غٰفِلُوۡنَ ﴿۷﴾
لَقَدۡ حَقَّ الۡقَوۡلُ عَلٰۤی اَکۡثَرِہِمۡ فَہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۸﴾
اِنَّا جَعَلۡنَا فِیۡۤ اَعۡنَاقِہِمۡ اَغۡلٰلًا فَہِیَ اِلَی الۡاَذۡقَانِ فَہُمۡ مُّقۡمَحُوۡنَ ﴿۹﴾
وَجَعَلۡنَا مِنۡۢ بَیۡنِ اَیۡدِیۡہِمۡ سَدًّا وَّمِنۡ خَلۡفِہِمۡ سَدًّا فَاَغۡشَیۡنٰہُمۡ فَہُمۡ لَا یُبۡصِرُوۡنَ ﴿۱۰﴾