পারা ২২

یٰنِسَآءَ النَّبِیِّ مَنۡ یَّاۡتِ مِنۡکُنَّ بِفَاحِشَۃٍ مُّبَیِّنَۃٍ یُّضٰعَفۡ لَہَا الۡعَذَابُ ضِعۡفَیۡنِ ؕ وَکَانَ ذٰلِکَ عَلَی اللّٰہِ یَسِیۡرًا ﴿۳۱﴾

৩১
হে নবীপত্নীরা! তোমাদের মাঝে যে-ই প্রকাশ্য অসদাচরণ২৩৪৯-ক করবে, তার জন্য শাস্তি দ্বিগুণ বৃদ্ধি করে দেওয়া হবে।২৩৫০ আর এ বিষয়টি আল্লাহর জন্য সহজ।
সূরা আল-আহযাব
২৩৪৯-ক। সেই আচরণ যা ঈমানের সর্বোচ্চ পর্যায়ের পরিচায়ক নয়।
২৩৫০। এ আয়াতে ব্যবহৃত ‘ফাহিশা’ শব্দটির তাৎপর্য হলো, পার্থিব সুখস্বাচ্ছন্দ্য ভোগ (লেইন)। নবীপত্নীরা (রা.) যদি পার্থিব সম্ভোগে লালায়িত হন তাহলে তাঁরা অন্যান্য স্ত্রীলোকের জন্য অতি খারাপ দৃষ্টান্ত স্থাপন করবেন। অন্যান্য স্ত্রীলোক নবীপত্নীদের আদর্শ অনুসরণ করতে বাধ্য। অতএব নবীপত্নীদের দায়িত্ব খুব বেশি। সে দায়িত্ব যথাযথভাবে পালন না করলে নবীপত্নীরা দ্বিগুণ শাস্তি পাবার যোগ্য বিবেচিত হবেন। অপরদিকে তাঁরা যদি আল্লাহ ও তাঁর রসূল (সা.)-এর ভক্ত থেকে আত্মত্যাগের মহতী দৃষ্টান্ত স্থাপন করেন এবং এর মাধ্যমে অন্যান্য স্ত্রীলোকদের সংযত ও সুন্দর জীবনযাপনের প্রেরণাস্থল হন তাহলে তাঁরা দ্বিগুণ পুরস্কারের অধিকারী হবেন।

وَمَنۡ یَّقۡنُتۡ مِنۡکُنَّ لِلّٰہِ وَرَسُوۡلِہٖ وَتَعۡمَلۡ صَالِحًا نُّؤۡتِہَاۤ اَجۡرَہَا مَرَّتَیۡنِ ۙ وَاَعۡتَدۡنَا لَہَا رِزۡقًا کَرِیۡمًا ﴿۳۲﴾

৩২
আর তোমাদের মাঝে যে-ই২০০০ ও তাঁর রসূলের আনুগত্য করবে এবং সৎকাজ করবে, আমরা তাকে দুবার তার পুরস্কার দেবো। আর আমরা তার জন্য অতি সম্মানজনক রিযক প্রস্তুত করে রেখেছি।২৩৫১
সূরা আল-আহযাব
২৩৫১। ‘ইয়াকনুত’ ক্রিয়া পদটি পুংলিঙ্গে ব্যবহৃত হয়েছে, কারণ ‘মান’ শব্দটি এ ক্রিয়ার কর্তা। ‘মান’ (যে-ই) শব্দটির সঙ্গে সর্বদাই ক্রিয়াপদ পুংলিঙ্গে ব্যবহৃত হয়।

یٰنِسَآءَ النَّبِیِّ لَسۡتُنَّ کَاَحَدٍ مِّنَ النِّسَآءِ اِنِ اتَّقَیۡتُنَّ فَلَا تَخۡضَعۡنَ بِالۡقَوۡلِ فَیَطۡمَعَ الَّذِیۡ فِیۡ قَلۡبِہٖ مَرَضٌ وَّقُلۡنَ قَوۡلًا مَّعۡرُوۡفًا ﴿ۚ۳۳﴾

৩৩
হে নবীপত্নীরা! তোমরা আদৌ সাধারণ নারীদের মতো নও। শর্ত হলো, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো। অতএব তোমরা কোমল কন্ঠে কথা বলো না,২৩৫২ তাহলে যার অন্তরে ব্যাধি আছে সে প্রলুব্ধ হয়ে পড়বে। আর তোমরা সর্বদা ন্যায়সংগত কথা বলো।
সূরা আল-আহযাব
২৩৫২। যদিও রসূল করীম (সা.)-এর স্ত্রীদেরকে (রা.) এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে, পুরুষদের সঙ্গে কথা বলার সময় তাঁরা যেন নিজেদের উচ্চমর্যাদা ও সম্মানের প্রতি লক্ষ রেখে অত্যন্ত ভদ্রতা, শালীনতা ও স্বকীয়তার পরিচয় দেয়, তবুও সকল মুসলমান স্ত্রীলোকই এ অধ্যাদেশের আওতায় আসে। ২৩৫৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَقَرۡنَ فِیۡ بُیُوۡتِکُنَّ وَلَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ الۡجَاہِلِیَّۃِ الۡاُوۡلٰی وَاَقِمۡنَ الصَّلٰوۃَ وَاٰتِیۡنَ الزَّکٰوۃَ وَاَطِعۡنَ اللّٰہَ وَرَسُوۡلَہٗ ؕ اِنَّمَا یُرِیۡدُ اللّٰہُ لِیُذۡہِبَ عَنۡکُمُ الرِّجۡسَ اَہۡلَ الۡبَیۡتِ وَیُطَہِّرَکُمۡ تَطۡہِیۡرًا ﴿ۚ۳۴﴾

৩৪
আর তোমরা নিজেদের বাড়িতে অবস্থান করো। ২০০৩ আর তোমরা ইসলামপূর্ব অজ্ঞযুগের সাজসজ্জার ন্যায় সাজগোজ কোরো না এবং কদেখুন: ১৯:৫৬; ২০:১৩৩তোমরা নামায কায়েম করো ও যাকাত দাও, আর আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করো। হে আহলে বাইত (অর্থাৎ নবী পরিবার)! নিশ্চয় আল্লাহ তোমাদের মধ্য হতে (সব ধরনের) অপবিত্রতা দূর করতে চান এবং তোমাদেরকে পুরোপুরি পবিত্র করতে চান।২৩৫৩
সূরা আল-আহযাব
২৩৫৩। একথাগুলো দ্বারা বুঝা যায়, স্ত্রীলোকের সর্বপ্রথম ও সর্বপ্রধান কাজের গণ্ডি তার গৃহ। এর অর্থ এই নয় যে, সে চারদেয়ালের বাইরে যেতে পারবে না। ন্যায্য কার্যসমাধার জন্য কিংবা ন্যায্য প্রয়োজন মেটানোর জন্য সে যতবার চায় বাইরে যেতে পারবে, কিন্তু গৃহকর্মীর দায়িত্ব-কর্তব্য অবহেলা করে স্ত্রী-পুরুষের মিশ্রিত সমাজে মুক্তভাবে চলাফেরা করা কিংবা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে-কোনো প্রকার কাজকর্মে, পেশায় বা চাকরিবাকরিতে অবাধে পুরুষের সাথে নিজেকে নিয়োজিত করতে ইসলাম বাধা প্রদান করে। এরূপ করা ইসলামে স্ত্রীলোকের মর্যাদার যে ধারণা তার বিপরীত। বিশেষ করে মহানবী (সা.)-এর স্ত্রীরা বিশ্বাসীদের মাতা (উম্মুল মুমিনীন) রূপে যে সম্মান ও মর্যাদার অধিকারী ছিলেন তারই প্রেক্ষিতে তাঁদের নিজেদের গৃহে থাকা প্রয়োজন ছিল, কেননা মুসলমানরা প্রায়শ তাঁদেরকে সালাম ও শ্রদ্ধাভক্তি জ্ঞাপন করার জন্য তাদের কাছে আসতেন এবং সামাজিক ও ধর্মীয় বিষয়ে তাদের নিকট প্রয়োজনীয় উপদেশ ও পথনির্দেশ চাইতে আসতেন। এসব নির্দেশ সকল মুসলমান স্ত্রীলোকের ওপর সমভাবে প্রযোজ্য। কুরআনের বাগ্ধারাই অনেকটা এরূপ যে, যেখানে মহানবী (সা.)-কে আহ্বান করে কোনো কথা, উপদেশ বা নির্দেশ দেওয়া হয়েছে সেখানে সে আহ্বান সমভাবে সকল মুসলমানের ওপরই বর্তেছে। সেরূপে যে-সব নির্দেশ নবীপত্নীদের ওপর প্রযোজ্য তা সমভাবে সকল মুসলমান স্ত্রীলোকের ওপরও প্রযোজ্য। ‘আহলুল বাইত’ শব্দগুলো দ্বারা প্রধানত ও প্রথমত মহানবী (সা.)-এর পত্নীদেরকে বুঝায়। প্রসঙ্গ থেকেও তা-ই বুঝায়। এছাড়া ১১ নম্বর সূরার ৭৪ নম্বর আয়াত এবং ২৮ নম্বর সূরার ১৩ নম্বর আয়াতেও একথাই বুঝায়। তবে ব্যাপক অর্থে এর দ্বারা একটি পরিবারের পুত্র, কন্যা, নাতি, নাতিনিসহ বাড়ির সকল সদস্যকেও বুঝায়। মহানবী (সা.) স্বয়ং তাঁর কয়েকজন বিশিষ্ট সাহাবীকে ‘আহলে বাইত’-এর অন্তর্ভুক্ত বলেছেন। মহানবী (সা.)-এর প্রসিদ্ধ হাদীসে আছে, সালমান আমার (আহলে বাইত) পরিবারের সদস্য (সগীর)। ২৩৫৪ ও ২৩৫৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَاذۡکُرۡنَ مَا یُتۡلٰی فِیۡ بُیُوۡتِکُنَّ مِنۡ اٰیٰتِ اللّٰہِ وَالۡحِکۡمَۃِ ؕ اِنَّ اللّٰہَ کَانَ لَطِیۡفًا خَبِیۡرًا ﴿٪۳۵﴾

৩৫
আর আল্লাহর আয়াতসমূহ ও প্রজ্ঞার যে-সব কথা তোমাদের গৃহে পড়ে শোনানো হয় তা তোমরা স্মরণ রেখো। নিশ্চয় আল্লাহ অত্যন্ত সূক্ষ্মদর্শী (ও) সকল বিষয়ে অবহিত।২৩৫৪কদেখুন: ৯:১১২
সূরা আল-আহযাব - রুকু ৪
২৩৫৪। মহানবী (সা.)-এর সঙ্গিনী হিসাবে তাঁর মহীয়সী স্ত্রীদের কর্তব্য ছিল তাঁরা মুমিনদের জন্য সদ্গুণ, পুণ্য, পবিত্রতা এবং ধার্মিকতার প্রতীক ও দৃষ্টান্ত হবেন। তদুপরি ইসলামের ধর্মবিশ্বাস ও নীতিমালা, যা তাঁরা মহানবী (সা.)-এর সাহচর্যে থেকে নিজেরা শিখেছেন তা বিশ্বাসীদেরকেও শেখাবেন।

اِنَّ الۡمُسۡلِمِیۡنَ وَالۡمُسۡلِمٰتِ وَالۡمُؤۡمِنِیۡنَ وَالۡمُؤۡمِنٰتِ وَالۡقٰنِتِیۡنَ وَالۡقٰنِتٰتِ وَالصّٰدِقِیۡنَ وَالصّٰدِقٰتِ وَالصّٰبِرِیۡنَ وَالصّٰبِرٰتِ وَالۡخٰشِعِیۡنَ وَالۡخٰشِعٰتِ وَالۡمُتَصَدِّقِیۡنَ وَالۡمُتَصَدِّقٰتِ وَالصَّآئِمِیۡنَ وَالصّٰٓئِمٰتِ وَالۡحٰفِظِیۡنَ فُرُوۡجَہُمۡ وَالۡحٰفِظٰتِ وَالذّٰکِرِیۡنَ اللّٰہَ کَثِیۡرًا وَّالذّٰکِرٰتِ ۙ اَعَدَّ اللّٰہُ لَہُمۡ مَّغۡفِرَۃً وَّاَجۡرًا عَظِیۡمًا ﴿۳۶﴾

৩৬
নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী এবং রোযা পালনকারী পুরুষ ও রোযা পালনকারী নারী এবং নিজেদের লজ্জাস্থানের সুরক্ষাকারী পুরুষ ও সুরক্ষাকারী নারী আর আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী- এদের সবার জন্য আল্লাহ ক্ষমা ও মহাপুরস্কার প্রস্তুত করে রেখেছেন।২৩৫৫
সূরা আল-আহযাব
২৩৫৫। ইসলামের শত্রুরা এ অপবাদ দেয়, ইসলামে নারীর মর্যাদা পুরুষের মর্যাদা থেকে কম। এ আয়াত এরূপ অপবাদকে কার্যকরভাবে খণ্ডন করেছে। কুরআনের শিক্ষা অনুযায়ী নারীরা পুরুষের মতোই সমমর্যাদাশীল। পুরুষেরা যে-সব আধ্যাত্মিক মর্যাদা লাভ করতে পারে, স্ত্রীলোকেরা সেই সকল মর্যাদায় উন্নীত হতে পারে। পুরুষ মানুষ যে-সকল সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে, স্ত্রীলোকেরাও সমভাবে সেই অধিকারসমূহ ভোগ করতে পারে। তবে তাদের কর্মক্ষেত্রের ব্যাপারে ব্যবধান আছে বলেই তাদের কর্তব্যেও বিভিন্নতা আছে। কর্তব্য, দায়িত্ব ও কর্মক্ষেত্রের বিভিন্নতার কারণে ভুলক্রমে কিংবা ইচ্ছা করেই ইসলামের শত্রুভাবাপন্ন সমালোচকরা মনে করেন, ইসলাম স্ত্রীলোককে পুরুষের সমান মর্যাদা দেয় না। মনে রাখা উচিত, কার্যক্ষেত্র ও দায়িত্বাবলির বিভিন্নতাকে মর্যাদার বিভিন্নতা মনে করা ঠিক নয়।

وَمَا کَانَ لِمُؤۡمِنٍ وَّلَا مُؤۡمِنَۃٍ اِذَا قَضَی اللّٰہُ وَرَسُوۡلُہٗۤ اَمۡرًا اَنۡ یَّکُوۡنَ لَہُمُ الۡخِیَرَۃُ مِنۡ اَمۡرِہِمۡ ؕ وَمَنۡ یَّعۡصِ اللّٰہَ وَرَسُوۡلَہٗ فَقَدۡ ضَلَّ ضَلٰلًا مُّبِیۡنًا ﴿ؕ۳۷﴾

৩৭
আর আল্লাহ ও তাঁর রসূল যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেন তখন কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীর জন্য তাদের নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নেবার অধিকার থাকে না।২৩৫৬ আর যে-ই আল্লাহ ও তাঁর রসূলের অবাধ্যতা করে, সে অবশ্যই সুস্পষ্ট ভ্রষ্টতায় নিপতিত।কদেখুন: ৪:৬৬
সূরা আল-আহযাব
২৩৫৬। মহানবী (সা.)-এর বহুদিনের ইচ্ছা এটাই ছিল যে, নিজের পুত্রবৎ পালিত মুক্ত দাস হযরত যায়েদের সাথে ফুফাতো বোন যয়নবের বিয়ে দেবেন, কিন্তু যয়নব এতে ইতস্তত করছিলেন। এ আয়াতটি অবতীর্ণ হবার কারণ এটাই। তবে যয়নবের প্রশংসা করতে হয় যে, মহানবী (সা.)-এর ইচ্ছার কাছে নিজের ব্যক্তিগত মতকে বিসর্জন দিয়ে তিনি যায়েদকে বিয়ে করতে সম্মত হলেন। অবশ্য নবী করীম (সা.) যয়নবকে এ বিষয়ে মোটেই কোনো পীড়াপীড়ি করেন নি। নবী করীম (সা.)-এর প্রকাশিত ইচ্ছার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্যই যয়নব এ বিয়েতে নিজে থেকে সম্মত ছিলেন।

وَاِذۡ تَقُوۡلُ لِلَّذِیۡۤ اَنۡعَمَ اللّٰہُ عَلَیۡہِ وَاَنۡعَمۡتَ عَلَیۡہِ اَمۡسِکۡ عَلَیۡکَ زَوۡجَکَ وَاتَّقِ اللّٰہَ وَتُخۡفِیۡ فِیۡ نَفۡسِکَ مَا اللّٰہُ مُبۡدِیۡہِ وَتَخۡشَی النَّاسَ ۚ وَاللّٰہُ اَحَقُّ اَنۡ تَخۡشٰہُ ؕ فَلَمَّا قَضٰی زَیۡدٌ مِّنۡہَا وَطَرًا زَوَّجۡنٰکَہَا لِکَیۡ لَا یَکُوۡنَ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ حَرَجٌ فِیۡۤ اَزۡوَاجِ اَدۡعِیَآئِہِمۡ اِذَا قَضَوۡا مِنۡہُنَّ وَطَرًا ؕ وَکَانَ اَمۡرُ اللّٰہِ مَفۡعُوۡلًا ﴿۳۸﴾

৩৮
আর (স্মরণ করো!) যার প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন এবং তুমি অনুগ্রহ করেছিলে-২৩৫৭ তাকে যখন তুমি বলেছিলে, ‘তুমি তোমার স্ত্রীকে নিজের কাছে (বিবাহ বন্ধনে আবদ্ধ) রাখো (অর্থাৎ তাকে তালাক দিও না) এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো।’ তুমি নিজ হৃদয়ে যে কথা গোপন করছিলে আল্লাহ তা প্রকাশ করতে যাচ্ছিলেন। তুমি মানুষকে ভয় করছিলে অথচ আল্লাহকেই তোমার সবচেয়ে বেশি ভয় করা উচিত। অতএব যায়েদ যখন তার (স্ত্রীর) বিষয়ে (তালাক প্রদানের) নিজ ইচ্ছা পূর্ণ করল,২৩৫৭-ক আমরা তাকে তোমার সাথে বিবাহসূত্রে আবদ্ধ করলাম, যেন তারা (অর্থাৎ পালকপুত্ররা) তাদের (স্ত্রীদের তালাক প্রদানের) বাসনা পূরণ করে ফেললে মুমিনদের হৃদয়ে যেন তাদের পালকপুত্রদের স্ত্রীদের (বিয়ে করার) ক্ষেত্রে কোনো সংকোচ অবশিষ্ট না থাকে। আর আল্লাহর সিদ্ধান্ত পূর্ণ হওয়া অবধারিত।২৩৫৭-খ
সূরা আল-আহযাব
২৩৫৭। যায়েদ ইবনে হারিস ছিলেন রসূল করীম (সা.)-এর ক্রীতদাস যাঁকে তিনি মুক্তি দিয়ে পোষ্যপুত্ররূপে লালনপালন করেছিলেন। ইসলামে পোষ্যপুত্র গ্রহণ অবৈধ হবার অনেক পূর্বে তিনি তাঁকে পুত্ররূপে গ্রহণ করেছিলেন।
২৩৫৭-ক। তাকে তালাক দিল। ‘ওয়াতারা’ অর্থ অতি গুরুত্বপূর্ণ প্রয়োজন, অভাব, অভাবের বস্তু (মুফরাদাত, লেইন)।
২৩৫৭-খ। নবী করীম (সা.)-এর ফুফুর কন্যা ছিলেন যয়নব। এ হিসাবে তিনি ছিলেন পূর্ণরক্তের আরব মহিলা। তিনি ছিলেন গৌরবের অধিকারিণী, মর্যাদাসম্পন্না মহিলা। ইসলাম বিশ্বকে এমন একটা অভিনব সভ্যতা ও সংস্কৃতি দিতে এসেছিল যেখানে শ্রেণিভেদ, বংশমর্যাদা, কায়েমি স্বার্থ ইত্যাদির স্থান রইল না। সকল মানুষই সৃষ্টিকর্তা আল্লাহর কাছে সমান। এ সুমহান ইসলামী আদর্শকে ভূপৃষ্ঠে প্রতিষ্ঠিত করার জন্য তিনি নিজের পরিবারেই তা প্রথমে বাস্তবায়নের উদ্যোগ নিলেন। তিনি যয়নবকে যায়েদের সাথে বিয়ে দিতে চাইলেন। যায়েদ যদিও তখন মুক্ত মানুষ, তথাপি তার অতীতের ক্রীতদাসত্ব অনেকের মনে তখনো জাগরূক ছিল। ক্রীতদাসত্বের এই চিহ্ন তথা মুক্ত ও ক্রীতদাস এর মধ্যকার অসংগত এই ব্যবধান দূর করার জন্যই মহানবী (সা.) যয়নবের সাথে যায়েদের বিয়ে দিতে চেয়েছিলেন। তাঁর ইচ্ছার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য যয়নব এ প্রস্তাবে সম্মতি দিলেন। নবী করীম (সা.)-এর উদ্দেশ্য পূরণ হলো। জাতিভেদ, বর্ণভেদ ও শ্রেণিভেদ উচ্ছেদ করা হলো, কিন্তু দুর্ভাগ্যবশত এ বিয়ে স্থায়ী হলো না। তবে এ বিয়ে স্থায়ী না হওয়াতে যায়েদ ও যয়নবের মধ্যে সামাজিক মর্যাদার বৈষম্যকে মোটেই দায়ী করা যায় না, কারণ দুইজনের মধ্যে এরূপ বৈষম্যের কথা কখনো উত্থিত হয় নি। তবে দুইজনের চালচলন ও মেজাজ-মর্জির মধ্যে মিল ছিল না এবং যায়েদ সর্বদাই নিজেকে হেয় মনে করতেন যা যয়নবের মনকে পীড়া দিত। এ বিয়ের অকৃতকার্যতায় নবী করীম (সা.)-এর মনে সাধারণভাবেই কষ্টের উদ্রেক হলো, কিন্তু এতে আরেকটি উপকার সাধিত হলো। এ আয়াতেরই শেষাংশে বর্ণিত আল্লাহর এক আদেশে মহানবী (সা.) স্বয়ং যয়নবকে বিয়ে করে আরবদের বহু পুরানো একটি কুসংস্কারের মূলোৎপাটন করলেন। কুসংস্কারটি ছিল, পোষ্যপুত্রের পরিত্যক্তা স্ত্রীকে নিজের স্ত্রীরূপে গ্রহণ করা মহাঅন্যায় ও পাপ। ফলে পোষ্যপুত্রকে নিজের ঔরসজাত পুত্রের অধিকার ও স্থান দিয়ে লালনপালন করার রীতি বাতিল হয়ে গেল এবং এরূপ ধারণাও উঠে গেল। এরূপে যয়নবের সাথে যায়েদের বিয়ে সম্পাদনের মাধ্যমে একটি মহৎ উদ্দেশ্য সাধিত হলো এবং এই বিয়ের অস্থায়িত্ব আরেকটি মহৎ উদ্দেশ্য অর্জনের উপলক্ষ্যও হলো। ‘আল্লাহর তাকওয়া অবলম্বন করো’ এই উপদেশ বাক্যের তাৎপর্য হলো, যায়েদ যয়নবকে তালাক দিতে চাচ্ছিলেন। যেহেতু ইসলামের শিক্ষানুযায়ী ‘তালাক দান’ আল্লাহর কাছে একটি ঘৃণ্য কাজ, সেজন্য মহানবী (সা.) যায়েদকে এ কাজ থেকে বিরত রাখতে চেয়েছিলেন। ‘তুমি আল্লাহর তাকওয়া অবলম্বন করো’ বাক্যাংশটি যায়েদের প্রতিও আরোপিত হতে পারে এবং নবী করীম (সা.)-এর প্রতিও আরোপিত হতে পারে। যায়েদের প্রতি আরোপিত হলে এর অর্থ দাঁড়াবে: যয়নবের সাথে তার বিবাহবিচ্ছেদের কথা ও কারণ যায়েদ লুকাতে চাচ্ছিলেন, কারণ ‘আল্লাহর তাকওয়া অবলম্বন’ কথাটিতে বুঝা যায়, দোষ যয়নবের চেয়ে যায়েদেরই ছিল বেশি। বাক্যাংশটিকে মহানবী (সা.)- এর প্রতি আরোপ করলে অর্থ দাঁড়াবে: যেহেতু যায়েদের সাথে যয়নবের বিয়ে তাঁর ইচ্ছা ও উদ্যোগে হয়েছিল, সেহেতু তিনি এই বিবাহবিচ্ছেদ দ্বারা ইসলামী ভ্রাতৃত্ববোধের প্রথম পরীক্ষায় অকৃতকার্য সাব্যস্ত হওয়ায় দুর্বল বিশ্বাসের লোকেরা বিব্রত ও মানসিক চাঞ্চল্য বোধ করবে। ‘তুমি মানুষকে ভয় করছিলে’ বাক্যটিতে একথাই বলা হয়েছে। মহানবী (সা.)-এর সাথে যয়নবের বিয়েকে কেন্দ্র করে ইসলামের সমালোচক কোনো কোনো খ্রিষ্টান মিথ্যা অপবাদ ও হীন আক্রমণ রচনা করেছে। তারা বলে, মহানবী (সা.) ঘটনাচক্রে যয়নবকে দেখতে পেয়ে তার সৌন্দর্যে আত্মহারা ও বিমুগ্ধ হয়ে গেলেন। তিনি (সা.) যয়নবকে বিয়ে করতে চান একথা যায়েদ টের পেয়ে যয়নবকে তালাক দিতে চাইলেন। নবী করীম (সা.)-এর জীবনের চরম শত্রুরা যাদের চোখের সামনে এ ঘটনা সংঘটিত হয়েছিল, তারা পর্যন্ত তাঁর (সা.) সম্বন্ধে এমন কুৎসিত ধারণা পোষণ ও প্রকাশ করতে সাহস করে নি যা বহু শতাব্দী পরে এই খ্রিষ্টান সমালোচকরা নিজ থেকে আরোপ করেছে। সমসাময়িক শত্রুরাও যখন তাঁর প্রতি এরূপ অপবাদ আরোপ করে নি তখন শত শত বছর পরে খ্রিষ্টান সমালোচকদের আরোপিত এই অপবাদ যে একেবারে ভিত্তিহীন ও কল্পিত এক জঘন্য মিথ্যা তা বলার অপেক্ষা রাখে না। যয়নব ছিলেন মহানবী (সা.)-এর ফুফাতো বোন এবং এই ঘনিষ্ঠ আত্মীয়তার কারণে তিনি তাঁকে পর্দা প্রথার নির্দেশপ্রাপ্তির পূর্ব পর্যন্ত বহুবার দেখেছিলেন। তাছাড়া মহানবী (সা.)-এর পুনঃপুন ব্যক্ত ইচ্ছার সম্মান রক্ষার্থে যয়নব যায়েদকে বিয়ে করতে সম্মত হয়েছিলেন। একথাও প্রকাশিত সত্য যে, যায়েদের সাথে বিয়ের পূর্বে যয়নব ও তার ভাই মহানবী (সা.)-এর সাথে যয়নবের বিয়ের প্রস্তাব নিজেরাই দিয়েছিলেন। যয়নব অবিবাহিত অবস্থায় যখন নিজেই নবী করীম (সা.)-কে বিয়ে করার ইচ্ছা স্বীয় ভাইয়ের মাধ্যমে প্রকাশ করেছিলেন তখন এমন কী বাধা ছিল যে, মুহাম্মদ (সা.) তা করলেন না? অতএব এই উদ্ভট কাহিনি যে মহানবী (সা.)-এর শত্রুপক্ষীয় সমালোচকদের উর্বর মস্তিষ্কের কল্পনাপ্রসূত তা দিবালোকের মতো স্পষ্ট। এই কল্পকাহিনি বিশ্বাস করা মানববুদ্ধির অবমাননার শামিল। আরো জানার জন্য হযরত খলীফাতুল মসীহ সানী (রা.)- এর তফসীরে সগীরের এ আয়াতের টীকা দ্রষ্টব্য।

مَا کَانَ عَلَی النَّبِیِّ مِنۡ حَرَجٍ فِیۡمَا فَرَضَ اللّٰہُ لَہٗ ؕ سُنَّۃَ اللّٰہِ فِی الَّذِیۡنَ خَلَوۡا مِنۡ قَبۡلُ ؕ وَکَانَ اَمۡرُ اللّٰہِ قَدَرًا مَّقۡدُوۡرَا ﴿۫ۙ۳۹﴾

৩৯
নবীর প্রতি সেই বিষয়ে কোনো দোষারোপ হতে পারে না, যা (করা) আল্লাহ তার জন্য বাধ্যতামূলক করেছেন। ২০০৮ পূর্ববর্তী লোকদের বেলায়ও আল্লাহর একই বিধান ছিল। আর আল্লাহর বিধান সুনির্ধারিত হয়ে থাকে।২৩৫৮কদেখুন: ৬৭:১৩
সূরা আল-আহযাব
২৩৫৮। এ বাক্যটিতে নবী করীম (সা.)-এর সাথে যয়নবের বিয়ের কথা বলা হয়েছে। এ আয়াত থেকে দেখা যায়, ঐশী নির্দেশ অনুযায়ী এই বিয়ে সম্পাদিত হয়েছিল।

ۣالَّذِیۡنَ یُبَلِّغُوۡنَ رِسٰلٰتِ اللّٰہِ وَیَخۡشَوۡنَہٗ وَلَا یَخۡشَوۡنَ اَحَدًا اِلَّا اللّٰہَ ؕ وَکَفٰی بِاللّٰہِ حَسِیۡبًا ﴿۴۰﴾

৪০
(আল্লাহর এ বিধান সেসব নবীর ক্ষেত্রে কার্যকর ছিল) যারা আল্লাহর বাণী পৌঁছে দিত, তাঁকে ভয় করত এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করত না। আর হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট।
সূরা আল-আহযাব