১৯

مريم

সূরা মারইয়াম

Maryam

মক্কী ৯৯ আয়াত ৬ রুকু পারা ১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৯ আয়াত ও ৬ রুকূ

وَوَہَبۡنَا لَہُمۡ مِّنۡ رَّحۡمَتِنَا وَجَعَلۡنَا لَہُمۡ لِسَانَ صِدۡقٍ عَلِیًّا ﴿٪۵۱﴾

৫১
আর আমরা নিজ কৃপায় তাদের ভূষিত করলাম এবং আমরা তাদেরকে এক সুমহান (চিরস্থায়ী) খ্যাতি দান করলাম।১৭৭৯
সূরা মারইয়াম - রুকু ৩
১৭৭৯। ‘জাআলনা লাহুম লিসানা সিদকীন আলিয়্যা’ অর্থাৎ ‘আমরা তাদেরকে এক সুমহান (চিরস্থায়ী) খ্যাতি দান করলাম’-এর মর্ম: (১) তারা যথেষ্ট খ্যাতি বা সুনাম অর্জন করেছিল আর তাদেরকে তাদের সমসাময়িক এবং আগত বংশধররা শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসার সাথে স্মরণ করত। (২) তাদের কথাবার্তা বুদ্ধিমত্তা ও জ্ঞানপূর্ণ ছিল এবং তিক্ততা, অশ্লীলতা, মিথ্যা ও ঘৃণামুক্ত ছিল। (৩) তারা নিজেদের বিশ্বাস প্রকাশে নির্ভীক ছিল, মিথ্যাবাদী এবং অবিশ্বাসীদের প্রতি কঠোর ছিল। (৪) তাদের প্রতিষ্ঠিত ভালো কর্মগুলোর সুনাম বা সুখ্যাতি বহু স্মৃতিসৌধ ও স্মৃতিস্তম্ভরূপে বিরাজ করছিল।

وَاذۡکُرۡ فِی الۡکِتٰبِ مُوۡسٰۤی ۫ اِنَّہٗ کَانَ مُخۡلَصًا وَّکَانَ رَسُوۡلًا نَّبِیًّا ﴿۵۲﴾

৫২
আর এ কিতাবের (তথা কুরআনের) আলোকে মূসাকে স্মরণ করো। নিশ্চয় সে একজন মনোনীত (বান্দা) ছিল আর সে ছিল এক রসূল (ও) নবী।১৭৮০
১৭৮০। ‘সে ছিল এক রসূল (ও) নবী’ এই শব্দগুলো প্রচলিত এ ভুল ধারণার অপনোদন করে যে রসূল- যিনি নতুন শরীয়ত বা কিতাব নিয়ে আসেন এবং নবী যিনি কেবল মানবের সংস্কার সাধনের জন্য আল্লাহ তা’লার প্রত্যাদিষ্ট হয়ে থাকেন, যদিও একজন রসূলের মতোই এক নবীও ওহী-ইলহাম পেয়ে থাকেন, তথাপি তিনি নতুন বিধান বা আদেশসংবলিত কোনো নতুন কিতাব নিয়ে আসেন না। সাধারণভাবে প্রচলিত এ ধারণানুযায়ী, প্রত্যেক রসূলই নবী কিন্তু প্রত্যেক নবী রসূল নন- তফসীরাধীন আয়াত এ ভ্রান্ত ধারণাকে নস্যাৎ করে দিয়েছে, কারণ যদি একজন রসূল নতুন শরীয়ত বহন করার কারণে তিনি অবশ্যই নবী হয়ে থাকেন, তাহলে এখানে ও অন্যান্য আয়াতে রসূল শব্দের সঙ্গে নবী শব্দের সংযুক্তি অনাবশ্যক এবং অযৌক্তিক। প্রকৃত কথা হলো, প্রত্যেক রসূলই নবী এবং প্রত্যেক নবীই রসূল। এ দুটি পদ অভিন্ন, একই পদের দুটি অবস্থা বুঝায় এবং একই ব্যক্তির দুটি কর্তব্য বুঝায়। একজন ঐশী সংস্কারক যখন আল্লাহ তা’লার নিকট থেকে সংবাদ পেয়ে থাকেন তখন তিনি রসূল (রিসালাত অর্থ বাণী) এবং তিনিই নবী এ অর্থে যে, প্রাপ্ত বাণীসমূহ তিনি তাঁর জাতির লোকের নিকট প্রচার করেন যাদের প্রতি তিনি প্রেরিত হন (নবুওয়ত অর্থ বাণী বহন করা)। সুতরাং প্রত্যেক রসূলই নবী, কারণ আল্লাহ তা’লার নিকট থেকে ওহী পেয়ে তিনি তা তাঁর জাতি বা জনগণের নিকট প্রচার করেন এবং প্রত্যেক নবীই রসূল, কেননা তিনি তাঁর জাতির নিকট সেসব ওহী বা ঐশীবাণী পৌঁছে দেন যা তিনি আল্লাহ তা’লার নিকট থেকে পেয়ে থাকেন। রিসালতের কাজ আগে নবুওয়তের কাজ পরে। রসূলের মর্যাদায় প্রথমে তিনি ঐশীবাণী লাভ করে থাকেন এবং নবীরূপে তিনি প্রাপ্ত বাণীসমূহ তাঁর জনগণের নিকট প্রচার করেন। অতএব এ আয়াত এবং কুরআন করীমের যে-সব স্থানে রসূল এবং নবী শব্দদ্বয় একত্রে এসেছে সেসব স্থানেই অর্থাৎ প্রত্যেকবারই নবী শব্দ রসূল শব্দের পরে এসেছে, কেননা এটাই স্বাভাবিক বিন্যাস।

وَنَادَیۡنٰہُ مِنۡ جَانِبِ الطُّوۡرِ الۡاَیۡمَنِ وَقَرَّبۡنٰہُ نَجِیًّا ﴿۵۳﴾

৫৩
আর আমরা তাকে তূর পর্বতের কদেখুন: ৩৩:৭০ডান পাশ থেকে ডাক দিলাম১৭৮১ এবং নিভৃত আলাপচারিতায় তাকে নৈকট্য দিলাম।
১৭৮১। এ আয়াতের এই শব্দগুলোর অর্থ: (ক) পর্বতের দক্ষিণ দিক থেকে, (খ) পর্বতের আশীর্বাদপ্রাপ্ত প্রান্ত থেকে, (গ) পবিত্র বা মহিমান্বিত পর্বত থেকে।

وَوَہَبۡنَا لَہٗ مِنۡ رَّحۡمَتِنَاۤ اَخَاہُ ہٰرُوۡنَ نَبِیًّا ﴿۵۴﴾

৫৪
আর আমরা তাকে নিজ কৃপায় খদেখুন: ২০:৮১; ২৮:৩১তার ভাই হারুনকে নবী হিসাবে দান করলাম।গদেখুন: ২০:৩০-৩১; ২৫:৩৬; ২৮:৩৬

وَاذۡکُرۡ فِی الۡکِتٰبِ اِسۡمٰعِیۡلَ ۫ اِنَّہٗ کَانَ صَادِقَ الۡوَعۡدِ وَکَانَ رَسُوۡلًا نَّبِیًّا ﴿ۚ۵۵﴾

৫৫
আর এ কিতাবের (তথা কুরআনের( وَ اذْكُرْ فِي الْكِتَبِ إِسْمَعِيلَ : إِنَّهُ আলোকে ইসমাঈলকে১৭৮২ স্মরণ করো। নিশ্চয় সে ছিল প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর। আর সে ছিল একজন রসূল (ও) নবী।
১৭৮২। হযরত মূসা (আ.)-এর পরে হযরত ইসমাঈল (আ.)-এর উল্লেখ করা হয়েছে। তাঁর সম্বন্ধে বলতে গিয়ে ‘ওয়াযকুর’ (এবং উল্লেখ করো) শব্দ ব্যবহার করা হয়েছে। এতে প্রতিভাত হয়, ধর্মের ইতিহাসে একটি অধ্যায় অর্থাৎ ইসরাঈলী বংশধারার সমাপ্তি ঘটেছে এবং এক নতুন অধ্যায়ের অর্থাৎ ইসমাঈলী বংশধারার সূচনা হয়েছে।

وَکَانَ یَاۡمُرُ اَہۡلَہٗ بِالصَّلٰوۃِ وَالزَّکٰوۃِ ۪ وَکَانَ عِنۡدَ رَبِّہٖ مَرۡضِیًّا ﴿۵۶﴾

৫৬
আর সে তার পরিবার-পরিজনকে নামায ও যাকাতের নির্দেশ দিত। আর সে তার প্রতিপালক-প্রভুর কাছে খুবই প্রিয় ছিল।

وَاذۡکُرۡ فِی الۡکِتٰبِ اِدۡرِیۡسَ ۫ اِنَّہٗ کَانَ صِدِّیۡقًا نَّبِیًّا ﴿٭ۙ۵۷﴾

৫৭
আর এ কিতাবের (তথা কুরআনের) আলোকে ইদরীসকে১৭৮৩ স্মরণ করো। নিশ্চয় সে এক পরম সত্যবাদী নবী ছিল।
১৭৮৩। কুরআন শরীফের অধিকাংশ তফসীরকারক এ অভিন্ন মত পোষণ করেন, হযরত ইদরীস (আ.) বাইবেলে উল্লিখিত ‘ইনোক’ ছাড়া অন্য কেউ নন। ‘হনুক’ (ইনোক) এবং ইদরীস শব্দদ্বয় অর্থে ও মর্মে পরস্পর খুবই সাদৃশ্যপূর্ণ। যেমন- ইদরীস শব্দের অর্থ যে ব্যক্তি বেশি পাঠ করে বা বেশি উপদেশ দান করে, আর হনুক শব্দের অর্থ উপদেশ বা একান্ত নিয়োজিত বা উৎসর্গকৃত (এনসাইক, বিব.)। অধিকন্তু ইনোক সম্পর্কে বাইবেল এবং ইহুদী ধর্ম গ্রন্থাবলিতে যা বর্ণিত রয়েছে তা হযরত ইদরীস (আ.) সম্বন্ধে কুরআন করীমের বর্ণনার সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ। আরো দেখুন ‘দি লারজার এডিশন অব দি কমেন্ট্রি’, পৃ. ১৫৯৭-১৫৯৮।

وَّرَفَعۡنٰہُ مَکَانًا عَلِیًّا ﴿۵۸﴾

৫৮
খদেখুন: ২:২৫৪; ৪:১৫৯আর আমরা তাকে এক অতি উচ্চমর্যাদায় উন্নীত করেছিলাম।

اُولٰٓئِکَ الَّذِیۡنَ اَنۡعَمَ اللّٰہُ عَلَیۡہِمۡ مِّنَ النَّبِیّٖنَ مِنۡ ذُرِّیَّۃِ اٰدَمَ ٭ وَمِمَّنۡ حَمَلۡنَا مَعَ نُوۡحٍ ۫ وَّمِنۡ ذُرِّیَّۃِ اِبۡرٰہِیۡمَ وَاِسۡرَآءِیۡلَ ۫ وَمِمَّنۡ ہَدَیۡنَا وَاجۡتَبَیۡنَا ؕ اِذَا تُتۡلٰی عَلَیۡہِمۡ اٰیٰتُ الرَّحۡمٰنِ خَرُّوۡا سُجَّدًا وَّبُکِیًّا ﴿ٛ۵۹﴾

৫৯
এরাই সেসব লোক- কদেখুন: ২০:১৩৩; ৩৩:৩৪যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছিলেন। এরা আদমের বংশধরদের মাঝ থেকে নবী ছিল। আর (এরা) তাদের অন্তর্ভুক্ত ছিল যাদেরকে আমরা নূহের সাথে (নৌকায়) তুলেছিলাম। আর ইবরাহীম ও ইসরাঈলের বংশধরদের অন্তর্ভুক্ত ছিল।১৭৮৪ আর তাদেরও অন্তর্ভুক্ত ছিল যাদেরকে আমরা হিদায়াত দিয়েছিলাম এবং মনোনীত করেছিলাম। গদেখুন: ১:৭; ৪:৭০; ৫:২১; ৫৭:২০রহমান আল্লাহর আয়াতসমূহ তাদেরকে যখন পড়ে শোনানো হতো (তখন) তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ত।ঘদেখুন: ১৭:১০৮,১১০; ৩২:১৬; ৭:১৭০
সিজদাহ্‌
১৭৮৪। কুরআন করীমের কোনো কোনো তফসীরকার মনে করেন ‘আদমের বংশধরদের মাঝ থেকে’ উক্তিটি হযরত ইদরীস (আ.)-কে বুঝায় এবং ‘যাদেরকে আমরা নূহের সাথে (নৌকায়) তুলেছিলাম’ বাক্যাংশ হযরত ইবরাহীম (আ.)-এর প্রতি ইশারা করে। এ শব্দগুলো যথা ‘ইবরাহীম ও ইসরাঈলের বংশধরদের অন্তর্ভুক্ত ছিল’, ইবরাহীমের বংশধর দ্বারা ইসমাঈল, ইসহাক এবং ইয়াকূব (আ.)-কে ইঙ্গিত করে আর ইসরাঈল শব্দের পূর্বে ১৭৮৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য বংশধর থেকে কথাগুলো উহ্য রয়েছে এবং তা হযরত মূসা, হারূন, যাকারিয়া, ইয়াহইয়া এবং ঈসা (আ.)-কে বুঝিয়েছে, যাদের সকলের সম্বন্ধে বর্তমান সূরায় পূর্ববর্তী আয়াতসমূহে উল্লিখিত হয়েছে।

فَخَلَفَ مِنۡۢ بَعۡدِہِمۡ خَلۡفٌ اَضَاعُوا الصَّلٰوۃَ وَاتَّبَعُوا الشَّہَوٰتِ فَسَوۡفَ یَلۡقَوۡنَ غَیًّا ﴿ۙ۶۰﴾

৬০
কিন্তু তাদের পরে এমন বংশধর (তাদের) স্থলাভিষিক্ত হলো, যারা নামায নষ্ট করে ফেলল এবং হীন কামনা-বাসনার অনুসরণ করল।১৭৮৫ সুতরাং তারা অচিরেই ভ্রষ্টতার পরিণতি দেখবে।
১৭৮৫। প্রকৃতপক্ষে নামাযের প্রতি অবহেলা ও অমনোযোগ মানুষকে ঐশী গুণাবলি সম্পর্কে অজ্ঞতার তিমিরে ঠেলে দেয় এবং সৃষ্টিকর্তার সঙ্গে সম্বন্ধ স্থাপনের আকাঙ্ক্ষাকে মেরে ফেলে, যার ফলশ্রুতিতে সে শয়তানের কবলে নিক্ষিপ্ত হয়। যখন ঐশী অনুগ্রহের সাহায্য পাবার জন্য মিনতিতে এবং আল্লাহ তা’লার নিকট প্রার্থনায় অবহেলা ও শৈথিল্য বিফলতা আনে তখন অসৎ কামনা-বাসনার অনুসরণ করার ফলে সত্য ও জ্ঞানের প্রতি অনীহা সৃষ্টি হয়, অশ্লীল ও অলস অভীষ্ট লাভের চেষ্টা প্রশ্রয় পায় এবং এ সবকিছু একত্রে যুক্ত হয়ে ব্যক্তির নৈতিক ও আধ্যাত্মিক অবস্থাকে সমূলে ধ্বংস করে ফেলে।