১৯

مريم

সূরা মারইয়াম

Maryam

মক্কী ৯৯ আয়াত ৬ রুকু পারা ১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৯ আয়াত ও ৬ রুকূ

اِلَّا مَنۡ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَاُولٰٓئِکَ یَدۡخُلُوۡنَ الۡجَنَّۃَ وَلَا یُظۡلَمُوۡنَ شَیۡئًا ﴿ۙ۶۱﴾

৬১
তবে সে ব্যতীত যে তওবা করেছে ও ঈমান এনেছে এবং সৎকাজ১৭৮৬ করেছে। অতএব এরাই জান্নাতে প্রবেশ করবে এবং এদের প্রতি কোনো অবিচার করা হবে না।কদেখুন: ৬:৪৯; ১৮:৮৯; ২৫:৭১; ৩৪:৩৮খদেখুন: ৯:৭২; ১৩:২৪; ৬১:১৩
১৭৮৬। ‘সৎকাজ’ এই গুণবাচক উক্তি ভক্তিমূলক কাজের চেয়ে সে কাজের জন্য অধিক প্রযোজ্য যা সঠিক স্থানে ও সময়োপযোগী এবং জরুরি অবস্থা অনুযায়ী করা হয়।

جَنّٰتِ عَدۡنِ ۣالَّتِیۡ وَعَدَ الرَّحۡمٰنُ عِبَادَہٗ بِالۡغَیۡبِ ؕ اِنَّہٗ کَانَ وَعۡدُہٗ مَاۡتِیًّا ﴿۶۲﴾

৬২
(সেই) চিরস্থায়ী জান্নাতসমূহে, যেগুলো সম্পর্কে রহমান আল্লাহ নিজ বান্দাদেরকে (এমতাবস্থায়) প্রতিশ্রুতি দিয়েছেন (যখন সেগুলো ছিল তাদের) দৃষ্টির অগোচরে।১৭৮৭ নিশ্চয় তাঁর প্রতিশ্রুতি পূর্ণ হয়েই থাকে।
১৭৮৭। ‘বিল-গাইব’ উক্তির মর্ম এরূপও হতে পারে, মুমিন চিরস্থায়ী জান্নাত বা বাগানের অধিকারী হবে, কারণ তারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছিল, যা তারা দেখতে পায় নি। যথা- আল্লাহ, ফেরেশতা, পরকাল বা পারলৌকিক জীবন, ইত্যাদি।

لَا یَسۡمَعُوۡنَ فِیۡہَا لَغۡوًا اِلَّا سَلٰمًا ؕ وَلَہُمۡ رِزۡقُہُمۡ فِیۡہَا بُکۡرَۃً وَّعَشِیًّا ﴿۶۳﴾

৬৩
গদেখুন: ৫২:২৪; ৫৬:২৬; ৭৮:৩৬সেখানে তারা কেবল সালাম (তথা শান্তির বাণী) ছাড়া কোনো বৃথালাপ শুনবে না। আর সেখানে তাদের রিযক সকাল-সন্ধ্যায় নিশ্চিত থাকবে।

تِلۡکَ الۡجَنَّۃُ الَّتِیۡ نُوۡرِثُ مِنۡ عِبَادِنَا مَنۡ کَانَ تَقِیًّا ﴿۶۴﴾

৬৪
ঘদেখুন: ৭:৪৪; ৪৩:৭৩; ৫২:১৮এ হলো সেই জান্নাত- যার উত্তরাধিকারী আমরা আমাদের বান্দাদের মাঝ থেকে তাদেরকে করব, যারা মুত্তাকী হবে।

وَمَا نَتَنَزَّلُ اِلَّا بِاَمۡرِ رَبِّکَ ۚ لَہٗ مَا بَیۡنَ اَیۡدِیۡنَا وَمَا خَلۡفَنَا وَمَا بَیۡنَ ذٰلِکَ ۚ وَمَا کَانَ رَبُّکَ نَسِیًّا ﴿ۚ۶۵﴾

৬৫
আর (ফেরেশতারা বলবে,) ‘আমরা কেবল তোমার প্রতিপালক-প্রভুর আদেশেই অবতরণ করে থাকি। আমাদের সামনে ও আমাদের পেছনে যা আছে এবং যা এর মাঝে আছে সবকিছু তাঁরই। আর তোমার প্রতিপালক-প্রভু কখনো বিস্মৃত হবার নন।’

رَبُّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا فَاعۡبُدۡہُ وَاصۡطَبِرۡ لِعِبَادَتِہٖ ؕ ہَلۡ تَعۡلَمُ لَہٗ سَمِیًّا ﴿٪۶۶﴾

৬৬
আকাশসমূহ ও পৃথিবীর এবং এ দুয়ের মাঝে যা-ই আছে, তিনি এসবের প্রতিপালক- প্রভু। সুতরাং তুমি তাঁরই ইবাদত করো এবং তাঁর ইবাদতে দৃঢ়প্রতিষ্ঠিত থাকো। তুমি কি তাঁর সমগুণবিশিষ্ট আর কাউকে চেনো?
সূরা মারইয়াম - রুকু ৪

وَیَقُوۡلُ الۡاِنۡسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوۡفَ اُخۡرَجُ حَیًّا ﴿۶۷﴾

৬৭
আর মানুষ বলে,১৭৮৮ খদেখুন: ২৩:৩৮; ৩৬:৭৯গদেখুন: ১৯:১০; ৭৬:২‘আমি যখন মরে যাব তখনো কি (আবার) আমাকে জীবিত করে ওঠানো হবে?’
১৭৮৮। ‘আল-ইনসান’ বলতে সাধারণ অর্থে এখানে সকল মানুষ বুঝায় না, এক বিশেষ শ্রেণির মানুষ বুঝায়, যারা মৃত্যুর পরে পারলৌকিক জীবনের অস্তিত্বে সন্দেহ পোষণ করে। প্রকৃতপক্ষে পৃথিবীতে খুব অল্পসংখ্যক লোকই আছে যারা পরলোকের অস্তিত্ব সম্পূর্ণরূপে অস্বীকার করে, মুখের কথা দ্বারা নয়, বরং তাদের প্রকৃত আচরণ ও কাজকর্ম দ্বারা। অর্থাৎ একমাত্র পার্থিব অভীষ্ট লাভের চেষ্টায় সম্পূর্ণ নিমগ্ন হওয়া দ্বারা মৃত্যুর পরের জীবনের প্রতি তারা সন্দেহ বা অস্বীকৃতি প্রকাশ করে।

اَوَلَا یَذۡکُرُ الۡاِنۡسَانُ اَنَّا خَلَقۡنٰہُ مِنۡ قَبۡلُ وَلَمۡ یَکُ شَیۡئًا ﴿۶۸﴾

৬৮
মানুষ কি স্মরণ করে না, কদেখুন: ৩৭:৬; ৩৮:৬৭; ৪৪:৮; ৭৮:৩৮আমরা এর পূর্বেও তাকে (এমন অবস্থা থেকে) সৃষ্টি করেছি যখন সে কিছুই১৭৮৯ ছিল না?
১৭৮৯। কোনো বস্তুই, উল্লেখযোগ্য কিছুই, কোনো মূল্যই বা কোনো গুরুত্বই। এ অর্থ ৭৬:২ আয়াত দ্বারা সমর্থিত।

فَوَرَبِّکَ لَنَحۡشُرَنَّہُمۡ وَالشَّیٰطِیۡنَ ثُمَّ لَنُحۡضِرَنَّہُمۡ حَوۡلَ جَہَنَّمَ جِثِیًّا ﴿ۚ۶۹﴾

৬৯
অতএব তোমার প্রতিপালক-প্রভুর কসম! ঘদেখুন: ১০:২৯; ১৭:৯৮; ৩৪:৪১আমরা তাদেরকে এবং শয়তানদেরও অবশ্যই একত্র করব। এরপর অবশ্যই জাহান্নামের১৭৯০ চারপাশে নতজানু অবস্থায় আমরা তাদের উপস্থিত করব।
১৭৯০। ‘জাহান্নাম’ শব্দ হিব্রু ভাষাতে জেহেন্না রূপে ব্যবহৃত। আদিতে আরমীয় ভাষায় তা ‘হিন্নোম’ রূপে ব্যবহৃত হতো। পরবর্তীকালে জি-হিন্নোমে পরিবর্তিত রূপ নেয় (এনসাইক. বিব.) যার অর্থ মৃত্যু বা ধ্বংসের উপত্যকা। এ শব্দ ‘জাহান্না’ (অর্থ: সে নিকটে গেল) এবং ‘জাহুমা’ (অর্থ: তার চেহারা কুঞ্চিত হলো) এই দুই শব্দের যুক্ত শব্দও হতে পারে। অতএব জাহান্নাম কোনো বস্তু বা স্থানও বুঝাতে পারে যা কোনো ব্যক্তি প্রথমে পছন্দ করে, কিন্তু যখন সে তার নিকটবর্তী হয় তখন তা অপছন্দ করে এবং ভ্রুকুঞ্চিত করে তার প্রতি বিরূপভাব প্রকাশ করে। এভাবে জাহান্নাম শব্দের গঠনশৈলীই দোযখের প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশদভাবে বর্ণনা করে।

ثُمَّ لَنَنۡزِعَنَّ مِنۡ کُلِّ شِیۡعَۃٍ اَیُّہُمۡ اَشَدُّ عَلَی الرَّحۡمٰنِ عِتِیًّا ﴿ۚ۷۰﴾

৭০
তখন১৭৯১ প্রত্যেক দল থেকে আমরা অবশ্যই তাদেরকে টেনে বের করে আনব, যারা রহমান আল্লাহর অবাধ্যতায় সবচেয়ে বেশি কঠোর ছিল।
১৭৯১। ‘সুম্মা’ (অর্থ: তখন অর্থাৎ, তৎপর) শব্দ একটি অব্যয় বা সংযোগমূলক অব্যয়, বিন্যাস এবং বিলম্ব বুঝানোর জন্য ব্যবহৃত হয়, কার্যকর ক্ষমতাসম্পন্ন আদেশের জন্য নয়। এর অর্থ এবং, সুতরাং হয়ে থাকে (লেইন)।