الصافات
As-Saffat
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৮৩ আয়াত এবং ৫ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
** সূরা আস-সাফফাতের প্রথম দিককার আয়াতসমূহের ব্যাখ্যা দেবার পূর্বে একথা উল্লেখ করা প্রয়োজন, এর আয়াতসমূহে একথা বলা হয়েছে যে, এগুলোতে উল্লিখিত ভবিষ্যদ্বাণীসমূহ যখন পূর্ণ হবে তখন এটাও প্রমাণিত হয়ে যাবে, যে নবজীবনের ঘোষণা খুব দৃঢ়ভাবে করা হয়েছে সেটিও অবশ্যই কার্যকর হবে। যেভাবে ১২ নম্বর আয়াতে আল্লাহ তা’লা বলেন, অতএব তুমি তাদের জিজ্ঞেস করো, তারা যা সৃষ্টি করতে পারে তা কি আমরা যা সৃষ্টি করেছি- এর চেয়ে অধিক স্থায়ী? কাফিরদের নির্বাক করে দেওয়া এ প্রশ্নের পর এটা ঘোষণা করা হয়েছে, তোমাদের সৃষ্টি করার শক্তির তুলনায় স্রষ্টা হিসাবে নিশ্চয় আল্লাহ তা’লা অনেক বড়ো মর্যাদার অধিকারী এবং তিনি এ শক্তি রাখেন, তোমরা যখন মৃত্যুর পর মাটিতে পরিণত হবে তখন তিনি নতুন করে তোমাদের জীবিত করবেন এবং সাথে সাথে এ সতর্কবাণীও রয়েছে, তোমাদের যখন পুনরায় জীবিত করা হবে তখন তোমাদের লাঞ্ছিত করা হবে। অর্থাৎ সেসব লোক যারা উচ্চৈঃস্বরে নিজেদের সৃষ্টির দাবি করত তাদের কাছে এটা প্রমাণিত হয়ে যাবে, তাদের সৃষ্টির কোনো মূল্যই নাই এবং ‘আশাদ্দু খালকা’ (অর্থাৎ শক্তিশালী স্রষ্টা) কেবল আল্লাহ তা’লারই সত্তা।
এখন আমরা প্রথম দিককার আয়াতসমূহের দিকে মনোনিবেশ করছি। ‘আস-সাফফাতি সাফফান’ (অর্থাৎ কাতারে কাতারে সারিবদ্ধ) এতে প্রকৃতপক্ষে সেসব যুদ্ধবিমানের সংবাদ দেওয়া হয়েছে, যা মানুষ তৈরি করবে। তারা সারিবদ্ধ হয়ে শত্রুকে আক্রমণ করবে, বার বার তাদের সতর্ক করবে এবং তাদের বিপুল সংখ্যায় (আকাশ থেকে) এরূপ ‘লিফলেট’ ছাড়বে যাতে তাদের জন্য এ সতর্কবাণী থাকবে- আমাদের সামনে তোমাদের মাথা নত করে দাও, অন্যথায় তোমাদের ধ্বংস করে দেওয়া হবে।
এরপর আল্লাহ তা’লা বলেন, তাদের কী সামর্থ্য আছে যে, তারা নিজেদের বাহ্যিক শক্তির দরুন খোদা হবার দাবি করে? আল্লাহ একজনই।
এরপর বলা হয়েছে, তিনি সব ‘পূর্ব’-এর প্রভু। এ আয়াতটিও একটি ভবিষ্যদ্বাণীর মতোই। নতুবা সেই যুগে তো কয়েকটি ‘পূর্ব’ এর কোনো ধারণাই বিদ্যমান ছিল না, যে ধারণা এ যুগে সৃষ্টি হয়েছে। এটি হবে সেই যুগ যখন মানুষ অনেক ঊর্ধ্বে ওড়ার ক্ষমতাসম্পন্ন রকেট ও ইত্যাকার অন্যান্য যানবাহনের আবিষ্কারের মাধ্যমে ঊর্ধ্বাকাশের রহস্য জানার চেষ্টা করবে। বর্তমান যুগে এরূপ প্রচেষ্টাই করা হচ্ছে, কিন্তু চারদিক থেকে তাদের ওপর পাথর নিক্ষেপ করা হবে। অর্থাৎ তারা জ্যোতিষ্কমণ্ডলী হতে অত্যন্ত বিপজ্জনক বর্ষণশীল পাথরের লক্ষ্যস্থলে পরিণত হবে। নিকটস্থ আকাশের কিছু রহস্য উদ্ঘাটন করা ছাড়া তারা অন্য কিছুতে সফল হবে না। এটি সেসব বিষয়ে যার সম্পর্কে এ যুগ ও এ যুগের নিত্যনতুন আবিষ্কার সাক্ষ্য দিচ্ছে যে, ঠিক এ সবকিছুই ঘটে চলেছে।
এ সূরার প্রারম্ভে যেহেতু যুদ্ধবিগ্রহের উল্লেখ করা হয়েছে যা জাগতিক বিজয়ের জন্য জাতিসমূহের মাঝে সংঘটিত হবে, সেজন্য এতে হযরত মুহাম্মদ (সা.) এবং তাঁর সাহাবীদের সেসব যুদ্ধের কথাও বলা হয়েছে যা কেবল আল্লাহর উদ্দেশ্যেই করা হয়েছিল এবং সেসব যুদ্ধে অন্যদের রক্তপাত করার জন্য তরবারি ওঠানো হয় নি; বরং কুরবানীর পশুর ন্যায় সাহাবীদের জামা’তকে জবাই করা হয়েছিল এবং এ বিষয়টি হযরত ইবরাহীম (আ.)-এর সেই কুরবানীর সাথে সম্পৃক্ত যা তিনি স্বীয় পুত্রকে জবাই করার সংকল্পের আকারে করেছিলেন। কোনো ভেড়া জঙ্গলে আটকে গিয়েছিল এবং ‘যিবহে আযীম’ অর্থাৎ ভেড়া জবাই করার বিনিময়ে হযরত ইসমাঈল (আ.)-কে ছেড়ে দেওয়া হয়েছিল, তফসীরকারদের এ ধারণা একান্তই ভুল। একথা কুরআনেও দেখতে পাওয়া যায় না এবং হাদীসেও না। হযরত ইসমাঈল (আ.)-এর তুলনায় একটি ভেড়া কীভাবে মহত্তম হতে পারে? হযরত ইসমাঈল (আ.)-কে এজন্য জীবিত রাখা হয়েছিল যাতে জগদ্বাসী সেই মহান জবাইয়ের দৃশ্য দেখে নেয়, যা হযরত রসূলুল্লাহ (সা.)-এর যুগে প্রকাশিত হয়েছিল। সূরা সাফফাতের শুরুতে যদিও সারিবদ্ধভাবে অনেক আক্রমণকারীর কথা বলা হয়েছে তবে এ সূরার শেষ ভাগে কুরআন করীম এ বর্ণনা দিচ্ছে, আসল সারিবদ্ধ সেনাবাহিনী তো আমাদেরই। এতে হযরত রসূলুল্লাহ (সা.)-এর সারিবদ্ধ সেনাবাহিনীর কথাও বলা হয়েছে এবং সেসব ফেরেশতার কথাও বলা হয়েছে, যাদেরকে সারিবদ্ধভাবে আকাশ থেকে অবতীর্ণ করা হয়েছিল। এর শেষ ফলাফল এ-ই ছিল, বাহ্যিকভাবে তো সারিবদ্ধ এই দুর্বল যোদ্ধারা পরাজিত হয়ে যাবার কথা ছিল, যাদের শত্রুরা ছিল তাদের চেয়ে অনেক বেশি শক্তিধর, কিন্তু আল্লাহর তকদীর প্রাধান্য লাভ করল এবং আল্লাহ ও আল্লাহপ্রেমিকরাই বিজয়ী হলো।*
* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
وَالصّٰٓفّٰتِ صَفًّا ۙ﴿۲﴾
فَالزّٰجِرٰتِ زَجۡرًا ۙ﴿۳﴾
فَالتّٰلِیٰتِ ذِکۡرًا ۙ﴿۴﴾
اِنَّ اِلٰـہَکُمۡ لَوَاحِدٌ ﴿ؕ۵﴾
رَبُّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا وَرَبُّ الۡمَشَارِقِ ؕ﴿۶﴾
اِنَّا زَیَّنَّا السَّمَآءَ الدُّنۡیَا بِزِیۡنَۃِ ۣالۡکَوَاکِبِ ۙ﴿۷﴾
وَحِفۡظًا مِّنۡ کُلِّ شَیۡطٰنٍ مَّارِدٍ ۚ﴿۸﴾
لَا یَسَّمَّعُوۡنَ اِلَی الۡمَلَاِ الۡاَعۡلٰی وَیُقۡذَفُوۡنَ مِنۡ کُلِّ جَانِبٍ ٭ۖ﴿۹﴾
دُحُوۡرًا وَّلَہُمۡ عَذَابٌ وَّاصِبٌ ۙ﴿۱۰﴾