২২

الحج

সূরা আল-হাজ্জ

Al-Hajj

মাদানী ৭৯ আয়াত ১০ রুকু পারা ১৭

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৯ আয়াত এবং ১০ রুকূ

ذٰلِکَ ٭ وَمَنۡ یُّعَظِّمۡ حُرُمٰتِ اللّٰہِ فَہُوَ خَیۡرٌ لَّہٗ عِنۡدَ رَبِّہٖ ؕ وَاُحِلَّتۡ لَکُمُ الۡاَنۡعَامُ اِلَّا مَا یُتۡلٰی عَلَیۡکُمۡ فَاجۡتَنِبُوا الرِّجۡسَ مِنَ الۡاَوۡثَانِ وَاجۡتَنِبُوۡا قَوۡلَ الزُّوۡرِ ﴿ۙ۳۱﴾

৩১
এটাই (আল্লাহর আদেশ)। কদেখুন: ৫:৩আর যে-ই সেসব বস্তুর সম্মান করবে যেগুলোকে আল্লাহ মর্যাদা দান করেছেন, সেক্ষেত্রে তা তার জন্য তার প্রতিপালক-প্রভুর দৃষ্টিতে উত্তম। খদেখুন: ৫:২; ৬:১৪৬আর তোমাদের জন্য গবাদি পশু হালাল করা হয়েছে, কেবল তা বাদে যার উল্লেখ (এই কুরআনে) তোমাদের জন্য করা হচ্ছে। অতএব মূর্তিপূজার অপবিত্রতা পরিহার করো আর মিথ্যা কথা বলাও পরিহার করো-

حُنَفَآءَ لِلّٰہِ غَیۡرَ مُشۡرِکِیۡنَ بِہٖ ؕ وَمَنۡ یُّشۡرِکۡ بِاللّٰہِ فَکَاَنَّمَا خَرَّ مِنَ السَّمَآءِ فَتَخۡطَفُہُ الطَّیۡرُ اَوۡ تَہۡوِیۡ بِہِ الرِّیۡحُ فِیۡ مَکَانٍ سَحِیۡقٍ ﴿۳۲﴾

৩২
আল্লাহর দিকে সদা বিনতচিত্তে, তাঁর সাথে কাউকে শরীক না করে। আর যে-ই আল্লাহর শরীক দাঁড় করালো সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল। সেক্ষেত্রে হয় পাখি তাকে ছোঁ মেরে নিয়ে যাবে, না হয় বাতাস তাকে কোনো দূরবর্তী স্থানে ছুড়ে ফেলবে।১৯৪৯
১৯৪৯। আল্লাহ তা’লার সৃষ্টির শ্রেষ্ঠ ও সেরা হচ্ছে মানুষ। সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি, পৃথিবী, মহাসাগর, পর্বতশ্রেণি ইত্যাদি সবই মানবসেবার জন্য সৃজন করা হয়েছে। মানুষ আধ্যাত্মিক ও নৈতিক গুণের এত উচ্চমার্গে উঠতে পারে যে তার ব্যক্তিসত্তায় ঐশী গুণাবলি প্রতিবিম্বিত হতে পারে। অতএব যদি অচেতন বস্তুর উপাসনা করার মতো অমর্যাদাকর অবস্থায় সে নিজেকে নামিয়ে ফেলে তাহলে সে আধ্যাত্মিক মহত্ত্বের উচ্চমার্গ হতে নৈতিক ও বুদ্ধিবৃত্তিক অসম্মানের অতলে পতিত হয়।

ذٰلِکَ ٭ وَمَنۡ یُّعَظِّمۡ شَعَآئِرَ اللّٰہِ فَاِنَّہَا مِنۡ تَقۡوَی الۡقُلُوۡبِ ﴿۳۳﴾

৩৩
এটাই (মূল কথা)। গদেখুন: ২:১৫৯আর যে-ই আল্লাহ-নির্দেশক চিহ্নাবলির প্রতি সম্মান প্রদর্শন করবে, এটি অবশ্যই তার আন্তরিক তাকওয়ার পরিচায়ক।১৯৫০
১৯৫০। ইসলামের সকল আদেশ ও অধ্যাদেশের মৌলিক উদ্দেশ্য হচ্ছে, বার বার আবৃত্তির মাধ্যমে অন্তরে ন্যায়পরায়ণতা ও পবিত্রতার ধারণা সৃষ্টি করে দেওয়া। এটাই তফসীরাধীন আয়াতের অন্তর্নিহিত মর্ম। ইসলামী ইবাদতের সকল নিয়মপ্রণালি হলো মাত্র উপকরণস্বরূপ, যেগুলো উক্ত চরম লক্ষ্যে পরিচালিত করে।

لَکُمۡ فِیۡہَا مَنَافِعُ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ثُمَّ مَحِلُّہَاۤ اِلَی الۡبَیۡتِ الۡعَتِیۡقِ ﴿٪۳۴﴾

৩৪
তোমাদের জন্য তাতে (অর্থাৎ কুরবানীর পশুগুলোতে) একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কল্যাণরাজি১৯৫১ নিহিত রয়েছে। এরপর সেগুলোকে প্রাচীন গৃহ (তথা কাবা) পর্যন্ত পৌঁছাতে হবে।
সূরা আল-হাজ্জ - রুকু ৪
১৯৫১। কুরবানীর উদ্দেশ্যে যে-সকল পশু মক্কাতে আমদানী করা হয় সেগুলোকে আরোহণের জন্য বাহনরূপে ব্যবহার করা যেতে পারে এবং ভার বহনের কাজে অথবা কুরবানী করার পূর্বে তাদের দুধ ব্যবহৃত হতে পারে। অন্যান্য প্রয়োজনীয় কাজেও সেগুলো লাগতে পারে।

وَلِکُلِّ اُمَّۃٍ جَعَلۡنَا مَنۡسَکًا لِّیَذۡکُرُوا اسۡمَ اللّٰہِ عَلٰی مَا رَزَقَہُمۡ مِّنۡۢ بَہِیۡمَۃِ الۡاَنۡعَامِ ؕ فَاِلٰـہُکُمۡ اِلٰہٌ وَّاحِدٌ فَلَہٗۤ اَسۡلِمُوۡا ؕ وَبَشِّرِ الۡمُخۡبِتِیۡنَ ﴿ۙ۳۵﴾

৩৫
আর আমরা প্রত্যেক জাতির জন্য কুরবানীর একটা নিয়মপদ্ধতি১৯৫২ নির্ধারণ করে দিয়েছি, কদেখুন: ২:১৯৭; ৪৮:২৬যেন তারা সেসব গবাদি পশুর ওপর আল্লাহর নাম নেয়, যেগুলো তিনি তাদেরকে দান করেছেন। গদেখুন: ৫:৭৪; ১৬:২৩; ৩৭:৫অতএব তোমাদের উপাস্য হলেন এক-অদ্বিতীয় উপাস্য;১৯৫৩ সুতরাং তোমরা তাঁরই কাছে আত্মসমর্পণ করো। আর তুমি সুসংবাদ দাও বিনয় অবলম্বনকারীদের-খদেখুন: ৫:৫; ৬:১১৯ঘদেখুন: ২৩:৬১
১৯৫২। ‘নাসাকা লিল্লাহি’ অর্থ সে আল্লাহ তা’লার নৈকট্য লাভের উদ্দেশ্যে কুরবানী করেছিল এবং স্বতঃপ্রবৃত্ত হয়ে অবিরাম সৎকর্ম করেছিল। ‘মানসাকান’ শব্দের অর্থ ত্যাগের পদ্ধতি বা নিয়মপ্রণালি, যে স্থানে এরূপ অনুষ্ঠানাদি পালন করা হয় (আকরাব)। এ আয়াত দ্বারা কুরবানীর বিষয়বস্তু সূচিত হয়েছে (তিনটি মূল বিষয়বস্তুর একটি যার সম্বন্ধে এই সূরা আলোচনা করেছে)। অপর দুটি হলো হজ্জ এবং জিহাদ। আয়াতটি আরো প্রতিপন্ন করে, কুরবানী সম্বন্ধে আদেশ কেবল ইসলামেই সীমাবদ্ধ নয়, সকল ধর্মে সর্বজনীন, কারণ এ এক অভিন্ন ঐশী সূত্র থেকে উদ্ভূত। আয়াতে আরো প্রমাণিত হয়, এ ছিল পশুরই কুরবানী যা আদিকাল থেকেই সকল ধর্মের অনুসারীদের ওপর নির্দেশ করা হয়েছিল। মানুষ বলি দেবার নিষ্ঠুর প্রথা পরবর্তীকালের প্রবর্তন। এতদৃষ্টে মূল শব্দ ‘নাসাকা’ বিভিন্ন অর্থে (লেইন) প্রকৃত ও অকৃত্রিম কুরবানী তিন প্রকার অত্যাবশ্যক বৈশিষ্ট্যের অধিকারী: (ক) এটি স্বেচ্ছাকৃত এবং স্বতঃস্ফূর্ত হওয়া উচিত, (খ) এই কুরবানী পবিত্রতম উদ্দেশ্যে হতে হবে এবং (গ) এটি পার্থিব বিবেচনাপ্রসূত কুরবানী হলে চলবে না।
১৯৫৩। আয়াতটি দুপ্রকার অর্থ বহন করে: (১) কুরবানীর নিয়মপ্রণালি সর্ব ধর্মে সর্বজনীন, যদিও তা একে অপর

الَّذِیۡنَ اِذَا ذُکِرَ اللّٰہُ وَجِلَتۡ قُلُوۡبُہُمۡ وَالصّٰبِرِیۡنَ عَلٰی مَاۤ اَصَابَہُمۡ وَالۡمُقِیۡمِی الصَّلٰوۃِ ۙ وَمِمَّا رَزَقۡنٰہُمۡ یُنۡفِقُوۡنَ ﴿۳۶﴾

৩৬
ঘ্যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে তাদের হৃদয় (সশ্রদ্ধ) ভয়ে কেঁপে ওঠে আর তাদের ওপর আপতিত বিপদে যারা ধৈর্যধারণ করে, নামায প্রতিষ্ঠা করে এবং যা-ই আমরা তাদেরকে দান করেছি তা থেকে ব্যয় করে।

وَالۡبُدۡنَ جَعَلۡنٰہَا لَکُمۡ مِّنۡ شَعَآئِرِ اللّٰہِ لَکُمۡ فِیۡہَا خَیۡرٌ ٭ۖ فَاذۡکُرُوا اسۡمَ اللّٰہِ عَلَیۡہَا صَوَآفَّ ۚ فَاِذَا وَجَبَتۡ جُنُوۡبُہَا فَکُلُوۡا مِنۡہَا وَاَطۡعِمُوا الۡقَانِعَ وَالۡمُعۡتَرَّ ؕ کَذٰلِکَ سَخَّرۡنٰہَا لَکُمۡ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۳۷﴾

৩৭
আর কুরবানীর উটকে আমরা তোমাদের জন্য আল্লাহ-নির্দেশক চিহ্নাবলির অন্তর্ভুক্ত করে দিয়েছি, তোমাদের জন্য এগুলোতে যাবতীয় কল্যাণ নিহিত। অতএব সারিতে দাঁড় করিয়ে সেগুলোর ওপর আল্লাহর নাম নাও। অতঃপর (জবাই করার পর) সেগুলো যখন মাটিতে ঢলে পড়ে তখন তা থেকে খাও এবং স্বল্পে তুষ্টদের (তথা অভাবীদের) ও সাহায্যপ্রার্থীদের খাওয়াও।১৯৫৪ এভাবে আমরা এগুলোকে তোমাদের সেবায় নিয়োজিত করেছি, যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো।
১৯৫৪। কুরবানীর জন্য মক্কায় উটগুলোকে জবাই করা এরূপ এক প্রতীক যে, মানুষ তার স্রষ্টা এবং প্রভুর পথে জীবন দিতে প্রস্তুত, যেভাবে উটগুলো তাদের নিজ মালিকের জন্য প্রাণ দেয়। এটাই কুরবানীর চরম উদ্দেশ্য এবং লক্ষ্য। আয়াতে উল্লিখিত অপর উদ্দেশ্যসমূহ দ্বিতীয় পর্যায়ভুক্ত। সে যখন একটি পশুকে কুরবানী করে তখন তা হজ্জযাত্রীকে স্মরণ করিয়ে দেয়, এ হচ্ছে আল্লাহর এক নিদর্শন। এ আয়াত আরো প্রমাণ করে, কুরবানীকৃত পশুর গোশত সঠিকভাবে বণ্টন করা উচিত যেন তা অপচয় না হয়।

لَنۡ یَّنَالَ اللّٰہَ لُحُوۡمُہَا وَلَا دِمَآؤُہَا وَلٰکِنۡ یَّنَالُہُ التَّقۡوٰی مِنۡکُمۡ ؕ کَذٰلِکَ سَخَّرَہَا لَکُمۡ لِتُکَبِّرُوا اللّٰہَ عَلٰی مَا ہَدٰٮکُمۡ ؕ وَبَشِّرِ الۡمُحۡسِنِیۡنَ ﴿۳۸﴾

৩৮
এগুলোর মাংস ও এগুলোর রক্ত কখনো আল্লাহর কাছে পৌঁছে না, বরং তাঁর কাছে তোমাদের তাকওয়া পৌঁছায়।১৯৫৫ এভাবেই তিনি এগুলোকে তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন, যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো— কারণ তিনি তোমাদের হিদায়াত দান করেছেন। আর তুমি সৎকর্মপরায়ণদের সুসংবাদ দাও।
১৯৫৫। তফসীরাধীন আয়াত কুরবানীর প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য এবং এর অভ্যন্তরীণ অবস্থার ওপর সমুজ্জ্বলভাবে আলোকপাত করেছে। এটি এই সর্বোচ্চ শিক্ষা প্রদান করে, কুরবানীর বাহ্যিক ক্রিয়াকলাপ আল্লাহ তা’লাকে সন্তুষ্ট করে না বরং এই অনুষ্ঠানের পেছনে তাকওয়া, প্রেরণা ও অন্তর্নিহিত শক্তিই তাঁকে খুশি করে। কুরবানীকৃত পশুর মাংস এবং রক্ত আল্লাহর নিকট পৌঁছে না, অন্তরের তাকওয়াই কেবল তাঁর নিকট গ্রহণযোগ্য। তাদের নিকট আপন ও প্রিয় যা কিছু আছে আল্লাহ তা’লা সেগুলোর সবকিছুর কুরবানী চান এবং গ্রহণ করে থাকেন- আমাদের পার্থিব সহায়-সম্পদ, প্রিয় ভাবাদর্শ, আমাদের সম্মান, এমনকি নিজ জীবন পর্যন্ত। বাস্তবিক পক্ষে আল্লাহ তা’লা পশুর রক্ত

اِنَّ اللّٰہَ یُدٰفِعُ عَنِ الَّذِیۡنَ اٰمَنُوۡا ؕ اِنَّ اللّٰہَ لَا یُحِبُّ کُلَّ خَوَّانٍ کَفُوۡرٍ ﴿٪۳۹﴾

৩৯
যারা ঈমান এনেছে আল্লাহ নিশ্চয় এই তাদের সুরক্ষা নিশ্চিত করেন।১৯৫৬ নিশ্চয় আল্লাহ কোনো বিশ্বাসঘাতক (ও) অকৃতজ্ঞকে পছন্দ করেন না।
সূরা আল-হাজ্জ - রুকু ৫
১৯৫৬। এ আয়াত দ্বারা জিহাদ সম্পর্কিত বিষয়াদির উপস্থাপনা আরম্ভ হয়েছে। কুরবানীর বিষয়বস্তু জিহাদের সাথে অতি গুরুত্বপূর্ণভাবে জড়িত। তাই এখানে কুরবানীর বিষয়টিকে ভূমিকারূপে বর্ণনা করা হয়েছে। মুসলমানদেরকে আত্মরক্ষার্থে যুদ্ধের অনুমতি দেবার পূর্বাহ্ণে কুরবানীর গুরুত্ব সম্বন্ধে অবহিত করা হয়েছিল। এ আয়াত ইসলাম ধর্মে জিহাদের ধারণাকে সুস্পষ্টরূপে উপস্থাপিত করেছে। এ আয়াত প্রতিপন্ন করে, জিহাদ হচ্ছে সত্যের জন্য যুদ্ধ করা, কিন্তু কার্যত ইসলাম ধর্ম আক্রমণাত্মক যুদ্ধের অনুমতি দেয় না। পক্ষান্তরে কারো সম্মান, দেশ বা ঈমান রক্ষার্থে যুদ্ধে লিপ্ত হওয়াকে ইসলাম সর্বোচ্চ নৈতিক কর্তব্য বলে বিবেচনা করে। মানুষ আল্লাহ তা’লার মহত্তম সৃষ্টি। সে আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বোৎকৃষ্ট, সৃষ্টির উদ্দেশ্য এবং শেষ পরিণতি। মর্ত্যলোকে মানুষ আল্লাহ তা’লার খলীফা বা প্রতিনিধি এবং তাঁর সমগ্র সৃষ্টির সেরা (২:৩১)। এটাই ইসলাম ধর্মে মানবের উচ্চমর্যাদাপূর্ণ স্থান। অতএব এটা খুবই স্বাভাবিক, ধর্ম মানুষকে এরূপ উচ্চমর্যাদার আসনে উন্নীত করেছে, তা সংগতরূপেই মানবজীবনের প্রতি মহান গুরুত্ব এবং পবিত্রতা সংযুক্ত করেছে। কুরআন করীমের মতে, সবকিছুর মধ্যে মানুষের জীবন সর্বাপেক্ষা পবিত্র এবং সম্মানিত। কুরআন করীমে নির্দিষ্টভাবে বর্ণিত পরিস্থিতির অধীন ছাড়া জীবন হরণ করা বা পবিত্রকে অপবিত্র করা নিষিদ্ধ (৫:৩৩; ১৭:৩৪)। এটা মানুষের অমূল্য সম্পদ। এটাই সম্ভবত জীবন থেকে অধিকতর মূল্যবান। মানবজীবনের সঙ্গে কুরআন সর্বোচ্চ পবিত্রতা সংযোজন করেছে। তাই কুরআন মানুষের অমূল্য অধিকার, নৈতিক চেতনা বা নীতিবোধের স্বীকৃতি প্রদানে এবং এর পবিত্রতা ও অলঙ্ঘনীয়তা ঘোষণা করতে ব্যর্থ হতে পারে না। এই অমূল্য অধিকার সংরক্ষণ করার জন্যই মুসলমানদেরকে অস্ত্রধারণের অনুমতি দেওয়া হয়েছিল।

اُذِنَ لِلَّذِیۡنَ یُقٰتَلُوۡنَ بِاَنَّہُمۡ ظُلِمُوۡا ؕ وَاِنَّ اللّٰہَ عَلٰی نَصۡرِہِمۡ لَقَدِیۡرُ ﴿ۙ۴۰﴾

৪০
যাদের বিরুদ্ধে (বিনা কারণে) যুদ্ধ করা হচ্ছে তাদেরকে (যুদ্ধ করার) অনুমতি দেওয়া হলো, কেননা তাদের প্রতি যুলুম করা হয়েছে।১৯৫৭ আর নিশ্চয় আল্লাহ তাদের সাহায্য করতে পূর্ণ ক্ষমতাবান।
১৯৫৭। বিজ্ঞ ব্যক্তিরা এ ব্যাপারে একমত যে, এ হচ্ছে প্রথম আয়াত যা মুসলমানদেরকে আত্মরক্ষার্থে অস্ত্র হাতে তুলে নেবার অনুমতি দিয়েছিল। এ আয়াত নীতি নির্ধারণ করে দিয়েছে, অবস্থা বিশেষে মুসলমান আত্মরক্ষামূলক যুদ্ধে অবতীর্ণ হতে পারে এবং পরবর্তী আয়াতসমূহের পাশাপাশি তা ঘোষণা করেছে, কী কারণে অস্ত্রহীন জাগতিক উপায়-উপকরণবিহীন অল্পসংখ্যক মুসলমান আত্মরক্ষার্থে যুদ্ধ করতে বাধ্য হয়েছিল। তারা মক্কার জীবনে অনেক বছর অনবরত কঠোর নির্যাতন ভোগ করার পর মদীনায় হিজরত করল। সেখানেও শত্রুরা তীব্র ঘৃণায় তাদের পিছু ধাওয়া করে তাদেরকে হয়রানি ও ব্যতিব্যস্ত করেছিল। এ আয়াতে প্রথম কারণস্বরূপ বলা হয়েছে, তারা নির্যাতিত হয়েছিল।