المائدة
Al-Ma'idah
মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১২১ আয়াত ও ১৬ রুকূ
(হিজরতের পরে অবতীর্ণ)
কুরআন মজীদের তফসীরকারকদের মতে এ সূরা মদীনায় অবতীর্ণ হয়েছে। হযরত আয়েশা (রা.)-এর বরাত দিয়ে হাকিম এবং ইমাম আহমদ বর্ণনা করেছেন, হযরত মুহাম্মদ (সা.)-এর কাছে অবতীর্ণ সূরাগুলোর এটি সর্বশেষ সূরা। অবশ্য প্রাসঙ্গিক তথ্যাদি বিবেচনা করে এ সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, আলোচ্য সূরাটি হযরত রসূল করীম (সা.)-এর নবুওয়তের শেষের বছরগুলোতে অবতীর্ণ হয়েছিল এবং কোনো কোনো আয়াত প্রকৃতপক্ষে হযরত নবী করীম (সা.)-এর নিকট অবতীর্ণ শেষ আয়াতগুলোর অন্তর্ভুক্ত। যদিও ইয়াযীদের কন্যা আসমার বরাত দিয়ে ইমাম আহমদ এ সূরাটির সমস্ত অংশ একসাথেই অবতীর্ণ হয়েছে বলে বর্ণনা করেছেন, তথাপি প্রতীয়মান হয় যে, সূরাটির উল্লেখযোগ্য অংশ একসাথেই অবতীর্ণ হয়েছিল এবং সে সুবাদে সমস্ত সূরাটিই একসাথে অবতীর্ণ হয়েছে বলে পরবর্তীকালে প্রসিদ্ধি লাভ করেছে। সম্ভবত এ কারণেই অবতীর্ণ হবার ক্রম অনুসারে ‘রডওয়েল’ এ সূরাকে সকল সূরার শেষে স্থান দিয়েছেন।
সূরা আলে ইমরান এবং সূরা আন-নিসায় যেমন খ্রিষ্টধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে তেমনই এ সূরাতেও খ্রিষ্টধর্মমতের ওপর আলোকপাত করা হয়েছে এবং বিশেষ করে ‘বিধিব্যবস্থা বা শরীয়ত যে অভিশাপ’-এ মতবাদকে প্রকাশ্যভাবে নিন্দা করা হয়েছে। অঙ্গীকার পূর্ণ করার নির্দেশ দিয়ে সূরাটি শুরু হয়েছে এবং (শিকার ও খাদ্যবস্তু হিসাবে) কোন কোন জিনিস হালাল (বৈধ) এবং কোনগুলো হারাম (অবৈধ) তা বর্ণিত হয়েছে। সূরাটিতে এ দাবিও রয়েছে, মানুষের পরিপূর্ণ নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা কুরআনে নিহিত আছে এবং এ পরিপ্রেক্ষিতে সমস্ত মানবজাতির চূড়ান্ত ও অপরিবর্তনীয় শরীয়ত হিসাবে বর্তমানে কুরআনই একমাত্র ঐশী বিধান। পবিত্র কুরআনের এ দাবির যথার্থতা সূরাটির ৪ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে এবং বলা হয়েছে, মানুষের নৈতিক উন্নতি ও আধ্যাত্মিক পথনির্দেশ দেবার জন্য বিধিব্যবস্থা বা আইনকানুন অত্যন্ত জরুরি। তাই একে অভিশাপ বলে অভিহিত করা অন্যায়। উক্ত আয়াতে এ আভাসও রয়েছে যে, খ্রিষ্টানদের নিকট প্রতিমার প্রসাদ হিসাবে উৎসর্গীকৃত মাংস, রক্ত এবং শ্বাসরুদ্ধ করে মারা প্রাণী খাওয়া নিষিদ্ধ ছিল আর এটা তাদের বিধিব্যবস্থার অন্তর্ভুক্ত ছিল (প্রেরিতদের কার্য ১৫:২০, ২৯)। অতএব তাদের পক্ষে শরীয়তকে দোষারোপ করা, একে অভিশাপ বলে আখ্যায়িত করা শোভা পায় না।
অতঃপর ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে খাদ্যদ্রব্যের বৈশিষ্ট্য বর্ণনাপূর্বক বলা হয়েছে, একদিকে যেমন খাদ্যবস্তুকে হতে হবে ‘হালাল’ অর্থাৎ আইনসিদ্ধ, অপরদিকে সেগুলো হবে ‘তাইয়্যিব’ অর্থাৎ উপাদেয় ও রুচিসম্মত যাতে সেগুলোর ব্যবহার কোনো দিক থেকে ডাক্তারি বা স্বাস্থ্য-সংক্রান্ত বিধিবিধানের বিরুদ্ধে না যায়। এ দিক থেকে ইসলামই একমাত্র ধর্ম যা খাদ্যদ্রব্যের হালাল-হারাম-সংক্রান্ত বিধি বর্ণনায় অতি সুন্দরভাবে কোন খাদ্যবস্তু শুধুমাত্র বৈধ এবং কোনটি বৈধ ও উপাদেয়- এ উভয়ের মধ্যে পার্থক্য নির্ধারণ করেছে। অতঃপর ইহুদী এবং খ্রিষ্টান কর্তৃক আল্লাহ তা’লার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ এবং ঐশী নির্দেশাবলির অস্বীকারের প্রসঙ্গ বর্ণিত হয়েছে যার পরিণতিতে তাদের নৈতিক ও আধ্যাত্মিক অধঃপতন ঘটেছে আর আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে তারা অপমানিত ও নিগৃহীত হয়েছে, কিন্তু এখন হযরত মুহাম্মদ (সা.)-কে গ্রহণ করার মাধ্যমে তারা পুনরায় আধ্যাত্মিকভাবে পুনর্বাসিত এবং আল্লাহর অনুগ্রহের অধিকারী হতে পারে। খ্রিষ্টানদেরকে আরো সতর্ক করে বলা হয়েছে, প্রথমত তারা হযরত ঈসা (আ.)-কে ঈশ্বররূপে গ্রহণ করে অভিসম্পাত কুড়িয়েছে এবং বর্তমানে তারা হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ঈর্ষান্বিত হয়েছে এ কারণে যে, আল্লাহ তাঁকে অনুগ্রহ প্রদানের জন্য বেছে নিয়েছেন। হযরত রসূল করীম (সা.)-এর প্রতি তাদের এ ঈর্ষাপরায়ণতা হাবিলের প্রতি কাবিলের ঈর্ষান্বিত হবার অনুরূপ মনোভাবেরই বহিঃপ্রকাশ। সূরাটিতে এরপর বলা হয়েছে, ইহুদী ও খ্রিষ্টানরা ইসলামের বিরোধিতায় সম্ভাব্য সকল প্রকার সুযোগের ব্যবহার করছে অথচ তারা নিজেরাই এমন নীতিভ্রষ্ট যে, নিজেদের ধর্মীয় কিতাব অনুযায়ী কাজ করা থেকে বিরত থাকছে এবং নিজেদের ধর্মীয় বিধান সম্পর্কে জ্ঞানও দিন দিন হারিয়ে ফেলছে। তাদেরকে বলা হয়েছে, তারা যদি ইসলামের অনুসারী না-ও হয়, অন্তত তাদের উচিত নিজেদের ধর্মমতে বিশ্বাস করে সেই অনুযায়ী কাজ করা, কিন্তু যদি কখনো ইসলামের রাজনৈতিক অধিকারের কারণে তারা ইসলামী সরকারের নিকট কোনো বিষয়ে বিচার প্রার্থনা করে তাহলে সে বিচার অবশ্যই কুরআনের বিধান অনুযায়ী সম্পন্ন হবে। অতঃপর মুসলমানদের রাজনৈতিক অবস্থানে যে মহাপরিবর্তন সূচিত হয়েছে সেদিকে ইঙ্গিত করে বলা হয়েছে, মুশরিকদের শক্তি চূড়ান্তভাবে খর্ব হয়েছে এবং খ্রিষ্টানরাই এখন তাদের প্রধান শত্রুপক্ষ, কেননা ইহুদীরা খ্রিষ্টানদের সাথে তাদের শত্রুতা সত্ত্বেও মুসলমানদের সাথে বিরোধিতায় খ্রিষ্টানদের পক্ষই অবলম্বন করবে। সেজন্য মুসলমানদের উভয়ের (ইহুদী ও খ্রিষ্টান) মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকা উচিত। আবার ইসলামের অবমাননা ও তাদের ধর্মবিশ্বাস থেকে বিচ্যুত করার বিভিন্ন কলাকৌশল ও ষড়যন্ত্রের প্রতি আলোকপাত করা হয়েছে। এ প্রসঙ্গে মুসলমানদেরকে তবলীগ বা প্রচারের প্রয়োজনীয়তার কথা স্মরণ করানো হয়েছে। তাদেরকে বলা হয়েছে, ইহুদী ও খ্রিষ্টানদের ঘৃণ্য প্রচেষ্টা মোকাবিলা করার একটি ফলপ্রসূ পদ্ধতি হচ্ছে তাদের নিকট ইসলামের বাণীকে প্রচার করা এবং তাদের নিজেদের ধর্মগ্রন্থ থেকে ইসলামের সত্যতাকে তুলে ধরা। তাদের নিকট পরিষ্কারভাবে তুলে ধরতে হবে, এখন তাদের মুক্তি কেবল ইসলামের অনুসরণের মাধ্যমেই সম্ভব আর তাদের সব রকমের পৌত্তলিক বিশ্বাস মিথ্যা। বিশেষ করে হযরত ঈসা (আ.) আল্লাহর পুত্র, এ মতবাদ জঘন্য মিথ্যা।
অনুরূপভাবে ইহুদীদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা আল্লাহর দুইজন মহান নবী হযরত দাউদ (আ.) ও হযরত ঈসা (আ.)-এর বিরোধিতা করায় ও তাঁদেরকে বিভিন্ন কষ্ট দেওয়ায় আল্লাহর ক্রোধের শিকার হয়েছে। এরপর তাদের অতীত অপরাধ ও ব্যর্থতার দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পক্ষান্তরে খ্রিষ্টানদের মাঝে ঐশী বিধিবিধান গ্রহণ করার প্রবণতা ও সম্ভাবনা বেশি থাকায় তাদের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয়ের বিধিবিধান দেওয়া হয়েছে যেমন- বৈধ ও অবৈধ বিষয় সম্পর্কিত শিক্ষা, শপথ গ্রহণের পদ্ধতি, মদ, জুয়া ও শিকারখেলা-সংক্রান্ত বিধিনিষেধ, ধর্মের বিরূপ সমালোচনা বিষয়ক ধর্মীয় আচার অনুষ্ঠান আর সাক্ষ্য গ্রহণের পদ্ধতি এতে শেখানো হয়েছে।
পরিশেষে কিছুটা বিস্তারিতভাবে ঈসা (আ.)-এর জীবনের কোনো কোনো ঘটনার প্রতি আলোকপাত করা হয়েছে যে, সেগুলো আল্লাহর অন্যান্য নবীদের জীবনের বিভিন্ন ঘটনাবলির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সেদিক থেকে ঈসা (আ.)-এর মাঝে ঈশ্বরত্ব বা এ জাতীয় বিশেষ কোনো বৈশিষ্ট্য ছিল না। অবশ্য খ্রিষ্টান জাতির পার্থিব উন্নতিও হযরত ঈসা (আ.)-এর দোয়ার কবুলিয়তের ফলেই হয়েছে, কিন্তু তারা এ পার্থিব উন্নতি ও সমৃদ্ধির সদ্ব্যবহার করে নি। তাছাড়া তারা আল্লাহ ছাড়া অন্যকে ইলাহ তথা উপাস্যরূপে গ্রহণ করেছে। আল্লাহ এজন্য শেষ বিচারের দিন খ্রিষ্টানদের অপরাধী সাব্যস্ত করবেন এবং স্বয়ং হযরত ঈসা (আ.)-এর কথা দ্বারাই তাদেরকে লাঞ্ছিত করবেন। অতঃপর এ ঘোষণা দ্বারা সূরাটি শেষ করা হয়েছে যে, আকাশসমূহ ও পৃথিবী এবং এদের মাঝে যা কিছু আছে এর সার্বভৌমত্ব আল্লাহরই এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান। আল্লাহর রাজত্ব শুধু আকাশেই (অন্যত্র নয়), খ্রিষ্টানদের এ ভিত্তিহীন বিশ্বাসের প্রতিই এখানে ইঙ্গিত করা হয়েছে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَوۡفُوۡا بِالۡعُقُوۡدِ ۬ؕ اُحِلَّتۡ لَکُمۡ بَہِیۡمَۃُ الۡاَنۡعَامِ اِلَّا مَا یُتۡلٰی عَلَیۡکُمۡ غَیۡرَ مُحِلِّی الصَّیۡدِ وَاَنۡتُمۡ حُرُمٌ ؕ اِنَّ اللّٰہَ یَحۡکُمُ مَا یُرِیۡدُ ﴿۲﴾
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تُحِلُّوۡا شَعَآئِرَ اللّٰہِ وَلَا الشَّہۡرَ الۡحَرَامَ وَلَا الۡہَدۡیَ وَلَا الۡقَلَآئِدَ وَلَاۤ آٰمِّیۡنَ الۡبَیۡتَ الۡحَرَامَ یَبۡتَغُوۡنَ فَضۡلًا مِّنۡ رَّبِّہِمۡ وَرِضۡوَانًا ؕ وَاِذَا حَلَلۡتُمۡ فَاصۡطَادُوۡا ؕ وَلَا یَجۡرِمَنَّکُمۡ شَنَاٰنُ قَوۡمٍ اَنۡ صَدُّوۡکُمۡ عَنِ الۡمَسۡجِدِ الۡحَرَامِ اَنۡ تَعۡتَدُوۡا ۘ وَتَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَالتَّقۡوٰی ۪ وَلَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ ۪ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿۳﴾
حُرِّمَتۡ عَلَیۡکُمُ الۡمَیۡتَۃُ وَالدَّمُ وَلَحۡمُ الۡخِنۡزِیۡرِ وَمَاۤ اُہِلَّ لِغَیۡرِ اللّٰہِ بِہٖ وَالۡمُنۡخَنِقَۃُ وَالۡمَوۡقُوۡذَۃُ وَالۡمُتَرَدِّیَۃُ وَالنَّطِیۡحَۃُ وَمَاۤ اَکَلَ السَّبُعُ اِلَّا مَا ذَکَّیۡتُمۡ ۟ وَمَا ذُبِحَ عَلَی النُّصُبِ وَاَنۡ تَسۡتَقۡسِمُوۡا بِالۡاَزۡلَامِ ؕ ذٰلِکُمۡ فِسۡقٌ ؕ اَلۡیَوۡمَ یَئِسَ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ دِیۡنِکُمۡ فَلَا تَخۡشَوۡہُمۡ وَاخۡشَوۡنِ ؕ اَلۡیَوۡمَ اَکۡمَلۡتُ لَکُمۡ دِیۡنَکُمۡ وَاَتۡمَمۡتُ عَلَیۡکُمۡ نِعۡمَتِیۡ وَرَضِیۡتُ لَکُمُ الۡاِسۡلَامَ دِیۡنًا ؕ فَمَنِ اضۡطُرَّ فِیۡ مَخۡمَصَۃٍ غَیۡرَ مُتَجَانِفٍ لِّاِثۡمٍ ۙ فَاِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۴﴾
یَسۡـَٔلُوۡنَکَ مَاذَاۤ اُحِلَّ لَہُمۡ ؕ قُلۡ اُحِلَّ لَکُمُ الطَّیِّبٰتُ ۙ وَمَا عَلَّمۡتُمۡ مِّنَ الۡجَوَارِحِ مُکَلِّبِیۡنَ تُعَلِّمُوۡنَہُنَّ مِمَّا عَلَّمَکُمُ اللّٰہُ ۫ فَکُلُوۡا مِمَّاۤ اَمۡسَکۡنَ عَلَیۡکُمۡ وَاذۡکُرُوا اسۡمَ اللّٰہِ عَلَیۡہِ ۪ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ سَرِیۡعُ الۡحِسَابِ ﴿۵﴾
اَلۡیَوۡمَ اُحِلَّ لَکُمُ الطَّیِّبٰتُ ؕ وَطَعَامُ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ حِلٌّ لَّکُمۡ ۪ وَطَعَامُکُمۡ حِلٌّ لَّہُمۡ ۫ وَالۡمُحۡصَنٰتُ مِنَ الۡمُؤۡمِنٰتِ وَالۡمُحۡصَنٰتُ مِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ اِذَاۤ اٰتَیۡتُمُوۡہُنَّ اُجُوۡرَہُنَّ مُحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ وَلَا مُتَّخِذِیۡۤ اَخۡدَانٍ ؕ وَمَنۡ یَّکۡفُرۡ بِالۡاِیۡمَانِ فَقَدۡ حَبِطَ عَمَلُہٗ ۫ وَہُوَ فِی الۡاٰخِرَۃِ مِنَ الۡخٰسِرِیۡنَ ﴿٪۶﴾
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا قُمۡتُمۡ اِلَی الصَّلٰوۃِ فَاغۡسِلُوۡا وُجُوۡہَکُمۡ وَاَیۡدِیَکُمۡ اِلَی الۡمَرَافِقِ وَامۡسَحُوۡا بِرُءُوۡسِکُمۡ وَاَرۡجُلَکُمۡ اِلَی الۡکَعۡبَیۡنِ ؕ وَاِنۡ کُنۡتُمۡ جُنُبًا فَاطَّہَّرُوۡا ؕ وَاِنۡ کُنۡتُمۡ مَّرۡضٰۤی اَوۡ عَلٰی سَفَرٍ اَوۡ جَآءَ اَحَدٌ مِّنۡکُمۡ مِّنَ الۡغَآئِطِ اَوۡ لٰمَسۡتُمُ النِّسَآءَ فَلَمۡ تَجِدُوۡا مَآءً فَتَیَمَّمُوۡا صَعِیۡدًا طَیِّبًا فَامۡسَحُوۡا بِوُجُوۡہِکُمۡ وَاَیۡدِیۡکُمۡ مِّنۡہُ ؕ مَا یُرِیۡدُ اللّٰہُ لِیَجۡعَلَ عَلَیۡکُمۡ مِّنۡ حَرَجٍ وَّلٰکِنۡ یُّرِیۡدُ لِیُطَہِّرَکُمۡ وَلِیُتِمَّ نِعۡمَتَہٗ عَلَیۡکُمۡ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۷﴾
وَاذۡکُرُوۡا نِعۡمَۃَ اللّٰہِ عَلَیۡکُمۡ وَمِیۡثَاقَہُ الَّذِیۡ وَاثَقَکُمۡ بِہٖۤ ۙ اِذۡ قُلۡتُمۡ سَمِعۡنَا وَاَطَعۡنَا ۫ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۸﴾
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا کُوۡنُوۡا قَوّٰمِیۡنَ لِلّٰہِ شُہَدَآءَ بِالۡقِسۡطِ ۫ وَلَا یَجۡرِمَنَّکُمۡ شَنَاٰنُ قَوۡمٍ عَلٰۤی اَلَّا تَعۡدِلُوۡا ؕ اِعۡدِلُوۡا ۟ ہُوَ اَقۡرَبُ لِلتَّقۡوٰی ۫ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ خَبِیۡرٌۢ بِمَا تَعۡمَلُوۡنَ ﴿۹﴾
وَعَدَ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّاَجۡرٌ عَظِیۡمٌ ﴿۱۰﴾