৫

المائدة

সূরা আল-মায়েদা

Al-Ma'idah

মাদানী ১২১ আয়াত ১৬ রুকু পারা ৬–৭

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১২১ আয়াত ও ১৬ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী। Ο

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَوۡفُوۡا بِالۡعُقُوۡدِ ۬ؕ اُحِلَّتۡ لَکُمۡ بَہِیۡمَۃُ الۡاَنۡعَامِ اِلَّا مَا یُتۡلٰی عَلَیۡکُمۡ غَیۡرَ مُحِلِّی الصَّیۡدِ وَاَنۡتُمۡ حُرُمٌ ؕ اِنَّ اللّٰہَ یَحۡکُمُ مَا یُرِیۡدُ ﴿۲﴾

২
হে যারা ঈমান এনেছ! তোমরা (নিজেদের) অঙ্গীকারসমূহ পূর্ণ করো। তোমাদের জন্য চতুষ্পদ গবাদি৭১৬ পশু হালাল করা হয়েছে, কেবল তা ব্যতীত যা খদেখুন: ২:১৭৪; ৫:৪; ৬:১৪৬তোমাদের পড়ে শোনানো হচ্ছে।৭১৭ তবে তোমরা ইহরাম বাঁধা অবস্থায় শিকার করাকে বৈধ মনে কোরো না; নিশ্চয় আল্লাহ যা চান সিদ্ধান্ত দেন।গদেখুন: ৫৯:৯
৭১৬। ‘বাহীমাতুল আনআম’ অর্থ ‘চতুষ্পদ গবাদি পশু’ একথাটি দ্বারা সকল চতুষ্পদ জন্তু বুঝায় না, কেননা ‘চতুষ্পদ জন্তু’ শব্দটি ‘গবাদি পশু’ শব্দের চেয়ে অনেক বেশি ব্যাপক। এর সঠিক অর্থ, গবাদি শ্রেণির বা তদনুরূপ চতুষ্পদ প্রাণী। এ শব্দযুগল দ্বারা বুঝানো হয়েছে, যেখানে সকল শ্রেণির চতুষ্পদ প্রাণী খাদ্যোপযোগী (হালাল) নয়, সেখানে গবাদি শ্রেণির বা তদনুরূপ তৃণভোজী রোমন্থনকারী চতুষ্পদ প্রাণী সবই সাধারণভাবে খাদ্যোপযোগী (হালাল)। অতএব এ প্রকাশভঙ্গি দ্বারা গৃহপালিত গবাদি চতুষ্পদ জন্তু ছাড়াও তদনুরূপ বন্য চতুষ্পদ জন্তু যেমন- ছাগল, গোরু, মহিষ, হরিণ ইত্যাদিও হালাল ঘোষণা করা হলো।
৭১৭। ‘তোমাদের জন্য চতুষ্পদ গবাদি পশু হালাল করা হয়েছে কেবল তা ব্যতীত যা তোমাদেরকে পড়ে শোনানো হচ্ছে’ এ বাক্যাংশটি সেসব জন্তুকে বুঝিয়েছে যেগুলোর ঘোষণা পরবর্তী আয়াতে করা হয়েছে। ‘মৃত পশু, রক্ত ও শূকরের মাংস’ এ কথাগুলো প্রথমোক্ত বাক্যাংশের আওতাভুক্ত নয়, কেননা ‘শূকর’ গবাদি পশুর অন্তর্ভুক্ত নয়। প্রথমোক্ত বাক্যাংশটিতে যে ব্যতিক্রমের কথা বলা হয়েছে তা গবাদি পশু-সংক্রান্ত এবং এতেই সীমাবদ্ধ, সকল জন্তর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এ দ্বিতীয় উদ্ধৃতিটি পূর্বেই কুরআনের ২:১৭৪ আয়াতে অবতীর্ণ হয়েছিল।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تُحِلُّوۡا شَعَآئِرَ اللّٰہِ وَلَا الشَّہۡرَ الۡحَرَامَ وَلَا الۡہَدۡیَ وَلَا الۡقَلَآئِدَ وَلَاۤ آٰمِّیۡنَ الۡبَیۡتَ الۡحَرَامَ یَبۡتَغُوۡنَ فَضۡلًا مِّنۡ رَّبِّہِمۡ وَرِضۡوَانًا ؕ وَاِذَا حَلَلۡتُمۡ فَاصۡطَادُوۡا ؕ وَلَا یَجۡرِمَنَّکُمۡ شَنَاٰنُ قَوۡمٍ اَنۡ صَدُّوۡکُمۡ عَنِ الۡمَسۡجِدِ الۡحَرَامِ اَنۡ تَعۡتَدُوۡا ۘ وَتَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَالتَّقۡوٰی ۪ وَلَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ ۪ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿۳﴾

৩
হে যারা ঈমান এনেছ! তোমরা অমর্যাদা কোরো না- আল্লাহ-নির্দেশক চিহ্নাবলির৭১৮, সম্মানিত মাসের, কুরবানীর পশুর, গলায় কুরবানীর চিহ্নস্বরূপ মালা পরানো পশুগুলোর৭২০ আর কদেখুন: ১:১নিজ প্রতিপালক-প্রভুর অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের আশায় বাইতুল হারামের উদ্দেশ্যে চতুর্থাংশ যাত্রাকারীদেরও (অমর্যাদা কোরো না)। আর তোমরা যখন ইহরাম খুলে ফেলো তখন (নির্দ্বিধায়) শিকার করতে পারো।৭২০-ক আর একটি জাতি তোমাদেরকে মসজিদে হারামে প্রবেশ করতে বাধা দিয়েছিল বলে সেই জাতির * শত্রুতা যেন তোমাদেরকে সীমালঙ্ঘনে প্ররোচিত না করে। আর তোমরা পুণ্য ও তাকওয়ার ক্ষেত্রে পরস্পর সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনে পরস্পর সহযোগিতা কোরো না।৭২০-খ আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর।৭১৮,৭১৯
৭১৮। ‘আল্লাহ-নির্দেশক চিহ্নাবলি’ বলতে কোনো কোনো নির্দিষ্ট সময়, স্থান অথবা জীবিত কোনো সত্তাকে বুঝানো হয়ে থাকে। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য)
৭১৯। সম্মানিত মাসের অমর্যাদা না করার তাৎপর্য হলো, সেই মাসের পবিত্র কর্তব্যগুলোর প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করা এবং অবহেলা ও অবজ্ঞা না করা। সেই মাসের নিয়ম-আচার যথাযথভাবে পালন করা। ৭২০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
৭২০। ‘হাদইয়া ও কালাইদ’ উভয় শব্দই সেসব পশুকে বুঝায় যেগুলো হজ্জের উপলক্ষ্যে মক্কায় কুরবানীর উদ্দেশ্যে আনা হয়। ‘কালাইদ’ বিশেষভাবে কুরবানীর পশুকে বলা হয় যেগুলোর গলায় মালা থাকে (মুহীত) এবং অন্যান্য পশু, যেগুলো কুরবানীর জন্য মক্কায় আনা হয় সেগুলোকে সাধারণভাবে ‘হাদইয়া’ বলা হয়।
৭২০-ক। হজ্জপালনকারী ব্যক্তি হজ্জ পূর্ণ করার পর যখন ইহরাম খুলে পবিত্র হজ্জ এলাকা থেকে বের হয়ে আসেন তখন তিনি শিকার করতে পারেন।
৭২০-খ। ব্যক্তিগত, জাতিগত ও আন্তর্জাতিক আচরণের কী সুন্দর, কী মহান নীতি! হায়, যদি এ নীতি মানবজীবনে বাস্তবায়িত হতো তাহলে ঘৃণা, হিংসা, শত্রুতা দূর হয়ে যেত!

حُرِّمَتۡ عَلَیۡکُمُ الۡمَیۡتَۃُ وَالدَّمُ وَلَحۡمُ الۡخِنۡزِیۡرِ وَمَاۤ اُہِلَّ لِغَیۡرِ اللّٰہِ بِہٖ وَالۡمُنۡخَنِقَۃُ وَالۡمَوۡقُوۡذَۃُ وَالۡمُتَرَدِّیَۃُ وَالنَّطِیۡحَۃُ وَمَاۤ اَکَلَ السَّبُعُ اِلَّا مَا ذَکَّیۡتُمۡ ۟ وَمَا ذُبِحَ عَلَی النُّصُبِ وَاَنۡ تَسۡتَقۡسِمُوۡا بِالۡاَزۡلَامِ ؕ ذٰلِکُمۡ فِسۡقٌ ؕ اَلۡیَوۡمَ یَئِسَ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ دِیۡنِکُمۡ فَلَا تَخۡشَوۡہُمۡ وَاخۡشَوۡنِ ؕ اَلۡیَوۡمَ اَکۡمَلۡتُ لَکُمۡ دِیۡنَکُمۡ وَاَتۡمَمۡتُ عَلَیۡکُمۡ نِعۡمَتِیۡ وَرَضِیۡتُ لَکُمُ الۡاِسۡلَامَ دِیۡنًا ؕ فَمَنِ اضۡطُرَّ فِیۡ مَخۡمَصَۃٍ غَیۡرَ مُتَجَانِفٍ لِّاِثۡمٍ ۙ فَاِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۴﴾

৪
কদেখুন: ৫:৯; ১১:৯০তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত পশু, রক্ত ও শূকরের মাংস এবং সেসব জন্তু যা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে; আর শ্বাসরুদ্ধ হয়ে মরা, আঘাতে মরা, ওপর থেকে পড়ে মরা, শিংবিদ্ধ হয়ে মরা এবং হিংস্র পশুর খাওয়া জীবজন্তু (হারাম), তবে যা (মরার আগেই) তোমরা জবাই করে ফেলো তা ব্যতীত। আর (সেই পশুও হারাম) যা দেবদেবীর বেদিতে বলি দেওয়া হয়েছে এবং গদেখুন: ৫:৯১তির দিয়ে তোমাদের ভাগ্য নির্ধারণ করাও (হারাম)। এ সবই হলো অবাধ্যতা। যারা অস্বীকার করেছে তারা আজ তোমাদের ধর্মের (তথা এতে হস্তক্ষেপের) বিষয়ে নিরাশ হয়েছে। সুতরাং তোমরা তাদের ভয় কোরো না বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ৭২১ করলাম আর আমি কদেখুন: ৩:২০,৮৬ইসলামকে তোমাদের জন্য ধর্মরূপে মনোনীত করলাম। তবে পাপপ্রবণ না হয়ে ক্ষুধার তাড়নায় কেউ (নিষিদ্ধ জিনিস খেতে) বাধ্য হলে সেক্ষেত্রে (মনে রেখো!) নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।খদেখুন: ২:১৭৪; ৬:১৪৬খদেখুন: ২:১৭৪; ৬:১৪৬; ১৬:১১৬
৭২১। ‘ইকমাল’ ও ‘ইতমাম’ শব্দ দুটি ক্রিয়াবিশেষ্য। প্রথমটি গুণের দিক থেকে পূর্ণতা প্রকাশ করে, দ্বিতীয়টি সংখ্যার দিক থেকে। প্রথম শব্দটি দ্বারা বুঝানো হয়েছে, ধর্মীয় নীতিমালা ও আইনকানুন যা মানুষের দৈহিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য প্রয়োজনীয় পরিপূর্ণভাবে কুরআনে এর বর্ণনা দেওয়া হয়েছে। দ্বিতীয় শব্দটি দ্বারা বুঝানো হয়েছে, মানুষের উন্নতির জন্য যে-সব জিনিসের প্রয়োজন এর কিছুই বাদ দেওয়া হয় নি। প্রথমটি দ্বারা মানুষের দৈহিক ও বাহ্যিক বিকাশের জন্য প্রয়োজনীয় সকল আদেশ-নিষেধকে এবং দ্বিতীয় শব্দটি মানুষের অভ্যন্তরীণ পরিবর্তন ও আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজনীয় সকল আদেশ-নিষেধকে বুঝিয়েছে। আল্লাহর ধর্ম ও তাঁর অনুগ্রহরাজির পূর্ণতা দান করার কথাগুলো, খাদ্য সম্বন্ধীয় আইনকানুন বর্ণনা করার পর পরই বর্ণিত হয়েছে যেন মানুষ বুঝতে পারে, হালাল, ভালো ও পরিমিত খাদ্য মানুষের নৈতিকভিত্তির প্রথম স্তর যার ওপর নির্ভর করে আধ্যাত্মিক সোপানগুলো গড়ে উঠেছে। এখানে প্রসঙ্গক্রমে বলা যায়, এ আয়াতটিই আল-কুরআনে অবতীর্ণ সর্বশেষ আয়াত। এ আয়াত অবতীর্ণ হবার ৮২ দিন পরেই হযরত নবী করীম (সা.) ইহলোক ত্যাগ করেন।

یَسۡـَٔلُوۡنَکَ مَاذَاۤ اُحِلَّ لَہُمۡ ؕ قُلۡ اُحِلَّ لَکُمُ الطَّیِّبٰتُ ۙ وَمَا عَلَّمۡتُمۡ مِّنَ الۡجَوَارِحِ مُکَلِّبِیۡنَ تُعَلِّمُوۡنَہُنَّ مِمَّا عَلَّمَکُمُ اللّٰہُ ۫ فَکُلُوۡا مِمَّاۤ اَمۡسَکۡنَ عَلَیۡکُمۡ وَاذۡکُرُوا اسۡمَ اللّٰہِ عَلَیۡہِ ۪ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ سَرِیۡعُ الۡحِسَابِ ﴿۵﴾

৫
তারা তোমাকে প্রশ্ন করে, তাদের জন্য কী হালাল করা হয়েছে?৭২২ তুমি বলো, ‘তোমাদের জন্য সব পবিত্র জিনিস হালাল করা হয়েছে। আর যে-সব শিকারি প্রাণিকে তোমরা শিকারের জন্য পোষ মানিয়ে থাকো, তাদের তোমরা তা শিখিয়েছেন। অতএব তারা তোমাদের জন্য যা ধরে গদেখুন: ৬:১১৯তাতে আল্লাহর নাম নিয়ে তা থেকে খাও।৭২২-ক আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে তৎপর।’
৭২২। পূর্ববর্তী আয়াতে নিষিদ্ধ খাদ্য সম্বন্ধে জ্ঞাত করার পর এ আয়াতে ও পরবর্তী আয়াতে বলা হয়েছে, সব নিষিদ্ধ খাদ্য ছাড়া অন্য সব খাদ্যই এ শর্তে হালাল যে, এগুলো পবিত্র, ভালো, বৈধ এবং সদুপায়ে উপার্জিত হতে হবে, স্বাস্থ্যের ও নৈতিকতার বিরোধী হলে চলবে না। প্রত্যেক ব্যক্তি নিজের জন্য হিতকর ও স্বাস্থ্যপ্রদ, বৈধ ও রুচিকর খাদ্য গ্রহণ করতে পারবে। মহানবী (সা.) শিকারি ও মাংসাশী জন্তুর মাংস ও শিকারি-মাংসাশী পাখির মাংস খাওয়া নিষিদ্ধ করেছেন। এগুলোর মাংস ভক্ষণ বৈধতার বাইরে।
৭২২-ক। প্রশিক্ষণপ্রাপ্ত পশু বা শিকারি পাখির দ্বারা শিকারকৃত পশুপাখিও জবাই করা পশুপাখির মতোই হালাল, ৭২৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

اَلۡیَوۡمَ اُحِلَّ لَکُمُ الطَّیِّبٰتُ ؕ وَطَعَامُ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ حِلٌّ لَّکُمۡ ۪ وَطَعَامُکُمۡ حِلٌّ لَّہُمۡ ۫ وَالۡمُحۡصَنٰتُ مِنَ الۡمُؤۡمِنٰتِ وَالۡمُحۡصَنٰتُ مِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ اِذَاۤ اٰتَیۡتُمُوۡہُنَّ اُجُوۡرَہُنَّ مُحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ وَلَا مُتَّخِذِیۡۤ اَخۡدَانٍ ؕ وَمَنۡ یَّکۡفُرۡ بِالۡاِیۡمَانِ فَقَدۡ حَبِطَ عَمَلُہٗ ۫ وَہُوَ فِی الۡاٰخِرَۃِ مِنَ الۡخٰسِرِیۡنَ ﴿٪۶﴾

৬
আজ তোমাদের জন্য সব পবিত্র বস্তু হালাল করা হলো। আর আহলে কিতাবের (তৈরি পবিত্র) খাবার৭২৩ তোমাদের জন্য হালাল এবং তোমাদের (তৈরি) খাবারও তাদের জন্য হালাল। আর সতীসাধ্বী মুমিন নারী এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব৭২৪ দেওয়া হয়েছিল তাদের (তোমাদের জন্য বৈধ), যেক্ষেত্রে তোমরা বিয়ে করে তাদেরকে মোহরানা দাও, ব্যভিচারী হয়েও নয় কিংবা গোপন প্রণয়িনী বানিয়েও নয়। আর ঈমানকেই যে অস্বীকার করে, অবশ্যই তার কর্ম বৃথা গেল এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।
সূরা আল-মায়েদা - রুকু ১
৭২৩। এর তাৎপর্য হলো, তওরাতের আইন মোতাবেক জবাই করা পশুপাখির মাংস মুসলমানের জন্য খাওয়া বৈধ এবং তওরাত কিতাবে যে-সব খাদ্য বৈধ বলে বর্ণিত হয়েছে ইসলাম সেগুলোকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে। তবে সে খাদ্য গ্রহণের সময় আল্লাহর নাম নেওয়া উত্তম। ইবনে আব্বাসের মতে, এখানে ‘খাবার’ শব্দটি ‘হালাল খাবার’ অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আহলে কিতাবের দ্বারা নিয়মিতভাবে জবাই করা পশুর মাংস খাওয়া হালাল বলা হয়েছে। (বুখারী, যাবীহা আহলিল কিতাব অধ্যায়)।
৭২৪। মুসলমান পুরুষের সাথে আহলে কিতাব (ইহুদী-খ্রিষ্টান) স্ত্রীলোকের বিয়ের অনুমতি দিলেও ইসলাম সত্যিকারভাবে পছন্দ করে মুসলমান পুরুষ মুসলমান নারীকেই বিয়ে করুক।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا قُمۡتُمۡ اِلَی الصَّلٰوۃِ فَاغۡسِلُوۡا وُجُوۡہَکُمۡ وَاَیۡدِیَکُمۡ اِلَی الۡمَرَافِقِ وَامۡسَحُوۡا بِرُءُوۡسِکُمۡ وَاَرۡجُلَکُمۡ اِلَی الۡکَعۡبَیۡنِ ؕ وَاِنۡ کُنۡتُمۡ جُنُبًا فَاطَّہَّرُوۡا ؕ وَاِنۡ کُنۡتُمۡ مَّرۡضٰۤی اَوۡ عَلٰی سَفَرٍ اَوۡ جَآءَ اَحَدٌ مِّنۡکُمۡ مِّنَ الۡغَآئِطِ اَوۡ لٰمَسۡتُمُ النِّسَآءَ فَلَمۡ تَجِدُوۡا مَآءً فَتَیَمَّمُوۡا صَعِیۡدًا طَیِّبًا فَامۡسَحُوۡا بِوُجُوۡہِکُمۡ وَاَیۡدِیۡکُمۡ مِّنۡہُ ؕ مَا یُرِیۡدُ اللّٰہُ لِیَجۡعَلَ عَلَیۡکُمۡ مِّنۡ حَرَجٍ وَّلٰکِنۡ یُّرِیۡدُ لِیُطَہِّرَکُمۡ وَلِیُتِمَّ نِعۡمَتَہٗ عَلَیۡکُمۡ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۷﴾

৭
হে যারা ঈমান এনেছ! তোমরা যখন নামাযের জন্য দণ্ডায়মান হও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও তোমাদের হাত কনুই পর্যন্ত ধুয়ে নাও। আর তোমরা তোমাদের মাথা মাসাহ করো এবং তোমাদের পা গিরা পর্যন্ত৭২৫ )ধুয়ে নাও)। এছাড়া তোমরা সহবাসজনিত কারণে যদি অপবিত্র হও তাহলে (গোসল করে) ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে নিও। অধিকন্তু তোমরা যদি অসুস্থ থাকো বা সফরে থাকো বা তোমাদের কেউ শৌচাগার থেকে আসে কিংবা তোমরা স্ত্রীগমন করে থাকো, কেননা প্রশিক্ষণপ্রাপ্ত পশুপাখির মাধ্যমে তা ধরা হয়েছে। তবে সেগুলোকে পূর্ণ বৈধতা দানের জন্য আল্লাহর নামে জবাই করতে হবে। শিকারি পশু বা পাখিকে ‘বিসমিল্লাহ’ বলে ছেড়ে দিলে তার শিকার মারা গেলেও তা খাওয়া হালাল। অতঃপর পানি না পাও, তাহলে শুকনো পরিষ্কার মাটি দিয়ে ‘তায়াম্মুম’ করো এবং তা দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসাহ করো৭২৫-ক।*
৭২৫। মাথায় মাসাহ করার কথা বলার অব্যবহিত পরেই বলা হয়েছে পায়ের কথা, কিন্তু এর অর্থ পা দুটিও মুছে ফেলা নয়। যেহেতু পা ধোয়া ওযূর শেষ পর্যায়ে তাই মাথা মুছে ফেলার পর পায়ের কথা বলা হয়েছে। এখানে ‘পা’ (আরজুলা) কর্মকারকে ব্যবহৃত হয়েছে যা ‘ফাগসিলু’ (ধৌত করো) ক্রিয়ার কর্মকারক, অর্থাৎ পা ধুয়ে নাও।
৭২৫-ক। ৬১০-৬১২ টীকা দেখুন।
* আল্লাহ তোমাদের কোনো কষ্টকর পরিস্থিতিতে ফেলতে চান না, বরং তিনি তোমাদের পবিত্র করতে চান, যেন তোমরা কৃতজ্ঞ হও। ‘আরজুলাকুম’ যদি ‘ওয়ামসাহু’ ক্রিয়ার কর্ম হতো তাহলে ‘বিরুউসিকুম’-এর সঙ্গে ব্যবহৃত ‘বা’ অব্যয়ের কারণে তা ‘আরজুলাকুম’ না হয়ে ‘আরজুলিকুম’ হতো।

وَاذۡکُرُوۡا نِعۡمَۃَ اللّٰہِ عَلَیۡکُمۡ وَمِیۡثَاقَہُ الَّذِیۡ وَاثَقَکُمۡ بِہٖۤ ۙ اِذۡ قُلۡتُمۡ سَمِعۡنَا وَاَطَعۡنَا ۫ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۸﴾

৮
আর তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো এবং তাঁর (সেই) দৃঢ় অঙ্গীকারকেও৭২৬ যা তিনি তোমাদের কাছ থেকে (সেই সময়) নিয়েছিলেন যখন তোমরা বলেছিলে, ‘আমরা শুনলাম ও আনুগত্য করলাম।’ আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ মনের কথা খুব ভালো করেই জানেন।কদেখুন: ২:১৮৬খদেখুন: ২:২৮৬গদেখুন: ৪:১৩৬ঘদেখুন: ৫:৩; ১১:৯০; ২৪:৫৬; ৪৮:৩০
৭২৬। এই কথাগুলো আহলে কিতাবের উদ্দেশ্যে নয়, বরং মুসলমানদের উদ্দেশ্যে বলা হয়েছে। মুসলমানদের সাথে কোনো ‘বিশেষ’ চুক্তি আল্লাহ তা’লার পক্ষ থেকে করা হয়েছে বলে জানা নাই। অতএব ‘চুক্তি’ বলতে ইসলামে দীক্ষা গ্রহণের সময় প্রত্যেক মুসলমান যে আনুগত্যের অঙ্গীকার করে তা-ই বুঝাতে পারে অথবা কুরআনের মাধ্যমে অবতীর্ণ ইসলামী শরীয়তকে বুঝাতে পারে যা প্রত্যেক মুসলমানই গ্রহণ করে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا کُوۡنُوۡا قَوّٰمِیۡنَ لِلّٰہِ شُہَدَآءَ بِالۡقِسۡطِ ۫ وَلَا یَجۡرِمَنَّکُمۡ شَنَاٰنُ قَوۡمٍ عَلٰۤی اَلَّا تَعۡدِلُوۡا ؕ اِعۡدِلُوۡا ۟ ہُوَ اَقۡرَبُ لِلتَّقۡوٰی ۫ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ خَبِیۡرٌۢ بِمَا تَعۡمَلُوۡنَ ﴿۹﴾

৯
হে যারা ঈমান এনেছ! “তোমরা আল্লাহর (সন্তুষ্টির) খাতিরে সাক্ষী হিসাবে ন্যায়ের ওপর দৃঢ়প্রতিষ্ঠিত হও আর কোনো জাতির শত্রুতা তোমাদের যেন আদৌ অবিচার করতে প্ররোচিত না করে। তোমরা ন্যায়বিচার করো; এটি তাকওয়ার অধিক নিকটবর্তী। আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয় তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ পুরোপুরি অবহিত।”

وَعَدَ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّاَجۡرٌ عَظِیۡمٌ ﴿۱۰﴾

১০
জ্যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে আল্লাহ তাদের জন্য ক্ষমা ও এক মহাপ্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন।