৫

المائدة

সূরা আল-মায়েদা

Al-Ma'idah

মাদানী ১২১ আয়াত ১৬ রুকু পারা ৬–৭

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১২১ আয়াত ও ১৬ রুকূ

وَالَّذِیۡنَ کَفَرُوۡا وَکَذَّبُوۡا بِاٰیٰتِنَاۤ اُولٰٓئِکَ اَصۡحٰبُ الۡجَحِیۡمِ ﴿۱۱﴾

১১
কদেখুন: ৫:৮৭; ৬:৫০; ৭:৩৭,৪১; ২২:৫৮আর যারা অস্বীকার করেছে এবং আমাদের নিদর্শনাবলি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে তারাই জাহান্নামের অধিবাসী।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اذۡکُرُوۡا نِعۡمَتَ اللّٰہِ عَلَیۡکُمۡ اِذۡ ہَمَّ قَوۡمٌ اَنۡ یَّبۡسُطُوۡۤا اِلَیۡکُمۡ اَیۡدِیَہُمۡ فَکَفَّ اَیۡدِیَہُمۡ عَنۡکُمۡ ۚ وَاتَّقُوا اللّٰہَ ؕ وَعَلَی اللّٰہِ فَلۡیَتَوَکَّلِ الۡمُؤۡمِنُوۡنَ ﴿٪۱۲﴾

১২
হে যারা ঈমান এনেছ! তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন এক জাতি তোমাদের প্রতি নিজেদের (অনিষ্টের) হাত প্রসারিত করার দৃঢ়সংকল্প করেছিল, কিন্তু তিনি তাদের হাতকে৭২৭ তোমাদের থেকে নিবৃত্ত করেছেন। আর তোমরা আল্লাহকে ভয় করো। ৬) বস্তুত আল্লাহর ওপরই মুমিনদের নির্ভর করা উচিত।
সূরা আল-মায়েদা - রুকু ২
৭২৭। এ আয়াতটি কোনো বিশেষ ঘটনার সাথে সম্বন্ধযুক্ত হওয়া আবশ্যক নয়। শত্রুর অত্যাচারমূলক আক্রমণ ও ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে স্বাভাবিকভাবে ও সাধারণভাবে আল্লাহ তা’লা যে নিরাপত্তা দান করেছেন, এখানে তা তাঁর অনুগ্রহ বলে বর্ণনা করা হয়েছে। এখানে ‘এক জাতি’ বলতে প্রাথমিকভাবে মক্কার সেই কাফিরদেরকে বুঝিয়েছে, যারা ইসলাম ও মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার কোনো চেষ্টা বাকি রাখে নি।

وَلَقَدۡ اَخَذَ اللّٰہُ مِیۡثَاقَ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ۚ وَبَعَثۡنَا مِنۡہُمُ اثۡنَیۡ عَشَرَ نَقِیۡبًا ؕ وَقَالَ اللّٰہُ اِنِّیۡ مَعَکُمۡ ؕ لَئِنۡ اَقَمۡتُمُ الصَّلٰوۃَ وَاٰتَیۡتُمُ الزَّکٰوۃَ وَاٰمَنۡتُمۡ بِرُسُلِیۡ وَعَزَّرۡتُمُوۡہُمۡ وَاَقۡرَضۡتُمُ اللّٰہَ قَرۡضًا حَسَنًا لَّاُکَفِّرَنَّ عَنۡکُمۡ سَیِّاٰتِکُمۡ وَلَاُدۡخِلَنَّکُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ۚ فَمَنۡ کَفَرَ بَعۡدَ ذٰلِکَ مِنۡکُمۡ فَقَدۡ ضَلَّ سَوَآءَ السَّبِیۡلِ ﴿۱۳﴾

১৩
খদেখুন: ৫:১১১আর অবশ্যই আল্লাহ বনী ইসরাঈলের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলেন এবং ঘ আমরা তাদের মাঝ থেকে বারোজন নেতা৭২৭-ক নিযুক্ত করেছিলাম। আর আল্লাহ (তাদেরকে( বলেছিলেন, ‘নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। তোমরা যদি নামায কায়েম করো ও যাকাত দাও এবং আমার রসূলদের প্রতি ঈমান আনো ও তাদের সাহায্য করো আর আল্লাহকে উত্তম ঋণ দাও, তাহলে নিশ্চয় আমি তোমাদের কাছ থেকে তোমাদের দোষত্রুটি দূর করে দেবো এবং তোমাদেরকে এমন সব জান্নাতে প্রবেশ করাবো, যার পাদদেশ দিয়ে নদনদী বয়ে যায়। অতএব তোমাদের মাঝ থেকে যে এরপরও অস্বীকার করবে, সে সরল পথ হতে বিচ্যুত হয়ে যাবে।’গদেখুন: ২:৪১,৮৪ঘদেখুন: ২:৬১; ৭:১৬১ঙদেখুন: ২:২৬চদেখুন: ২:১০৯
৭২৭-ক। সম্ভবত কোনো একক শব্দ দিয়ে আরবী ‘নাকীব’ শব্দটির যথাযথ অর্থ প্রকাশ করা যাবে না। এ শব্দটি দ্বারা কেবল ‘নেতা’ বুঝায় না বরং এটা দিয়ে এমন ঘোষণাকারীকেও বুঝায়, যে সার্বভৌম বা ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘোষণা পড়ে শোনানোর অধিকার রাখে। [মওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।]

فَبِمَا نَقۡضِہِمۡ مِّیۡثَاقَہُمۡ لَعَنّٰہُمۡ وَجَعَلۡنَا قُلُوۡبَہُمۡ قٰسِیَۃً ۚ یُحَرِّفُوۡنَ الۡکَلِمَ عَنۡ مَّوَاضِعِہٖ ۙ وَنَسُوۡا حَظًّا مِّمَّا ذُکِّرُوۡا بِہٖ ۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلٰی خَآئِنَۃٍ مِّنۡہُمۡ اِلَّا قَلِیۡلًا مِّنۡہُمۡ فَاعۡفُ عَنۡہُمۡ وَاصۡفَحۡ ؕ اِنَّ اللّٰہَ یُحِبُّ الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۴﴾

১৪
অতএব তাদের নিজেদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমরা তাদেরকে অভিসম্পাত করেছিলাম এবং তাদের হৃদয়কে কঠিন করে দিয়েছিলাম। কদেখুন: ৪:৪৭; ৫:৪২তারা (কিতাবের) শব্দগুলো এর তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল তার একাংশ তারা ভুলে বসেছে। আর তাদের মধ্য হতে হাতেগোনা কয়েকজন ব্যতীত তুমি সবসময়। তাদের কোনো না কোনো বিশ্বাসঘাতকতারা সংবাদ পেতে থাকবে। সুতরাং তুমি তাদের মার্জনা করো এবং উপেক্ষা করে চলো।৭২৭-খ নিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণদের ভালোবাসেন।
৭২৭-খ। এখানে ‘উপেক্ষা করে চলো’ বলতে ধৈর্যধারণ এবং অন্যদের দোষত্রুটি সদয়ভাবে এড়িয়ে চলার কথা বলা হয়েছে। [মওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।]

وَمِنَ الَّذِیۡنَ قَالُوۡۤا اِنَّا نَصٰرٰۤی اَخَذۡنَا مِیۡثَاقَہُمۡ فَنَسُوۡا حَظًّا مِّمَّا ذُکِّرُوۡا بِہٖ ۪ فَاَغۡرَیۡنَا بَیۡنَہُمُ الۡعَدَاوَۃَ وَالۡبَغۡضَآءَ اِلٰی یَوۡمِ الۡقِیٰمَۃِ ؕ وَسَوۡفَ یُنَبِّئُہُمُ اللّٰہُ بِمَا کَانُوۡا یَصۡنَعُوۡنَ ﴿۱۵﴾

১৫
আর যারা বলে, ‘আমরা খ্রিষ্টান, তাদের কাছ থেকেও আমরা তাদের দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম, কিন্তু যে বিষয়ে তাদের উপদেশ দেওয়া হয়েছিল তারাও এর একাংশ ভুলে বসেছে।৭২৭-গ সুতরাং আমরা কিয়ামত দিবস পর্যন্ত তাদের মাঝে পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ অবধারিত করে দিয়েছি। ৭২৭-ঘ আর তারা যা-ই করত আল্লাহ শীঘ্রই সে বিষয়ে তাদের অবহিত করবেন।
৭২৭-গ। একথাগুলি ঈসা (আ.)-এর ভবিষ্যদ্বাণীর প্রতি ইঙ্গিত করছে যেখানে তিনি তাঁর পরে আগমনকারী মহানবীর কথা স্বীয় অনুসারীদের জানিয়েছিলেন (যোহন ১৬:১২-১৩), যা খ্রিষ্টানরা উপেক্ষা করেছে এবং ভুল ব্যাখ্যার মাধ্যমে এড়িয়ে গিয়েছে। ৭২৭-ঘ ও ৭২৭-৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

یٰۤاَہۡلَ الۡکِتٰبِ قَدۡ جَآءَکُمۡ رَسُوۡلُنَا یُبَیِّنُ لَکُمۡ کَثِیۡرًا مِّمَّا کُنۡتُمۡ تُخۡفُوۡنَ مِنَ الۡکِتٰبِ وَیَعۡفُوۡا عَنۡ کَثِیۡرٍ ۬ؕ قَدۡ جَآءَکُمۡ مِّنَ اللّٰہِ نُوۡرٌ وَّکِتٰبٌ مُّبِیۡنٌ ﴿ۙ۱۶﴾

১৬
হে আহলে কিতাব! তোমাদের কাছে নিশ্চয় আমাদের রসূল এসেছে, তোমরা (নিজেদের) কিতাবের যা-ই গোপন করতে সে এর অনেক কিছু তোমাদের কাছে সুস্পষ্ট করে বর্ণনা করছে এবং অনেক কিছু উপেক্ষা করছে। নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে খদেখুন: ৪:১৭৫এক আলো৭২৭-ঘ-৪-এবং সুস্পষ্ট কিতাব।
৭২৭-ঘ। আরবী ‘আগরাইনা’ শব্দটির মূল অর্থ হলো, একটি বস্তুকে অন্য একটি বস্তুর সাথে এমনভাবে এঁটে দেওয়া যেন একটি অন্যটির অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। সুতরাং ‘আমরা কিয়ামত দিবস পর্যন্ত তাদের মাঝে পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ অবধারিত করে দিয়েছি’- এ অনুবাদটি আমরা গ্রহণ করেছি। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য। ৭২৭-৬। ‘নূর’ অর্থাৎ ‘আলো’ হলেন এখানে হযরত মুহাম্মাদুর রসূলুল্লাহ (সা.) (৩৩:৪৬, ৪৭)। ৭২৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

یَّہۡدِیۡ بِہِ اللّٰہُ مَنِ اتَّبَعَ رِضۡوَانَہٗ سُبُلَ السَّلٰمِ وَیُخۡرِجُہُمۡ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوۡرِ بِاِذۡنِہٖ وَیَہۡدِیۡہِمۡ اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۱۷﴾

১৭
এর মাধ্যমে আল্লাহ তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন, যারা তাঁর সন্তুষ্টির সন্ধানী। কদেখুন: ২:২৫৮; ১৪:২; ৩৩:৪৪; ৫৭:১০; ৬৫:১২আর তিনি নিজ আদেশে তাদেরকে আঁধার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন এবং তাদেরকে সরল সুদৃঢ় পথে পরিচালিত করেন।খদেখুন: ৫:৭৩,৭৪

لَقَدۡ کَفَرَ الَّذِیۡنَ قَالُوۡۤا اِنَّ اللّٰہَ ہُوَ الۡمَسِیۡحُ ابۡنُ مَرۡیَمَ ؕ قُلۡ فَمَنۡ یَّمۡلِکُ مِنَ اللّٰہِ شَیۡئًا اِنۡ اَرَادَ اَنۡ یُّہۡلِکَ الۡمَسِیۡحَ ابۡنَ مَرۡیَمَ وَاُمَّہٗ وَمَنۡ فِی الۡاَرۡضِ جَمِیۡعًا ؕ وَلِلّٰہِ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا ؕ یَخۡلُقُ مَا یَشَآءُ ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۱۸﴾

১৮
নিঃসন্দেহে তারা কুফরী করেছে যারা বলে, ‘নিশ্চয় মরিয়মের পুত্র মসীহ-ই হলো আল্লাহ।’ তুমি বলো, ‘আল্লাহ যদি মরিয়মের পুত্র মসীহ৭২৮ ও তার মাকে এবং যা-ই জগতে আছে এর সবই ধ্বংস করতে চান, তবে তাঁর বিরুদ্ধে কিছু করার ক্ষমতা কার আছে?’ গদেখুন: ৩:১৯০আর আকাশসমূহ ও পৃথিবীর এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে সবকিছুর আধিপত্য আল্লাহরই, তিনি যা চান সৃষ্টি করেন। বস্তুত আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান।
৭২৮। এখানে অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে এবং ‘ঈসা আল্লাহর পুত্র’, এ জঘন্য বিশ্বাসকে কঠোর ভাষায় ঘৃণা ও তিরস্কার করা হয়েছে। ১৯:৮৯-৯২ আয়াতগুলোতেও এ বিশ্বাসকে কঠোর ভাষায় নিন্দা করা হয়েছে।

وَقَالَتِ الۡیَہُوۡدُ وَالنَّصٰرٰی نَحۡنُ اَبۡنٰٓؤُا اللّٰہِ وَاَحِبَّآؤُہٗ ؕ قُلۡ فَلِمَ یُعَذِّبُکُمۡ بِذُنُوۡبِکُمۡ ؕ بَلۡ اَنۡتُمۡ بَشَرٌ مِّمَّنۡ خَلَقَ ؕ یَغۡفِرُ لِمَنۡ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنۡ یَّشَآءُ ؕ وَلِلّٰہِ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا ۫ وَاِلَیۡہِ الۡمَصِیۡرُ ﴿۱۹﴾

১৯
আর ইহুদী ও খ্রিষ্টানরা বলে, ঘদেখুন: ৬২:৭; ২:২৮৫; ৩:১৩০; ৫:৪১‘আমরা আল্লাহর পুত্র ও তাঁর প্রিয়ভাজন।’ তুমি বলো, ‘তাহলে তিনি তোমাদের পাপের জন্য তোমাদের শাস্তি দেন কেন? বরং তোমরা তাঁরই সৃষ্টির অন্তর্ভুক্ত মানুষ মাত্র!’ তিনি যাকে চান ক্ষমা করেন এবং যাকে চান শাস্তি দেন। আর আকাশসমূহ ও পৃথিবীর এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে (এর) আধিপত্য আল্লাহরই; আর তাঁরই দিকে হবে প্রত্যাবর্তন।

یٰۤاَہۡلَ الۡکِتٰبِ قَدۡ جَآءَکُمۡ رَسُوۡلُنَا یُبَیِّنُ لَکُمۡ عَلٰی فَتۡرَۃٍ مِّنَ الرُّسُلِ اَنۡ تَقُوۡلُوۡا مَا جَآءَنَا مِنۡۢ بَشِیۡرٍ وَّلَا نَذِیۡرٍ ۫ فَقَدۡ جَآءَکُمۡ بَشِیۡرٌ وَّنَذِیۡرٌ ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿٪۲۰﴾

২০
হে আহলে কিতাব! রসূলদের (আগমনধারায়) এক বিরতির পর নিশ্চয় তোমাদের কাছে আমাদের সেই রসূল এসেছে, কদেখুন: ৫:১৬যে তোমাদের কাছে (সকল বিষয়) সুস্পষ্টভাবে বর্ণনা করছে যেন তোমরা বলতে না পারো, ‘আমাদের কাছে কোনো সুসংবাদদাতা বা কোনো সতর্ককারী আসে নি।৭২৯ সুতরাং তোমাদের কাছে সুসংবাদদাতা এবং সতর্ককারী অবশ্যই এসে গেছে। আর আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান।
সূরা আল-মায়েদা - রুকু ৩
৭২৯। ঈসা (আ.) ও মহানবী (সা.)-এর মধ্যবর্তী সময়ে কোনো দেশে নবী এসেছিলেন বলে ইতিহাস সাক্ষ্য দেয় না, আহলে কিতাবদের মধ্যে তো নয়ই। তবে বিশ্ব তখন সর্বশ্রেষ্ঠ পরিত্রাণকারী মহাপুরুষের আগমনের অপেক্ষায় ছিল এবং প্রস্তুতিও নিচ্ছিল। অবশ্য কিছু কিছু সন্দেহযুক্ত বিবৃতি পাওয়া যায় (কালবী), যাতে ঈসা (আ.)-এর অব্যবহিত পরে নবীরা এসেছিলেন বলে বর্ণিত হয়েছে, যাদের মধ্যে একজনের নাম খালিদ বিন সালাম বলা হয়েছে, কিন্তু মহানবী (সা.) স্বয়ং বলেছেন, তাঁর (সা.) ও ঈসা (আ.)-এর মধ্যবর্তী সময়ে কোনো নবী আসেন নি (বুখারী)।