৪

النساء

সূরা আন-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৭৭ আয়াত এবং ২৪ রুকূ

یٰۤاَیُّہَا النَّاسُ قَدۡ جَآءَکُمُ الرَّسُوۡلُ بِالۡحَقِّ مِنۡ رَّبِّکُمۡ فَاٰمِنُوۡا خَیۡرًا لَّکُمۡ ؕ وَاِنۡ تَکۡفُرُوۡا فَاِنَّ لِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَکَانَ اللّٰہُ عَلِیۡمًا حَکِیۡمًا ﴿۱۷۱﴾

১৭১
হে মানবজাতি! নিশ্চয় এ রসূল তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে সত্যসহ এসেছে। সুতরাং তোমরা ঈমান আনলে তা তোমাদের জন্য উত্তম, কিন্তু তোমরা অস্বীকার করলে (জেনে রাখো,) নিশ্চয় আকাশসমূহ ও পৃথিবীতে যা রয়েছে সব আল্লাহরই। আর আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়কদেখুন: ৫:৭৮খদেখুন: ৫৮:২৩

یٰۤاَہۡلَ الۡکِتٰبِ لَا تَغۡلُوۡا فِیۡ دِیۡنِکُمۡ وَلَا تَقُوۡلُوۡا عَلَی اللّٰہِ اِلَّا الۡحَقَّ ؕ اِنَّمَا الۡمَسِیۡحُ عِیۡسَی ابۡنُ مَرۡیَمَ رَسُوۡلُ اللّٰہِ وَکَلِمَتُہٗ ۚ اَلۡقٰہَاۤ اِلٰی مَرۡیَمَ وَرُوۡحٌ مِّنۡہُ ۫ فَاٰمِنُوۡا بِاللّٰہِ وَرُسُلِہٖ ۚ۟ وَلَا تَقُوۡلُوۡا ثَلٰثَۃٌ ؕ اِنۡتَہُوۡا خَیۡرًا لَّکُمۡ ؕ اِنَّمَا اللّٰہُ اِلٰہٌ وَّاحِدٌ ؕ سُبۡحٰنَہٗۤ اَنۡ یَّکُوۡنَ لَہٗ وَلَدٌ ۘ لَہٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ وَکَفٰی بِاللّٰہِ وَکِیۡلًا ﴿۱۷۲﴾٪

১৭২
হে আহলে কিতাব! তোমরা তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোরো না এবং আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া কিছু বলো না। নিশ্চয় মসীহ ঈসা ইবনে মরিয়ম কেবল আল্লাহর (এক) রসূল ও তাঁর কলেমা৭১, যা তিনি মরিয়মের প্রতি অবতীর্ণ করেছিলেন আর তাঁর পক্ষ থেকে এক খরূহ৭১১ (বা ওহী)। সুতরাং তোমরা আল্লাহ ও তাঁর রসূলদের প্রতি ঈমান আনো। গদেখুন: ৫:৭৪; ১০:৬৯আর তোমরা (আল্লাহকে) ‘তিন’ বলো না। তোমরা (এরূপ কথা বলা থেকে) বিরত হও, কেননা এতেই তোমাদের কল্যাণ নিহিত। নিশ্চয় আল্লাহই এক-অদ্বিতীয় উপাস্য। তাঁর কোনো পুত্র হবে- এ (বিষয়) থেকে তিনি ঘদেখুন: ১৭:১১২; ১৮:৫; ১১২:৪-৫; ২:১১৭; ১০:৬৯পবিত্র। আকাশসমূহে যা আছে এবং পৃথিবীতে যা আছে তা তাঁরই আর কার্যনির্বাহক হিসাবে আল্লাহই যথেষ্ট।৭১২
সূরা আন-নিসা - রুকু ২৩
৭১১। ৪১৪ নম্বর টীকা দেখুন।
৭১২। ‘রূহ’ অর্থ আত্মা, যে শ্বাসপ্রশ্বাস মানুষের শরীরকে জীবিত রাখে এবং যা বের হয়ে গেলে মৃত্যু ঘটে। এর আরো অর্থ হলো ঐশীবাণী বা প্রেরণা, কুরআন, ফেরেশতা, সুখ ও আনন্দ, করুণা (লেইন)। ‘রূহ’ ও ‘কলেমা’ শব্দদ্বয়ের বিভিন্ন অর্থ থেকে পরিষ্কার হয়ে যায়, ঈসা (আ.) আধ্যাত্মিক মর্যাদার দিক থেকে অন্য নবীগণের তুলনায় কোনো বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদার অধিকারী ছিলেন না। এ ধরনের প্রকাশভঙ্গি অন্যান্য নবীগণ ও পুণ্যাত্মাদের (যথা- মরিয়ম) জন্যও ব্যবহৃত হয়েছে। (১৫:৩০, ৩২:১০; ৫৮:২৩)। এ শব্দগুলো ঈসা (আ.) ও মরিয়মের স্বপক্ষে ইহুদীদের ঘৃণ্য অপবাদগুলো খণ্ডনের জন্য ব্যবহৃত হয়েছে, আধ্যাত্মিক মার্গের বিশেষ কোনো বৈশিষ্ট্যপূর্ণ স্থান দানের উদ্দেশ্যে নয়।

لَنۡ یَّسۡتَنۡکِفَ الۡمَسِیۡحُ اَنۡ یَّکُوۡنَ عَبۡدًا لِّلّٰہِ وَلَا الۡمَلٰٓئِکَۃُ الۡمُقَرَّبُوۡنَ ؕ وَمَنۡ یَّسۡتَنۡکِفۡ عَنۡ عِبَادَتِہٖ وَیَسۡتَکۡبِرۡ فَسَیَحۡشُرُہُمۡ اِلَیۡہِ جَمِیۡعًا ﴿۱۷۳﴾

১৭৩
আল্লাহর এক বান্দা হওয়াকে চদেখুন: ৫:১১৭-১১৮মসীহ কখনো অপছন্দ করবে না এবং নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারাও (অপছন্দ করবে) না। আর যারাই তাঁর ইবাদত করতে অপছন্দ করে এবং অহংকার করে, তিনি অবশ্যই তাদের সবাইকে তাঁর কাছে সমবেত করবেন।

فَاَمَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُوَفِّیۡہِمۡ اُجُوۡرَہُمۡ وَیَزِیۡدُہُمۡ مِّنۡ فَضۡلِہٖ ۚ وَاَمَّا الَّذِیۡنَ اسۡتَنۡکَفُوۡا وَاسۡتَکۡبَرُوۡا فَیُعَذِّبُہُمۡ عَذَابًا اَلِیۡمًا ۬ۙ وَّلَا یَجِدُوۡنَ لَہُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ وَلِیًّا وَّلَا نَصِیۡرًا ﴿۱۷۴﴾

১৭৪
অতএব যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তিনি তাদের পুরস্কার পুরোপুরি দেবেন, বরং তিনি নিজ অনুগ্রহে তাদেরকে (আরো) বেশি দেবেন। আর যারা (ইবাদতকে) অপছন্দ করেছে এবং অহংকার করেছে তিনি তাদেরকে এক যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। কদেখুন: ৩:৫৮; ১৬:৯৭; ৩৯:১১আর তারা আল্লাহ ছাড়া নিজেদের কোনো বন্ধু এবং কোনো সাহায্যকারীও পাবে না।

یٰۤاَیُّہَا النَّاسُ قَدۡ جَآءَکُمۡ بُرۡہَانٌ مِّنۡ رَّبِّکُمۡ وَاَنۡزَلۡنَاۤ اِلَیۡکُمۡ نُوۡرًا مُّبِیۡنًا ﴿۱۷۵﴾

১৭৫
হে মানবজাতি! তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে অবশ্যই তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে।৭১৩ আর আমরা তোমাদের প্রতি এক উজ্জ্বল খদেখুন: ৪:৪৬; ৩৩:১৮,৬৬জ্যোতি অবতীর্ণ করেছি।৭১৪
৭১৩। ‘সুস্পষ্ট প্রমাণ’ দ্বারা কুরআনকে বুঝানো হয়েছে যাতে মহান ও স্পষ্ট নিদর্শন এবং প্রমাণাদি রয়েছে, অথবা নবী করীম (সা.)-কে বুঝানো হয়েছে, যিনি নিজের জীবনে কুরআনের শিক্ষাকে বাস্তবায়িত করে প্রমাণ করেছেন যে, এ শিক্ষাগুলো মানবজাতির জন্য মঙ্গলময় ও আশীর্বাদপূর্ণ।
৭১৪। ‘সুস্পষ্ট জ্যোতি’ দ্বারাও হযরত রসূল করীম (সা.) অথবা কুরআনকে বুঝিয়েছে।

فَاَمَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا بِاللّٰہِ وَاعۡتَصَمُوۡا بِہٖ فَسَیُدۡخِلُہُمۡ فِیۡ رَحۡمَۃٍ مِّنۡہُ وَفَضۡلٍ ۙ وَّیَہۡدِیۡہِمۡ اِلَیۡہِ صِرَاطًا مُّسۡتَقِیۡمًا ﴿۱۷۶﴾ؕ

১৭৬
সুতরাং যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং গদেখুন: ৭:১৫৮; ৬৪:৯তাঁকে আঁকড়ে ধরেছে, তিনি অবশ্যই তাদেরকে নিজ কৃপা ও অনুগ্রহের (গণ্ডির) মাঝে প্রবেশ করাবেন এবং তিনি তাদেরকে নিজের দিকে আসার একটি সোজা পথ দেখাবেন।ঘদেখুন: ৩:১০২; ৪:১৪৭; ৪:১৩

یَسۡتَفۡتُوۡنَکَ ؕ قُلِ اللّٰہُ یُفۡتِیۡکُمۡ فِی الۡکَلٰلَۃِ ؕ اِنِ امۡرُؤٌا ہَلَکَ لَیۡسَ لَہٗ وَلَدٌ وَّلَہٗۤ اُخۡتٌ فَلَہَا نِصۡفُ مَا تَرَکَ ۚ وَہُوَ یَرِثُہَاۤ اِنۡ لَّمۡ یَکُنۡ لَّہَا وَلَدٌ ؕ فَاِنۡ کَانَتَا اثۡنَتَیۡنِ فَلَہُمَا الثُّلُثٰنِ مِمَّا تَرَکَ ؕ وَاِنۡ کَانُوۡۤا اِخۡوَۃً رِّجَالًا وَّنِسَآءً فَلِلذَّکَرِ مِثۡلُ حَظِّ الۡاُنۡثَیَیۡنِ ؕ یُبَیِّنُ اللّٰہُ لَکُمۡ اَنۡ تَضِلُّوۡا ؕ وَاللّٰہُ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۱۷۷﴾٪

১৭৭
তারা তোমার কাছে (‘কালালা’ সম্বন্ধে) ফতোয়া চায়। তুমি বলো, আল্লাহ তোমাদেরকে ‘কালালা৭১৫ সম্বন্ধে সিদ্ধান্ত দিচ্ছেন। এমন কোনো ব্যক্তি যদি মারা যায় যার কোনো সন্তানসন্ততি নাই, কিন্তু তার এক বোন আছে, সেক্ষেত্রে রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক তার। আর তার (অর্থাৎ বোনের) সন্তানসন্ততি যদি না থাকে তাহলে সে (অর্থাৎ তার ভাই একক) উত্তরাধিকারী হবে। আর তারা (অর্থাৎ বোনেরা) যদি দুইজন হয় তাহলে সে (অর্থাৎ ভাই) যা রেখে যাবে তা থেকে উভয়ের জন্য দুই-তৃতীয়াংশ হবে এবং তারা (অর্থাৎ উত্তরাধিকারীরা) যদি ভাইবোন অর্থাৎ নারী-পুরুষ (উভয়ে) হয় তাহলে একজন পুরুষের জন্য হবে দুইজন নারীর অংশের সমান। খদেখুন: ৪:২৭আল্লাহ (এ বিষয়টি) তোমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করছেন, যেন তোমরা পথভ্রষ্ট না হও। আর আল্লাহ সব বিষয়ে পুরোপুরি অবগত।কদেখুন: ৪:১২
সূরা আন-নিসা - রুকু ২৪
৭১৫। ৪:১৩ আয়াতে এক ধরনের ‘কালালা’-র কথা বলা হয়েছে, যে পিতামাতাহীন ও সন্তানবিহীন অবস্থায় মৃত্যুবরণ করে এবং কেবল মাতার গর্ভজাত ভাইবোন রেখে যায়, পিতার ঔরসজাত কেউ থাকে না। এর বিপরীতে আলোচ্য আয়াতে অপর এক ধরনের ‘কালালা’-এর কথা বলা হয়েছে আর তা হলো, সন্তানহীন ব্যক্তি কেবল পিতার তরফ থেকে বা পিতামাতার তরফ থেকে ভাইবোন রেখে যায়। এ আলোচ্য আয়াতটিকে ৪:১৩ আয়াতের সাথে তুলনা করলে দেখা যায় যে, স্বাভাবিক কারণেই প্রথমোক্ত শ্রেণির ভাইবোনেরা শেষোক্ত ভাইবোন থেকে উত্তরাধিকার হিসাবে কম অংশ পাবে। উত্তরাধিকার আইনের এই ধারাটিকে পৃথকভাবে বর্ণনা করার উদ্দেশ্য রয়েছে। ঈসা (আ.)-এর বিরুদ্ধে ইহুদীদের বহুবিধ অপবাদ ও অন্যায় আচরণের দীর্ঘ আলোচনার পর কুরআন সূরাটির শেষ প্রান্তে এসে আবার ‘কালালা’-র উত্তরাধিকার বিষয়ে প্রত্যাবর্তন করেছে। এতে ‘কালালা’ সম্পর্কিত আইন হওয়া ছাড়াও, ঈসা (আ.)-এর আধ্যাত্মিক উত্তরাধিকারবিহীন অবস্থা প্রতিপন্ন করেছে, কেননা তিনিও এক ধরনের ‘কালালা’ ছিলেন। ঈসা (আ.) পিতার মধ্যবর্তিতায় জন্মগ্রহণ করেন নি এবং কোনো আধ্যাত্মিক উত্তরাধিকারীও রেখে যান নি। ইবনে আব্বাস (রা.) ‘কালালা’-র সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, যে ব্যক্তি সন্তানহীন অবস্থায় মারা যায়, সে-ই ‘কালালা’। ঈসা (আ.) যেহেতু কোনো আধ্যাত্মিক খলীফা রেখে যান নি, সেহেতু তিনি আধ্যাত্মিকভাবেও ‘কালালা’।