২৪

النور

সূরা আন-নূর

An-Nur

মাদানী ৬৫ আয়াত ৯ রুকু পারা ১৮

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৬৫ আয়াত এবং ৯ রুকূ

اَفِیۡ قُلُوۡبِہِمۡ مَّرَضٌ اَمِ ارۡتَابُوۡۤا اَمۡ یَخَافُوۡنَ اَنۡ یَّحِیۡفَ اللّٰہُ عَلَیۡہِمۡ وَرَسُوۡلُہٗ ؕ بَلۡ اُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿٪۵۱﴾

৫১
তাদের অন্তরে কি ব্যাধি আছে অথবা তারা কি সন্দেহ পোষণ করছে? অথবা তারা ‘কি এ মর্মে ভয় পায় যে, আল্লাহ ও তাঁর রসূল ১০) তাদের প্রতি অবিচার করবেন?২০৫৫ প্রকৃতপক্ষে এরা নিজেরাই সীমালঙ্ঘনকারী।
সূরা আন-নূর - রুকু ৬
২০৫৫। এ আয়াত দ্বারা এটাই বুঝায় যে, অবিশ্বাসীরা আধ্যাত্মিক তিনটি ব্যাধির মধ্যে একটিতে বা সব’কটিতে ভোগে, অথবা অনেকে একটি রোগে ভোগে এবং অন্যরা অন্য ব্যাধিগুলোতে পীড়িত থাকে। বাস্তব ঘটনা হলো, মানবের আধ্যাত্মিক উন্নতির পথে যে তিনটি প্রধান বিষয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, উন্নতি বিলম্বিত করে এবং প্রতিহত করে এগুলো হচ্ছে সন্দেহ, ভয় এবং হিংসা।

اِنَّمَا کَانَ قَوۡلَ الۡمُؤۡمِنِیۡنَ اِذَا دُعُوۡۤا اِلَی اللّٰہِ وَرَسُوۡلِہٖ لِیَحۡکُمَ بَیۡنَہُمۡ اَنۡ یَّقُوۡلُوۡا سَمِعۡنَا وَاَطَعۡنَا ؕ وَاُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿۵۲﴾

৫২
মুমিনদের যখন আল্লাহ ও তাঁর রসূলের দিকে ডাকা হয়, যেন সে (অর্থাৎ রসূল) তাদের মাঝে মীমাংসা করে দেয় তখন তাদের কথা কেবল এটাই হয়ে থাকে, ‘আমরা শুনলাম এবং আনুগত্য করলাম।২০৫৬ আর এরাই নিজ উদ্দেশ্য অর্জনে সফল।
২০৫৬। তফসীরাধীন এবং সন্নিহিত আয়াতসমূহ ইসলামের মূল সত্য এবং অপরিহার্য নীতির প্রতি ইঙ্গিত করছে। অর্থাৎ ইসলাম শরীয়তের পরিপূর্ণ নিয়মাবলি এবং এর আদেশ-নিষেধ মানবজীবনের বিভিন্ন দিকগুলোকে অন্তর্ভুক্ত করে আর হযরত নবী করীম (সা.) মুসলমানদের জাতীয় জীবনে সব বিষয়ে চূড়ান্ত মীমাংসাকারী।

وَمَنۡ یُّطِعِ اللّٰہَ وَرَسُوۡلَہٗ وَیَخۡشَ اللّٰہَ وَیَتَّقۡہِ فَاُولٰٓئِکَ ہُمُ الۡفَآئِزُوۡنَ ﴿۵۳﴾

৫৩
কদেখুন: ৪:১৪আর যারা আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে ও তাঁর তাকওয়া অবলম্বন করে, পরিণামে তারাই কৃতকার্য হয়।খদেখুন: ৫:৯৩; ৬৪:১৩

وَاَقۡسَمُوۡا بِاللّٰہِ جَہۡدَ اَیۡمَانِہِمۡ لَئِنۡ اَمَرۡتَہُمۡ لَیَخۡرُجُنَّ ؕ قُلۡ لَّا تُقۡسِمُوۡا ۚ طَاعَۃٌ مَّعۡرُوۡفَۃٌ ؕ اِنَّ اللّٰہَ خَبِیۡرٌۢ بِمَا تَعۡمَلُوۡنَ ﴿۵۴﴾

৫৪
আর তারা এ মর্মে দৃঢ়ভাবে আল্লাহর কসম খায়, তুমি যদি তাদেরকে আদেশ দাও তাহলে তারা অবশ্যই (ঘর থেকে) বেরিয়ে পড়বে। তুমি বলো, ‘তোমরা কসম খেয়ো না। নিয়মানুযায়ী আনুগত্য (করো)। তোমরা যা-ই করো সে বিষয়ে নিশ্চয় আল্লাহ সম্যক অবগত।’

قُلۡ اَطِیۡعُوا اللّٰہَ وَاَطِیۡعُوا الرَّسُوۡلَ ۚ فَاِنۡ تَوَلَّوۡا فَاِنَّمَا عَلَیۡہِ مَا حُمِّلَ وَعَلَیۡکُمۡ مَّا حُمِّلۡتُمۡ ؕ وَاِنۡ تُطِیۡعُوۡہُ تَہۡتَدُوۡا ؕ وَمَا عَلَی الرَّسُوۡلِ اِلَّا الۡبَلٰغُ الۡمُبِیۡنُ ﴿۵۵﴾

৫৫
তুমি বলো, গদেখুন: ৪:১৪; ৩৩:৭২; ৪৮:১৮‘তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসূলের আনুগত্য করো।’ অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে (স্মরণ রেখো, যে এমনটি করবে) তার ওপর কেবল ততটুকুর দায়দায়িত্ব বর্তাবে যা তার প্রতি ন্যস্ত করা হয়েছে এবং তোমাদের ওপর ততটুকুর দায়িত্ব বর্তাবে যা তোমাদের প্রতি ন্যস্ত করা হয়েছে। আর যদি তোমরা তার আনুগত্য করো তাহলে তোমরা হিদায়াত পাবে। বস্তুত কেবল সুস্পষ্টভাবে বাণী পৌঁছানোই রসূলের দায়িত্ব।ঘদেখুন: ১৬:৩৬; ২৯:১৯; ৩৬:১৮

وَعَدَ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا مِنۡکُمۡ وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَیَسۡتَخۡلِفَنَّہُمۡ فِی الۡاَرۡضِ کَمَا اسۡتَخۡلَفَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ ۪ وَلَیُمَکِّنَنَّ لَہُمۡ دِیۡنَہُمُ الَّذِی ارۡتَضٰی لَہُمۡ وَلَیُبَدِّلَنَّہُمۡ مِّنۡۢ بَعۡدِ خَوۡفِہِمۡ اَمۡنًا ؕ یَعۡبُدُوۡنَنِیۡ لَا یُشۡرِکُوۡنَ بِیۡ شَیۡئًا ؕ وَمَنۡ کَفَرَ بَعۡدَ ذٰلِکَ فَاُولٰٓئِکَ ہُمُ الۡفٰسِقُوۡنَ ﴿۵۶﴾

৫৬
তোমাদের মাঝে যারা ঈমান আনে এবং সৎকাজ করে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন- তিনি অবশ্যই পৃথিবীতে তাদের খলীফা নিযুক্ত করবেন, যেভাবে তিনি তাদের পূর্ববর্তীদের খলীফা নিযুক্ত করেছিলেন। আর অবশ্যই তিনি তাদের জন্য তাদের ধর্মকে সুপ্রতিষ্ঠিত করবেন, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তাদের ভয়ভীতির অবস্থার পর অবশ্যই তিনি তাদেরকে (অর্থাৎ তাদের অবস্থাকে) নিরাপত্তায় বদলে দেবেন। তারা আমার ইবাদত করবে (এবং) আমার সাথে কাউকে শরীক করবে না। আর এরপরও যারা অকৃতজ্ঞতা প্রদর্শন করবে তারাই দুষ্কৃতকারী।২০৫৭,*
২০৫৭। যেহেতু খিলাফতের বিষয়বস্তুর ভূমিকার ক্ষেত্রে এ আয়াত প্রস্তাবনাস্বরূপ, সেহেতু পূর্ববর্তী ৫২-৫৫ আয়াতে আল্লাহ এবং তাঁর রসূলের আনুগত্যের ওপর বার বার জোর দেওয়া হয়েছে। এই বৈশিষ্ট্য ইসলামে খলীফার অবস্থান ও মর্যাদার প্রতি ইঙ্গিত বহন করে। আয়াতটিতে এ প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে যে, মুসলমানদেরকে আধ্যাত্মিক এবং পার্থিব নেতৃত্বে অনুগৃহীত করা হবে। এই প্রতিশ্রুতি সমগ্র মুসলিম জাতিকে দেওয়া হয়েছে, কিন্তু খিলাফতের ভিত্তি বা প্রতিষ্ঠান কোনো বিশেষ এক স্বতন্ত্র ব্যক্তির মাঝে স্পষ্টরূপে স্থাপিত হবে, যিনি হযরত নবী করীম (সা.)-এর উত্তরাধিকারী হবেন এবং সমগ্র জাতির প্রতিনিধিত্বকারী হবেন। খিলাফত প্রতিষ্ঠিত হবার ওয়াদা স্পষ্ট এবং সন্দেহাতীত। যেহেতু হযরত মুহাম্মদ (সা.) এখন মানবজাতির সর্বকালের জন্য একমাত্র পথনির্দেশক, সে কারণেই তাঁর খিলাফত যে-কোনো আকারে পথিবীতে কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে এবং অন্যান্য সকল খিলাফত অচল হয়ে যাবে। অপরাপর সকল নবীর ওপর মহানবী (সা.)-এর অনুপম বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্বসমূহের মধ্যে খিলাফতই হচ্ছে সর্বোচ্চ বৈশিষ্ট্য এবং শ্রেষ্ঠত্ব। বর্তমান জামানায় মহানবী (সা.)-এর এই সর্বোচ্চ বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্বের পরিচায়ক খিলাফত কায়েম হয়েছে আহমদীয়া মুসলিম জামা’তের পবিত্র প্রতিষ্ঠাতার ব্যক্তিত্বের মাধ্যমে (দি লারজার এডিশন অব দি কমেন্ট্রি, পৃ. ১৮৬৯-১৮৭০)।
* এ আয়াতকে ‘আয়াতে ইস্তিখলাফ’ বলা হয়। এতে এ বিষয়টি ব্যক্ত করা হয়েছে, যেভাবে আল্লাহ পূর্ববর্তী নবীগণের পর খিলাফত ব্যবস্থা জারি করেছিলেন সেভাবেই মহানবী (সা.)-এর পরও তা জারি রাখবেন। আর সেই

وَاَقِیۡمُوا الصَّلٰوۃَ وَاٰتُوا الزَّکٰوۃَ وَاَطِیۡعُوا الرَّسُوۡلَ لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ ﴿۵۷﴾

৫৭
কদেখুন: ২২:৭৮আর তোমরা নামায কায়েম করো, যাকাত দাও এবং এই রসূলের আনুগত্য করো, যেন তোমাদের প্রতি কৃপা করা হয়।

لَا تَحۡسَبَنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا مُعۡجِزِیۡنَ فِی الۡاَرۡضِ ۚ وَمَاۡوٰٮہُمُ النَّارُ ؕ وَلَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿٪۵۸﴾

৫৮
যারা অস্বীকার করেছে তারা পৃথিবীতে (মুমিনদের) বিফলমনোরথ করতে পারবে বলে তুমি কখনো মনে কোরো না। আর আগুন হলো তাদের ঠিকানা এবং তা অত্যন্ত মন্দ প্রত্যাবর্তনস্থল।
সূরা আন-নূর - রুকু ৭

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لِیَسۡتَاۡذِنۡکُمُ الَّذِیۡنَ مَلَکَتۡ اَیۡمَانُکُمۡ وَالَّذِیۡنَ لَمۡ یَبۡلُغُوا الۡحُلُمَ مِنۡکُمۡ ثَلٰثَ مَرّٰتٍ ؕ مِنۡ قَبۡلِ صَلٰوۃِ الۡفَجۡرِ وَحِیۡنَ تَضَعُوۡنَ ثِیَابَکُمۡ مِّنَ الظَّہِیۡرَۃِ وَمِنۡۢ بَعۡدِ صَلٰوۃِ الۡعِشَآءِ ۟ؕ ثَلٰثُ عَوۡرٰتٍ لَّکُمۡ ؕ لَیۡسَ عَلَیۡکُمۡ وَلَا عَلَیۡہِمۡ جُنَاحٌۢ بَعۡدَہُنَّ ؕ طَوّٰفُوۡنَ عَلَیۡکُمۡ بَعۡضُکُمۡ عَلٰی بَعۡضٍ ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمُ الۡاٰیٰتِ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌ حَکِیۡمٌ ﴿۵۹﴾

৫৯
হে যারা ঈমান এনেছ! তোমাদের অধীনস্থ এবং তোমাদের মাঝে যারা এখনো সাবালক হয় নি, তারা যেন তিনটি সময়ে (তোমাদের শয়নকক্ষে প্রবেশের পূর্বে) তোমাদের অনুমতি নেয়, (অর্থাৎ) ফজরের নামাযের পূর্বে এবং দুপুর বেলায় যখন তোমরা তোমাদের (বাড়তি পোশাক খুলে রাখো আর এশার নামাযের পর।২০৫৮ এ তিনটি (সময় হলো) তোমাদের জন্য পর্দা করার সময়। এ (সময়) ছাড়া (বিনা অনুমতিতে যাতায়াতে) তোমাদের ও তাদের কোনো পাপ হবে না, (কারণ) তোমরা প্রায়শ একে অন্যের কাছে আসা-যাওয়া করে থাকো। এভাবেই আল্লাহ তোমাদের জন্য নিদর্শনাবলি সুস্পষ্টভাবে বর্ণনা করেন। বস্তুত আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়।
২০৫৮। পূর্ববর্তী ৩২ নম্বর আয়াতে বর্ণিত পর্দা সম্বন্ধে কুরআন মজীদের চার জায়গায় পৃথক পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। কার্যত ২৪:৩২ আয়াত যখন প্রাথমিক পর্যায়ে গৃহাভ্যন্তরে পর্দার কথা বলে, তখন ৩৩:৬০ আয়াত বাড়ির বাইরে এবং জনসাধারণ্যে যাতায়াতের পথে পর্দা সম্পর্কে আলোচনা করে। একইভাবে ৩৩:৩৩-৩৪ আয়াত সীমাবদ্ধ পর্দার কথা প্রকাশ করে, বিশেষভাবে মহানবী (সা.)-এর পবিত্র স্ত্রীদের ক্ষেত্রে এবং সে কারণেই সকল মুসলমান নারীর ক্ষেত্রেও অঙ্গুলি নির্দেশ করে যে, একজন স্ত্রীলোকের ক্রিয়াকর্মের প্রধান কেন্দ্র হলো তার বাসগৃহ এবং এটাই বাস্তবতা। যাহোক, তফসীরাধীন আয়াত আরেক ধরনের পর্দার বিষয় উপস্থাপন করে, অর্থাৎ পারিবারিক কর্মচারী বা চাকর এবং নাবালক শিশুদের পক্ষেও তাদের মালিক এবং পিতামাতার একান্ত নিবাসে, আয়াতে উল্লিখিত বিশেষ তিনটি সময়ে বিনা অনুমতিতে প্রবেশ করা উচিত নয়। ‘যাহীরা’ অর্থ গ্রীষ্মকালে দ্বিপ্রহরের দাবদাহ, গ্রীষ্মের দুপুর সময়ের কিছু পূর্বে ও কিছু পরে (লেইন)।

وَاِذَا بَلَغَ الۡاَطۡفَالُ مِنۡکُمُ الۡحُلُمَ فَلۡیَسۡتَاۡذِنُوۡا کَمَا اسۡتَاۡذَنَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمۡ اٰیٰتِہٖ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌ حَکِیۡمٌ ﴿۶۰﴾

৬০
আর তোমাদের শিশুরা যখন সাবালক হয়ে যায় তখন তারাও যেন সেভাবে অনুমতি নেয় যেভাবে তাদের পূর্বের (বয়ঃপ্রাপ্ত) লোকেরা অনুমতি নিত। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর নিদর্শনাবলি সুস্পষ্টভাবে বর্ণনা করেন। আর আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়।