২৪

النور

সূরা আন-নূর

An-Nur

মাদানী ৬৫ আয়াত ৯ রুকু পারা ১৮

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৬৫ আয়াত এবং ৯ রুকূ

قُلۡ لِّلۡمُؤۡمِنِیۡنَ یَغُضُّوۡا مِنۡ اَبۡصَارِہِمۡ وَیَحۡفَظُوۡا فُرُوۡجَہُمۡ ؕ ذٰلِکَ اَزۡکٰی لَہُمۡ ؕ اِنَّ اللّٰہَ خَبِیۡرٌۢ بِمَا یَصۡنَعُوۡنَ ﴿۳۱﴾

৩১
তুমি মুমিনদের বলো, তারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে২০৪৩ এবং তাদের লজ্জাস্থানের২০৪৩-ক সুরক্ষা করে। তাদের জন্য এটা হবে অধিক পবিত্রতার কারণ। তারা যা করে সে সম্বন্ধে নিশ্চয় আল্লাহ সবিশেষ অবগত।
২০৪৩। ওপরে বর্ণিত হয়েছে, কুরআন করীম কোনো বিষয়ে ভাসাভাসাভাবে দেখেই ক্ষান্ত হয় নি বরং এর মূল উৎসে পৌছে যায়। কুরআন অনুযায়ী প্রত্যেক ভালো বা মন্দ নিশ্চিত এক মূল উৎস থেকে উৎসারিত হয়। সদ্গুণের ব্যাপারে একে নিয়ন্ত্রণ করা এবং সম্পূর্ণ আয়ত্তে রাখা সমীচীন বলে কুরআন নির্দেশ প্রদান করে আর মন্দ বিষয়ে কুরআনের লক্ষ্য হলো একে সমূলে উৎপাটন করা ও সম্পূর্ণ ধ্বংস করা আর এভাবে এর সকল প্রবেশ পথ বন্ধ করে দেওয়া। যেহেতু চোখের মাধ্যমে সর্বাধিক মাত্রায় কুচিন্তা মনের মধ্যে প্রবেশ করে থাকে সেহেতু তফসীরাধীন আয়াতে মুমিন পুরুষ এবং মুমিন নারীকে পরস্পরের সাক্ষাতের সময়ে নিজেদের দৃষ্টিকে সংযত রাখতে আদেশ দেওয়া হয়েছে।
২০৪৩-ক। ‘ফুরূজ’ অর্থ জ্ঞানেন্দ্রিয়ও হতে পারে।

وَقُلۡ لِّلۡمُؤۡمِنٰتِ یَغۡضُضۡنَ مِنۡ اَبۡصَارِہِنَّ وَیَحۡفَظۡنَ فُرُوۡجَہُنَّ وَلَا یُبۡدِیۡنَ زِیۡنَتَہُنَّ اِلَّا مَا ظَہَرَ مِنۡہَا وَلۡیَضۡرِبۡنَ بِخُمُرِہِنَّ عَلٰی جُیُوۡبِہِنَّ ۪ وَلَا یُبۡدِیۡنَ زِیۡنَتَہُنَّ اِلَّا لِبُعُوۡلَتِہِنَّ اَوۡ اٰبَآئِہِنَّ اَوۡ اٰبَآءِ بُعُوۡلَتِہِنَّ اَوۡ اَبۡنَآئِہِنَّ اَوۡ اَبۡنَآءِ بُعُوۡلَتِہِنَّ اَوۡ اِخۡوَانِہِنَّ اَوۡ بَنِیۡۤ اِخۡوَانِہِنَّ اَوۡ بَنِیۡۤ اَخَوٰتِہِنَّ اَوۡ نِسَآئِہِنَّ اَوۡ مَا مَلَکَتۡ اَیۡمَانُہُنَّ اَوِ التّٰبِعِیۡنَ غَیۡرِ اُولِی الۡاِرۡبَۃِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفۡلِ الَّذِیۡنَ لَمۡ یَظۡہَرُوۡا عَلٰی عَوۡرٰتِ النِّسَآءِ ۪ وَلَا یَضۡرِبۡنَ بِاَرۡجُلِہِنَّ لِیُعۡلَمَ مَا یُخۡفِیۡنَ مِنۡ زِیۡنَتِہِنَّ ؕ وَتُوۡبُوۡۤا اِلَی اللّٰہِ جَمِیۡعًا اَیُّہَ الۡمُؤۡمِنُوۡنَ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ ﴿۳۲﴾

৩২
আর তুমি মুমিন নারীদের বলো, তারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে, নিজেদের লজ্জাস্থানের সুরক্ষা করে এবং নিজেদের শোভা- সৌন্দর্য প্রদর্শন না করে, কেবল তা ছাড়া যা স্বতই প্রকাশ পায়। এছাড়া তারা যেন তাদের মাথার ওড়না নিজেদের বুকের ওপর টেনে নেয়। আর তারা যেন তাদের স্বামী অথবা তাদের পিতা অথবা তাদের স্বামীর পিতা অথবা তাদের পুত্র অথবা তাদের স্বামীর পুত্র অথবা তাদের ভাই অথবা তাদের ভাতুষ্পুত্র অথবা তাদের বোনের পুত্র অথবা তাদের একান্ত নিজস্ব নারী২০৪৩-খ অথবা তাদের অধিকারভুক্ত অথবা এরূপ পুরুষ পরিচারক যারা দুষ্কর্মপ্রবণ নয় অথবা অল্পবয়স্ক বালক যারা এখনো নারীদের লজ্জাস্থান সম্পর্কে কোনো ধারণা রাখে না- এরা ছাড়া অন্য কারো সামনে নিজেদের শোভা-সৌন্দর্য প্রদর্শন না করে। এছাড়া তারা যেন (হাঁটার সময়) অনাবশ্যকভাবে মাটিতে পদাঘাত না করে যার ফলে তাদের (গোপনকৃত) সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। আর হে মুমিনরা! তোমরা সবাই আল্লাহর কাছে অবনত চিত্তে সমর্পিত হও, যেন তোমরা সফল হতে পারো।২০৪৪
২০৪৩-খ। সম্ভ্রমশীল ও ভদ্র স্ত্রীলোক। ২০৪৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
২০৪৪। ইসলামী পর্দা সম্বন্ধে যেহেতু সঠিক জ্ঞানের অভাব এবং অতি মাত্রায় ভুল বোঝাবুঝি (এমনকি মুসলমানদের মধ্যেও) রয়েছে সেহেতু বহু বিতর্কিত এই বিষয়টির কিছু বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন আছে। নিম্নে উল্লিখিত আয়াতগুলোতে পর্দা সম্পর্কিত বিষয়ে আলোচিত হয়েছে: (১) আর তুমি মুমিন নারীদের বলো, তারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে, নিজেদের লজ্জাস্থানের সুরক্ষা করে... (২৪:৩২ অর্থাৎ তফসীরাধীন আয়াত)। (২) হে নবী! তুমি তোমার স্ত্রীদের, তোমার কন্যাদের এবং মুমিনদের স্ত্রীদের বলো, তারা (বাইরে যাবার সময়) যেন তাদের চাদর নিজেদের ওপর (তথা মাথা থেকে বক্ষ পর্যন্ত) ঝুলিয়ে নেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আর আল্লাহ অতিব ক্ষমাশীল, বার বার কৃপাকারী (৩৩:৬০)। এ আয়াতে (৩৩:৬০) আরবী শব্দ ‘জালাবীব’ একবচনে জিলবাব যার অর্থ বহিরাবরণ বা চাদর (লেইন)। (৩) হে নবীপত্নীরা! তোমরা আদৌ সাধারণ নারীদের মতো নও। শর্ত হলো তোমরা যদি তাকওয়া অবলম্বন করো। অতএব তোমরা কোমল কন্ঠে কথা বলো না, তাহলে যার অন্তরে ব্যাধি আছে সে প্রলুব্ধ হয়ে পড়বে। আর তোমরা সর্বদা ন্যায়সংগত কথা বলো। আর তোমরা নিজেদের বাড়িতেই অবস্থান করো। আর তোমরা ইসলাম পূর্ব অজ্ঞযুগের সাজসজ্জার ন্যায় সাজগোজ কোরো না... (৩৩:৩৩-৩৪)। (৪) হে যারা ঈমান এনেছ! তোমাদের অধীনস্থ এবং তোমাদের মাঝে যারা এখনো সাবালক হয় নি, তারা যেন তিনটি সময়ে (তোমাদের শয়নকক্ষে প্রবেশের পূর্বে) তোমাদের অনুমতি নেয়, (অর্থাৎ) ফজরের নামাযের পূর্বে এবং দুপুর বেলায় যখন তোমরা তোমাদের (বাড়তি) পোশাক খুলে রাখো আর এশার নামাযের পর... (২৪:৫৯)। উপরোক্ত চারটি আয়াত থেকে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ উদ্ভূত হয়: (ক) মুসলমান নারী যখন বাইরে যায় তাদেরকে জিলবাব অর্থাৎ বহিরাবরণ পরিধান করা আবশ্যক, যার দ্বারা মাথা থেকে বক্ষদেশ পর্যন্ত সমস্ত দেহ ঢেকে যায়। এটাই কুরআন মজীদে বর্ণিত ‘ইউদনীনা আলাইহিন্না মিন জালাবীবিহিন্না’ (৩৩:৬০)। বাহ্যিক দেহাবরণ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে একজন মুসলমান স্ত্রীলোককে সন্দেহজনক চরিত্রের লোকের কামলোলুপ দৃষ্টি বা উত্যক্ত করা অথবা অন্য কোনো ঝামেলাপূর্ণ মানসিক যন্ত্রণার হাত থেকে রক্ষা করা। (খ) মুসলমান পুরুষ এবং নারী পরস্পরের সাথে সাক্ষাতে তাদের দৃষ্টি সংযত রাখবে। (গ) তৃতীয় আদেশটি, আপাত দৃষ্টিতে যদিও নবী করীম (সা.)-এর পবিত্র স্ত্রীগণের প্রতি প্রযোজ্য তবুও তা কুরআন মজীদের রীতি অনুযায়ী অন্যান্য মুসলমান স্ত্রীলোকদেরও অন্তর্ভুক্ত করে। ‘আর তোমরা নিজেদের বাড়িতে অবস্থান করো’ (৩৩:৩৪) কথাগুলোর পরোক্ষ প্রকাশ হলো, প্রয়োজনে স্ত্রীলোকেরা ঘরের বাইরে যেতে পারে, কিন্তু পক্ষান্তরে তাদের প্রধান ও মুখ্য কর্মক্ষেত্র হলো গৃহাভ্যন্তর। (ঘ) উল্লিখিত তিনটি সময়ে এমনকি শিশুদেরও তাদের পিতামাতার একান্ত কক্ষে প্রবেশ নিষিদ্ধ, পারিবারিক ভৃত্য বা ক্রীতদাসীরও মালিকের শয়নকক্ষে উল্লিখিত নির্দিষ্ট সময়ে প্রবেশের অনুমতি নাই। প্রথম আদেশ স্ত্রীলোকদের বাইরে যাবার সঙ্গে সম্পর্কযুক্ত। বাড়ির বাইরে যাবার সময় তারা দেহের বহিরাবরণ (বোরকা বা চাদর ইত্যাদি) পরিধান করবে যেন সমস্ত শরীর ঢেকে যায়। দ্বিতীয় আদেশ ‘পর্দা’ সম্পর্কে মূলত ঘরের চারদেয়ালের মধ্যে যখন নিকট পুরুষ আত্মীয়রা বার বার আসা-যাওয়া করে। সেক্ষেত্রে পুরুষ এবং নারীকে তাদের দৃষ্টি সংযত রাখা আবশ্যক এবং নারীর জন্য অতিরিক্ত সতর্কতা প্রয়োজন যেন তাদের ‘যীনাত’ অর্থাৎ দেহের পোশাকের ও অলংকারের সৌন্দর্য প্রকাশ করা না হয়। সে সময় তাদেরকে ‘জিলবাব’ (বোরকা ইত্যাদি) পরিধান করা আবশ্যকীয় নয়, কারণ খুবই নিকট স্বগোত্রীয় লোকজনের অবাধ এবং সচরাচর যাতায়াতের মধ্যে এরূপ করা বিরক্তিকর ও অসম্ভব। বর্ণনার প্রসঙ্গে এটাই মনে হয় এই হুকুম বাসগৃহের অভ্যন্তরের ‘পর্দা’ সম্পর্কিত, কারণ তফসীরাধীন আয়াতে উল্লিখিত ব্যক্তিরা নিকটতম আত্মীয়, যারা তাদের জ্ঞাতি লোকদের বাড়িতে সাধারণত যাওয়া- আসা করে। নিকটাত্মীয় ছাড়া এতে চার প্রকার লোকের কথা বলা হয়েছে, যথা শালীন মহিলা, বৃদ্ধ চাকর, ক্রীতদাসী এবং অপ্রাপ্তবয়স্ক বালক। তাদের বিশেষ উল্লেখ এই অনুমানের ওপরই অতিরিক্ত জোর দেয় যে, আয়াতের নির্দেশ বাড়ির চারদেয়ালের ভিতরের পর্দা সম্পর্কযুক্ত। প্রথমোক্ত আদেশ বাড়ির বাইরের পর্দা বুঝায় এবং দ্বিতীয় আদেশ ২০৪৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَاَنۡکِحُوا الۡاَیَامٰی مِنۡکُمۡ وَالصّٰلِحِیۡنَ مِنۡ عِبَادِکُمۡ وَاِمَآئِکُمۡ ؕ اِنۡ یَّکُوۡنُوۡا فُقَرَآءَ یُغۡنِہِمُ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖ ؕ وَاللّٰہُ وَاسِعٌ عَلِیۡمٌ ﴿۳۳﴾

৩৩
আর তোমরা তোমাদের বিধবা২০৪৫ এবং তোমাদের (বিবাহযোগ্য) সৎকর্মপরায়ণ দাস ও দাসীদের বিয়ে দাও। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। বস্তুত আল্লাহ প্রাচুর্য দানকারী, সর্বজ্ঞ।
২০৪৫। ‘আইয়ামা’ বহুবচন, একবচনে ‘আইয়্যিম’ অর্থ: সে কুমারী হোক বা না হোক, অথবা সে পূর্বে বিবাহিত হয়ে থাকুক বা অবিবাহিতা, স্বাধীন স্ত্রীলোক (লেইন), এমন পুরুষ যার কোনো স্ত্রী নাই (মুফরাদাত)। বিধবা ও কুমারীদের বিয়ের ওপর শক্তভাবে জোর দেওয়া হয়। প্রকৃতপক্ষে ইসলাম অবিবাহিত অবস্থাকে খুব অপছন্দ করে এবং বিবাহিত অবস্থাকে স্বাভাবিক ও প্রকৃতিসম্মত বলে বিবেচনা করে। হযরত নবী করীম (সা.) থেকে বর্ণিত আছে, ‘বিবাহ আমার সুন্নত এবং যে ব্যক্তি আমার সুন্নতের খেলাফ করে ও অমান্য করে সে আমার অন্তর্ভুক্ত নয়’ (মুসলিম, কিতাবুন নিকাহ)।

وَلۡیَسۡتَعۡفِفِ الَّذِیۡنَ لَا یَجِدُوۡنَ نِکَاحًا حَتّٰی یُغۡنِیَہُمُ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖ ؕ وَالَّذِیۡنَ یَبۡتَغُوۡنَ الۡکِتٰبَ مِمَّا مَلَکَتۡ اَیۡمَانُکُمۡ فَکَاتِبُوۡہُمۡ اِنۡ عَلِمۡتُمۡ فِیۡہِمۡ خَیۡرًا ٭ۖ وَّاٰتُوۡہُمۡ مِّنۡ مَّالِ اللّٰہِ الَّذِیۡۤ اٰتٰٮکُمۡ ؕ وَلَا تُکۡرِہُوۡا فَتَیٰتِکُمۡ عَلَی الۡبِغَآءِ اِنۡ اَرَدۡنَ تَحَصُّنًا لِّتَبۡتَغُوۡا عَرَضَ الۡحَیٰوۃِ الدُّنۡیَا ؕ وَمَنۡ یُّکۡرِہۡہُّنَّ فَاِنَّ اللّٰہَ مِنۡۢ بَعۡدِ اِکۡرَاہِہِنَّ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۳۴﴾

৩৪
আর যাদের বিয়ে করার সামর্থ্য নাই তারা যেন পবিত্রতা বজায় রাখার চেষ্টা করতে থাকে, যতক্ষণ না আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে সচ্ছল করে দেন। আর তোমাদের দাসদের মাঝে যারা মুক্তি লাভের চুক্তি২০৪৬ করতে চায়, তাদের মাঝে তোমরা যদি ইতিবাচক সম্ভাবনা দেখো তাহলে তাদের সাথে চুক্তিপত্র সম্পাদন করো এবং আল্লাহর সেই ধনসম্পদ থেকে তোমরা তাদেরকে দাও যা তিনি তোমাদের দান করেছেন। আর তারা (অর্থাৎ দাসীরা) যদি সতী থাকতে চায় তাহলে তোমরা পার্থিব জীবনের সুযোগসুবিধার অন্বেষণে তোমাদের দাসীদেরকে ব্যভিচারে বাধ্য কোরো না। আর কেউ যদি তাদেরকে বাধ্য করে, সেক্ষেত্রে তাদের নিরুপায় হবার পর নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।
২০৪৬। ‘মুকাতাবা’ একটি লিখিত চুক্তিনামা যার মাধ্যমে একজন ক্রীতদাস বা দাসী তার দাসত্বের বন্ধন থেকে স্বাধীনভাবে মালিকের পছন্দ বা অপছন্দকে গ্রহণ না করে মুক্তি লাভ করতে পারে। এ চুক্তি অনুযায়ী একটি ক্রীতদাসের মুক্তির বিনিময়ে এক নির্দিষ্ট পরিমাণ টাকা বা শ্রম ধার্য করা যায়।

وَلَقَدۡ اَنۡزَلۡنَاۤ اِلَیۡکُمۡ اٰیٰتٍ مُّبَیِّنٰتٍ وَّمَثَلًا مِّنَ الَّذِیۡنَ خَلَوۡا مِنۡ قَبۡلِکُمۡ وَمَوۡعِظَۃً لِّلۡمُتَّقِیۡنَ ﴿٪۳۵﴾

৩৫
কদেখুন: ২২:১৭; ৫৭:১০; ৫৮:৬আর আমরা তোমাদের প্রতি সুস্পষ্ট নিদর্শনাবলি ও তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের দৃষ্টান্ত এবং মুত্তাকীদের জন্য বিভিন্ন উপদেশ অবতীর্ণ করেছি।
সূরা আন-নূর - রুকু ৪

اَللّٰہُ نُوۡرُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ مَثَلُ نُوۡرِہٖ کَمِشۡکٰوۃٍ فِیۡہَا مِصۡبَاحٌ ؕ اَلۡمِصۡبَاحُ فِیۡ زُجَاجَۃٍ ؕ اَلزُّجَاجَۃُ کَاَنَّہَا کَوۡکَبٌ دُرِّیٌّ یُّوۡقَدُ مِنۡ شَجَرَۃٍ مُّبٰرَکَۃٍ زَیۡتُوۡنَۃٍ لَّا شَرۡقِیَّۃٍ وَّلَا غَرۡبِیَّۃٍ ۙ یَّکَادُ زَیۡتُہَا یُضِیۡٓءُ وَلَوۡ لَمۡ تَمۡسَسۡہُ نَارٌ ؕ نُوۡرٌ عَلٰی نُوۡرٍ ؕ یَہۡدِی اللّٰہُ لِنُوۡرِہٖ مَنۡ یَّشَآءُ ؕ وَیَضۡرِبُ اللّٰہُ الۡاَمۡثَالَ لِلنَّاسِ ؕ وَاللّٰہُ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿ۙ۳۶﴾

৩৬
আল্লাহ আকাশসমূহ ও পৃথিবীর নূর২০৪৬-ক (অর্থাৎ জ্যোতি)। তাঁর নূরের উপমা একটি তাকের২০৪৬-খ ন্যায়, যাতে রয়েছে একটি প্রদীপ২০৪৬-গ। সে প্রদীপটি রয়েছে একটি কাচের চিমনিতে। সে কাচের চিমনিটি যেন এক উজ্জ্বল নক্ষত্র। তা (অর্থাৎ প্রদীপ) যয়তুনের এমন আশিসময় বৃক্ষের (তেল) দ্বারা প্রজ্বলিত করা হয়, যা প্রাচ্যেরও নয় এবং প্রতীচ্যেরও নয় (বরং সেটি সারা বিশ্বের)। আগুন সেটিকে স্পর্শ না করলেও সেটির (অর্থাৎ বৃক্ষের) তেল জ্বলে উঠতে উদ্যত। নূরান্বিত নূর। আল্লাহ যাকে চান নিজের নূরের পানে পথপ্রদর্শন করেন। আর আল্লাহ মানুষের জন্য উপমাসমূহ বর্ণনা করেন। বস্তুত আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞানী।২০৪৭
২০৪৬-ক। ‘নূর’ অর্থ আলো, অন্ধকারের বিপরীত। এর মর্ম ‘যিয়া’ অপেক্ষা ব্যাপক, অধিক গভীর এবং স্থায়ী (লেইন)।
২০৪৬-খ। ‘মিশকাত’ অর্থ দেয়ালগাত্রের কোটর, অর্থাৎ দেয়ালের গায়ের তাক বা গর্ত যাতে প্রদীপ রাখলে অন্য স্থানের চেয়ে অধিক আলো দান করে, বাতি রাখার থাম বা স্তম্ভ (লেইন)।
২০৪৬-গ। ‘যুজাজা’ অর্থ কাচ, কাচের চিমনি বা গোলক (লেইন)।
২০৪৭। আয়াতটি একটি চমৎকার রূপক। এটি তিনটি বিষয়ের প্রকাশক- প্রদীপ, কাচের চিমনি এবং দেয়ালগাত্রস্থ কোটর বা তাক। ঐশী পবিত্র আলো এ তিনটি জিনিসের মধ্যে সীমাবদ্ধ যা রূপক অর্থে বর্ণিত হয়েছে। সেগুলো একত্রিত হলে এর ঔজ্জ্বল্য এবং দীপ্তি পূর্ণতাপ্রাপ্ত হয়। প্রদীপ হলো আলোর যথার্থ উৎস, কাচের চিমনি যা প্রদীপের ঢাকনাস্বরূপ বাতাসের ঝাপটায় নিভে যাওয়া থেকে এর আলোকে রক্ষা করে এবং ঔজ্জ্বল্য বৃদ্ধি করে আর দেয়ালগাত্রের ফোঁকর আলোককে সুরক্ষিত করে। এই উপমা বৈদ্যুতিক টর্চের সঙ্গে যথাযথভাবে তুলনীয়, যার অপরিহার্য অংশগুলো হচ্ছে বৈদ্যুতিক তার যা আলো প্রজ্বলিত করে, বাল্ব একে সুরক্ষিত করে আর প্রতিফলক আলোকে বিস্তৃত ও বিকীর্ণ করে এবং পরিচালনা করে। আধ্যাত্মিক পরিভাষায় তিনটি বস্তু প্রদীপ, কাচের চিমনি এবং দেয়ালগাত্রস্থ কোটর যথাক্রমে প্রদীপ অর্থাৎ ঐশী নূর বা আলো, আল্লাহ তা’লা প্রেরিত নবী-রসূলগণ হচ্ছেন কাচের চিমনিস্বরূপ- যাঁরা সেই নূরকে বিলুপ্তি থেকে সুরক্ষিত করেন এবং আলোর বিস্তার ও ঔজ্জ্বল্যকে বৃদ্ধি করেন আর মিশকাত অর্থাৎ দেয়ালকোটর হচ্ছে নবীগণের খলীফা বা প্রতিনিধিগণ, যারা এই ঐশী আলো বিকীর্ণ করেন ও প্রচার করেন এবং জগদ্বাসীকে পথপ্রদর্শনের জন্য ও আলোকিত করার লক্ষ্যে পরিচালনা করেন। এ আয়াত আরো ঘোষণা করে, প্রদীপ জ্বালাতে ব্যবহৃত তেল (যায়তুন) এরূপ নির্ভেজাল ও সহজ দাহ্য যে, না জ্বললেও এতে (অর্থাৎ তেলে) অকস্মাৎ শিখা বিস্ফোরিত হয়। এ তেল একপ্রকার বৃক্ষের নির্যাস থেকে প্রস্তুত। সেই বৃক্ষ না প্রাচ্যের না পাশ্চাত্যের। তা কোনো বিশেষ গোষ্ঠী বা জাতির পক্ষে বা বিপক্ষে বৈষম্যমূলক আচরণ করে না। এ আয়াতের অন্য এক ব্যাখ্যাও হতে পারে। আয়াতে বর্ণিত নূর বা আলো নবী করীম (সা.)-এর জন্য ব্যবহৃত বলে ধরে নেওয়া যেতে পারে, কারণ কুরআনে তাঁকে নূর হিসাবে অভিহিত করা হয়েছে (৫:১৬)। এ অর্থে দেয়ালগাত্রস্থ কোটর-এর মর্ম হবে নবী করীম (সা.)-এর হৃদয় এবং প্রদীপ হলো তাঁর সর্বাধিক বিশুদ্ধ, পবিত্র ও নিষ্কলঙ্ক স্বভাব যা সর্বোৎকৃষ্ট ও মহত্তম সদ্‌গুণাবলির দ্বারা সমৃদ্ধ আর কাচের মর্মার্থ হলো, যে পবিত্র আলো দিয়ে তাঁর চরিত্র বিভূষিত করা হয়েছে তা স্ফটিকের ন্যায় স্বচ্ছ এবং উজ্জ্বল। আল্লাহ তা’লার ওহীর নূর যখন নবী করীম (সা.)-এর স্বভাবের আলোর ওপর নেমে আসত তখন তা দ্বিগুণ আলোর বন্যা হয়ে উদ্ভাসিত হতো, যাকে কুরআনের ভাষায় ‘নূরুন আলা নূর’ অর্থাৎ নূরান্বিত নূর বলে বর্ণিত হয়েছে। মহানবী (সা.)-এর এ নূর পরিপূর্ণ হতো একপ্রকার তেল দ্বারা যা পবিত্র বলে ঘোষিত একপ্রকার বৃক্ষ থেকে উদ্ভূত অর্থাৎ রসূল করীম (সা.)-এর নূর কেবল উজ্জ্বল ও দীপ্তমানই ছিল না, অধিকন্তু প্রচুর, দৃঢ়প্রতিষ্ঠিত এবং অনন্ত ছিল (যেমন- মুবারাকা শব্দে বুঝায়) আর লক্ষ্য ছিল প্রাচ্য ও পাশ্চাত্য উভয়কে আলোকিত করা। তদুপরি মহানবী (সা.)-এর হৃদয় এতই পবিত্র ছিল এবং তাঁর প্রকৃতি এরূপ সহজাত মহৎ গুণসম্পন্ন ছিল যে, পবিত্র ওহীর নূর তাঁর ওপর অবতীর্ণ হবার পূর্বে মহৎ প্রচারকাজের দায়িত্ব পালনে তিনি উপযুক্ত ছিলেন। এটাই হচ্ছে ‘আগুন সেটিকে স্পর্শ না করলেও সেটির (অর্থাৎ বৃক্ষের) তেল জ্বলে উঠতে উদ্যত’ উক্তিটির অন্তর্নিহিত মর্ম। এ রূপকের আরো একটি ব্যাখ্যা থাকতে পারে। আয়াতের দেয়ালকোটর মানুষের শরীরকে বলা যায়। মানবদেহ নিজের অভ্যন্তরে সাহস বা কর্মশক্তি ধারণ করে যা দেহের ইন্দ্রিয়াদির মাধ্যমে নিজেকে সৃষ্টি করে প্রকাশ করে। দেয়ালকোটরের মতোই মানুষের দেহ আলোরূপ শক্তিকে সংরক্ষিত করে এবং এর অভিব্যক্তিকে নিয়ন্ত্রিত করে। অর্থাৎ মানবদেহ ‘মিসবাহ’ বা আত্মার প্রদীপটি ধারণ করে যা মানবের অন্তরকে আলোকিত করে আর একে আল্লাহ তা’লার সংস্পর্শে নিয়ে আসে। এ প্রদীপটি একটি ‘যুজাজা’-তে (কাচের গ্লোব বা চিমনিতে) রক্ষিত, যা একে ক্ষতি ও অমঙ্গল থেকে রক্ষা করে এবং এর উজ্জ্বল আলো প্রতিফলিত করে। এই যুজাজা বা কাচরূপী মানব মস্তিষ্কের গঠন প্রণালি এতই নিখুঁত যে, কোনো কোনো দার্শনিক এরূপ চিন্তাও করেছেন, এটাই ঐশী আলোর চরম উৎস। ‘এমন আশিসময় বৃক্ষের (তেল) দ্বারা’ অর্থাৎ সেসব মৌলিক এবং পরম সত্য দ্বারা এ আলো জ্বলন্ত থাকে, যেগুলো প্রাচ্য ও পাশ্চাত্য জাতিগুলোর কারো একচেটিয়া নয়। এ চিরসত্যগুলো কারো একচেটিয়া নয়। এই চিরসত্যগুলো মানবপ্রকৃতির মধ্যেই রোপিত এমনকি আল্লাহ তা’লার ওহী-ইলহামের সাহায্য ছাড়াই এগুলো প্রায় প্রকাশমান হয়ে থাকে।

فِیۡ بُیُوۡتٍ اَذِنَ اللّٰہُ اَنۡ تُرۡفَعَ وَیُذۡکَرَ فِیۡہَا اسۡمُہٗ ۙ یُسَبِّحُ لَہٗ فِیۡہَا بِالۡغُدُوِّ وَالۡاٰصَالِ ﴿ۙ۳۷﴾

৩৭
(এ নূর) এমনসব গৃহে রয়েছে যেগুলোকে আল্লাহ মর্যাদায় উন্নীত করার নির্দেশ দিয়েছেন এবং সেগুলোতে তাঁর নাম স্মরণ করা হয় আর সকাল-সন্ধ্যায় সেগুলোতে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করা হয়।২০৪৭-ক
২০৪৭-ক। এ আয়াতটি প্রমাণ এবং ভবিষ্যদ্বাণী দুটি বহন করে। এর ভবিষ্যদ্বাণী হলো, কুরআনের আলোতে আলোকিত ঘরগুলোকে মহিমান্বিত করা হবে এবং তার বাসিন্দারা সদা আল্লাহ তা’লার প্রশংসা গাইবে। এটাই প্রমাণস্বরূপ হবে যে, তারা আল্লাহর নূরে আলোকিত।

رِجَالٌ ۙ لَّا تُلۡہِیۡہِمۡ تِجَارَۃٌ وَّلَا بَیۡعٌ عَنۡ ذِکۡرِ اللّٰہِ وَاِقَامِ الصَّلٰوۃِ وَاِیۡتَآءِ الزَّکٰوۃِ ۪ۙ یَخَافُوۡنَ یَوۡمًا تَتَقَلَّبُ فِیۡہِ الۡقُلُوۡبُ وَالۡاَبۡصَارُ ﴿٭ۙ۳۸﴾

৩৮
এমনসব পুরুষ যাদেরকে কোনো ব্যাবসাবাণিজ্য ও ক্রয়বিক্রয় আল্লাহর স্মরণ, নামায প্রতিষ্ঠা এবং যাকাত প্রদানে উদাসীন করতে পারে না।২০৪৮ তারা সেই দিনকে ভয় করে যে-দিন অন্তর সন্ত্রস্ত ও চোখ বিস্ফারিত হয়ে পড়বে;
২০৪৮। এ আয়াত হযরত রসূল করীম (সা.)-এর সাহাবীদের সাধুতা, ধর্মপরায়ণতা এবং তাঁদের ঐশী প্রেমের এক প্রামাণ্য দলিল। আয়াত বর্ণনা করে যে, তাঁরা রক্তমাংসের গড়া মানুষ। তাঁদের পার্থিব আকাঙ্ক্ষা, বাসনা, পেশা ও বৃত্তি আছে। তাঁরা সংসারত্যাগী সন্ন্যাসী বা বৈরাগী নন। এতৎসত্ত্বেও পার্থিব সকল অভীষ্ট এবং আকর্ষণের মধ্যে থেকেই তাঁরা আল্লাহ তা’লা এবং মানবের প্রতি কর্তব্যপালনে কোনো প্রকার অবহেলা করেন না।

لِیَجۡزِیَہُمُ اللّٰہُ اَحۡسَنَ مَا عَمِلُوۡا وَیَزِیۡدَہُمۡ مِّنۡ فَضۡلِہٖ ؕ وَاللّٰہُ یَرۡزُقُ مَنۡ یَّشَآءُ بِغَیۡرِ حِسَابٍ ﴿۳۹﴾

৩৯
কদেখুন: ৬৩:১০যেন আল্লাহ তাদের সর্বোত্তম কৃতকর্ম অনুযায়ী তাদেরকে প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহে তাদেরকে আরো বাড়িয়ে দেন। বস্তুত আল্লাহ যাকে চান (তাকে) অপরিমেয় রিযক দেন।খদেখুন: ৯:১২১; ১৬:৯৮

وَالَّذِیۡنَ کَفَرُوۡۤا اَعۡمَالُہُمۡ کَسَرَابٍۭ بِقِیۡعَۃٍ یَّحۡسَبُہُ الظَّمۡاٰنُ مَآءً ؕ حَتّٰۤی اِذَا جَآءَہٗ لَمۡ یَجِدۡہُ شَیۡئًا وَّوَجَدَ اللّٰہَ عِنۡدَہٗ فَوَفّٰٮہُ حِسَابَہٗ ؕ وَاللّٰہُ سَرِیۡعُ الۡحِسَابِ ﴿ۙ۴۰﴾

৪০
আর যারা (সত্যকে) অস্বীকার করেছে কদেখুন: ১৪:১৯তাদের কাজকর্ম মরুভূমির এক মরীচিকা সদৃশ যাকে পিপাসার্ত ব্যক্তি পানি বলে মনে করে থাকে। অবশেষে সে যখন এর কাছে এসে উপনীত হয় তখন সে কিছুই খুঁজে পায় না, বরং সে সেখানে আল্লাহকে দেখতে পায়; তখন তিনি তার হিসাব চুকিয়ে দেন। বস্তুত আল্লাহ হিসাব গ্রহণে তৎপর।