৯

التوبة

সূরা আত-তাওবা

At-Taubah

মাদানী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১০–১১

মাদানী সূরা, ১২৯ আয়াত ও ১৬ রুকূ

وَلَا یُنۡفِقُوۡنَ نَفَقَۃً صَغِیۡرَۃً وَّلَا کَبِیۡرَۃً وَّلَا یَقۡطَعُوۡنَ وَادِیًا اِلَّا کُتِبَ لَہُمۡ لِیَجۡزِیَہُمُ اللّٰہُ اَحۡسَنَ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۲۱﴾

১২১
আর তারা (আল্লাহর পথে) কমবেশি যা-ই খরচ করে এবং যে উপত্যকাই অতিক্রম করে তা তাদের স্বপক্ষে (সৎকর্ম হিসাবে) লিখে নেওয়া হয়, কদেখুন: ১৬:৯৭,৯৮; ২৪:৩৯; ৩৯:৩৬যেন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের সর্বোত্তম পুরস্কার দান করতে পারেন।

وَمَا کَانَ الۡمُؤۡمِنُوۡنَ لِیَنۡفِرُوۡا کَآفَّۃً ؕ فَلَوۡلَا نَفَرَ مِنۡ کُلِّ فِرۡقَۃٍ مِّنۡہُمۡ طَآئِفَۃٌ لِّیَتَفَقَّہُوۡا فِی الدِّیۡنِ وَلِیُنۡذِرُوۡا قَوۡمَہُمۡ اِذَا رَجَعُوۡۤا اِلَیۡہِمۡ لَعَلَّہُمۡ یَحۡذَرُوۡنَ ﴿۱۲۲﴾٪

১২২
খদেখুন: ৩:১০৫আর সব মুমিনদের পক্ষে একযোগে বের হওয়া সম্ভব নয়। অতএব তাদের প্রত্যেক গোষ্ঠী থেকে একটি করে দল (কেন্দ্রের উদ্দেশ্যে) কেন বের হয় না যেন তারা ধর্মে অধিক ব্যুৎপত্তি লাভ করতে পারে১২২৪ আর নিজ জাতির কাছে ফিরে এলে তাদেরকে (ধ্বংস থেকে) রক্ষা করার নিমিত্তে সতর্ক করতে পারে?
সূরা আত-তাওবা - রুকু ১৫
১২২৪। যেহেতু প্রকৃত শিক্ষা ও জ্ঞানের অভাবে ঈমান ও পুণ্যকর্মের মাঝে দুর্বলতা জন্ম নেয়, সেহেতু আলোচ্য আয়াত এ দুর্বলতা দূরীকরণের পন্থা বর্ণনা করেছে। মরুবাসী আরব জাতি ইসলাম সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ ছিল (৯:৯৭)। এ আয়াত তাদেরকে ধর্মসম্পর্কীয় শিক্ষা ও নীতিসমূহ সম্বন্ধে প্রশিক্ষণ গ্রহণের এক বাস্তব উপায় বাতলে দিয়েছে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا قَاتِلُوا الَّذِیۡنَ یَلُوۡنَکُمۡ مِّنَ الۡکُفَّارِ وَلۡیَجِدُوۡا فِیۡکُمۡ غِلۡظَۃً ؕ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ مَعَ الۡمُتَّقِیۡنَ ﴿۱۲۳﴾

১২৩
হে যারা ঈমান এনেছ! তোমরা সেসব কাফিরের বিরুদ্ধেও যুদ্ধ করো যারা তোমাদের পাশেই বসবাস করে১২২৫ এবং তারা যেন তোমাদের মাঝে অনমনীয় দৃঢ়তা দেখতে পায়। আর জেনে রাখো! নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের সাথে আছেন।কদেখুন: ২:১৯১খদেখুন: ৪৮:৩০
১২২৫। উক্তিটি সেসব মুনাফিক সম্পর্কিত, যারা মুসলমানদের মাঝে বাস করত এবং তাদের সঙ্গে মিশে গিয়েছিল। মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাদেরকে মুনাফিক শ্রেণি হিসাবে গণ্য করে ব্যক্তিগতভাবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে নয়। তাদের কুকর্ম এবং কপটতাপূর্ণ অপকীর্তিসমূহ রসূল করীম (সা.)-এর গোচরীভূত করে তাদের সাথে সংগ্রাম করে যেতে আদেশ দেওয়া হয়েছিল।

وَاِذَا مَاۤ اُنۡزِلَتۡ سُوۡرَۃٌ فَمِنۡہُمۡ مَّنۡ یَّقُوۡلُ اَیُّکُمۡ زَادَتۡہُ ہٰذِہٖۤ اِیۡمَانًا ۚ فَاَمَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا فَزَادَتۡہُمۡ اِیۡمَانًا وَّہُمۡ یَسۡتَبۡشِرُوۡنَ ﴿۱۲۴﴾

১২৪
আর যখনই কোনো সূরা অবতীর্ণ করা হয় তখন তাদের কেউ কেউ আছে যারা বলে, ‘তোমাদের মাঝে কে আছে যাকে এটি (অর্থাৎ এ সূরা) ঈমানে আরো সমৃদ্ধ করেছে?’ অতএব (স্মরণ রেখো!) গদেখুন: ৮:৩যারা ঈমান এনেছে (তা) তাদেরকে বিশ্বাসে আরো সমৃদ্ধ করেছে আর তারা (ভবিষ্যৎ সম্পর্কে) সুসংবাদ লাভ করে।ঘদেখুন: ২:১১ঙদেখুন: ২৪:৬৪

وَاَمَّا الَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِہِمۡ مَّرَضٌ فَزَادَتۡہُمۡ رِجۡسًا اِلٰی رِجۡسِہِمۡ وَمَاتُوۡا وَہُمۡ کٰفِرُوۡنَ ﴿۱۲۵﴾

১২৫
আর যাদের হৃদয়ে ব্যাধি আছে এটি (অর্থাৎ এ সূরা) তাদের নোংরামিতে আরো নোংরামি সংযোজন করে এবং তারা কাফির অবস্থায় মারা যায়।

اَوَلَا یَرَوۡنَ اَنَّہُمۡ یُفۡتَنُوۡنَ فِیۡ کُلِّ عَامٍ مَّرَّۃً اَوۡ مَرَّتَیۡنِ ثُمَّ لَا یَتُوۡبُوۡنَ وَلَا ہُمۡ یَذَّکَّرُوۡنَ ﴿۱۲۶﴾

১২৬
তারা কি লক্ষ করে না, প্রতি বছরই তাদের একবার কি দুবার পরীক্ষা করা হয়?১২২৬ তা সত্ত্বেও তারা তওবা করে না এবং উপদেশও গ্রহণ করে না।
১২২৬। এ আয়াত ৯:১০১ আয়াতের ব্যাখ্যার সহায়ক।

وَاِذَا مَاۤ اُنۡزِلَتۡ سُوۡرَۃٌ نَّظَرَ بَعۡضُہُمۡ اِلٰی بَعۡضٍ ؕ ہَلۡ یَرٰٮکُمۡ مِّنۡ اَحَدٍ ثُمَّ انۡصَرَفُوۡا ؕ صَرَفَ اللّٰہُ قُلُوۡبَہُمۡ بِاَنَّہُمۡ قَوۡمٌ لَّا یَفۡقَہُوۡنَ ﴿۱۲۷﴾

১২৭
আর যখনই কোনো সূরা অবতীর্ণ করা হয় তখন তারা একে অন্যের দিকে তাকায় (যেন ইঙ্গিতে বলছে), ‘কেউ তোমাদের দেখছে না তো?’ এরপর তারা (মজলিস থেকে) ফিরে যায়। আল্লাহ (সত্য থেকে) তাদের হৃদয়কে ফিরিয়ে দিয়েছেন, কারণ তারা এমন এক জাতি যারা বুঝে না।

لَقَدۡ جَآءَکُمۡ رَسُوۡلٌ مِّنۡ اَنۡفُسِکُمۡ عَزِیۡزٌ عَلَیۡہِ مَا عَنِتُّمۡ حَرِیۡصٌ عَلَیۡکُمۡ بِالۡمُؤۡمِنِیۡنَ رَءُوۡفٌ رَّحِیۡمٌ ﴿۱۲۸﴾

১২৮
নিশ্চয় তোমাদেরই মাঝ থেকে এক রসূল তোমাদের কাছে এসেছে। তোমাদের কষ্টে নিপতিত হওয়া তার কাছে অসহনীয় (এবং) সে তোমাদের (কল্যাণের) আকুল আকাঙ্ক্ষী; কদেখুন: ৬১:৬মুমিনদের প্রতি পরম মমতাশীল, বার বার কৃপাকারী।১২২৭খদেখুন: ৯:৬১
১২২৭। এ আয়াত মুমিন এবং কাফির উভয়ের জন্য প্রযোজ্য, বিশেষভাবে প্রথমোক্তদের প্রতি। এর প্রথমাংশ কাফিরদের প্রতি এবং শেষাংশ মুমিনদের প্রতি প্রযোজ্য। মনে হয় এতে কাফিরদেরকে বলা হয়েছে: তোমাদের কষ্টে পতিত হওয়া তাঁর জন্য দুঃসহ অর্থাৎ যদিও তোমরা তাঁকে সর্বপ্রকার বঞ্চনা ও নির্যাতনের শিকার বানিয়েছ তথাপি তাঁর হৃদয় মানবীয় মায়ামমতায় এতই পরিপূর্ণ যে, তোমাদের নির্যাতন যত কঠোরই হোক না কেন তা তোমাদের বিরুদ্ধে তাঁকে বিরূপ করতে পারে না এবং তিনি তোমাদের অমঙ্গল কামনা করতে পারেন না। তোমাদের প্রতি তিনি এতই দয়ালু এবং সহানুভূতিপূর্ণ যে, তিনি এটা সহ্য করতে পারেন না। তোমরা সৎ ও সাধু পথ থেকে মুখ ফিরিয়ে নাও এবং তারপর নিজেদেরকে কষ্টে ফেলে দাও। মুমিনদেরকে এ আয়াতে বলা হয়েছে, রসূল করীম (সা.) তোমাদের জন্য ভালোবাসা, করুণা ও সহানুভূতিতে ভরপুর অর্থাৎ তোমাদের দুঃখবেদনায় তোমাদের সাথে তিনি সানন্দে অংশগ্রহণ করে থাকে। এছাড়া তিনি স্নেহশীল পিতার মতো অপরিসীম স্নেহমমতা ও সহানুভূতির সাথে তোমাদের প্রতি ব্যবহার করে থাকেন।

فَاِنۡ تَوَلَّوۡا فَقُلۡ حَسۡبِیَ اللّٰہُ ۫٭ۖ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ؕ عَلَیۡہِ تَوَکَّلۡتُ وَہُوَ رَبُّ الۡعَرۡشِ الۡعَظِیۡمِ ﴿۱۲۹﴾٪

১২৯
অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলে দাও, গদেখুন: ২১:২৩,২৩; ২৭:২৭; ৩৯:৩৯; ৪০:১৬‘আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই। তাঁরই প্রতি আমি ভরসা রাখি আর তিনি মহান আরশের অধিপতি।’
সূরা আত-তাওবা - রুকু ১৬