১০

يونس

সূরা ইউনুস

Yunus

মক্কী ১১০ আয়াত ১১ রুকু পারা ১১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১০ আয়াত ও ১১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

الٓرٰ ۟ تِلۡکَ اٰیٰتُ الۡکِتٰبِ الۡحَکِیۡمِ ﴿۲﴾

২
খদেখুন: ১১:২; ১২:২; ১৪:২; ১৫:২‘আনাল্লাহু আরা’ অর্থাৎ আমি আল্লাহ, আমি সর্বদ্রষ্টা।১২২৮ গদেখুন: ২৬:৩; ২৭:২; ৩১:৩এসব১২২৯ এক পরিপূর্ণ ও প্রজ্ঞাপূর্ণ১২৩০ কিতাবের আয়াত।ঘদেখুন: ৭:৬৪,৭০; ৫০:৩
১২২৮। ‘আলিফ লাম রা’-এর পূর্ণরূপ ‘আনাল্লাহু আরা’ অর্থাৎ আমি আল্লাহ, আমি সর্বদ্রষ্টা। কুরআনে শব্দ-সংক্ষেপণ বিষয়ে জানতে ১৬ নম্বর টীকা দেখুন।
১২২৯। ‘তিলকা’ নির্দেশক সর্বনাম দূরের কোনো বিষয় বা বস্তুকে বুঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। শব্দটি পূর্ববর্তী ধর্মগ্রন্থের সেসব আয়াতের প্রতি নির্দেশ করছে যাতে কুরআন সম্বন্ধে ভবিষ্যদ্বাণী নিহিত এবং কুরআনের মাঝেই এর পূর্ণতা ঘটেছে। কোনো কোনো তফসীরকারীর মতে একটি লিখিত পূর্ণ কিতাব পূর্বাহ্ণে আল্লাহ তা’লার নিকট রক্ষিত ছিল এবং সেই ঐশী কিতাব থেকে তিনি সময়ে সময়ে আয়াতসমূহ অবতীর্ণ করেছিলেন এবং সেই মূল কিতাবের প্রতিই এ ইঙ্গিত। অন্যান্যদের মতে, উক্ত সর্বনাম কুরআনের উচ্চমর্যাদা প্রকাশ করে এবং তা কুরআনের আয়াতসমূহের মাহাত্ম্য ও বৈশিষ্ট্য প্রকাশ করে।
১২৩০। ‘প্রজ্ঞাপূর্ণ’ শব্দটি কুরআনের তিনটি বৈশিষ্ট্যের প্রতি নির্দেশ করছে: (ক) কুরআন জ্ঞানসমৃদ্ধ, সকল আধ্যাত্মিক জ্ঞানের ভিত্তি এবং সকল সত্যের আধার ও নিয়ামক, (খ) সকল প্রকার অবস্থা ও পরিস্থিতির শিক্ষা এতে বিদ্যমান এবং (গ) সকল ধর্মের মতভেদ বা বিরোধসমূহের ক্ষেত্রে সঠিক মীমাংসা প্রদানকারী।

اَکَانَ لِلنَّاسِ عَجَبًا اَنۡ اَوۡحَیۡنَاۤ اِلٰی رَجُلٍ مِّنۡہُمۡ اَنۡ اَنۡذِرِ النَّاسَ وَبَشِّرِ الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَنَّ لَہُمۡ قَدَمَ صِدۡقٍ عِنۡدَ رَبِّہِمۡ ؕؔ قَالَ الۡکٰفِرُوۡنَ اِنَّ ہٰذَا لَسٰحِرٌ مُّبِیۡنٌ ﴿۳﴾

৩
এটি কি মানুষের জন্য আশ্চর্যজনক (বিষয়) যে, আমরা তাদেরই এক ব্যক্তির প্রতি (এ মর্মে) ওহী করেছি, তুমি মানুষকে সতর্ক করো আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ দাও, ‘নিশ্চয় তাদের প্রতিপালক-প্রভুর সন্নিধানে তাদের জন্য রয়েছে এক মর্যাদাপূর্ণ১২৩১ (শাশ্বত) অবস্থান?’ কাফিররা বলল, ‘নিশ্চয় এ এক প্রকাশ্য জাদুকর।১২৩১-ক
১২৩১। ‘কাদাম’ অর্থ অগ্রাধিকার, পদমর্যাদা, প্রতিষ্ঠা। বলা হয় ‘লাহু ইনদী কাদামুন’ অর্থাৎ শক্তি বা পদমর্যাদায় সে আমার নিকটতর (লেইন)।
১২৩১-ক। এ আয়াত এ গুরুত্বপূর্ণ বিষয়টি সুস্পষ্ট করে দিয়েছে যে, দুশ্চরিত্র লোকেরা সকল আত্মমর্যাদা, জ্ঞান ও আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এখানে অবিশ্বাসীদেরকে এত অধঃপতিত লোকরূপে চিহ্নিত করা হয়েছে যে, তারা কল্পনাও করতে পারত না তাদের মাঝ থেকে কোনো ব্যক্তি নবীরূপে এসে তাদেরকে এ মর্যাদাহীন পঙ্কে নিমজ্জিত অবস্থা থেকে উদ্ধার করতে পারে। কেবল বহিরাগত কোনো লোক এসে তাদের অবস্থার পরিবর্তন করতে পারে বলে তারা মনে করত। ২৭:৬৫; ২৯:২০; ৩০:১২, ২৮; ছ. ২৫:৬২; ৭১:১৭।

اِنَّ رَبَّکُمُ اللّٰہُ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ فِیۡ سِتَّۃِ اَیَّامٍ ثُمَّ اسۡتَوٰی عَلَی الۡعَرۡشِ یُدَبِّرُ الۡاَمۡرَ ؕ مَا مِنۡ شَفِیۡعٍ اِلَّا مِنۡۢ بَعۡدِ اِذۡنِہٖ ؕ ذٰلِکُمُ اللّٰہُ رَبُّکُمۡ فَاعۡبُدُوۡہُ ؕ اَفَلَا تَذَکَّرُوۡنَ ﴿۴﴾

৪
নিশ্চয় তোমাদের প্রতিপালক-প্রভু হলেন আল্লাহ- যিনি আকাশসমূহ ও পৃথিবী ছয় দিনে১২৩২ সৃষ্টি করেছেন, এরপর খদেখুন: ১৩:৩; ২০:৬; ৩২:৫তিনি আরশে১২৩২-ক অধিষ্ঠিত হন।১২৩৩ গদেখুন: ৩২:৬তিনি সবকিছু১২৩৪ নিয়ন্ত্রণ করেন। তাঁর অনুমতি ছাড়া ঘদেখুন: ২:২৫৬; ৩২:৫; ৬:১৬৫; ১১:৫; ৩৯:৮সুপারিশ করার কেউ নাই। ইনি হলেন তোমাদের প্রতিপালক-প্রভু আল্লাহ। অতএব তোমরা তাঁরই ইবাদত করো। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?কদেখুন: ৭:৫৫; ১১:৮; ২৫:৬০; ৩২:৫চদেখুন: ১০:৩৫
১২৩২। ৯৮৪ টীকা দ্রষ্টব্য।
১২৩২-ক। ‘আরশ’ অর্থ আল্লাহ তা’লার অলৌকিক (Transcendental) গুণাবলি যাতে তিনি ছাড়া অন্য কারো কোনো অধিকার নাই, যা তাঁর একান্ত নিজস্ব এবং তাঁর ব্যক্তিগত ও বিশেষ ক্ষমতা। আল্লাহ তা’লার এ সমুদয় ‘তানযিহী’ বা সাদৃশ্যহীন গুণাবলি তাঁর ‘তাশবিহী’ বা সাদৃশ্যজ্ঞাপক গুণাবলির মাধ্যমে প্রদর্শিত বা প্রকাশিত হয়ে থাকে যা ৬৯:১৮ আয়াতে ‘সে-দিন আটজন (ফেরেশতা) তোমার প্রতিপালক-প্রভুর আরশ বহন করবে’- রূপে বর্ণিত হয়েছে। ৯৮৬ টীকাও দ্রষ্টব্য।
১২৩৩। ৫৪ টীকা দ্রষ্টব্য।
১২৩৪। ‘তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন’ বাক্যটি বিশ্বজগতের কার্যপ্রক্রিয়াকে এবং এর উপায়-উপকরণকে নির্দেশ করে যা আল্লাহ তা’লা তাঁর হুকুম এবং ইচ্ছা কার্যকর করার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন।

اِلَیۡہِ مَرۡجِعُکُمۡ جَمِیۡعًا ؕ وَعۡدَ اللّٰہِ حَقًّا ؕ اِنَّہٗ یَبۡدَؤُا الۡخَلۡقَ ثُمَّ یُعِیۡدُہٗ لِیَجۡزِیَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالۡقِسۡطِ ؕ وَالَّذِیۡنَ کَفَرُوۡا لَہُمۡ شَرَابٌ مِّنۡ حَمِیۡمٍ وَّعَذَابٌ اَلِیۡمٌۢ بِمَا کَانُوۡا یَکۡفُرُوۡنَ ﴿۵﴾

৫
তাঁরই দিকে হবে তোমাদের সবার প্রত্যাবর্তন। এ হলো আল্লাহর সত্য প্রতিশ্রুতি। নিশ্চয় তিনিই সৃষ্টির সূচনা করেন, এরপর তিনি এর পুনরাবৃত্তিও করেন, যেন তিনি সেসব লোককে ন্যায়সংগতভাবে প্রতিদান দিতে পারেন যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে।১২৩৫ আর যারা অস্বীকার করেছে তাদের ক্রমাগত অস্বীকার করার কারণে তাদের জন্য থাকবে পানীয় হিসাবে ফুটন্ত পানি এবং যন্ত্রনাদায়ক শাস্তি।
১২৩৫। মৃত্যুর পর মানুষকে কেবল নতুন জীবনই দেওয়া হবে না বরং সেখানে তার ইহজগতের কর্মের মূল্যায়ন করে তাকে শাস্তি ও পুরস্কার দেওয়া হবে। ইহজীবনেও পুরুষানুক্রমে উত্তরাধিকারিত্ব চলতে থাকে, যেন পূর্বপুরুষের সৎকর্মসমূহ বৃথা না হয় এবং পরবর্তী বংশধররা তা থেকে উপকৃত হতে পারে। ‘সালিহাত’ শব্দের অর্থ ভালো ও সৎকর্ম ছাড়াও নির্দিষ্ট বিশেষ অবস্থার প্রেক্ষিতে জরুরি প্রয়োজনানুসারে সম্পাদিত কর্মসমূহকেও বুঝায়। ১২৩৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

ہُوَ الَّذِیۡ جَعَلَ الشَّمۡسَ ضِیَآءً وَّالۡقَمَرَ نُوۡرًا وَّقَدَّرَہٗ مَنَازِلَ لِتَعۡلَمُوۡا عَدَدَ السِّنِیۡنَ وَالۡحِسَابَ ؕ مَا خَلَقَ اللّٰہُ ذٰلِکَ اِلَّا بِالۡحَقِّ ۚ یُفَصِّلُ الۡاٰیٰتِ لِقَوۡمٍ یَّعۡلَمُوۡنَ ﴿۶﴾

৬
তিনিই সেই মহান অস্তিত্ব- যিনি সূর্যকে করেছেন আলো বিকিরণকারী১২৩৬ ও চন্দ্রকে করেছেন স্নিগ্ধোজ্জ্বল, আর এর জন্য তিনি বিভিন্ন তিথি নির্ধারণ করেছেন, যেন তোমরা বছরের গণনা ও হিসাব শিখতে পারো।১২৩৭ যথাযথ উদ্দেশ্যেই আল্লাহ এসব সৃষ্টি করেছেন। তিনি জ্ঞানী লোকদের জন্য এসব আয়াত বিশদভাবে বর্ণনা করেন।
১২৩৬। ‘যিয়া’ অর্থ আলো, উজ্জ্বল বা চমকপ্রদ আলো। ‘যিয়া’ শব্দটি ‘নূর’ শব্দের সমার্থবোধক। কারো কারো মতে, এটি নূর অপেক্ষা অধিক তীব্রতা বা গভীর তাৎপর্য বহন করে। অভিধান বিশারদদের কারো কারো বিবেচনায় ‘যিয়া’ দ্বারা এমন আলো বুঝায় যা নূর দ্বারা বিস্তৃত বা বিকীর্ণ হয়। আবার অন্যান্যদের মতে, ‘যিয়া’ সেই আলোকরশ্মিকে বুঝায় যার নিজস্ব বিদ্যমানতা আছে, যথা- সূর্যের বা আগুনের আলো। আর ‘নূর’ হলো সে আলোর অস্তিত্ব যা অন্য কিছুর দ্বারা প্রতিফলিত, যথা- চন্দ্রের আলো অর্থাৎ প্রতিবিম্বিত আলো (লেইন ও আকরাব)। যাহোক, ‘যিয়া’ হলো তীব্র আলোকচ্ছটা এবং ‘নূর’ হলো এমন আলো, যা সাধারণভাবে ব্যাপক ও অন্ধকারের বিপরীত অর্থ বুঝায়। এজন্যই আল্লাহ তা’লার আরেক নাম ‘নূর’। এ অর্থই বরং অধিক ব্যাপক ও গভীর এবং সেই সঙ্গে অধিকতর গূঢ় ভাব ও তাৎপর্য জ্ঞাপক (মুহীত)।
১২৩৭। তফসীরাধীন আয়াত অত্যন্ত জ্ঞানগর্ভ প্রাকৃতিক নিয়মের প্রতি নির্দেশ করছে। কোন বস্তু মহাশূন্যে কতটুকু স্থান পরিভ্রমণ করেছে তা আমরা নিরূপণ করতে পারি কেবল অন্যান্য বস্তুর আপেক্ষিকতায় এর স্থান পরিবর্তনের দ্বারা। আল্লাহ তা’লা সূর্য এবং চন্দ্রের গতির ভিন্ন ভিন্ন ধাপ নিয়োজিত করেছেন যেন আমরা সময়ের গণনা করতে সক্ষম হই। অন্যকথায় তিনি এসব গ্রহনক্ষত্র প্রভৃতি জ্যোতিষ্কমণ্ডলীকে চলমান করেছেন এবং এদের গতির পর্যায় বা ক্রম নির্ধারিত করে দিয়েছেন যাতে এ গতি লক্ষ করে আমরা বুঝতে পারি যে, এত সময় অতিবাহিত হয়েছে এবং আমাদের মূল অবস্থান থেকে আরো সরে চলেছি। সর্বপ্রকার পঞ্জিকা বা কাল গণনার পদ্ধতি সূর্য এবং চন্দ্রের গতিবিধির ওপর নির্ভর করে। চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করে। ফলে আমরা মাসপঞ্জির হিসাব জানতে পারি। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এবং নিজ অক্ষরেখার ওপরও আবর্তন করে। ফলে আমরা বছর এবং দিন নিরূপণ করতে সক্ষম হই।

اِنَّ فِی اخۡتِلَافِ الَّیۡلِ وَالنَّہَارِ وَمَا خَلَقَ اللّٰہُ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّتَّقُوۡنَ ﴿۷﴾

৭
নিশ্চয় রাত ও দিনের পালাক্রমে আগমনের মাঝে এবং আকাশসমূহ ও পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন তাতে তাকওয়া অবলম্বনকারী জাতির জন্য অবশ্যই নিদর্শনাবলি রয়েছে।১২৩৮কদেখুন: ১৭:১৩খদেখুন: ২:১৬৫; ৩:১৯১; ২৩:৮১
১২৩৮। বর্তমান আয়াতে ‘তাকওয়া অবলম্বনকারী জাতির জন্য’ উক্তিটি পূর্ববর্তী আয়াতের ‘জ্ঞানী লোকদের জন্য’ উক্তির বদলে ব্যবহৃত হয়েছে, কারণ যদিও চন্দ্রসূর্যের ক্রম আবর্তন ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় সাধারণ ব্যক্তিও তা জানে, তবুও শুধু মুত্তাকী লোকেরাই বিরূপভাবে না নিয়ে বিচারবিশ্লেষণের মাধ্যমে তা থেকে প্রকৃত আধ্যাত্মিক ফায়দা হাসিল করতে পারে। পূর্বোক্ত আয়াতে বর্ণিত চন্দ্র এবং সূর্যের ভিন্ন ভিন্ন কক্ষ-বিন্যাস সকলের অনুধাবন করা এবং বোধগম্য হওয়া সহজসাধ্য ব্যাপার নয়। অতএব কেবল জ্ঞানসমৃদ্ধ ব্যক্তিরাই তা থেকে উপকৃত হতে পারে। এছাড়া দিন এবং রাতের পালাক্রমে আগমন জাতিসমূহের উত্থান-পতনের অনুরূপ। তাদের উন্নতি এবং গৌরবময় দিবসের পর আসে তাদের অবনতি ও অধঃপতনের রাত। কোনো জাতিই কখনো অবিরাম বা স্থায়ী গৌরব ভোগ করে নি, ১২৩৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য কোনো জনগোষ্ঠীও চিরকাল দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকে নি বা চিরদিন অধঃপতিত অবস্থায় অন্ধকারে পথ হাতড়ে বেড়ায় নি। কোনো জাতি তাদের উন্নতির কালকে দীর্ঘ করতে পারে এবং অবনতি ও অবক্ষয়ের অন্ধকার রাতকে হ্রাস করতে পারে। তাদের রাতের আগমনকে বিলম্বিত করাও তাদের কর্মফল দ্বারাই সম্ভব।

اِنَّ الَّذِیۡنَ لَا یَرۡجُوۡنَ لِقَآءَنَا وَرَضُوۡا بِالۡحَیٰوۃِ الدُّنۡیَا وَاطۡمَاَنُّوۡا بِہَا وَالَّذِیۡنَ ہُمۡ عَنۡ اٰیٰتِنَا غٰفِلُوۡنَ ۙ﴿۸﴾

৮
গদেখুন: ১০:১২,৪৬; ২৫:২২গনিশ্চয় যারা আমাদের সাথে সাক্ষাতের আশা১২৩৯ রাখে না এবং পার্থিব জীবন নিয়েই সন্তুষ্ট ও এতেই পরিতৃপ্ত আর যারা আমাদের নিদর্শনাবলির প্রতি উদাসীন,
১২৩৯। মানবপ্রকৃতি বিশ্লেষণ করলে এ গুরুত্ববহ বাস্তব সত্য উদ্‌ঘাটিত হয় যে, মানবীয় সকল উন্নতি মানুষের সহজাত প্রবৃত্তি, আশা ও ভয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের চরম প্রচেষ্টা এ দুটির যে-কোনো সহজাত বৃত্তির প্রেরণাপ্রসূত। কোনো কোনো ব্যক্তি ক্ষমতা, পদ বা সম্পদ বৃদ্ধির আশায় অনুপ্রাণিত হয়ে কঠোর পরিশ্রম করে, অন্যান্যরা ভীতির কারণে কাজ করে। বর্তমান আয়াতে উল্লিখিত উভয় শ্রেণির লোকের হৃদয়ে নাড়া দেওয়া হয়েছে ‘রাযা’ শব্দ ব্যবহারে, যার অর্থ সে আশা করেছিল, সে ভীত হয়েছিল (লেইন)।

اُولٰٓئِکَ مَاۡوٰٮہُمُ النَّارُ بِمَا کَانُوۡا یَکۡسِبُوۡنَ ﴿۹﴾

৯
এরাই তারা- যাদের কৃতকর্মের দরুন আগুন হলো তাদের ঠাঁই।

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ یَہۡدِیۡہِمۡ رَبُّہُمۡ بِاِیۡمَانِہِمۡ ۚ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہِمُ الۡاَنۡہٰرُ فِیۡ جَنّٰتِ النَّعِیۡمِ ﴿۱۰﴾

১০
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের প্রতিপালক-প্রভু তাদের ঈমানের কারণে তাদেরকে হিদায়াত দান করবেন। নিয়ামতপূর্ণ বাগানসমূহে তাদের নিয়ন্ত্রণে১২৪০ নদনদী প্রবাহিত হতে থাকবে।
১২৪০। ‘তাহত’ (পাদদেশ) শব্দ এখানে বশ্যতা বা দাসত্ব অর্থে আলংকারিকভাবে ব্যবহৃত হয়েছে। এ অর্থে ‘তাদের নিয়ন্ত্রণে’ উক্তির মর্ম হলো, জান্নাতের অধিবাসীরা তাদের পাদদেশে প্রবাহিত ঝরনাধারা দখলদাররূপে বা প্রজাস্বত্বরূপে ভোগ করবে না, বরং তারা জান্নাতের উক্ত স্রোতস্বিনীর মালিক এবং পরিচালকও হবে।