النمل
An-Naml
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৪ আয়াত এবং ৭ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
পূর্ববর্তী সূরার শেষের দিকে কাফিরদের পক্ষ থেকে উত্থাপিত কিছু অভিযোগের উল্লেখপূর্বক বলা হয়েছিল, তাদের মতে হযরত মুহাম্মদ (সা.) একজন কবি এবং তাঁর ওপর শয়তান অবতীর্ণ হয়ে থাকে, নাউযুবিল্লাহ। অত্যন্ত জোরালো যুক্তি উপস্থাপনপূর্বক উক্ত অভিযোগ খণ্ডন করে বলা হয়েছিল, শয়তান তো কেবল মিথ্যাবাদী, পাপী এবং প্রতারকদের ওপরই অবতীর্ণ হয় আর যারা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটায় তাদের প্রতিও। বাস্তবক্ষেত্রে অল্প কিছু সত্যের সাথে যখন প্রচুর মিথ্যার জগাখিচুড়ি ঘটে তখন তার পরিণামও কখনো ভালো হয় না। সূরাটিতে আরো বলা হয়েছিল, কবিরা কোনো নির্দিষ্ট অনুশাসন মেনে চলে না, তাদের জীবনে কোনো মহৎ উদ্দেশ্যও থাকে না। তারা ভ্রান্তবুদ্ধির শিকার হয়ে একেকবার একেক ধরনের মত ও পথের অনুসারী হয় এবং তারা যা বলে তা কখনো করে না। উক্ত বিষয়বস্তুটি আরো বিস্তৃতি প্রদান ও এর ধারাবাহিকতাকে বজায় রেখে আলোচ্য সূরাটি এই দৃঢ় ঘোষণা সহকারে শুরু হয়েছে, পবিত্র কুরআন স্বয়ং আল্লাহর অবতীর্ণ বাণী। মানুষের আধ্যাত্মিক জীবনের বিভিন্ন বিষয় ও প্রয়োজনকে এটা বিশদ ও পরিপূর্ণভাবে ব্যাখ্যা করে এবং অকাট্য যুক্তিপ্রমাণ দ্বারা এর অন্তর্নিহিত নীতি ও আদর্শকে সাব্যস্ত করে। হযরত ইবনে আব্বাস এবং ইবনে যুবায়ের (রা.)-এর মতে এ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল। অন্যান্য মুসলিম বিশেষজ্ঞরাও এ মতের সমর্থন করেন।
পূর্ববর্তী সূরাটি ‘তা সীন মীম’ এই হুরূফে মুকাত্তায়াত সহকারে শুরু হয়েছিল। আর বর্তমান সূরাটির শুরুতে রয়েছে ‘তা সীন’, এখানে ‘মীম’ হরফটি অন্তর্ভুক্ত হয় নি। এ থেকে বুঝা যায়, বর্তমান সূরাটির বিষয়বস্তু পূর্ববর্তী সূরার বিষয়বস্তুর ধারাবাহিকতাকে বজায় রেখেই অবতীর্ণ হয়েছে, যদিও কিছুটা ভিন্ন ধরনের উপস্থাপনা এতে বিদ্যমান। সূরাটির প্রথম দিকেই হযরত মূসা (আ.)-এর একটি কাশফের ঘটনার বর্ণনা রয়েছে, যার মাধ্যমে তিনি ঐশী জ্যোতির্বিকাশ অবলোকন করেন। এরপর হযরত দাউদ (আ.) ও হযরত সুলায়মান (আ.)-এর শাসনকালীন কিছু ঘটনার উল্লেখও সূরাটিতে আছে, যাদের রাজত্বকালে ইসরাঈলীদের বিজয়, ক্ষমতা ও ইহজাগতিক যশ সমৃদ্ধির উচ্চতম শিখরে উপনীত হয়েছিল। এরপর সূরাটিতে ধর্মীয় বিশ্বাসের দুটি মৌলিক বিষয়: (১) আল্লাহ তা’লার অস্তিত্ব ও (২) মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে মোটামুটি বিস্তৃত আলোচনা করা হয়েছে। প্রসঙ্গত প্রথম বিষয়টির সমর্থনে সূরাটিতে প্রকৃতি, মানুষের অন্তর্নিহিত সত্তা ও মানুষের সম্মিলিত জীবনধারা থেকে যুক্তিপূর্ণ দৃষ্টান্ত উদ্ধৃত করা হয়েছে। বস্তুত আল্লাহ তা’লার অপার ক্ষমা প্রকৃতির পরিচালন নীতির মাধ্যমেই প্রকাশিত হয়- এ সত্যকে উপস্থাপন করার পর মানুষের ডাকে আল্লাহ যে জবাব দেন একে আল্লাহ তা’লার অস্তিত্বের এক জ্বলন্ত প্রমাণ হিসাবে পেশ করা হয়েছে। এ প্রসঙ্গে আরেকটি অকাট্য যুক্তি এভাবে দেওয়া হয়েছে, আল্লাহ তা’লা তাঁর প্রেরিত নবী-রসূল ও নেক বান্দাদের নিকট সর্বদাই নিজেকে প্রকাশ করেন এবং তাঁদেরকে অদৃশ্যের সংবাদসমূহ প্রদান করেন। এর দৃষ্টান্ত সর্বকালেই পরিদৃষ্ট হতে থাকবে। অতঃপর সূরাটিতে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে আলোকপাত করা হয়েছে। সংক্ষিপ্তভাবে প্রাসঙ্গিক কতিপয় যুক্তির উল্লেখের পর পরকালের সমর্থনে সূরাটিতে একটি অখণ্ডনীয় দৃষ্টান্ত পেশ করা হয়েছে আর তা হলো, হযরত মুহাম্মদ (সা.) কর্তৃক প্রচারিত শিক্ষার ফলে তাঁর স্বজাতির মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক ক্ষেত্রে যে বিরাট পরিবর্তন সাধিত হয়েছিল এর বিস্তারিত বর্ণনা। এ অকাট্য যুক্তির অবতারণা ও বিস্তৃতি প্রসঙ্গে যা বলা হয়েছে তা হলো, হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবকালীন সময়ে সমগ্র আরব জাতি তাদের ভবিষ্যৎ সম্পর্কে নিরাশ হয়ে পড়েছিল। তারা চরমভাবে পাপপঙ্কিলতায় নিজেদেরকে ডুবিয়ে দিয়েছিল। সে অবস্থায় নবী করীম (সা.)-এর আহ্বানে তারা সাড়া তো দিলই না, বরং এই বিশ্বাস পোষণ করতেও অস্বীকার করল যে, তাদের ইহজীবনের কৃতকর্মের জন্য পরকালে জবাবদিহি করতে হবে। কাজেই নৈতিক ও আধ্যাত্মিক অবস্থার বিবেচনায় তারা আসলেই ছিল একটি মৃত জাতি, কিন্তু পরবর্তীতে কুরআনের মাধ্যমে তারা এক নতুন জীবন লাভ করল। ঐশীবাণীর সুমিষ্ট ধারা যখন আরবের তরুলতাহীন শুষ্ক ভূখণ্ডে বর্ষিত হলো তখন আরবের সেই বিবর্ণ ভূমিই এক পুষ্পিত নতুন জীবনশ্রোতে স্পন্দিত হয়ে উঠল। কুরআনের শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করে পূর্বেকার সেই আরব জাতি, যারা প্রকৃত অর্থেই ছিল মানবতার কলঙ্ক এবং তলানিস্বরূপ, তারাই আবার নিজেদেরকে মানবজাতির নেতা ও শিক্ষক হিসাবে প্রতিষ্ঠিত করল। এ বিস্ময়কর পরিবর্তনের ঘটনাকে একথার অনুকূলে একটি জোরালো প্রমাণ হিসাবে পেশ করে বলা হয়েছে, সেই আল্লাহ- যিনি আধ্যাত্মিকভাবে মৃত একটি জাতিকে নতুন জীবনদান করতে পারেন, তিনি অবশ্যই শারীরিকভাবে মৃতদেরকেও পুনর্জীবন দানে সক্ষম। অতঃপর এ প্রসঙ্গের উল্লেখপূর্বক এই বলে সূরাটির সমাপ্তি টানা হয়েছে যে, আল্লাহ তা’লা তাঁর বাণীর সর্বশেষ প্রকাশস্থলের কেন্দ্রবিন্দু হিসাবে মক্কা নগরীকে বেছে নিয়েছেন এবং এই নগরী থেকে এমন এক ঐশী আলো নির্গত হবে যা অচিরেই সারা পৃথিবীকে আলোকিত করে ফেলবে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
طٰسٓ ۟ تِلۡکَ اٰیٰتُ الۡقُرۡاٰنِ وَکِتَابٍ مُّبِیۡنٍ ۙ﴿۲﴾
الَّذِیۡنَ یُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَیُؤۡتُوۡنَ الزَّکٰوۃَ وَہُمۡ بِالۡاٰخِرَۃِ ہُمۡ یُوۡقِنُوۡنَ ﴿۴﴾
اِنَّ الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ زَیَّنَّا لَہُمۡ اَعۡمَالَہُمۡ فَہُمۡ یَعۡمَہُوۡنَ ؕ﴿۵﴾
اُولٰٓئِکَ الَّذِیۡنَ لَہُمۡ سُوۡٓءُ الۡعَذَابِ وَہُمۡ فِی الۡاٰخِرَۃِ ہُمُ الۡاَخۡسَرُوۡنَ ﴿۶﴾
وَاِنَّکَ لَتُلَقَّی الۡقُرۡاٰنَ مِنۡ لَّدُنۡ حَکِیۡمٍ عَلِیۡمٍ ﴿۷﴾
اِذۡ قَالَ مُوۡسٰی لِاَہۡلِہٖۤ اِنِّیۡۤ اٰنَسۡتُ نَارًا ؕ سَاٰتِیۡکُمۡ مِّنۡہَا بِخَبَرٍ اَوۡ اٰتِیۡکُمۡ بِشِہَابٍ قَبَسٍ لَّعَلَّکُمۡ تَصۡطَلُوۡنَ ﴿۸﴾
فَلَمَّا جَآءَہَا نُوۡدِیَ اَنۡۢ بُوۡرِکَ مَنۡ فِی النَّارِ وَمَنۡ حَوۡلَہَا ؕ وَسُبۡحٰنَ اللّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۹﴾
یٰمُوۡسٰۤی اِنَّہٗۤ اَنَا اللّٰہُ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ۙ﴿۱۰﴾