২৭

النمل

সূরা আন-নামল

An-Naml

মক্কী ৯৪ আয়াত ৭ রুকু পারা ১৯–২০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৪ আয়াত এবং ৭ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ১:১

طٰسٓ ۟ تِلۡکَ اٰیٰتُ الۡقُرۡاٰنِ وَکِتَابٍ مُّبِیۡنٍ ۙ﴿۲﴾

২
খদেখুন: ২৬:২; ২৭:২; ২৮:২‘তাহির, সামী,’* অর্থাৎ পবিত্র (৩( সর্বশ্রোতা।২১৪৩ গদেখুন: ১৫:২; ২৬:৩; ২৮:৩এগুলো কুরআন এবং এক সুস্পষ্ট কিতাবের আয়াত।২১৪৪ঘদেখুন: ২:৩; ১০:৫৮; ১২:১১২; ৩১:৪; ২:৪; ৮:৪; ১৪:৩২; ৩১:৫চদেখুন: ১৬:২৩; ১৭:১১; ৩৪:৯
২১৪৩। সংক্ষিপ্ত বর্ণমালার (হুরূফে মুকাত্তায়াত) সাধারণ আলোচনার জন্য দেখুন টীকা ১৬ এবং ১৭৩৮ এবং ‘তা সীন’ সম্বন্ধে ২০৯৪ টীকা দ্রষ্টব্য। এটা অর্থবহ যে, ২৬ ও ২৮ নম্বর সূরার প্রারম্ভে যেখানে ‘তা সীন মীম’ সংক্ষিপ্ত বর্ণমালা ‘এগুলো কুরআন এবং এক সুস্পষ্ট কিতাবের আয়াত’ দ্বারা শুরু হয়েছে, সেখানে বর্তমান সূরার শুরুতে ‘তা সীন’ যুক্ত হয়ে ‘এগুলো কুরআন এবং এক সুস্পষ্ট কিতাবের আয়াত’ দ্বারা আরম্ভ হয়েছে, এতে প্রতীয়মান হয়, প্রথমোক্ত দুটি সূরাতে হযরত মূসা (আ.)-এর কিতাবে কুরআন সম্পর্কে পরোক্ষ উল্লেখ করা হয়েছে, কিন্তু বর্তমান সূরাতে সেই কিতাবের (কুরআন) নামও উল্লেখ করা হয়েছে, যেভাবে উল্লেখ করা হয়েছে তফসীরাধীন আয়াতে এবং এই সূরারই ৭ ও ৯৩ নম্বর আয়াত দুটিতে।
২১৪৪। ‘আল-কুরআন’ এবং ‘এই কিতাব’ গুণবাচকরূপে ব্যবহারের মধ্যে এই বিস্ময়কর ভবিষ্যদ্বাণী নিহিত যে, ইসলামের এই পবিত্র কিতাব সর্বকালের জন্য গ্রন্থাকারে সংরক্ষিত হতে থাকবে এবং ব্যাপকভাবে অধ্যয়ন করা হবে। কুরআন শব্দের অর্থ একটি পুস্তক বা গ্রন্থ যা বেশি বেশি পাঠ করা হয়। ‘যেহেতু জনসাধারণের ইবাদতে, বিদ্যালয় এবং অন্যান্য অনুষ্ঠানাদিতে কুরআনের ব্যবহার ও পাঠ অধিকাংশ খ্রিষ্টান দেশে বাইবেল পাঠের চেয়ে অধিকতর ব্যাপক, সেহেতু এই মন্তব্য খুবই সঠিক যে, গ্রন্থাবলির মধ্যে কুরআন সর্বাপেক্ষা ব্যাপকভাবে পঠিত হয়।’ (এনসাইক. ব্রিট, ৯ম সংস্করণ, ১৬শ খণ্ড, পৃ. ৫৯৭)।

ہُدًی وَّبُشۡرٰی لِلۡمُؤۡمِنِیۡنَ ۙ﴿۳﴾

৩
মুমিনদের জন্য হিদায়াত ও সুসংবাদ-

الَّذِیۡنَ یُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَیُؤۡتُوۡنَ الزَّکٰوۃَ وَہُمۡ بِالۡاٰخِرَۃِ ہُمۡ یُوۡقِنُوۡنَ ﴿۴﴾

৪
যারা নামায কায়েম করে, যাকাত দেয় আর পরকালেও দৃঢ়বিশ্বাস রাখে।

اِنَّ الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ زَیَّنَّا لَہُمۡ اَعۡمَالَہُمۡ فَہُمۡ یَعۡمَہُوۡنَ ؕ﴿۵﴾

৫
নিশ্চয় যারা পরকালে ঈমান আনে না আমরা তাদের কাজকর্মকে তাদের কাছে সুশোভিত করে দেখিয়েছি।২১৪৫ সুতরাং তারা দিশেহারা হয়ে ঘুরে বেড়ায়।*
২১৪৫। ৬:৪৪ এবং ৮:৪৯ আয়াত দুটি থেকে এটা সুস্পষ্ট, অসৎ লোকদের মন্দ এবং অকল্যাণকর কর্মগুলোকে শয়তান তাদের চোখে সুন্দর করে দেখায়। তফসীরাধীন আয়াতে বলা হয়েছে, আল্লাহ তা’লা অবিশ্বাসীদের কুকর্মগুলোকে তাদের দৃষ্টিতে সুন্দর করে দেখান। এটা প্রাকৃতিক নিয়ম যে, কোনো ব্যক্তি যখন মন্দ কাজে অবাধে চলতে থাকে, যেন তাকে এ কুকর্মের জবাবদিহি করতে হবে না, তখন সে তার এ আচরণকে ভালো এবং সঠিক সাব্যস্ত করতে চেষ্টা করতে থাকে আর এটা তার দৃষ্টিতে তদ্রূপই মনে হয়। প্রকৃতপক্ষে এটা তার নিজ কর্মেরই ফল, কিন্তু যেহেতু এটা ঐশী নিয়মের অধীনেই সংঘটিত হয় সেহেতু এটাও আল্লাহ তা’লার প্রতিই আরোপিত হয়েছে। [আরো বিস্তারিত জানার জন্য তফসীরে সগীর টীকা দ্রষ্টব্য।
* তা ও সীন দ্বারা তাইয়্যিবুন ও সামীউনও বুঝায়। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমের টীকা দ্রষ্টব্য)

اُولٰٓئِکَ الَّذِیۡنَ لَہُمۡ سُوۡٓءُ الۡعَذَابِ وَہُمۡ فِی الۡاٰخِرَۃِ ہُمُ الۡاَخۡسَرُوۡنَ ﴿۶﴾

৬
এরাই তারা- যাদের জন্য রয়েছে নিকৃষ্ট আযাব। আর পরকালে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

وَاِنَّکَ لَتُلَقَّی الۡقُرۡاٰنَ مِنۡ لَّدُنۡ حَکِیۡمٍ عَلِیۡمٍ ﴿۷﴾

৭
আর পরম প্রজ্ঞাময়, সর্বজ্ঞ আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় তোমাকে কুরআন প্রদান করা হচ্ছে।২১৪৬
২১৪৬। মহানবী (সা.)-এর নিজস্ব ধ্যানধারণাসমূহ লিপিবদ্ধ করে গ্রন্থাকারে সংকলিত পুস্তকের নাম দেওয়া হয়েছে কুরআন- এ অভিযোগ খণ্ডনের অকাট্য যুক্তিপ্রমাণ উপস্থাপন করা হয়েছে এই আয়াতে এবং দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করা হয়েছে, এ কুরআন তাঁর ওপর সরাসরি অবতীর্ণ করা হয়েছে সর্বজ্ঞানী আল্লাহ তা’লার নিকট থেকে।

اِذۡ قَالَ مُوۡسٰی لِاَہۡلِہٖۤ اِنِّیۡۤ اٰنَسۡتُ نَارًا ؕ سَاٰتِیۡکُمۡ مِّنۡہَا بِخَبَرٍ اَوۡ اٰتِیۡکُمۡ بِشِہَابٍ قَبَسٍ لَّعَلَّکُمۡ تَصۡطَلُوۡنَ ﴿۸﴾

৮
কদেখুন: ২০:১১; ২৮:৩০(স্মরণ করো!) মূসা যখন তার পরিবার-পরিজনকে বলল, ‘নিশ্চয় আমি এক আগুন দেখেছি।২১৪৭ অতএব আমি হয় সেখান থেকে তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসব নতুবা তোমাদের জন্য কোনো জ্বলন্ত অঙ্গার নিয়ে আসব, যেন তোমরা আগুন পোহাতে পারো।’খদেখুন: ২০:১২-১৩; ২৮:৩১
২১৪৭। হযরত মূসা (আ.) যা দেখেছিলেন, বাস্তবে তা আগুন ছিল না। যদি তা-ই হতো তাহলে তিনি ‘নিশ্চয় আমি এক আগুন দেখেছি’ এর পরিবর্তে বলতেন, ‘আমি আগুন দেখেছি।’ প্রকৃতপক্ষে কাশফে বা দিব্যদৃষ্টিতে মূসা (আ.) ‘আগুন’ দেখেছিলেন, যা আল্লাহ তা’লার ভালোবাসার প্রতীক। এটা লক্ষণীয় যে, হযরত মূসা (আ.) সম্পর্কিত অধিকাংশ ঘটনাবলি, যেগুলো কুরআন করীমে বর্ণিত হয়েছে, এই জড়জগতে তা বাস্তবে সংঘটিত হয় নি। পরন্তু সেগুলো আধ্যাত্মিক ক্রমোন্নতি এবং নবুওয়তের মিশনের গুরুত্বপূর্ণ ঘটনাবলির কাশফ বা দিব্যদৃষ্টি ছিল। লাঠি সম্বন্ধীয় কাশফ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ কাশফের কথাও কুরআন মজীদে উল্লেখ রয়েছে (৭:১৪৪) তফসীরাধীন আয়াতে এরূপ একটি উদাহরণই পেশ করা হয়েছে। [আরো বিস্তারিত জানতে তফসীরে সগীর দ্রষ্টব্য।

فَلَمَّا جَآءَہَا نُوۡدِیَ اَنۡۢ بُوۡرِکَ مَنۡ فِی النَّارِ وَمَنۡ حَوۡلَہَا ؕ وَسُبۡحٰنَ اللّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۹﴾

৯
এরপর সে যখন এর (অর্থাৎ আগুনের) কাছে এলো তখন তাকে ডেকে বলা হলো, ‘কল্যাণমণ্ডিত সে- যে এ আগুনের মাঝে বিরাজমান এবং যে এর চতুর্দিকে২১৪৮ বিরাজমান। আর পরম পবিত্র সেই আল্লাহ-যিনি বিশ্বজগতের প্রতিপালক-প্রভু।
২১৪৮। এ উক্তির অর্থ হতে পারে: (ক) যে ব্যক্তি আগুনের অনুসন্ধানে আছে এবং যে এর নিকটে আছে, (খ) যে

یٰمُوۡسٰۤی اِنَّہٗۤ اَنَا اللّٰہُ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ۙ﴿۱۰﴾

১০
হে মূসা! নিশ্চয় আমি মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময় আল্লাহ (একথা বলছি)।*
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য প্রকৃত আগুনের মধ্যে আছে এবং যে এতে প্রবিষ্ট হতে উদ্যত। আগুন আল্লাহ-প্রেমের প্রতীক অথবা কষ্টের পরীক্ষা বা মানসিক যন্ত্রণার প্রতীক। আগুন আল্লাহ ছিল না, আগুনের মধ্যেও আল্লাহ ছিলেন না। এটা কেবল ঐশী জ্যোতির্বিকাশ ছিল, যার ঔজ্জ্বল্য নিকটবর্তী সকল বস্তুর ওপরে পতিত হয়েছিল।