পারা ১৯

وَقَالَ الَّذِیۡنَ لَا یَرۡجُوۡنَ لِقَآءَنَا لَوۡلَاۤ اُنۡزِلَ عَلَیۡنَا الۡمَلٰٓئِکَۃُ اَوۡ نَرٰی رَبَّنَا ؕ لَقَدِ اسۡتَکۡبَرُوۡا فِیۡۤ اَنۡفُسِہِمۡ وَعَتَوۡ عُتُوًّا کَبِیۡرًا ﴿۲۲﴾

২২
খদেখুন: ১০:৮,১২আর যারা আমাদের সাথে সাক্ষلَا يَرْجُوْنَ لِقَاءَنَا আশা রাখে না তারা বলে, ‘আমাদের প্রতি কেন ফেরেশতা অবতীর্ণ করা হয় নি অথবা আমরা আমাদের প্রতিপালক-প্রভুকে দেখতে পাই না কেন?২০৭১-ক তারা অবশ্যই নিজেদের অনেক বড়ো মনে করেছে এবং চরম বিদ্রোহ প্রদর্শন করেছে।
সূরা আল-ফুরকান
২০৭১-ক। ২৫২ টীকা দ্রষ্টব্য।

یَوۡمَ یَرَوۡنَ الۡمَلٰٓئِکَۃَ لَا بُشۡرٰی یَوۡمَئِذٍ لِّلۡمُجۡرِمِیۡنَ وَیَقُوۡلُوۡنَ حِجۡرًا مَّحۡجُوۡرًا ﴿۲۳﴾

২৩
(এরা কি জানে না,) গদেখুন: ৬:৯,১৫৯যে-দিন তারা ফেরেশতাদের দেখবে সে-দিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না। আর তারা (আযাবের ফেরেশতাদের) বলবে, ‘আমাদের কাছ থেকে দূরে থাকো।২০৭২
সূরা আল-ফুরকান
২০৭২। একজন আরববাসী যখন তার অপছন্দনীয় বিষয়ের সম্মুখীন হয় তখন বলে থাকে ‘হিজরাম মাহজুরান’ অর্থাৎ এটা আমার কাছ থেকে দূরে থাকা ভালো, যেন আমাকে এজন্য কষ্ট পোহাতে না হয়। (লেইন এবং মুফরাদাত)। পূর্ববর্তী আয়াতে বর্ণিত অস্বীকারকারীদের প্রথম উদ্ধত উত্তরে তাদেরকে বলা হয়েছে, ফেরেশতারা নিশ্চয় অবতীর্ণ হবেন, কিন্তু তাঁরা হবেন শাস্তির ফেরেশতা এবং তাঁরা যখন আসবেন তখন তাঁদেরকে দেখামাত্রই কাফিররা এই দৃশ্যকে ঘৃণা করবে আর ফেরেশতা ও তাদের মধ্যে এক শক্তিশালী প্রতিবন্ধক সৃষ্টির আকাঙ্ক্ষা করবে।

وَقَدِمۡنَاۤ اِلٰی مَا عَمِلُوۡا مِنۡ عَمَلٍ فَجَعَلۡنٰہُ ہَبَآءً مَّنۡثُوۡرًا ﴿۲۴﴾

২৪
আর আমরা তাদের প্রতিটি কৃতকর্মের প্রতি দৃষ্টি দেবো এবং একে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব।২০৭৩
সূরা আল-ফুরকান
২০৭৩। অবিশ্বাসীদের কর্মকাণ্ড সম্পূর্ণ বাতিল করে এবং তাদেরকে ধ্বংস করে বাতাসে ধূলিকণার মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে তাদের দ্বিতীয় দাবির মোকাবিলা করা হবে।

اَصۡحٰبُ الۡجَنَّۃِ یَوۡمَئِذٍ خَیۡرٌ مُّسۡتَقَرًّا وَّاَحۡسَنُ مَقِیۡلًا ﴿۲۵﴾

২৫
জান্নাতবাসীরা সে-দিন স্থায়ী আবাসস্থলের দিক থেকেও সবচেয়ে ভালো থাকবে এবং (সাময়িক) বিশ্রামস্থলের দিক থেকেও সবচেয়ে উত্তম (অবস্থায়) থাকবে।
সূরা আল-ফুরকান

وَیَوۡمَ تَشَقَّقُ السَّمَآءُ بِالۡغَمَامِ وَنُزِّلَ الۡمَلٰٓئِکَۃُ تَنۡزِیۡلًا ﴿۲۶﴾

২৬
আর (স্মরণ করো!) কদেখুন: ২:২১১যে-দিন মেঘের (বিকট গর্জনের) দরুন আকাশ বিদীর্ণ হয়ে যাবে এবং ফেরেশতাদের দলে দলে অবতারণ করা হবে।খদেখুন: ৬:৭৪; ২২:৫৭গদেখুন: ৩৩:৬৭; ৬৭:১১
সূরা আল-ফুরকান

اَلۡمُلۡکُ یَوۡمَئِذِ ۣالۡحَقُّ لِلرَّحۡمٰنِ ؕ وَکَانَ یَوۡمًا عَلَی الۡکٰفِرِیۡنَ عَسِیۡرًا ﴿۲۷﴾

২৭
সে-দিন২০৭৪ সত্যিকার আধিপত্য হবে রহমান আল্লাহর এবং কাফিরদের জন্য সে-দিনটি হবে অত্যন্ত কঠিন।
সূরা আল-ফুরকান
২০৭৪। বদরের যুদ্ধের দিন কাফিরদের জন্য সত্যিই এক চরম দুর্দশার দিন ছিল। এটাই ছিল সেই দিন যখন ইসলামের ভিত্তি সুদৃঢ়ভাবে স্থাপিত হয়েছিল এবং কুরাইশরা তাদের বেদনাদায়ক মনস্তাপ আর পরাজয়ের মধ্য দিয়ে বুঝতে পেরেছিল, ইসলাম ধর্ম টিকে থাকার জন্যই এসেছে।

وَیَوۡمَ یَعَضُّ الظَّالِمُ عَلٰی یَدَیۡہِ یَقُوۡلُ یٰلَیۡتَنِی اتَّخَذۡتُ مَعَ الرَّسُوۡلِ سَبِیۡلًا ﴿۲۸﴾

২৮
আর (স্মরণ করো!) যে-দিন সীমালঙ্ঘনকারী (আক্ষেপের সাথে) নিজের হাত কামড়াবে। সে বলবে- ‘হায়, আমি যদি রসূলের পথ অবলম্বন করতাম!
সূরা আল-ফুরকান

یٰوَیۡلَتٰی لَیۡتَنِیۡ لَمۡ اَتَّخِذۡ فُلَانًا خَلِیۡلًا ﴿۲۹﴾

২৯
হায়, আমার দুর্ভাগ্য! আমি যদি অমুককে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ না করতাম!
সূরা আল-ফুরকান

لَقَدۡ اَضَلَّنِیۡ عَنِ الذِّکۡرِ بَعۡدَ اِذۡ جَآءَنِیۡ ؕ وَکَانَ الشَّیۡطٰنُ لِلۡاِنۡسَانِ خَذُوۡلًا ﴿۳۰﴾

৩০
আমার কাছে (আল্লাহর পক্ষ থেকে) উপদেশবাণী আসার পর সে অবশ্যই আমাকে বিভ্রান্ত করেছে।’ আর অবশেষে শয়তান মানুষকে নিঃসঙ্গ রেখে চলে যায়।
সূরা আল-ফুরকান

وَقَالَ الرَّسُوۡلُ یٰرَبِّ اِنَّ قَوۡمِی اتَّخَذُوۡا ہٰذَا الۡقُرۡاٰنَ مَہۡجُوۡرًا ﴿۳۱﴾

৩১
আর রসূল বলবে, ‘হে আমার প্রতিপালক- প্রভু! নিশ্চয় আমার জাতি এ কুরআনকে পরিত্যক্ত (বস্তু) বানিয়ে ফেলেছে।২০৭৫,*
সূরা আল-ফুরকান
২০৭৫। এ আয়াত যথোপযুক্তভাবে তথাকথিত সেসব মুসলমানের প্রতি আরোপিত হতে পারে, যারা কুরআনকে অপ্রয়োজনীয় মনে করেছে এবং একে পিঠের পেছনে ফেলে রেখেছে। বিগত চৌদ্দশ বছরে কুরআন কখনো এত বেশি উপেক্ষিত ও অবহেলিত হয় নি যেমন হয়েছে এ যুগের মুসলমান কর্তৃক। নবী করীম (সা.) থেকে এ সম্পর্কে এক হাদীস বর্ণিত আছে: ‘আমার উম্মতের ওপর এমন এক সময় আসবে যখন নাম ছাড়া ইসলামের আর কিছুই থাকবে না এবং কুরআনের অক্ষর ছাড়া আর কিছুই বাকি থাকবে না’ (বায়হাকী, শুয়াবুল ঈমান অধ্যায়)। বর্তমান যুগই হচ্ছে সেই যুগ।
* এ আয়াত অবশ্যই সাহাবা কেরাম (রা.)-এর প্রতি আরোপিত হতে পারে না, কেননা মহানবী (সা.)-এর জীবদ্দশায় বরং এরপর ৩ শতাব্দী পর্যন্ত সাহাবীরা, তাবেঈন ও তাবে-তাবেঈনরা কুরআন পরিত্যাগ করেন নি। এটা অবশ্যই একটি ভবিষ্যদ্বাণী। ভবিষ্যৎকালে এটা পূর্ণ হবার কথা ছিল, মহানবী (সা.)-এর জাতি কার্যত কুরআন পরিত্যাগ করবে এবং রসূল করীম (সা.) তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]