يونس
Yunus
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১০ আয়াত ও ১১ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
এ সূরাটি মক্কী জীবনের শেষ পর্যায়ে অর্থাৎ নবী করীম (সা.)-এর মক্কায় অবস্থানের শেষ চার বা পাঁচ বছর সময়ে অবতীর্ণ হয়েছিল। কয়েকজন তফসীরকার এ সূরার কোনো কোনো আয়াত মদীনায় অবতীর্ণ হয়েছে বলে মত প্রকাশ করেছেন, যদিও ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে তাঁদের এ অভিমতকে দাঁড় করানো যায় না। বিষয়বস্তুর স্বরূপ ও বৈশিষ্ট্যের ভিত্তিতেই তাঁরা এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন বলে মনে হয়। ৯৯ নম্বর আয়াতে উল্লিখিত হযরত ইউনুস (আ.)-এর নাম অনুসারে এ সূরাটির নামকরণ করা হয়েছে।
কুরআনের বিষয়বস্তু নিয়ে চিন্তা করলে দেখা যায় যে, এর আয়াতগুলো শুধু পরস্পর সম্বন্ধযুক্তই নয় বরং প্রত্যেক সূরা এর পূর্ববর্তী এবং পরবর্তী সূরার সাথে এক সূক্ষ্ম সম্পর্কে আবদ্ধ। তদুপরি কুরআনের বিশেষ কয়েকটি সূরা অপর কয়েকটি সূরার সাথে সন্নিবদ্ধ এবং এভাবে সমস্ত কুরআন শরীফের মাঝে এক সুশৃঙ্খল বিন্যাস বিদ্যমান। কুরআনের বিভিন্ন সূরা একে অপরের সাথে একাধিক উপায়ে সম্পর্কযুক্ত এবং যখন এগুলোর ক্রম ও বিন্যাস সম্পর্কে চিন্তা করা হয় তখন বাস্তবিকই রচনাশৈলীর দিক থেকে কুরআন যে এক মহাবিস্ময় এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ থাকে না। বর্তমান সূরাটি এর পূর্ববর্তী সূরার সাথে তিন দিক থেকে সম্পর্কযুক্ত। প্রথমে এটা পূর্ববর্তী সূরার ধারাবাহিকতা বজায় রেখেছে। যেমন এর শেষাংশে দুটি বিষয়ের উল্লেখ করা হয়েছিল: (ক) কুরআনের কোনো কোনো সূরার অবতীর্ণ হওয়া এবং কাফিরদের দ্বারা এর প্রত্যাখ্যান (৯:১২৭) এবং (খ) আল্লাহর পক্ষ থেকে এক রসূল হযরত মুহাম্মদ (সা.)] প্রেরণ ও তাঁর শিক্ষা অনুসরণের উপকারিতা (৯:১২৮)। এ সূরাতে উক্ত বিষয়বস্তুর সম্প্রসারণ করে বলা হয়েছে যে, বস্তুত কুরআন হচ্ছে জ্ঞানসমৃদ্ধ গ্রন্থ। এতে বিভিন্ন কল্যাণ নিহিত রয়েছে (১০:২) এবং এ ঐশীবাণীর প্রাপক হযরত রসূল করীম (সা.) তাদের (মানুষদের) মাঝ থেকেই উত্থিত (১০:৩)। দ্বিতীয়ত, পূর্ববর্তী সূরার বিষয়বস্তুও এ সূরায় পরিপূর্ণতা লাভ করেছে। যেমন- সে সূরাতে (যা কোনো আলাদা সূরা ছিল না, বরং পূর্ববর্তী সূরার অংশবিশেষ) উল্লেখ করা হয়েছিল, ইসলামের বিজয় ও প্রাধান্যের সময় সমাগত এবং এতৎসংক্রান্ত আল্লাহ তা’লার প্রতিশ্রুতি পূর্ণ শান-শওকতের সাথে পরিপূর্ণতা লাভ করতে যাচ্ছে। সুতরাং মুমিনদেরকে উৎসাহিত করার কারণ হলো, তারা যেন নিজেদের হৃদয়কে পবিত্র করে এবং আল্লাহ তা’লা তাদের তওবা কবুল করেন। যেহেতু কোনো কোনো লোকের হৃদয়ে এ সন্দেহের উদ্রেক হতে পারে যে, তাদের পাপের আধিক্যের কারণে হয়ত তাদের তওবা গৃহীত হবে না, তাই এ সূরাতে বলা হয়েছে, আল্লাহর রহমত সবকিছুকে ঘিরে আছে এবং তা সমস্ত কিছুকেই অতিক্রম করে যায়, যদিও এর জন্য সর্বোত্তম অনুশোচনার প্রয়োজন। তৃতীয়ত, ২ নম্বর সূরা থেকে ৯ নম্বর সূরা (যারা সংখ্যায় ৭টি কেননা পূর্বেই বলা হয়েছে যে, ৯ নম্বর সূরাটি কোনো আলাদা সূরা নয়, বরং ৮ নম্বর সূরারই অংশবিশেষ, বিষয়বস্তুর গুরুত্বকে বুঝানোর জন্যই এটিকে আলাদাভাবে পেশ করা হয়েছে) একটি বিশেষ ধরনের প্রসঙ্গকে উপস্থাপন করেছে, কিন্তু এ সূরা থেকে ১৬ নম্বর সূরা পর্যন্ত সূরাগুলোতে অন্য ধরনের প্রসঙ্গ উপস্থাপিত হয়েছে। যদিও এ দ্বিতীয় পর্বের সূরাগুলোতে একটু স্বতন্ত্র ও পৃথক ধরনের প্রসঙ্গ বর্ণিত হয়েছে, তথাপি বিষয়বস্তুর দিক থেকে আবার প্রথম পর্যায়ের সূরার সাথে এদের গভীর সম্পর্ক রয়েছে। প্রথম অংশের সূরাগুলোতে হযরত রসূল করীম (সা.) ও তাঁর সম্পাদিত কাজকর্মের উল্লেখ করে ইসলামের সত্যতা প্রতিপন্ন করা হয়েছে। সাথে সাথে ইসলামের উন্নত নীতিপদ্ধতি, এর শিক্ষার সৌন্দর্য, সত্যান্বেষীদের জন্য এর আধ্যাত্মিক জ্ঞানের গভীরতা ও অন্তর্নিহিত তাৎপর্য এবং এর অসাধারণ প্রভাবকে তুলে ধরে ইসলাম গ্রহণের জন্য তাদেরকে আহ্বান জানানো হয়েছে। দ্বিতীয় পর্যায়ের সূরাগুলোতে, যার মাঝে ১০ নম্বর সূরা থেকে ১৮ নম্বর সূরা অন্তর্ভুক্ত রয়েছে, বিশেষ করে নবুওয়তের বৈশিষ্ট্য ও মানদণ্ড, অতীতের নবী রসূলগণের দাবি ও ইতিহাস, মানব-বিবেক ও যুক্তিসম্মত বিষয়াদি তুলে ধরে নবুওয়তের প্রয়োজনীয়তা, ধর্মের গুরুত্ব এবং হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবের উদ্দেশ্যকে অধিক গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়েছে।
কাজেই দেখা যাচ্ছে, উভয় পর্যায়ের সূরাসমূহের মাঝেই বিষয়বস্তুর দিক থেকে নিবিড় সম্পর্ক বিদ্যমান। পার্থক্য হলো প্রথম পর্যায়ের সূরাগুলোতে হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব-সংক্রান্ত ভবিষ্যদ্বাণী অথবা পূর্বের কোনো নবী-রসূলের ভবিষ্যদ্বাণীর পূর্ণতা এবং মহানবী (সা.)-এর সত্যতার প্রমাণাদির বিষয় উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে দ্বিতীয় পর্যায়ের সূরাগুলোতে নিজস্ব বৈশিষ্ট্যের আলোকে এবং নবুওয়তের নৈতিক ও ব্যবহারিক আদর্শের ভিত্তিতে ইসলামের সত্যতা বর্ণনা করা হয়েছে।
** এ সূরায় বলা হয়েছে, মানুষ নিজেদের মানদণ্ডে বিচার করে মনে করে আল্লাহ তা’লা কোনো বান্দার প্রতি ওহী অবতীর্ণ করতে পারেন না। এরপরই আল্লাহ তা’লা বলেন, সেই আল্লাহ, যিনি সমগ্র বিশ্বজগৎ সৃষ্টি করেছেন এবং সবকিছুতে এক উত্তম পরিকল্পনা অবলম্বন করেছেন, তিনি কি তাঁর এ কাজকে বৃথা যেতে দেবেন? এই পরিকল্পনার চূড়ান্ত কথা হলো, এমন একজন সুপারিশকারীর জন্ম দেওয়া হবে অর্থাৎ হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম দেওয়া হবে, যিনি আল্লাহর অনুমতি নিয়ে কেবল তাঁর উম্মতের যোগ্য বান্দাদের জন্য সুপারিশ করবেন না, বরং অতীতের সব উম্মতের মাঝ থেকে পুণ্যবান বান্দাদের পক্ষে সুপারিশ করবেন।
এরপর হযরত মুহাম্মদ (সা.)-এর দৃষ্টান্ত একটি সূর্যের সাথে দেওয়া হয়েছে, যার আলো দিয়ে পৃথিবীতে জীবনের ব্যবস্থাপনা কল্যাণ লাভ করেছে এবং এর আশিসে একটি পূর্ণচন্দ্রের জন্ম হবে, যা রাতের অন্ধকারেও এ আলোর কল্যাণ পৃথিবী পর্যন্ত পৌছাতে থাকবে।
এটা এক আশ্চর্যজনক ব্যাপার, জড়জগতেও চাঁদের আলোতে কোনো কোনো শাকসবজি এত দ্রুতবেগে বৃদ্ধি পেতে থাকে যে, এগুলোর বৃদ্ধি হবার শব্দ শুনতে পাওয়া যায়। সুতরাং শসা জাতীয় সবজি সম্পর্কে বিজ্ঞানীরা বলেন, এর বৃদ্ধির গতির ফলে একটি শব্দ সৃষ্টি হয়, যা মানুষের কান শুনতে পায়। অতএব তিনিই আল্লাহ- যিনি দিনকে এবং রাতকেও জীবনের মাধ্যম বানিয়েছেন।*
* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
মঞ্জিল-৩
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
الٓرٰ ۟ تِلۡکَ اٰیٰتُ الۡکِتٰبِ الۡحَکِیۡمِ ﴿۲﴾
اَکَانَ لِلنَّاسِ عَجَبًا اَنۡ اَوۡحَیۡنَاۤ اِلٰی رَجُلٍ مِّنۡہُمۡ اَنۡ اَنۡذِرِ النَّاسَ وَبَشِّرِ الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَنَّ لَہُمۡ قَدَمَ صِدۡقٍ عِنۡدَ رَبِّہِمۡ ؕؔ قَالَ الۡکٰفِرُوۡنَ اِنَّ ہٰذَا لَسٰحِرٌ مُّبِیۡنٌ ﴿۳﴾
اِنَّ رَبَّکُمُ اللّٰہُ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ فِیۡ سِتَّۃِ اَیَّامٍ ثُمَّ اسۡتَوٰی عَلَی الۡعَرۡشِ یُدَبِّرُ الۡاَمۡرَ ؕ مَا مِنۡ شَفِیۡعٍ اِلَّا مِنۡۢ بَعۡدِ اِذۡنِہٖ ؕ ذٰلِکُمُ اللّٰہُ رَبُّکُمۡ فَاعۡبُدُوۡہُ ؕ اَفَلَا تَذَکَّرُوۡنَ ﴿۴﴾
اِلَیۡہِ مَرۡجِعُکُمۡ جَمِیۡعًا ؕ وَعۡدَ اللّٰہِ حَقًّا ؕ اِنَّہٗ یَبۡدَؤُا الۡخَلۡقَ ثُمَّ یُعِیۡدُہٗ لِیَجۡزِیَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالۡقِسۡطِ ؕ وَالَّذِیۡنَ کَفَرُوۡا لَہُمۡ شَرَابٌ مِّنۡ حَمِیۡمٍ وَّعَذَابٌ اَلِیۡمٌۢ بِمَا کَانُوۡا یَکۡفُرُوۡنَ ﴿۵﴾
ہُوَ الَّذِیۡ جَعَلَ الشَّمۡسَ ضِیَآءً وَّالۡقَمَرَ نُوۡرًا وَّقَدَّرَہٗ مَنَازِلَ لِتَعۡلَمُوۡا عَدَدَ السِّنِیۡنَ وَالۡحِسَابَ ؕ مَا خَلَقَ اللّٰہُ ذٰلِکَ اِلَّا بِالۡحَقِّ ۚ یُفَصِّلُ الۡاٰیٰتِ لِقَوۡمٍ یَّعۡلَمُوۡنَ ﴿۶﴾
اِنَّ فِی اخۡتِلَافِ الَّیۡلِ وَالنَّہَارِ وَمَا خَلَقَ اللّٰہُ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّتَّقُوۡنَ ﴿۷﴾
اِنَّ الَّذِیۡنَ لَا یَرۡجُوۡنَ لِقَآءَنَا وَرَضُوۡا بِالۡحَیٰوۃِ الدُّنۡیَا وَاطۡمَاَنُّوۡا بِہَا وَالَّذِیۡنَ ہُمۡ عَنۡ اٰیٰتِنَا غٰفِلُوۡنَ ۙ﴿۸﴾
اُولٰٓئِکَ مَاۡوٰٮہُمُ النَّارُ بِمَا کَانُوۡا یَکۡسِبُوۡنَ ﴿۹﴾
اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ یَہۡدِیۡہِمۡ رَبُّہُمۡ بِاِیۡمَانِہِمۡ ۚ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہِمُ الۡاَنۡہٰرُ فِیۡ جَنّٰتِ النَّعِیۡمِ ﴿۱۰﴾