ق
Qaf
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৬ আয়াত এবং ৩ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
উচ্চপর্যায়ের আলেমরা এ সূরার অবতরণকালকে হযরত রসূল করীম (সা.)-এর মক্কী জীবনের প্রারম্ভিক অবস্থায় নির্ধারণ করেছেন। এ সূরার ভাষার বাচনভঙ্গি ও বিষয়বস্তু এ অভিমতের পরিপোষক। পূর্ববর্তী দুটি সূরাতে ইসলামের বিরাট ও সুমহান ভবিষ্যতের কথা আলোচিত হয়েছে এবং সে প্রসঙ্গে এ-ও বলা হয়েছে, যখন কোনো জাতি ধনবান ও ক্ষমতাবান হয়ে ওঠে তখন সামাজিক ও রাজনৈতিক সমস্যাবলিও সে জাতির মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে। ‘কাফ’ অক্ষর (কাদীর) দ্বারা আরম্ভ এ সূরা একথার দিকেই ইঙ্গিত বহন করে, মহাপরাক্রমশালী আল্লাহ তা’লার এ শক্তি নিশ্চয় রয়েছে যে, তিনি দুর্বল ও বিশৃঙ্খল আরব জাতিকে একটি শক্তিশালী জাতিতে রূপান্তরিত করবেন। এ রূপান্তরের কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন করতে কুরআনকেই তিনি অস্ত্র হিসাবে ব্যবহার করবেন।
এ সূরা থেকে সূরা ওয়াকিআ পর্যন্ত সাতটি সূরা একটি বিশেষ শ্রেণির অন্তর্ভুক্ত। মক্কায় অবতীর্ণ অন্যান্য সকল সূরার মতো এ সূরাটিও ভবিষ্যদ্বাণীর তেজস্বী ভাষায় বিশেষভাবে জোর দিয়ে বলছে, কুরআন সুনিশ্চিতভাবে আল্লাহর বাণী, মৃত্যুর পর পুনরুত্থান এক অবশ্যম্ভাবী বাস্তবতা, আর ইসলামের বিজয় এক অবধারিত চরম সত্য। প্রকৃতির নিয়মকানুন এবং পুরানো দিনের নবী-রসূলের ইতিহাস আমাদেরকে এ অবিসংবাদিত সিদ্ধান্তেই উপনীত করে। প্রথমেই এ সূরাটি পুনরুত্থানের অত্যাবশ্যকীয় বিষয়টি উত্থাপন করে এর সত্যতার প্রাথমিক প্রমাণরূপে এই যুক্তি প্রদর্শন করছে যে, এমন একটা জাতি যারা শতাব্দীর পর শতাব্দী ধরে নৈতিক, আধ্যাত্মিক ও প্রভাবপ্রতিপত্তির দিক দিয়ে একেবারে নিষ্ক্রিয় ও মৃতপ্রায় হয়ে পড়েছিল, তারা শীঘ্রই কুরআনের প্রভাবে এক কর্মচঞ্চল ও প্রাণপ্রাচুর্যময় জীবনের অধিকারী হবে। সূরাটি একথাও জানিয়ে দিচ্ছে, অবিশ্বাসীদের এ জাতিটি এতই চেতনাহীন যে, তারা একথা কোনোভাবেই মানতে পারছে না, তাদেরই মধ্য থেকে এমন একজন সতর্ককারীকে তাদের মৃতাবস্থা থেকে জাগানোর জন্য কীভাবে আবির্ভূত করা হতে পারে। তারা তো মরে মাটি হয়ে গেছে, তাদের পক্ষে আবার জেগে ওঠা কি কখনো সম্ভব? তাদেরকে বলা হচ্ছে, তারা যেন সৃষ্টির বিস্ময়কর বিষয় ভালোভাবে দেখে। মহাশূন্যের গ্রহতারকাসজ্জিত আকাশসমূহ সৃষ্টির অত্যাশ্চর্য কলাকৌশলের কথা গভীরভাবে চিন্তা করে। তারা যেন কত নিয়মনিষ্ঠা, দক্ষতা ও সময়ানুবতির্তার সাথে ব্যতিক্রমহীন ও বিরামহীনভাবে নিজ নিজ নির্ধারিত কাজ সম্পন্ন করে চলছে। তারা যেন পৃথিবীর বিশালতা, এর প্রাণিকুল উদ্ভিদরাজির দিকে তাকিয়ে নিবিষ্ট মনে চিন্তা করে এবং এগুলোর সৃষ্টি, খাদ্য যোগানো ও ফলফসলাদির উৎপাদন ইত্যাদির বিষয় আগ্রহ সহকারে লক্ষ করে। তাহলেই তারা সম্যকভাবে হৃদয়ঙ্গম করতে পারবে, এ জটিল বিশ্বজগতের যিনি কুশলী স্রষ্টা তিনি নিশ্চয় সেই ক্ষমতা ও জ্ঞান রাখেন যে, মানুষের দেহ পচে গলে ধুলায় মিশে নিশ্চিহ্ন হয়ে গেলেও তিনি তাতে নবজীবন দান করতে সম্পূর্ণ সক্ষম। অতঃপর আল্লাহ তা’লার সৃষ্টির সর্বোচ্চ মুকুটমণি, যাকে মানুষ নামে আখ্যায়িত করা হয়েছে তার জীবনের উদ্দেশ্য, কর্ম স্বাধীনতা, দায়িত্ব ও কৃতকর্মের হিসাবনিকাশ ইত্যাদি বিষয় এ সূরাতে আলোচিত হয়েছে। সবশেষে একথার ওপরই জোর দেওয়া হয়েছে, এ মহাবিশ্বের সৃষ্টি এবং অন্য সকল সৃষ্টির সেরা যে মানুষ তার সৃষ্টি প্রমাণ করে জটিলতাপূর্ণ মহাসৃষ্টির নিশ্চয় কোনো মহান উদ্দেশ্য রয়েছে। এ সবকিছুর সৃষ্টি অনর্থক ও উদ্দেশ্যবর্জিত হতেই পারে না। অতএব এ সবকিছু আমাদেরকে এ সিদ্ধান্তে উপনীত করে মৃত্যুর পরেও জীবন থাকা আবশ্যক এবং অবশ্যই মৃত্যুর পরেও জীবন আছে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
قٓ ۟ۚ وَالۡقُرۡاٰنِ الۡمَجِیۡدِ ۚ﴿۲﴾
بَلۡ عَجِبُوۡۤا اَنۡ جَآءَہُمۡ مُّنۡذِرٌ مِّنۡہُمۡ فَقَالَ الۡکٰفِرُوۡنَ ہٰذَا شَیۡءٌ عَجِیۡبٌ ۚ﴿۳﴾
ءَاِذَا مِتۡنَا وَکُنَّا تُرَابًا ۚ ذٰلِکَ رَجۡعٌۢ بَعِیۡدٌ ﴿۴﴾
قَدۡ عَلِمۡنَا مَا تَنۡقُصُ الۡاَرۡضُ مِنۡہُمۡ ۚ وَعِنۡدَنَا کِتٰبٌ حَفِیۡظٌ ﴿۵﴾
بَلۡ کَذَّبُوۡا بِالۡحَقِّ لَمَّا جَآءَہُمۡ فَہُمۡ فِیۡۤ اَمۡرٍ مَّرِیۡجٍ ﴿۶﴾
اَفَلَمۡ یَنۡظُرُوۡۤا اِلَی السَّمَآءِ فَوۡقَہُمۡ کَیۡفَ بَنَیۡنٰہَا وَزَیَّنّٰہَا وَمَا لَہَا مِنۡ فُرُوۡجٍ ﴿۷﴾
وَالۡاَرۡضَ مَدَدۡنٰہَا وَاَلۡقَیۡنَا فِیۡہَا رَوَاسِیَ وَاَنۡۢبَتۡنَا فِیۡہَا مِنۡ کُلِّ زَوۡجٍۭ بَہِیۡجٍ ۙ﴿۸﴾
تَبۡصِرَۃً وَّذِکۡرٰی لِکُلِّ عَبۡدٍ مُّنِیۡبٍ ﴿۹﴾
وَنَزَّلۡنَا مِنَ السَّمَآءِ مَآءً مُّبٰرَکًا فَاَنۡۢبَتۡنَا بِہٖ جَنّٰتٍ وَّحَبَّ الۡحَصِیۡدِ ۙ﴿۱۰﴾