৫০

ق

সূরা কাফ

Qaf

মক্কী ৪৬ আয়াত ৩ রুকু পারা ২৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৬ আয়াত এবং ৩ রুকূ

وَنُفِخَ فِی الصُّوۡرِ ؕ ذٰلِکَ یَوۡمُ الۡوَعِیۡدِ ﴿۲۱﴾

২১
“আর শিঙায় ফুঁ দেওয়া হবে- ‘এ হলো আযাবের প্রতিশ্রুত দিন।’”

وَجَآءَتۡ کُلُّ نَفۡسٍ مَّعَہَا سَآئِقٌ وَّشَہِیۡدٌ ﴿۲۲﴾

২২
আর প্রত্যেকে নিজের সাথে একজন হাঁকিয়ে নিয়ে যাবার (ফেরেশতা) এবং একজন সাক্ষ্যদাতা (ফেরেশতা) নিয়ে উপস্থিত হবে।২৮০৭
২৮০৭। ‘সায়িক’ সেই ফেরেশতা যে মানুষের বামদিকে বসে তার কুকর্মগুলোর হিসাব রাখে এবং শাস্তির জন্য তাকে দোযখের দিকে নিয়ে যায়। আর ‘শাহীদ’ সেই ফেরেশতা যে মানুষের ডানদিকে বসে তার সৎকর্মগুলোর হিসাব রাখে এবং তার স্বপক্ষে ও অনুকূলে সাক্ষ্য দান করবে। এ-ও হতে পারে, এ দুটি শব্দ ‘সায়িক’ ও ‘শাহীদ’ রূপক হিসাবে যথাক্রমে মানুষের অপব্যবহৃত অঙ্গপ্রত্যঙ্গ ও কর্মশক্তি এবং সঠিক ব্যবহৃত অঙ্গাদি ও কর্মশক্তিকে বুঝিয়েছে।

لَقَدۡ کُنۡتَ فِیۡ غَفۡلَۃٍ مِّنۡ ہٰذَا فَکَشَفۡنَا عَنۡکَ غِطَآءَکَ فَبَصَرُکَ الۡیَوۡمَ حَدِیۡدٌ ﴿۲۳﴾

২৩
(তখন আমরা বলব,) ‘এ (দিন) সম্বন্ধে অবশ্যই তুমি উদাসীন ছিলে। আর আমরা তোমার (সেই ঔদাসীন্যের) আবরণ তুলে দিলাম। তাই আজ তোমার দৃষ্টি খুবই প্রখর।২৮০৮
২৮০৮। পরজগতে চোখ থেকে সকল পর্দা অপসারণ করা হবে। তখন তার দৃষ্টি ও মানসিক সামর্থ্য স্পষ্ট ও তীক্ষ্ণ হয়ে যাবে। সে তার কৃতকর্মের ফলাফলকে দৃশ্যমানরূপে দেখতে পাবে, যা ইহজগতে থাকাবস্থায় তার দৃষ্টির অন্তরালে ছিল। তখন সে সুনিশ্চিতভাবে বুঝতে পারবে, যে ব্যাপারকে সে নিছক মায়া বলে মনে করত, তা কত সুনিশ্চিত ও নিদারুণ সত্য ছিল!

وَقَالَ قَرِیۡنُہٗ ہٰذَا مَا لَدَیَّ عَتِیۡدٌ ﴿ؕ۲۴﴾

২৪
আর তার সাথি (অর্থাৎ ফেরেশতা) বলবে, ‘এ হলো তা (অর্থাৎ আমলনামা) যা আমার কাছে প্রস্তুত রয়েছে।’

اَلۡقِیَا فِیۡ جَہَنَّمَ کُلَّ کَفَّارٍ عَنِیۡدٍ ﴿ۙ۲۵﴾

২৫
(এরপর আমরা উক্ত দুইজন ফেরেশতাকে বলব, ‘হে চালক ও সাক্ষী!) তোমরা উভয়েই প্রত্যেক চরম অকৃতজ্ঞ (ও সত্যের) ঘোর শত্রুকে জাহান্নামে নিক্ষেপ করো।২৮০৯
২৮০৯। দ্বিবচন ‘আলকিয়া’ এজন্য ব্যবহৃত হয়েছে যে, দুইজন ফেরেশতা সায়িক ও শাহীদকে আদেশ দেওয়া হয়েছে অথবা আদেশটিতে বিশেষ জোর দেবার জন্য এই দ্বিবচন ব্যবহার করা হয়েছে। এরূপ প্রকাশভঙ্গি ২৩:১০০-তেও রয়েছে। সেখানে কর্তা একবচন হওয়া সত্ত্বেও বহুবচনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে। এ রীতি আরবী ব্যাকরণসম্মত।

مَّنَّاعٍ لِّلۡخَیۡرِ مُعۡتَدٍ مُّرِیۡبِ ﴿ۙ۲۶﴾

২৬
প্রত্যেক ভালো কাজে বাধাদানকারী, সীমালঙ্ঘনকারী (এবং) সন্দেহ উদ্রেককারীকে-

ۣالَّذِیۡ جَعَلَ مَعَ اللّٰہِ اِلٰـہًا اٰخَرَ فَاَلۡقِیٰہُ فِی الۡعَذَابِ الشَّدِیۡدِ ﴿۲۷﴾

২৭
যে আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করেছিল। অতএব তোমরা উভয়ে তাকে (আজ) কঠোর আযাবে নিক্ষেপ করো।’

قَالَ قَرِیۡنُہٗ رَبَّنَا مَاۤ اَطۡغَیۡتُہٗ وَلٰکِنۡ کَانَ فِیۡ ضَلٰلٍۭ بَعِیۡدٍ ﴿۲۸﴾

২৮
তার সাথি বলবে, ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! আমি তাকে বিদ্রোহী বানাই নি, বরং সে (নিজেই) ঘোর পথভ্রষ্টতায় নিপতিত ছিল।২৮১০
২৮১০। এটা মানুষের এক স্বাভাবিক প্রবৃত্তি যে, দুষ্কৃতকারী যখন আপন কুকর্মের শাস্তিপ্রাপ্তির জন্য দণ্ডায়মান হয় সে দুষ্কর্মের সকল দায়িত্ব অন্যের ওপর চাপানোর প্রয়াস পায়। অবিশ্বাসীর এ মানসিকতার চিত্রই এ আয়াতটিতে তুলে ধরা হয়েছে। তার নিজের অবাধ্যতা ও সীমালঙ্ঘনের পাপের জন্য সে শয়তানকে দায়ী করে।

قَالَ لَا تَخۡتَصِمُوۡا لَدَیَّ وَقَدۡ قَدَّمۡتُ اِلَیۡکُمۡ بِالۡوَعِیۡدِ ﴿۲۹﴾

২৯
তিনি বলবেন, ‘তোমরা আমার সামনে ঝগড়া কোরো না। আর আমি পূর্বেই তোমাদের কাছে সতর্কবার্তা প্রেরণ করেছি।

مَا یُبَدَّلُ الۡقَوۡلُ لَدَیَّ وَمَاۤ اَنَا بِظَلَّامٍ لِّلۡعَبِیۡدِ ﴿٪۳۰﴾

৩০
আমার সমীপে কোনো কথা পরিবর্তন করে উপস্থাপন করা সম্ভব নয়। কদেখুন: ৬৮:১৩আর আমি। নিজ বান্দাদের প্রতি ন্যূনতম অবিচারকারী নই।’*খদেখুন: ১৪:২৩গদেখুন: ৩:১৮৩; ৮:৫২; ২২:১১; ৪১:৪৭
সূরা কাফ - রুকু ২
* এ আয়াতে আল্লাহ তা’লা বলছেন, মানুষের ব্যাপারে সাক্ষ্য দেবার জন্য যে-সব ফেরেশতা অথবা মানুষের ২৮১১ ও ২৮১২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য যে-সব অঙ্গপ্রত্যঙ্গকে সাক্ষীরূপে নিযুক্ত করেছি, আমার সামনে কথা পরিবর্তন করে উপস্থাপন করার সাহস এদের কারোরই নাই। (তফসীরে সগীর)