৮

الأنفال

সূরা আল-আনফাল

Al-Anfal

মাদানী ৭৬ আয়াত ১০ রুকু পারা ৯–১০

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৬ আয়াত এবং ১০ রুকূ

وَلَوۡ تَرٰۤی اِذۡ یَتَوَفَّی الَّذِیۡنَ کَفَرُوا ۙ الۡمَلٰٓئِکَۃُ یَضۡرِبُوۡنَ وُجُوۡہَہُمۡ وَاَدۡبَارَہُمۡ ۚ وَذُوۡقُوۡا عَذَابَ الۡحَرِیۡقِ ﴿۵۱﴾

৫১
আর হায়, তুমি যদি কাফিরদের মৃত্যুর সে সময়টি দেখতে পেতে! যখন ফেরেশতারা তাদের মুখে ও পিঠে আঘাত করে আর (বলে,) তোমরা দহনের শাস্তি ভোগ করো।

ذٰلِکَ بِمَا قَدَّمَتۡ اَیۡدِیۡکُمۡ وَاَنَّ اللّٰہَ لَیۡسَ بِظَلَّامٍ لِّلۡعَبِیۡدِ ﴿ۙ۵۲﴾

৫২
‘এ১১৩১ হলো তোমাদেরই কৃতকর্মের প্রতিফল, ঘদেখুন: ৯:৫১; ১২:৬৮; ১৪:১২; ৩৩:৪; ৬৫:৪; ৪৭:২৮কেননা আল্লাহ তাঁর (দুর্বল) বান্দাদের প্রতি মোটেও অবিচার করেন না।’চদেখুন:
১১৩১। ‘যালিকা’ অর্থে পূর্ববর্তী আয়াতে বর্ণিত শাস্তি বুঝাচ্ছে।

کَدَاۡبِ اٰلِ فِرۡعَوۡنَ ۙ وَالَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ ؕ کَفَرُوۡا بِاٰیٰتِ اللّٰہِ فَاَخَذَہُمُ اللّٰہُ بِذُنُوۡبِہِمۡ ؕ اِنَّ اللّٰہَ قَوِیٌّ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿۵۳﴾

৫৩
কদেখুন: ৩:১২; ৮:৫৫যেমনটি ফেরাউনের জাতি ও তাদের পূর্ববর্তীদের অবস্থা১১৩১-ক হয়েছিল। তারা আল্লাহর নিদর্শনাবলি অস্বীকার করেছিল, ফলে আল্লাহ তাদের পাপের জন্য তাদেরকে পাকড়াও করলেন। নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর, কঠোর শাস্তিদাতা।
১১৩১-ক। ‘দাব’ অর্থ অভ্যাস, রীতিনীতি, বিষয়, অবস্থা, ঘটনা (আকরাব)।

ذٰلِکَ بِاَنَّ اللّٰہَ لَمۡ یَکُ مُغَیِّرًا نِّعۡمَۃً اَنۡعَمَہَا عَلٰی قَوۡمٍ حَتّٰی یُغَیِّرُوۡا مَا بِاَنۡفُسِہِمۡ ۙ وَاَنَّ اللّٰہَ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿ۙ۵۴﴾

৫৪
এর কারণ হলো, খদেখুন: ১৩:১২আল্লাহ কোনো জাতিকে যে নিয়ামত দান করেছেন তা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন না করে।১১৩২ আর নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
১১৩২। এ আয়াতে একটি সাধারণ ঐশী নিয়ম সম্বন্ধে বলা হয়েছে। আল্লাহ তা’লা কোনো মানবগোষ্ঠীকে তারা নিজেরা প্রথমে তাদের অবস্থাকে অবনতির দিকে পরিবর্তন না করা পর্যন্ত পূর্বে প্রদত্ত তাঁর কোনো অনুগ্রহ থেকে বঞ্চিত করেন না। ১১৩৩ ও ১১৩৪ টাকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

کَدَاۡبِ اٰلِ فِرۡعَوۡنَ ۙ وَالَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ ؕ کَذَّبُوۡا بِاٰیٰتِ رَبِّہِمۡ فَاَہۡلَکۡنٰہُمۡ بِذُنُوۡبِہِمۡ وَاَغۡرَقۡنَاۤ اٰلَ فِرۡعَوۡنَ ۚ وَکُلٌّ کَانُوۡا ظٰلِمِیۡنَ ﴿۵۵﴾

৫৫
গদেখুন: ৩:১২; ৮:৫৩যেমনটি ফেরাউনের জাতি ও তাদের পূর্ববর্তীদের অবস্থা হয়েছিল। তারা তাদের প্রতিপালক-প্রভুর নিদর্শনাবলি১১৩৩ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল। অতএব আমরা তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করেছিলাম আর আমরা ফেরাউনের জাতিকে নিমজ্জিত করেছিলাম, কেননা তারা সবাই ছিল সীমালঙ্ঘনকারী।
১১৩৩। আয়াত অর্থ সংবাদ, আদেশ, নির্দেশ, নিদর্শন, কুরআনের আয়াত বিশেষ (লেইন)।

اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنۡدَ اللّٰہِ الَّذِیۡنَ کَفَرُوۡا فَہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ﴿ۖۚ۵۶﴾

৫৬
ঘদেখুন: ৮:২৩; ৯৮:৭; ২:২৮নিশ্চয় আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্টতম জীব তারাই- যারা কুফরী করেছে। অতএব তারা ঈমান আনবে না।

اَلَّذِیۡنَ عٰہَدۡتَّ مِنۡہُمۡ ثُمَّ یَنۡقُضُوۡنَ عَہۡدَہُمۡ فِیۡ کُلِّ مَرَّۃٍ وَّہُمۡ لَا یَتَّقُوۡنَ ﴿۵۷﴾

৫৭
(অর্থাৎ) তাদের মধ্য হতে যাদের সাথে তুমি চুক্তিবদ্ধ১১৩৪ হয়েছ, কিন্তু তারা প্রতিবারই তাদের অঙ্গীকার ভঙ্গ করে; আর তারা তাকওয়া অবলম্বন করে না।
১১৩৪। তারা বার বার তাদের কৃত অঙ্গীকার ভঙ্গ করে এবং আল্লাহ তা’লার নামে গৃহীত চুক্তির অমর্যাদা করে।

فَاِمَّا تَثۡقَفَنَّہُمۡ فِی الۡحَرۡبِ فَشَرِّدۡ بِہِمۡ مَّنۡ خَلۡفَہُمۡ لَعَلَّہُمۡ یَذَّکَّرُوۡنَ ﴿۵۸﴾

৫৮
অতএব তুমি যদি যুদ্ধে তাদের কাবু করতে পারো তাহলে তাদের (সমুচিত শিক্ষা দেবার) মাধ্যমে তাদের পেছনের লোকদের ছত্রভঙ্গ করে দাও, যেন তারা শিক্ষা গ্রহণ করে।১১৩৫
১১৩৫। এ আয়াতে বিশ্বাসীদেরকে যুক্তিসংগত কারণ ছাড়া অস্ত্রধারণ না করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু অস্ত্রধারণের প্রয়োজন হলে অত্যন্ত নির্ভীকচিত্তে লড়তে হবে এবং শত্রুকে সাহসিকতার সঙ্গে আঘাত হানতে হবে যেন তাদের মনে ত্রাসের সৃষ্টি হয়। দুর্বল ও বিলম্বিত কৌশলে যুদ্ধ করা বিচক্ষণতার কাজ নয়। যুদ্ধ যদি করতেই হয় তাহলে তা দ্রুত এবং চরমভাবে করা উচিত।

وَاِمَّا تَخَافَنَّ مِنۡ قَوۡمٍ خِیَانَۃً فَانۡۢبِذۡ اِلَیۡہِمۡ عَلٰی سَوَآءٍ ؕ اِنَّ اللّٰہَ لَا یُحِبُّ الۡخَآئِنِیۡنَ ﴿٪۵۹﴾

৫৯
আর কোনো জাতির পক্ষ থেকে তুমি যদি চুক্তি ভঙ্গের আশঙ্কা করো, তাহলে তাদের সাথে তা-ই করো যেমনটি তারা করেছে। নিশ্চয় আল্লাহ চুক্তি ভঙ্গকারীদের পছন্দ করেন না।১১৩৬
সূরা আল-আনফাল - রুকু ৭
১১৩৬। যাদের সঙ্গে মুসলমানরা চুক্তিবদ্ধ হয়েছে এমন কোনো জাতি, গোত্র বা সম্প্রদায় চুক্তি ভঙ্গ করলে তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া উচিত যে, উক্ত চুক্তিনামা অকার্যকর হয়ে গেছে এবং মুসলমানরা আক্রান্ত হলে তাদের সকল শক্তি দিয়ে তারা লড়াই করবে, কিন্তু কোনো অবস্থাতেই মুসলমানরা অতর্কিত আক্রমণ করতে পারবে না। ‘আলা সাওয়াইন’ অর্থ সমতার ভিত্তিতে, অর্থাৎ এমনভাবে যে, প্রত্যেক পক্ষকে সুস্পষ্টভাবে জানতে হবে তারা নৈতিক বা আইনগত বাধ্যবাধকতা থেকে মুক্ত।

وَلَا یَحۡسَبَنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا سَبَقُوۡا ؕ اِنَّہُمۡ لَا یُعۡجِزُوۡنَ ﴿۶۰﴾

৬০
কদেখুন: ৪:১০৮আর যারা অস্বীকার করে তারা যেন এগিয়ে আছে বলে কখনো মনে না করে। নিশ্চয় তারা (আল্লাহর উদ্দেশ্য) ব্যর্থ করতে পারবে না।খদেখুন: ৩:১৭৯