১২

يوسف

সূরা ইউসুফ

Yusuf

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১২–১৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১২ আয়াত ও ১২ রুকূ

فَاِنۡ لَّمۡ تَاۡتُوۡنِیۡ بِہٖ فَلَا کَیۡلَ لَکُمۡ عِنۡدِیۡ وَلَا تَقۡرَبُوۡنِ ﴿۶۱﴾

৬১
আর তোমরা তাকে আমার কাছে না নিয়ে এলে তোমাদের জন্য আমার নিকট কোনো (শস্য) বরাদ্দ থাকবে না এবং তোমরা আমার কাছেও এসো না।’

قَالُوۡا سَنُرَاوِدُ عَنۡہُ اَبَاہُ وَاِنَّا لَفٰعِلُوۡنَ ﴿۶۲﴾

৬২
তারা বলল, ‘আমরা তার পিতাকে তার বিষয়ে অবশ্যই প্ররোচিত করতে চেষ্টা করব আর নিশ্চয় আমরা (এ কাজ) করেই ছাড়ব।’

وَقَالَ لِفِتۡیٰنِہِ اجۡعَلُوۡا بِضَاعَتَہُمۡ فِیۡ رِحَالِہِمۡ لَعَلَّہُمۡ یَعۡرِفُوۡنَہَاۤ اِذَا انۡقَلَبُوۡۤا اِلٰۤی اَہۡلِہِمۡ لَعَلَّہُمۡ یَرۡجِعُوۡنَ ﴿۶۳﴾

৬৩
আর সে তার ভৃত্যদের বলল, ‘তোমরা তাদের মূলধন তাদের মালপত্রের মাঝে রেখে দাও, যেন তারা তাদের পরিবার-পরিজনের কাছে ফিরে গিয়ে এ (অনুগ্রহের) বিষয়ে জানতে পারে। হয়ত (এ কারণে) তারা ফিরে আসবে।’

فَلَمَّا رَجَعُوۡۤا اِلٰۤی اَبِیۡہِمۡ قَالُوۡا یٰۤاَبَانَا مُنِعَ مِنَّا الۡکَیۡلُ فَاَرۡسِلۡ مَعَنَاۤ اَخَانَا نَکۡتَلۡ وَاِنَّا لَہٗ لَحٰفِظُوۡنَ ﴿۶۴﴾

৬৪
এরপর তারা যখন তাদের পিতার কাছে ফিরে এলো, তারা বলল, ‘হে আমাদের পিতা! আমাদের জন্য (শস্যের) পরিমাপ (অর্থাৎ বরাদ্দ) নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। অতএব আপনি আমাদের ভাইকে আমাদের সাথে পাঠান, যেন আমরা আমাদের (শস্যের) পরিমাপ (অর্থাৎ বরাদ্দ) পেতে পারি। আর নিশ্চয় আমরাই তার রক্ষণাবেক্ষণকারী।’

قَالَ ہَلۡ اٰمَنُکُمۡ عَلَیۡہِ اِلَّا کَمَاۤ اَمِنۡتُکُمۡ عَلٰۤی اَخِیۡہِ مِنۡ قَبۡلُ ؕ فَاللّٰہُ خَیۡرٌ حٰفِظًا ۪ وَّہُوَ اَرۡحَمُ الرّٰحِمِیۡنَ ﴿۶۵﴾

৬৫
সে বলল, ‘আমি কি তার ব্যাপারে তোমাদের ওপর সেভাবেই আস্থা রাখব যেভাবে ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে আমি তোমাদের ওপর আস্থা রেখেছিলাম? অতএব আল্লাহই শ্রেষ্ঠ রক্ষক এবং তিনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু।’

وَلَمَّا فَتَحُوۡا مَتَاعَہُمۡ وَجَدُوۡا بِضَاعَتَہُمۡ رُدَّتۡ اِلَیۡہِمۡ ؕ قَالُوۡا یٰۤاَبَانَا مَا نَبۡغِیۡ ؕ ہٰذِہٖ بِضَاعَتُنَا رُدَّتۡ اِلَیۡنَا ۚ وَنَمِیۡرُ اَہۡلَنَا وَنَحۡفَظُ اَخَانَا وَنَزۡدَادُ کَیۡلَ بَعِیۡرٍ ؕ ذٰلِکَ کَیۡلٌ یَّسِیۡرٌ ﴿۶۶﴾

৬৬
আর তারা যখন নিজেদের মালপত্র খুলল তখন তারা দেখতে পেল, তাদের পুঁজি (পণ্যমূল্য) তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা বলল, ‘হে আমাদের পিতা! আমাদের (আর) কী চাওয়ার আছে? এই দেখুন! আমাদের পুঁজি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে! আর (আমাদের ভাই আমাদের সাথে গেলে) আমরা আমাদের পরিবারের জন্য খাদ্যশস্য নিয়ে আসব এবং আমরা (সবদিক থেকে) আমাদের ভাইয়ের সুরক্ষা করব। এছাড়া আমরা অতিরিক্ত এক উট বোঝাই খাদ্যশস্য আনব।১৩৯১ এ পরিমাপ (পাওয়া) খুবই সহজ।’
১৩৯১। ‘এক উট বোঝাই’ এর অর্থ একটি উট যে পরিমাণ ভার বহন করতে পারে, সে পরিমাণ বোঝা উটের পিঠের ওপর বহন করে আনা।

قَالَ لَنۡ اُرۡسِلَہٗ مَعَکُمۡ حَتّٰی تُؤۡتُوۡنِ مَوۡثِقًا مِّنَ اللّٰہِ لَتَاۡتُنَّنِیۡ بِہٖۤ اِلَّاۤ اَنۡ یُّحَاطَ بِکُمۡ ۚ فَلَمَّاۤ اٰتَوۡہُ مَوۡثِقَہُمۡ قَالَ اللّٰہُ عَلٰی مَا نَقُوۡلُ وَکِیۡلٌ ﴿۶۷﴾

৬৭
সে (অর্থাৎ ইয়াকূব) বলল, ‘আমি কখনো তাকে তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ তোমরা আল্লাহর নামে এ দৃঢ় অঙ্গীকার (না) করবে যে, তোমরা তাকে আমার কাছে অবশ্যই (ফিরিয়ে) নিয়ে আসবে, তবে তোমরা নিজেরাই যদি (বিপদে) পরিবেষ্টিত হয়ে পড়ো তাহলে ভিন্ন কথা।’ অতএব তারা যখন তাকে পাকা কথা দিল, তখন সে বলল, ‘আমরা যা-ই বলছি আল্লাহ এর পর্যবেক্ষক।’

وَقَالَ یٰبَنِیَّ لَا تَدۡخُلُوۡا مِنۡۢ بَابٍ وَّاحِدٍ وَّادۡخُلُوۡا مِنۡ اَبۡوَابٍ مُّتَفَرِّقَۃٍ ؕ وَمَاۤ اُغۡنِیۡ عَنۡکُمۡ مِّنَ اللّٰہِ مِنۡ شَیۡءٍ ؕ اِنِ الۡحُکۡمُ اِلَّا لِلّٰہِ ؕ عَلَیۡہِ تَوَکَّلۡتُ ۚ وَعَلَیۡہِ فَلۡیَتَوَکَّلِ الۡمُتَوَکِّلُوۡنَ ﴿۶۸﴾

৬৮
আর সে বলল, ‘হে আমার পুত্ররা! তোমরা একই দরজা দিয়ে প্রবেশ কোরো না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। আর আল্লাহর (নিয়তির) বিরুদ্ধে আমি তোমাদের কোনো কাজে আসতে পারব না। সিদ্ধান্ত একমাত্র আল্লাহরই (চলে)। কদেখুন: ১১:৫৭,৮৯; ১৪:১২তাঁরই ওপর আমি নির্ভর করি এবং তাঁরই প্রতি সকল ভরসাকারীর ভরসা করা উচিত।’

وَلَمَّا دَخَلُوۡا مِنۡ حَیۡثُ اَمَرَہُمۡ اَبُوۡہُمۡ ؕ مَا کَانَ یُغۡنِیۡ عَنۡہُمۡ مِّنَ اللّٰہِ مِنۡ شَیۡءٍ اِلَّا حَاجَۃً فِیۡ نَفۡسِ یَعۡقُوۡبَ قَضٰہَا ؕ وَاِنَّہٗ لَذُوۡ عِلۡمٍ لِّمَا عَلَّمۡنٰہُ وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَعۡلَمُوۡنَ ﴿٪۶۹﴾

৬৯
তারা যখন সেভাবে প্রবেশ করল যেভাবে তাদের পিতা তাদের আদেশ করেছিল, (তখন) আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তা তাদের কোনো উপকার সাধন করতে পারত না, তবে (এটি) ইয়াকূবের হৃদয়ে লালিত এক স্বতঃস্ফূর্ত বাসনা ছিল, যা সে পূর্ণ করেছে।১৩৯২ আর নিশ্চয় সে জ্ঞানের অধিকারী ছিল, কেননা আমরা তাকে শিক্ষা দিয়েছিলাম, কিন্তু অধিকাংশ লোক (তা) জানে না।
সূরা ইউসুফ - রুকু ৮
১৩৯২। হযরত ইয়াকূব (আ.) বুঝতে পেরেছিলেন অথবা ঐশীবাণীর মাধ্যমে সম্ভবত সংবাদ পেয়েছিলেন যে, মিশরের সে ব্যক্তি হযরত ইউসুফ (আ.) ছাড়া আর কেউ নয়। সেজন্যই তিনি তাঁর পুত্রদের পৃথক পৃথকভাবে শহরে প্রবেশ করার নির্দেশ দিয়েছিলেন যেন ইউসুফ (আ.) তাঁর ভাই বেনজামিনের সাথে একা সাক্ষাৎ করার ও কথা বলার সুযোগ লাভ করতে পারেন।

وَلَمَّا دَخَلُوۡا عَلٰی یُوۡسُفَ اٰوٰۤی اِلَیۡہِ اَخَاہُ قَالَ اِنِّیۡۤ اَنَا اَخُوۡکَ فَلَا تَبۡتَئِسۡ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۷۰﴾

৭০
আর তারা যখন ইউসুফের সামনে হাজির হলো তখন সে তার (সহোদর) ভাইকে নিজের কাছে জায়গা দিয়ে বলল, ‘নিশ্চয় আমি তোমার ভাই। সুতরাং তারা যা করে এসেছে এর জন্য তুমি দুঃখিত হয়ো না।’