পারা ১২

وَمَا مِنۡ دَآبَّۃٍ فِی الۡاَرۡضِ اِلَّا عَلَی اللّٰہِ رِزۡقُہَا وَیَعۡلَمُ مُسۡتَقَرَّہَا وَمُسۡتَوۡدَعَہَا ؕ کُلٌّ فِیۡ کِتٰبٍ مُّبِیۡنٍ ﴿۷﴾

৭
“আর পৃথিবীতে বিচরণশীল প্রতিটি জীবের জীবিকা নিশ্চিত করার দায়িত্ব আল্লাহরই।১২৯৭ আর তিনি এর অস্থায়ী আবাস ও স্থায়ী নিবাস সম্বন্ধেও জানেন।১২৯৮ সবই এক সুস্পষ্ট কিতাবে বিদ্যমান।”
সূরা হুদ
১২৯৭। আল্লাহ তা’লা তাঁর সকল সৃষ্টির জীবিকা সরবরাহ করেছেন। এমনকি তিনি সেসব কীটাণুকীট এবং সরীসৃপ যারা মৃত্তিকাগর্ভে বাস করে তাদের জন্যও জীবনধারণের উপকরণ সৃষ্টি করেছেন। মানুষের জ্ঞানবুদ্ধি বুঝতে অক্ষম যে, অসংখ্য পোকামাকড় ও কীটপতঙ্গ যারা মাটির ওপরে এবং মাটির ভেতরে বাস করে তারা কীভাবে ও কোথা থেকে খাদ্য পেয়ে থাকে? মানুষ এ বিশ্বজগতের রহস্যের সমাধান করেছে বলে যারা ধারণা করে তারা এখনো সকল প্রকার জীবন সম্বন্ধেই জ্ঞাত নয়, এদের বিভিন্ন রকমের খাদ্যোপকরণ, যার ওপর এরা বেঁচে থাকে, তা জানা তো দূরের কথা, কিন্তু আল্লাহ এদের সকলের জন্য প্রচুর পরিমাণে খাদ্যসম্ভার সরবরাহ করে রেখেছেন। এ আয়াতে এ তত্ত্বই ব্যক্ত হয়েছে যে, আল্লাহ তা’লা যখন তাঁর সৃষ্টির নিকৃষ্টতম জীবের দৈহিক প্রয়োজন পূর্ণ করেছেন তখন এটা কীভাবে সম্ভব যে, তাঁর শ্রেষ্ঠ সৃষ্টি মানবের নৈতিক ও আধ্যাত্মিক প্রয়োজন অনুযায়ী জীবিকার সুব্যবস্থা রাখা তিনি উপেক্ষা করতে পারেন। এতে সকল জীবের শুধু স্থায়ী এবং অস্থায়ী বাসস্থানের প্রতি ইঙ্গিত করে নি, পরন্তু তাদের শক্তি ও সামর্থ্যের উৎকর্ষ সাধনের চরম সীমাও নির্দেশ করেছে।
১২৯৮। ‘মুসতাকার’ এবং ‘মুসতাওদা’ অর্থ কেবল অস্থায়ী ও স্থায়ী বাসস্থানের প্রতিই ইশারা বুঝায় না, বরং কোনোকিছুর চরম বা নির্ধারিত সীমাও ইঙ্গিত করে। তা স্থানকাল, পরিসর ও পর্যায়ের শেষ সীমার প্রতিও ইঙ্গিত করে (লেইন)।

وَہُوَ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ فِیۡ سِتَّۃِ اَیَّامٍ وَّکَانَ عَرۡشُہٗ عَلَی الۡمَآءِ لِیَبۡلُوَکُمۡ اَیُّکُمۡ اَحۡسَنُ عَمَلًا ؕ وَلَئِنۡ قُلۡتَ اِنَّکُمۡ مَّبۡعُوۡثُوۡنَ مِنۡۢ بَعۡدِ الۡمَوۡتِ لَیَقُوۡلَنَّ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اِنۡ ہٰذَاۤ اِلَّا سِحۡرٌ مُّبِیۡنٌ ﴿۸﴾

৮
আর তিনিই আকাশসমূহ ও পৃথিবীকে ছয় দিনে১২৯৯ সৃষ্টি করেছেন এবং তাঁর ‘আরশ’ পানির১৩০০ ওপর অধিষ্ঠিত, কদেখুন: ৭:৫৫; ১০:৪; ২৫:৬০কেননা তিনি তোমাদের পরীক্ষা করতে চান- তোমাদের মাঝে কে কর্মে সর্বোত্তম? আর তুমি যদি বলো, ‘নিশ্চয় মৃত্যুর পর তোমাদের পুনরুত্থিত করা হবে,’ (তখন) যারা অস্বীকার করেছে তারা অবশ্যই বলবে, ‘এ-যে কেবল এক স্পষ্ট ধোঁকা।’
সূরা হুদ
১২৯৯। ৯৮৪ টীকা দ্রষ্টব্য।
১৩০০। যেহেতু কুরআন করীমে বার বার উল্লেখ রয়েছে যে, সকল প্রকার জীবনের উৎস পানি (২১:৩১; ২৫:৫৫; ৭৭:২১, ও ৮৭:৭) সেহেতু ‘তাঁর আরশ পানির ওপর প্রতিষ্ঠিত’ এর অর্থ হবে, আল্লাহ তা’লার গুণাবলি তাঁর সৃষ্ট জীবের মাধ্যমে প্রকাশিত। সর্বোপরি মানবের মাধ্যমে সকল প্রকার সৃষ্টির চরমত্বের বিকাশ হয়েছে অর্থাৎ সৃষ্টির সেরা মানুষের মাধ্যমে আল্লাহ তা’লার কামেল সিফত বা পরিপূর্ণ গুণাবলি প্রকাশ পায়। আবার উক্ত আয়াতের এ অর্থও হয় যে, আল্লাহ তা’লার সিফত বা গুণাবলি মানুষের মাঝে তাঁর ওহীর দ্বারা প্রকাশ পায়, কেননা কুরআন শরীফের একাধিক স্থানে পানিকে ওহীর সাথে তুলনা করা হয়েছে। ‘নিশ্চয় মৃত্যুর পর তোমাদের পুনরুত্থিত করা হবে’ বাক্যাংশে বলা হয়েছে, এ সৃষ্টির বিধান এটাই ব্যক্ত করছে যে, মানুষকে তার মৃত্যুর পর পুনরায় জীবিত করা হবে, কারণ এ বিশাল জগতের সৃষ্টি, যাতে এক স্বাধীন ও সংকল্পবদ্ধ মানবজীবনের অস্তিত্ব বিরাজ করছে, পরিষ্কার নির্দেশ করে যে, এই মানব সৃষ্টির এক মহৎ উদ্দেশ্য রয়েছে, কিন্তু ইহলৌকিক জীবন স্থায়ী নয় অস্থায়ী, যা অনেক পরীক্ষানিরীক্ষার মধ্যে অতিবাহিত করতে হয়। অতঃপর এ ক্ষণস্থায়ী বা কিছুকালের পরীক্ষাক্ষেত্র অতিক্রম করে তাকে অবশ্যই একদিন পারলৌকিক বা স্থায়ী জীবনে প্রবেশ করতে হবে এবং সেটাই মানুষের চিরস্থায়ী বাসস্থান যেখানে তাকে উল্লিখিত পরীক্ষার ফলাফল বা পুরস্কার প্রদান করা হবে।

وَلَئِنۡ اَخَّرۡنَا عَنۡہُمُ الۡعَذَابَ اِلٰۤی اُمَّۃٍ مَّعۡدُوۡدَۃٍ لَّیَقُوۡلُنَّ مَا یَحۡبِسُہٗ ؕ اَلَا یَوۡمَ یَاۡتِیۡہِمۡ لَیۡسَ مَصۡرُوۡفًا عَنۡہُمۡ وَحَاقَ بِہِمۡ مَّا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ ﴿٪۹﴾

৯
” খদেখুন: ৫:৪৯; ৬:১৬৬; ৬৭:৩আর আমরা যদি নির্দিষ্ট কিছুকালের জন্য তাদের থেকে (নির্ধারিত) শাস্তি বিলম্বিত করি তারা অবশ্যই বলবে, ‘একে কীসে বাধা দিয়ে রেখেছে?’ শোনো! যে-দিন তা তাদের ওপর এসে পড়বে সে-দিন তা তাদের থেকে অপসারণ করা হবে না এবং যে (শাস্তির) বিষয়ে তারা উপহাস করত তা তাদের ঘিরে ফেলবে।
সূরা হুদ - রুকু ১

وَلَئِنۡ اَذَقۡنَا الۡاِنۡسَانَ مِنَّا رَحۡمَۃً ثُمَّ نَزَعۡنٰہَا مِنۡہُ ۚ اِنَّہٗ لَیَـُٔوۡسٌ کَفُوۡرٌ ﴿۱۰﴾

১০
গদেখুন: ২১:৪২; ৪৬:২৭আর আমরা যদি মানুষকে আমাদের পক্ষ থেকে (কোনো প্রকার) কৃপা আস্বাদন করাই, অতঃপর আমরা যদি তার কাছ থেকে তা প্রত্যাহার করে নেই তাহলে নিশ্চয় সে অত্যন্ত নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে।ঘদেখুন: ৪১:৫২
সূরা হুদ

وَلَئِنۡ اَذَقۡنٰہُ نَعۡمَآءَ بَعۡدَ ضَرَّآءَ مَسَّتۡہُ لَیَقُوۡلَنَّ ذَہَبَ السَّیِّاٰتُ عَنِّیۡ ؕ اِنَّہٗ لَفَرِحٌ فَخُوۡرٌ ﴿ۙ۱۱﴾

১১
কদেখুন: ৪১:৫১আর কোনো দুঃখকষ্টে জর্জরিত হবার পর যদি আমরা তাকে সুখস্বাচ্ছন্দ্য ভোগ করাই তাহলে সে অবশ্যই বলে ওঠে, ‘আমার ওপর থেকে সব বিপদ কেটে গেছে।’ নিশ্চয় সে (সামান্যতেই) অতি উল্লসিত ও অত্যন্ত অহংকারী হয়ে ওঠে।
সূরা হুদ

اِلَّا الَّذِیۡنَ صَبَرُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ اُولٰٓئِکَ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّاَجۡرٌ کَبِیۡرٌ ﴿۱۲﴾

১২
তবে যারা ধৈর্য ধরে এবং সৎকাজ করে তাদের কথা ভিন্ন। এরাই তারা- যাদের জন্য রয়েছে ক্ষমা ও অনেক বড়ো পুরস্কার।
সূরা হুদ

فَلَعَلَّکَ تَارِکٌۢ بَعۡضَ مَا یُوۡحٰۤی اِلَیۡکَ وَضَآئِقٌۢ بِہٖ صَدۡرُکَ اَنۡ یَّقُوۡلُوۡا لَوۡلَاۤ اُنۡزِلَ عَلَیۡہِ کَنۡزٌ اَوۡ جَآءَ مَعَہٗ مَلَکٌ ؕ اِنَّمَاۤ اَنۡتَ نَذِیۡرٌ ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ وَّکِیۡلٌ ﴿ؕ۱۳﴾

১৩
খদেখুন: ৪১:৯; ৮৪:২৬; ৯৫:৭সুতরাং (কাফিররা আশা করে,) তোমার প্রতি যে-সব ওহী অবতীর্ণ করা হয় সম্ভবত১৩০১ এর কিছুটা তুমি পরিত্যাগ করবে। আর (তারা এটিও আশা করে যে,) তোমার অন্তর তাদের একথায় সংকুচিত হবে- ঘদেখুন: ১৭:৯৪; ২৫:৯; ১৩:৮‘কেন তার কাছে কোনো ফেরেশতা তার সাথে কেন আসে নি?১৩০২ ৩. তুমি কেবল একজন সতর্ককারী। বস্তুত আল্লাহ সব বিষয়ের ওপর তত্ত্বাবধায়ক।গদেখুন: ১৭:৭৪
সূরা হুদ
১৩০১। ‘লাআললা’ শব্দ আশা ও ভয় এ দুই অবস্থাকেই বুঝায়, তা সেই অবস্থা বক্তা, শ্রোতা বা অন্য যার সম্পর্কে হোক না কেন।
১৩০২। কুরআন শরীফের বাকভঙ্গির একটা বিশেষত্ব হলো, কখনো প্রশ্নকে বাদ দিয়ে শুধু উত্তর প্রদান করা হয় যাতে অন্তর্নিহিত প্রশ্নটিও ব্যক্ত হয়ে থাকে। উল্লিখিত আয়াত এ ব্যতিক্রমধর্মী বিশেষত্বের একটি প্রমাণ। পূর্ববর্তী আয়াতে মুমিনদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছিল, তাদের জন্য ক্ষমা ও বড়ো পুরস্কার রয়েছে। এতে অবিশ্বাসীরা বিদ্রুপের সুরে রসূল করীম (সা.)-কে প্রশ্ন করেছিল, মুমিনদের জন্য প্রতিশ্রুত বড়ো পুরস্কার কোথায়? আমরা তো কিছুই দেখি না। মুমিনদের কথা বাদ দিলেও তুমি তো নিজেই একজন নিঃস্ব ব্যক্তি যদিও তোমার অর্থের প্রয়োজন খুব বেশি অথচ তোমাকে সাহায্য করার জন্য আকাশ থেকে কোনো ফেরেশতা অবতীর্ণ হতেও দেখি না। তাদের এ বিদ্রুপের উত্তরে কুরআন ব্যঙ্গোক্তির প্রত্যুত্তরে যেন ব্যঙ্গোক্তির মাধ্যমে বলছে, ‘ওহে! বেশ তো প্রশ্ন করে বসেছ, যেন সম্ভবত এর উত্তর দিতে পারবে না বলে এই ভয়ে হে রসূল (সা.)! তুমি ঐশীবাণীর সেই অংশকেই গোপন করবে যাতে ইসলামের বিজয় ও উন্নতির ভবিষ্যদ্বাণী রয়েছে! এ-তো তাদের অলীক ও ব্যর্থ মনোবাঞ্ছা মাত্র, যা কখনো পূর্ণ হবে না।’

اَمۡ یَقُوۡلُوۡنَ افۡتَرٰٮہُ ؕ قُلۡ فَاۡتُوۡا بِعَشۡرِ سُوَرٍ مِّثۡلِہٖ مُفۡتَرَیٰتٍ وَّادۡعُوۡا مَنِ اسۡتَطَعۡتُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۱۴﴾

১৪
তারা কি বলে, চদেখুন: ২:২৪; ১০:৩৯; ১৭:৮৯; ৫২:৩৪-৩৫‘সে এটি (অর্থাৎ এ কিতাব) নিজেই রচনা করেছে?’ তুমি বলো, ‘তোমরা সত্যবাদী হয়ে থাকলে এর মতো (মানুষের) বানানো দশটি সূরা নিয়ে আসো এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য যাকে ডাকতে পারো (সাহায্যের জন্য) ডাকো।’
সূরা হুদ

فَاِلَّمۡ یَسۡتَجِیۡبُوۡا لَکُمۡ فَاعۡلَمُوۡۤا اَنَّمَاۤ اُنۡزِلَ بِعِلۡمِ اللّٰہِ وَاَنۡ لَّاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۚ فَہَلۡ اَنۡتُمۡ مُّسۡلِمُوۡنَ ﴿۱۵﴾

১৫
অতএব তারা যদি তোমাদের১০০০ (এ) কথায় সাড়া না দেয় কদেখুন: ৪:১৬৭তাহলে জেনে রাখো, এ (কিতাব) কেবল আল্লাহর জ্ঞানের ভিত্তিতে অবতীর্ণ করা হয়েছে এবং (আরো জেনো,) তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই। অতএব তোমরা আত্মসমর্পণকারী হবে কি?১৩০৩
সূরা হুদ
১৩০৩। ‘লাকুম’ সর্বনামটি এস্থলে বহুবচনে ব্যবহার করে আল্লাহ তা’লা এদিকে ইঙ্গিত করেছেন, আয়াতে উক্ত চ্যালেঞ্জ কেবল নবী করীম (সা.)-এর তরফ থেকেই ছিল না, বরং তাঁর উম্মতের সব যুগের সকল অনুগামীকেই অবিশ্বাসীদের প্রতি এ চ্যালেঞ্জের অধিকার দেওয়া হয়েছে। সর্বপ্রকার সৌন্দর্যমণ্ডিত এবং সকল গুণাবলিপূর্ণ এ মহান ঐশী কিতাব আল-কুরআন চিরকাল অপ্রতিদ্বন্দ্বী থাকবে।

مَنۡ کَانَ یُرِیۡدُ الۡحَیٰوۃَ الدُّنۡیَا وَزِیۡنَتَہَا نُوَفِّ اِلَیۡہِمۡ اَعۡمَالَہُمۡ فِیۡہَا وَہُمۡ فِیۡہَا لَا یُبۡخَسُوۡنَ ﴿۱۶﴾

১৬
শ্যারা পার্থিব জীবন ও এর শোভা-সৌন্দর্য কামনা করে, আমরা এখানেই (অর্থাৎ পৃথিবীতেই) তাদেরকে তাদের কর্মের পূর্ণ প্রতিফল দান করব এবং তাদেরকে তা হতে কম দেওয়া হবে না।
সূরা হুদ