১১

هود

সূরা হুদ

Hud

মক্কী ১২৪ আয়াত ১০ রুকু পারা ১১–১২

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২৪ আয়াত এবং ১০ রুকূ

وَلَئِنۡ اَذَقۡنٰہُ نَعۡمَآءَ بَعۡدَ ضَرَّآءَ مَسَّتۡہُ لَیَقُوۡلَنَّ ذَہَبَ السَّیِّاٰتُ عَنِّیۡ ؕ اِنَّہٗ لَفَرِحٌ فَخُوۡرٌ ﴿ۙ۱۱﴾

১১
কদেখুন: ৪১:৫১আর কোনো দুঃখকষ্টে জর্জরিত হবার পর যদি আমরা তাকে সুখস্বাচ্ছন্দ্য ভোগ করাই তাহলে সে অবশ্যই বলে ওঠে, ‘আমার ওপর থেকে সব বিপদ কেটে গেছে।’ নিশ্চয় সে (সামান্যতেই) অতি উল্লসিত ও অত্যন্ত অহংকারী হয়ে ওঠে।

اِلَّا الَّذِیۡنَ صَبَرُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ اُولٰٓئِکَ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّاَجۡرٌ کَبِیۡرٌ ﴿۱۲﴾

১২
তবে যারা ধৈর্য ধরে এবং সৎকাজ করে তাদের কথা ভিন্ন। এরাই তারা- যাদের জন্য রয়েছে ক্ষমা ও অনেক বড়ো পুরস্কার।

فَلَعَلَّکَ تَارِکٌۢ بَعۡضَ مَا یُوۡحٰۤی اِلَیۡکَ وَضَآئِقٌۢ بِہٖ صَدۡرُکَ اَنۡ یَّقُوۡلُوۡا لَوۡلَاۤ اُنۡزِلَ عَلَیۡہِ کَنۡزٌ اَوۡ جَآءَ مَعَہٗ مَلَکٌ ؕ اِنَّمَاۤ اَنۡتَ نَذِیۡرٌ ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ وَّکِیۡلٌ ﴿ؕ۱۳﴾

১৩
খদেখুন: ৪১:৯; ৮৪:২৬; ৯৫:৭সুতরাং (কাফিররা আশা করে,) তোমার প্রতি যে-সব ওহী অবতীর্ণ করা হয় সম্ভবত১৩০১ এর কিছুটা তুমি পরিত্যাগ করবে। আর (তারা এটিও আশা করে যে,) তোমার অন্তর তাদের একথায় সংকুচিত হবে- ঘদেখুন: ১৭:৯৪; ২৫:৯; ১৩:৮‘কেন তার কাছে কোনো ফেরেশতা তার সাথে কেন আসে নি?১৩০২ ৩. তুমি কেবল একজন সতর্ককারী। বস্তুত আল্লাহ সব বিষয়ের ওপর তত্ত্বাবধায়ক।গদেখুন: ১৭:৭৪
১৩০১। ‘লাআললা’ শব্দ আশা ও ভয় এ দুই অবস্থাকেই বুঝায়, তা সেই অবস্থা বক্তা, শ্রোতা বা অন্য যার সম্পর্কে হোক না কেন।
১৩০২। কুরআন শরীফের বাকভঙ্গির একটা বিশেষত্ব হলো, কখনো প্রশ্নকে বাদ দিয়ে শুধু উত্তর প্রদান করা হয় যাতে অন্তর্নিহিত প্রশ্নটিও ব্যক্ত হয়ে থাকে। উল্লিখিত আয়াত এ ব্যতিক্রমধর্মী বিশেষত্বের একটি প্রমাণ। পূর্ববর্তী আয়াতে মুমিনদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছিল, তাদের জন্য ক্ষমা ও বড়ো পুরস্কার রয়েছে। এতে অবিশ্বাসীরা বিদ্রুপের সুরে রসূল করীম (সা.)-কে প্রশ্ন করেছিল, মুমিনদের জন্য প্রতিশ্রুত বড়ো পুরস্কার কোথায়? আমরা তো কিছুই দেখি না। মুমিনদের কথা বাদ দিলেও তুমি তো নিজেই একজন নিঃস্ব ব্যক্তি যদিও তোমার অর্থের প্রয়োজন খুব বেশি অথচ তোমাকে সাহায্য করার জন্য আকাশ থেকে কোনো ফেরেশতা অবতীর্ণ হতেও দেখি না। তাদের এ বিদ্রুপের উত্তরে কুরআন ব্যঙ্গোক্তির প্রত্যুত্তরে যেন ব্যঙ্গোক্তির মাধ্যমে বলছে, ‘ওহে! বেশ তো প্রশ্ন করে বসেছ, যেন সম্ভবত এর উত্তর দিতে পারবে না বলে এই ভয়ে হে রসূল (সা.)! তুমি ঐশীবাণীর সেই অংশকেই গোপন করবে যাতে ইসলামের বিজয় ও উন্নতির ভবিষ্যদ্বাণী রয়েছে! এ-তো তাদের অলীক ও ব্যর্থ মনোবাঞ্ছা মাত্র, যা কখনো পূর্ণ হবে না।’

اَمۡ یَقُوۡلُوۡنَ افۡتَرٰٮہُ ؕ قُلۡ فَاۡتُوۡا بِعَشۡرِ سُوَرٍ مِّثۡلِہٖ مُفۡتَرَیٰتٍ وَّادۡعُوۡا مَنِ اسۡتَطَعۡتُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۱۴﴾

১৪
তারা কি বলে, চদেখুন: ২:২৪; ১০:৩৯; ১৭:৮৯; ৫২:৩৪-৩৫‘সে এটি (অর্থাৎ এ কিতাব) নিজেই রচনা করেছে?’ তুমি বলো, ‘তোমরা সত্যবাদী হয়ে থাকলে এর মতো (মানুষের) বানানো দশটি সূরা নিয়ে আসো এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য যাকে ডাকতে পারো (সাহায্যের জন্য) ডাকো।’

فَاِلَّمۡ یَسۡتَجِیۡبُوۡا لَکُمۡ فَاعۡلَمُوۡۤا اَنَّمَاۤ اُنۡزِلَ بِعِلۡمِ اللّٰہِ وَاَنۡ لَّاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۚ فَہَلۡ اَنۡتُمۡ مُّسۡلِمُوۡنَ ﴿۱۵﴾

১৫
অতএব তারা যদি তোমাদের১০০০ (এ) কথায় সাড়া না দেয় কদেখুন: ৪:১৬৭তাহলে জেনে রাখো, এ (কিতাব) কেবল আল্লাহর জ্ঞানের ভিত্তিতে অবতীর্ণ করা হয়েছে এবং (আরো জেনো,) তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই। অতএব তোমরা আত্মসমর্পণকারী হবে কি?১৩০৩
১৩০৩। ‘লাকুম’ সর্বনামটি এস্থলে বহুবচনে ব্যবহার করে আল্লাহ তা’লা এদিকে ইঙ্গিত করেছেন, আয়াতে উক্ত চ্যালেঞ্জ কেবল নবী করীম (সা.)-এর তরফ থেকেই ছিল না, বরং তাঁর উম্মতের সব যুগের সকল অনুগামীকেই অবিশ্বাসীদের প্রতি এ চ্যালেঞ্জের অধিকার দেওয়া হয়েছে। সর্বপ্রকার সৌন্দর্যমণ্ডিত এবং সকল গুণাবলিপূর্ণ এ মহান ঐশী কিতাব আল-কুরআন চিরকাল অপ্রতিদ্বন্দ্বী থাকবে।

مَنۡ کَانَ یُرِیۡدُ الۡحَیٰوۃَ الدُّنۡیَا وَزِیۡنَتَہَا نُوَفِّ اِلَیۡہِمۡ اَعۡمَالَہُمۡ فِیۡہَا وَہُمۡ فِیۡہَا لَا یُبۡخَسُوۡنَ ﴿۱۶﴾

১৬
শ্যারা পার্থিব জীবন ও এর শোভা-সৌন্দর্য কামনা করে, আমরা এখানেই (অর্থাৎ পৃথিবীতেই) তাদেরকে তাদের কর্মের পূর্ণ প্রতিফল দান করব এবং তাদেরকে তা হতে কম দেওয়া হবে না।

اُولٰٓئِکَ الَّذِیۡنَ لَیۡسَ لَہُمۡ فِی الۡاٰخِرَۃِ اِلَّا النَّارُ ۫ۖ وَحَبِطَ مَا صَنَعُوۡا فِیۡہَا وَبٰطِلٌ مَّا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۷﴾

১৭
খদেখুন: ২:২০১; ১৭:১৯এরাই তারা- যাদের জন্য পরকালে আগুন ছাড়া আর কিছুই নাই এবং এরা সেখানে যে-সব শিল্পনির্ভর কর্মকাণ্ড করেছে তা নিষ্ফল হয়ে যাবে আর এরা যা করত তা বৃথা সাব্যস্ত হবে।

اَفَمَنۡ کَانَ عَلٰی بَیِّنَۃٍ مِّنۡ رَّبِّہٖ وَیَتۡلُوۡہُ شَاہِدٌ مِّنۡہُ وَمِنۡ قَبۡلِہٖ کِتٰبُ مُوۡسٰۤی اِمَامًا وَّرَحۡمَۃً ؕ اُولٰٓئِکَ یُؤۡمِنُوۡنَ بِہٖ ؕ وَمَنۡ یَّکۡفُرۡ بِہٖ مِنَ الۡاَحۡزَابِ فَالنَّارُ مَوۡعِدُہٗ ۚ فَلَا تَکُ فِیۡ مِرۡیَۃٍ مِّنۡہُ ٭ اِنَّہُ الۡحَقُّ مِنۡ رَّبِّکَ وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۱۸﴾

১৮
সে কি তাহলে (মিথ্যা দাবিদার) হতে পারে- যে তার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে সুস্পষ্ট যুক্তিপ্রমাণের ওপর (প্রতিষ্ঠিত) রয়েছে ঙদেখুন: এবং যার পরে তাঁর পক্ষ থেকে (সত্যায়নকারীরূপে) একজন সাক্ষী আসবে আর যার পূর্বে পথনির্দেশক ও রহমতরূপে মূসার কিতাব রয়েছে?১৩০৪ তারা তার প্রতি ঈমান রাখে। আর বিভিন্ন দল থেকে যে-ই তাকে অস্বীকার করে, আগুনই হবে তার প্রতিশ্রুত আবাসস্থল। গদেখুন: ১৭:১৯সুতরাং তুমি এ বিষয়ে কোনো সন্দেহে থেকো না। নিশ্চয় এ-ই হলো তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে সত্য, কিন্তু অধিকাংশ লোক ঈমান আনে না।*ঘদেখুন: ৪৭:১৫; ৪৬:১১; ৬১:৭
১৩০৪। এ আয়াতে নবী করীম (সা.)-এর সমর্থনে ৩টি যুক্তি দেওয়া হয়েছে: (ক) যে ব্যক্তি তার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে সুস্পষ্ট যুক্তিপ্রমাণের ওপর (প্রতিষ্ঠিত) রয়েছে, (খ) যার অনুসরণ করে তাঁর (তথা আল্লাহর) নিকট থেকে একজন সাক্ষী আগমন করবে এবং (গ) মহানবী (সা.)-এর পূর্বে মূসা (আ.)-এর গ্রন্থ পথনির্দেশক ও রহমতরূপে ছিল। তার প্রভুর নিকট থেকে সুস্পষ্ট নিদর্শন দ্বারা বুঝায়, একটি দুর্নীতিপরায়ণ ও অধঃপতিত জাতির জীবনে রসূল করীম (সা.) যে মহৎ, আধ্যাত্মিক ও নৈতিক বিপ্লব ঘটিয়েছিলেন এবং যারা তাঁর সত্যতার সাক্ষীরূপে ছিলেন জ্বলন্ত নিদর্শন, তারা হলেন নবী করীম (সা.)-এর অনুসারী। তাঁরই আদর্শে অনুপ্রাণিত হবার ফলে তাঁরা আল্লাহ-প্রদত্ত
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য গুণে বিভূষিত হয়েছিলেন। তাঁরা মানবজাতির জন্য আদর্শ শিক্ষাগুরুরূপেও পরিগণিত হয়েছিলেন এবং তাঁরা তাঁদের নৈতিক শিক্ষা ও আমল দ্বারা ইসলাম এবং কুরআনের সত্যতাকে যুগে যুগে সুপ্রতিষ্ঠিত করে গেছেন। এ ধারায় সর্বোত্তম অনুগমনকারী একজন সাক্ষীর আগমন করার কথা এবং তিনিই হচ্ছেন আহমদীয়া জামা’তের প্রতিষ্ঠাতা প্রতিশ্রুত মসীহ (আ.) ও ইমাম মাহদী। যার পূর্বে মূসার কিতাব দ্বারা বাইবেলে হযরত মুহাম্মদ (সা.)-এর সম্বন্ধে যে-সব ভবিষ্যদ্বাণী আছে তাকেই নির্দেশ করছে। ২১৩৫ টীকা দ্রষ্টব্য।

وَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا ؕ اُولٰٓئِکَ یُعۡرَضُوۡنَ عَلٰی رَبِّہِمۡ وَیَقُوۡلُ الۡاَشۡہَادُ ہٰۤؤُلَآءِ الَّذِیۡنَ کَذَبُوۡا عَلٰی رَبِّہِمۡ ۚ اَلَا لَعۡنَۃُ اللّٰہِ عَلَی الظّٰلِمِیۡنَ ﴿ۙ۱۹﴾

১৯
কদেখুন: ২:১৪৮; ১০:৯৫আর তার চেয়ে বড়ো সীমালঙ্ঘনকারী কে হতে পারে, যে আল্লাহর নামে বানিয়ে মিথ্যা বলে? তাদেরকেই তাদের প্রতিপালক-প্রভুর সামনে উপস্থিত করা হবে। তখন সাক্ষীরা১৩০৫ বলবে, গদেখুন: ৩৯:৬১‘এরাই তারা- যারা তাদের প্রতিপালক- প্রভুর বিরুদ্ধে মিথ্যা বলেছিল।’ শোনো! সীমালঙ্ঘনকারীদের ওপর আল্লাহর অভিসম্পাত।খদেখুন: ৬:২২; ১০:১৮; ৬১:৮ঘদেখুন: ৩:১০০; ৭:৪৬; ১৪:৪; ১৬:৮৯
১৩০৫। ‘সাক্ষীরা’ দ্বারা সত্য নবীগণকে বুঝায়। ৩৫:২০-২১; চ. ৭:৬০; ২৩:২৪; ৭১:৩।

الَّذِیۡنَ یَصُدُّوۡنَ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ وَیَبۡغُوۡنَہَا عِوَجًا ؕ وَہُمۡ بِالۡاٰخِرَۃِ ہُمۡ کٰفِرُوۡنَ ﴿۲۰﴾

২০
(এরা হলো সেসব লোক-) যারা আল্লাহর পথ হতে (লোকদের) নিবৃত্ত রাখে এবং সেটিকে বক্র করতে চায় আর এরাই পরকালে অস্বীকারকারী।*
* ‘তারা’ সর্বনামটি কাদের প্রতি আরোপিত হয়েছে এটা নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। মহানবী (সা.) এবং তাঁর পরে আগমনকারী ঐশী সাক্ষী এ দুব্যক্তির কথাই এ আয়াতে উল্লেখ করা হয়েছে। এতে হযরত মূসা (আ.)-এর সম্পর্কে যে বর্ণনা রয়েছে এদিকে তাঁকে নয় বরং তাঁর কিতাবের কথা উল্লেখ করা হয়েছে, কেননা কিতাব ঈমান আনে না। এটা আমাদের কেবল এদিকেই দৃষ্টি আকর্ষণ করায় যে, এ আয়াতে এক দল লোকের কথা বলা হয়েছে। সর্বনামটি কেবল নবীর সত্তার প্রতিই আরোপিত হয় নি বরং তাঁর অধীনস্থ সাক্ষী এবং অন্যান্যদের প্রতিও (আরোপিত হয়েছে)। উপরোক্ত আয়াতটি এ প্রেক্ষাপটে বুঝতে হবে যে, কেবল নবী এবং তাঁর সাক্ষীই নবীর সত্যতায় ঈমান আনে না আর তাঁকে সত্যায়ন করে না বরং এদের এক বিরাট অনুসারীর দলও এটা করে থাকে। একথাও স্মরণ রাখতে হবে, বড়ো বড়ো নবীর কথা কখনো কখনো একবচনে এক ব্যক্তিরূপে উল্লেখ করা হয়ে থাকে, কিন্তু তাঁদের মাঝে প্রবৃদ্ধি ও বিস্তারের সম্ভাবনা নিহিত থাকে। তাদের সত্তায় উম্মাহ বা এক বিরাট দল হিসাবে তাঁদেরকে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে সূরা নাহল-এর ১২১ নম্বর আয়াত দ্রষ্টব্য। কোনো কোনো তফসীরকার ‘তারা’ (উলাইকা) সর্বনামটি মূসা (আ.) এবং তাঁর অনুসারীদের প্রতি আরোপ করে থাকেন। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।]