৩৯

الزمر

সূরা আয-যুমার

Az-Zumar

মক্কী ৭৬ আয়াত ৮ রুকু পারা ২৩–২৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৬ আয়াত এবং ৮ রুকূ

وَیَوۡمَ الۡقِیٰمَۃِ تَرَی الَّذِیۡنَ کَذَبُوۡا عَلَی اللّٰہِ وُجُوۡہُہُمۡ مُّسۡوَدَّۃٌ ؕ اَلَیۡسَ فِیۡ جَہَنَّمَ مَثۡوًی لِّلۡمُتَکَبِّرِیۡنَ ﴿۶۱﴾

৬১
আর কিয়ামত দিবসে তুমি দেখবে, যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলেছে তাদের মুখমণ্ডল কালো হয়ে গেছে। অহংকারীদের ঠাঁই কি জাহান্নাম নয়?

وَیُنَجِّی اللّٰہُ الَّذِیۡنَ اتَّقَوۡا بِمَفَازَتِہِمۡ ۫ لَا یَمَسُّہُمُ السُّوۡٓءُ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۶۲﴾

৬২
কদেখুন: ১৮:১০০; ২৩:১০২; ৩৬:৫২; ৫০:২১; ৬৯:১৪আর যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাদেরকে উদ্ধার করে তাদের যথাযথ নিরাপদ ও সাফল্যের স্থানে পৌঁছান। তাদের কোনো কষ্ট স্পর্শ করবে না এবং তারা দুঃখিতও হবে না।

اَللّٰہُ خَالِقُ کُلِّ شَیۡءٍ ۫ وَّہُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ وَّکِیۡلٌ ﴿۶۳﴾

৬৩
খদেখুন: ১৮:৫০আল্লাহ সবকিছুর স্রষ্টা আর তিনি সবকিছুর তত্ত্বাবধায়ক।

لَہٗ مَقَالِیۡدُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَالَّذِیۡنَ کَفَرُوۡا بِاٰیٰتِ اللّٰہِ اُولٰٓئِکَ ہُمُ الۡخٰسِرُوۡنَ ﴿٪۶۴﴾

৬৪
গদেখুন: ২:২৮২; ৩:২৬আকাশসমূহ ও পৃথিবীর চাবিগুচ্ছ তাঁরই (হাতে)। আর যারা আল্লাহর নিদর্শনাবলি অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত।
সূরা আয-যুমার - রুকু ৬

قُلۡ اَفَغَیۡرَ اللّٰہِ تَاۡمُرُوۡٓنِّیۡۤ اَعۡبُدُ اَیُّہَا الۡجٰہِلُوۡنَ ﴿۶۵﴾

৬৫
?দেখুন: তুমি বলো, ‘হে মূর্খরা! তবে কি তোমরা আমাকে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে আদেশ দিচ্ছ?’

وَلَقَدۡ اُوۡحِیَ اِلَیۡکَ وَاِلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِکَ ۚ لَئِنۡ اَشۡرَکۡتَ لَیَحۡبَطَنَّ عَمَلُکَ وَلَتَکُوۡنَنَّ مِنَ الۡخٰسِرِیۡنَ ﴿۶۶﴾

৬৬
অথচ নিশ্চয় (আল্লাহর পক্ষ থেকে( তোমার প্রতি এবং যারা তোমার পূর্বে ছিল তাদের প্রতিও এ মর্মে ওহী করা হয়েছিল, ‘তুমি শিরক করলে তোমার কর্ম অবশ্যই ব্যর্থ হবে এবং নিশ্চয় তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।’

بَلِ اللّٰہَ فَاعۡبُدۡ وَکُنۡ مِّنَ الشّٰکِرِیۡنَ ﴿۶۷﴾

৬৭
বরং তুমি আল্লাহরই ইবাদত করো এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও।

وَمَا قَدَرُوا اللّٰہَ حَقَّ قَدۡرِہٖ ٭ۖ وَالۡاَرۡضُ جَمِیۡعًا قَبۡضَتُہٗ یَوۡمَ الۡقِیٰمَۃِ وَالسَّمٰوٰتُ مَطۡوِیّٰتٌۢ بِیَمِیۡنِہٖ ؕ سُبۡحٰنَہٗ وَتَعٰلٰی عَمَّا یُشۡرِکُوۡنَ ﴿۶۸﴾

৬৮
আর আল্লাহকে যেমনটি মূল্যায়ন করা উচিত ছিল তারা তেমনটি করে নি এবং কিয়ামত দিবসে পৃথিবী সম্পূর্ণরূপে তাঁর মুঠোয় থাকবে। একইভাবে আকাশসমূহ তাঁর ডান হাতে গোটানো থাকবে।২৫৮৭ তিনি পবিত্র। বস্তুত তারা (তাঁর সাথে) যা শরীক করে, তিনি এর অনেক ঊর্ধ্বে*
২৫৮৭। ‘ইয়ামীন’ ক্ষমতা ও শক্তির প্রতীক। এ বাক্যটি আল্লাহ তা’লার অসীম শক্তি ও সর্বময় ক্ষমতার প্রতি ইঙ্গিত করে বলছে, আল্লাহর এসব মহান গুণাবলির প্রতি এর চেয়ে বড়ো অবমাননা আর কী হতে পারে যে, মানুষ কাঠের মূর্তি, পাথর ও অপর মানুষকে পূজা করে । * এ আয়াতে কিয়ামতের চিত্র অঙ্কন করা হয়েছে। প্রথমত কিয়ামত দিবসে গোটা পৃথিবী সম্পূর্ণরূপে আল্লাহর মুঠোয় থাকবে। দ্বিতীয়ত আকাশসমূহ অর্থাৎ বিশ্বজগৎ তাঁর ডান হাতে গোটানো থাকবে। এখানে ডান হাত বলতে আক্ষরিকভাবে ডান হাত বুঝানো হয় নি বরং এর অর্থ হলো শক্তি ও মহিমার হাত। আর গোটানো সম্পর্কে যে কথা বলা হয়েছে তা বর্তমান যুগে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও নিশ্চিতভাবে সঠিক প্রমাণিত হয়েছে। অর্থাৎ পৃথিবী ও আকাশসমূহকে এভাবে এক ধ্বংসের Black Hole (কৃষ্ণগহ্বর)-এ প্রবেশ করানো হবে, যেন এগুলো গুটিয়ে ফেলা হয়েছে। গোটানোর উপমা দিয়ে কী বুঝানো হয়েছে তা আরো কয়েকটি আয়াতে বিস্তারিতভাবে বলা হয়েছে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য ২৫৮৮। এ আয়াতটি পরজগতে পুনরুত্থান সম্পর্কিত বলে মনে হয়, কিন্তু যখন কোনো ধর্মসংস্কারক (নবী-রসূল ) আগমন করেন, তাঁর অব্যবহিত পূর্বক্ষণে মানুষের আধ্যাত্মিক শোচনীয় ও হীনবস্থার প্রতিও এ আয়াত আরোপিত হতে পারে। সেই অর্থে, নবীর বা সংস্কারকের আবির্ভাবকে শিঙা বাজানোর সাথে উপমা দেওয়া হয়েছে। এ উপমার প্রেক্ষিতে ‘মূর্ছা যাবে’ কথার অর্থ এই দাঁড়াবে, ধর্মসংস্কারকের আবির্ভাবের প্রাক্কালে মানুষের আধ্যাত্মিক অবস্থায় নিদ্রা, স্থবিরতা ও বন্ধ্যাত্ব বিরাজমান থাকে। ‘তখন অকস্মাৎ তারা (সিদ্ধান্তের) অপেক্ষায় দাঁড়িয়ে পড়বে কথাগুলোর অর্থ এই হবে যে, সংস্কারকের আগমনের পর মানুষ জেগে উঠবে এবং সংস্কারকের প্রদর্শিত পথ সঠিক বলে মানবে ও অনুসরণ করবে।
* এ আয়াতে কিয়ামতের চিত্র অঙ্কন করা হয়েছে। প্রথমত কিয়ামত দিবসে গোটা পৃথিবী সম্পূর্ণরূপে আল্লাহর মুঠোয় থাকবে। দ্বিতীয়ত আকাশসমূহ অর্থাৎ বিশ্বজগৎ তাঁর ডান হাতে গোটানো থাকবে। এখানে ডান হাত বলতে আক্ষরিকভাবে ডান হাত বুঝানো হয় নি বরং এর অর্থ হলো শক্তি ও মহিমার হাত। আর গোটানো সম্পর্কে যে কথা বলা হয়েছে তা বর্তমান যুগে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও নিশ্চিতভাবে সঠিক প্রমাণিত হয়েছে। অর্থাৎ পৃথিবী ও আকাশসমূহকে এভাবে এক ধ্বংসের Black Hole (কৃষ্ণগহ্বর)-এ প্রবেশ করানো হবে, যেন এগুলো গুটিয়ে ফেলা হয়েছে। গোটানোর উপমা দিয়ে কী বুঝানো হয়েছে তা আরো কয়েকটি আয়াতে বিস্তারিতভাবে বলা হয়েছে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

وَنُفِخَ فِی الصُّوۡرِ فَصَعِقَ مَنۡ فِی السَّمٰوٰتِ وَمَنۡ فِی الۡاَرۡضِ اِلَّا مَنۡ شَآءَ اللّٰہُ ؕ ثُمَّ نُفِخَ فِیۡہِ اُخۡرٰی فَاِذَا ہُمۡ قِیَامٌ یَّنۡظُرُوۡنَ ﴿۶۹﴾

৬৯
আর শিঙায় ফুঁ দেওয়া হবে, ফলে আকাশসমূহে ও পৃথিবীতে যারা আছে তারা (সবাই) মূর্ছা যাবে, তবে আল্লাহ যাকে (এ থেকে রেহাই দিতে) চান সে ছাড়া। এরপর এতে দ্বিতীয়বার ফুঁ দেওয়া হবে, তখন অকস্মাৎ তারা (সিদ্ধান্তের) অপেক্ষায় দাঁড়িয়ে পড়বে।২৫৮৮
২৫৮৮। এ আয়াতটি পরজগতে পুনরুত্থান সম্পর্কিত বলে মনে হয়, কিন্তু যখন কোনো ধর্মসংস্কারক (নবী-রসূল) আগমন করেন, তাঁর অব্যবহিত পূর্বক্ষণে মানুষের আধ্যাত্মিক শোচনীয় ও হীনবস্থার প্রতিও এ আয়াত আরোপিত হতে পারে। সেই অর্থে, নবীর বা সংস্কারকের আবির্ভাবকে শিঙা বাজানোর সাথে উপমা দেওয়া হয়েছে। এ উপমার প্রেক্ষিতে ‘মূর্ছা যাবে’ কথার অর্থ এই দাঁড়াবে, ধর্মসংস্কারকের আবির্ভাবের প্রাক্কালে মানুষের আধ্যাত্মিক অবস্থায় নিদ্রা, স্থবিরতা ও বন্ধ্যাত্ব বিরাজমান থাকে। ‘তখন অকস্মাৎ তারা (সিদ্ধান্তের) অপেক্ষায় দাঁড়িয়ে পড়বে’ কথাগুলোর অর্থ এই হবে যে, সংস্কারকের আগমনের পর মানুষ জেগে উঠবে এবং সংস্কারকের প্রদর্শিত পথ সঠিক বলে মানবে ও অনুসরণ করবে।

وَاَشۡرَقَتِ الۡاَرۡضُ بِنُوۡرِ رَبِّہَا وَوُضِعَ الۡکِتٰبُ وَجِایۡٓءَ بِالنَّبِیّٖنَ وَالشُّہَدَآءِ وَقُضِیَ بَیۡنَہُمۡ بِالۡحَقِّ وَہُمۡ لَا یُظۡلَمُوۡنَ ﴿۷۰﴾

৭০
আর পৃথিবী এর প্রতিপালক-প্রভুর জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠবে এবং কদেখুন: ১৯:৮৭. খদেখুন: ৪০:৫১; ৬৭:৯-১০‘আমলনামা’ (সামনে) রেখে দেওয়া হবে। আর সব নবী ও সাক্ষীকে উপস্থিত করা হবে।২৫৮৯ আর তাদের মাঝে ন্যায়সংগতভাবে মীমাংসা করা হবে এবং তাদের প্রতি অবিচার করা হবে না।
২৫৮৯। ‘পৃথিবী এর প্রতিপালক-প্রভুর জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠবে’ এ বাক্যটি পরকালের ওপর আরোপ করলে এর অর্থ হবে, মানবজীবনের রহস্যাবলি যা ইহজগতে আবৃত আছে, তা আবরণ মুক্ত হবে এবং মানুষের ভালো-মন্দ কাজের ফলাফল যা পৃথিবীতে গুপ্ত, অপ্রকাশিত ও দুর্বোধ্য ছিল, তা প্রকাশ্যভাবে দৃশ্যমান হবে। আবার এ বাক্যটি যদি ধর্মসংস্কারক বিশেষত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর আরোপ করা হয় তাহলে এর মর্ম দাঁড়াবে, হযরত নবী করীম (সা.)-এর আগমনে সারা বিশ্ব ঐশী আলোকে আলোকিত হয়ে উঠবে এবং যে আধ্যাত্মিক অন্ধকার তাঁর আগমনের প্রাক্কালে জল-স্থলকে ছেয়ে ফেলেছিল তা দূরীভূত হয়ে যাবে। এ আয়াতের বাক্য ‘সব নবী ও সাক্ষীকে উপস্থিত করা হবে’ বলতে মহানবী (সা.) ও তাঁর অনুসারীদের বুঝাচ্ছে, কেননা মহানবী (সা.)-এর ২৫৯০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য