২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

وَاِنۡ کَانَ ذُوۡ عُسۡرَۃٍ فَنَظِرَۃٌ اِلٰی مَیۡسَرَۃٍ ؕ وَاَنۡ تَصَدَّقُوۡا خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۲۸۱﴾

২৮১
আর সে (অর্থাৎ ঋণী ব্যক্তি) যদি অসচ্ছল হয় তাহলে (তার) সচ্ছলতা (ফিরে না আসা) পর্যন্ত তাকে অবকাশ দেওয়া বিধেয়।৩৫৩ আর তোমরা যদি (প্রদত্ত ঋণ) সদকা করে দাও তাহলে তা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।
৩৫৩। ঋণ দেওয়াকে ইসলাম উৎসাহিত করে। তবে সেই ঋণদান সুদবিহীন ও কল্যাণকর হওয়া চাই। কোনো ঋণী ব্যক্তি যদি অভাবের কারণে সময়মতো ঋণ পরিশোধ করতে বাস্তবিকই অসমর্থ হয় তাহলে তাকে আরো সময় দেওয়া উচিত, যেন সে সুবিধামতো সময়ে ঋণ পরিশোধ করতে পারে।

وَاتَّقُوۡا یَوۡمًا تُرۡجَعُوۡنَ فِیۡہِ اِلَی اللّٰہِ ٭۟ ثُمَّ تُوَفّٰی کُلُّ نَفۡسٍ مَّا کَسَبَتۡ وَہُمۡ لَا یُظۡلَمُوۡنَ ﴿۲۸۲﴾٪

২৮২
আর তোমরা সে-দিনকে ভয় করো যে-দিন আল্লাহর দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। তখন প্রত্যেক ব্যক্তিকে যা সে অর্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে আর তাদের প্রতি অবিচার করা হবে না।
সূরা আল-বাকারা - রুকু ৩৮

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا تَدَایَنۡتُمۡ بِدَیۡنٍ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی فَاکۡتُبُوۡہُ ؕ وَلۡیَکۡتُبۡ بَّیۡنَکُمۡ کَاتِبٌۢ بِالۡعَدۡلِ ۪ وَلَا یَاۡبَ کَاتِبٌ اَنۡ یَّکۡتُبَ کَمَا عَلَّمَہُ اللّٰہُ فَلۡیَکۡتُبۡ ۚ وَلۡیُمۡلِلِ الَّذِیۡ عَلَیۡہِ الۡحَقُّ وَلۡیَتَّقِ اللّٰہَ رَبَّہٗ وَلَا یَبۡخَسۡ مِنۡہُ شَیۡئًا ؕ فَاِنۡ کَانَ الَّذِیۡ عَلَیۡہِ الۡحَقُّ سَفِیۡہًا اَوۡ ضَعِیۡفًا اَوۡ لَا یَسۡتَطِیۡعُ اَنۡ یُّمِلَّ ہُوَ فَلۡیُمۡلِلۡ وَلِیُّہٗ بِالۡعَدۡلِ ؕ وَاسۡتَشۡہِدُوۡا شَہِیۡدَیۡنِ مِنۡ رِّجَالِکُمۡ ۚ فَاِنۡ لَّمۡ یَکُوۡنَا رَجُلَیۡنِ فَرَجُلٌ وَّامۡرَاَتٰنِ مِمَّنۡ تَرۡضَوۡنَ مِنَ الشُّہَدَآءِ اَنۡ تَضِلَّ اِحۡدٰٮہُمَا فَتُذَکِّرَ اِحۡدٰٮہُمَا الۡاُخۡرٰی ؕ وَلَا یَاۡبَ الشُّہَدَآءُ اِذَا مَا دُعُوۡا ؕ وَلَا تَسۡـَٔمُوۡۤا اَنۡ تَکۡتُبُوۡہُ صَغِیۡرًا اَوۡ کَبِیۡرًا اِلٰۤی اَجَلِہٖ ؕ ذٰلِکُمۡ اَقۡسَطُ عِنۡدَ اللّٰہِ وَاَقۡوَمُ لِلشَّہَادَۃِ وَاَدۡنٰۤی اَلَّا تَرۡتَابُوۡۤا اِلَّاۤ اَنۡ تَکُوۡنَ تِجَارَۃً حَاضِرَۃً تُدِیۡرُوۡنَہَا بَیۡنَکُمۡ فَلَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ اَلَّا تَکۡتُبُوۡہَا ؕ وَاَشۡہِدُوۡۤا اِذَا تَبَایَعۡتُمۡ ۪ وَلَا یُضَآرَّ کَاتِبٌ وَّلَا شَہِیۡدٌ ۬ؕ وَاِنۡ تَفۡعَلُوۡا فَاِنَّہٗ فُسُوۡقٌۢ بِکُمۡ ؕ وَاتَّقُوا اللّٰہَ ؕ وَیُعَلِّمُکُمُ اللّٰہُ ؕ وَاللّٰہُ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۲۸۳﴾

২৮৩
হে যারা ঈমান এনেছ! তোমরা যখন নির্দিষ্টকালের জন্য পরস্পর ঋণের লেনদেন করো তখন তা লিখে রেখো। আর তোমাদের মাঝে একজন লেখক যেন (চুক্তিনামাটি) ন্যায্যভাবে লিখে দেয় এবং কোনো লেখক যেন লিখতে অস্বীকার না করে। অতএব সে যেন লেখে যেভাবে কদেখুন: ২:২৭৩আল্লাহ তাকে শিখিয়েছেন। আর যার ওপর (ঋণ পরিশোধের) দায়িত্ব সে যেন (চুক্তিটি) লেখায়৩৫৪ এবং (লেখানোর সময়( তার প্রতিপালক-প্রভু আল্লাহর তাকওয়া অবলম্বন করে আর তা হতে কোনোকিছু কম না করে। তবে যার ওপর (ঋণ পরিশোধের) দায়িত্ব সে যদি নির্বোধ বা দুর্বল হয় অথবা লেখাতে অসমর্থ হয় তাহলে তার প্রতিনিধি যেন ন্যায্যভাবে (তা( লিখিয়ে নেয়। আর তোমাদের পুরুষদের দুইজনকে সাক্ষী রাখো, কিন্তু দুইজন পুরুষ না থাকলে সাক্ষীদের মাঝ থেকে যাদের তোমরা পছন্দ করো, একজন পুরুষ ও দুইজন নারী )সাক্ষী রাখো)। (এটি) এজন্য যে, দুইজন নারীর একজন ভুলে গেলে অপরজন তাকে স্মরণ করাবে। এছাড়া সাক্ষীদের যখন তলব করা হয়, তারা যেন অস্বীকৃতি না জানায়। অধিকন্তু (লেনদেন) ছোটো হোক বা বড়ো, তোমরা তা (পরিশোধের) মেয়াদসহ লিখতে শৈথিল্য দেখাবে না। এটি আল্লাহর কাছে অধিক ন্যায়সংগত এবং সাক্ষ্য প্রতিষ্ঠার জন্য খুবই দৃঢ় পদক্ষেপ হবে আর তোমাদের সন্দেহমুক্ত থাকার সবচেয়ে নিকটতম পন্থা। কদেখুন: ৪:৩০তবে যদি নগদ ব্যাবসা হয় যা তোমরা নিজেদের মাঝে পরিচালনা করে থাকো, তা ব্যতীত। এক্ষেত্রে তোমরা তা না লিখলেও৩৫৪-ক তোমাদের কোনো পাপ হবে না। এছাড়া তোমরা যখন নিজেদের মাঝে (বড়ো ধরনের) বেচাকেনা করো তখন সাক্ষী রাখবে এবং লেখক ও সাক্ষীকে যেন )কোনো প্রকার) কষ্ট দেওয়া না হয়। আর যদি তোমরা এমনটি করো তাহলে তা তোমাদের পক্ষে পাপাচার বলে গণ্য হবে। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। তবেই আল্লাহ তোমাদের জ্ঞান দান করবেন। আর আল্লাহ সব বিষয়ে সর্বজ্ঞ।খদেখুন: ৯৬:৫
৩৫৪। ঋণের শর্তাবলি ঋণগ্রহীতা লিখে রাখবে বা ঘোষণা করবে, কারণ: (১) ঋণগ্রহীতাকে ঋণের বোঝা বহণ করতে হবে এবং সংশ্লিষ্ট দায়িত্বাবলি পালন করতে হবে। অতএব এটাই ন্যায়সংগত যে, শর্তের কথাগুলোও সে-ই ৩৫৪-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ঠিক করুক, (২) ঋণ-সংক্রান্ত দলিলটি ঋণদাতার হাতে থাকতে হবে যাতে ঋণগ্রহীতা কখনো ঋণের পরিমাণ ও ঋণের শর্তাবলি সম্বন্ধে প্রশ্ন উঠাতে না পারে।
৩৫৪-ক। এর অর্থ হলো, নগদ বেচাকেনাতেও লিখিত ক্যাশমেমো বা ভাউচার বা রশিদ ইত্যাদি কিছু থাকা ভালো। এতে অনেক সুবিধা আছে, অসুবিধা নাই।

وَاِنۡ کُنۡتُمۡ عَلٰی سَفَرٍ وَّلَمۡ تَجِدُوۡا کَاتِبًا فَرِہٰنٌ مَّقۡبُوۡضَۃٌ ؕ فَاِنۡ اَمِنَ بَعۡضُکُمۡ بَعۡضًا فَلۡیُؤَدِّ الَّذِی اؤۡتُمِنَ اَمَانَتَہٗ وَلۡیَتَّقِ اللّٰہَ رَبَّہٗ ؕ وَلَا تَکۡتُمُوا الشَّہَادَۃَ ؕ وَمَنۡ یَّکۡتُمۡہَا فَاِنَّہٗۤ اٰثِمٌ قَلۡبُہٗ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ عَلِیۡمٌ ﴿۲۸۴﴾٪

২৮৪
আর তোমরা যদি সফরে থাকো এবং তোমরা লেখক না পাও তাহলে দখলীকৃত বন্ধক৩৫৫ (রাখা বিধেয়)। অতএব তোমাদের কেউ যদি অন্য কারো কাছে আমানত রাখে তাহলে যার কাছে আমানত রাখা হয়েছিল সে যেন অবশ্যই তার আমানত (চাওয়া মাত্র) ফিরিয়ে দেয় এবং নিজের প্রতিপালক-প্রভু আল্লাহর তাকওয়া অবলম্বন করে। কদেখুন: ২:১৪১; ৫:১০৭আর তোমরা সাক্ষ্য গোপন কোরো না এবং যে তা গোপন করে, নিশ্চয় সেক্ষেত্রে তার অন্তর পাপী বলে গণ্য হবে। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।
সূরা আল-বাকারা - রুকু ৩৯
৩৫৫। কোনো বস্তু ঋণদাতার কাছে আমানত রেখেও ঋণ গ্রহণ করা যায়। একে আমানতী ঋণ বলা যেতে পারে। এ ঋণকে ‘আমানত’ নামে অভিহিত করার একটা উদ্দেশ্য হলো, ঋণ ঠিক তেমনই যত্ন ও সততার সঙ্গে যেন ফেরত দেওয়া হয়, যেমন বন্ধক রাখা সম্পদ অক্ষত অবস্থায় চাওয়া মাত্র ফেরত পাবার অধিকার থাকে।

لِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ وَاِنۡ تُبۡدُوۡا مَا فِیۡۤ اَنۡفُسِکُمۡ اَوۡ تُخۡفُوۡہُ یُحَاسِبۡکُمۡ بِہِ اللّٰہُ ؕ فَیَغۡفِرُ لِمَنۡ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۲۸۵﴾

২৮৫
আকাশসমূহে যা আছে এবং পৃথিবীতে যা আছে সবই আল্লাহর। আর তোমাদের অন্তরে যা আছে তা তোমরা প্রকাশ করো অথবা তা গোপন করো, খদেখুন: ২১:৪৮আল্লাহ তোমাদের কাছ থেকে এর৩৫৬ হিসাব নেবেন। গদেখুন: ৫:১৯,৪১; ৪৮:১৫অতঃপর তিনি যাকে ইচ্ছা৩৫৭ ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। বস্তুত আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান।
৩৫৬। ‘বিহী’ শব্দটির অর্থ: (ক) উপায়, দ্বারা বা ভিত্তিতে, (খ) কারণে, জন্য। বাক্যাংশটির অর্থ হবে, ‘আল্লাহ তা’লা তোমাদের কাছে এর হিসাব নেবেন’। অন্যকথায় মানুষের কোনো চিন্তা বা কাজ বিনা হিসাবে হবে না, তা যতই গোপন হোক না কেন। এর জন্য পুরস্কার, শাস্তি কিংবা ক্ষমা আল্লাহর ইচ্ছানুযায়ী পেতেই হবে।
৩৫৭। ‘তিনি যাকে ইচ্ছা’ কথাটি দিয়ে বরং এটাই বুঝানো হয় যে, প্রকৃতির নিয়ম বা আইনের অস্তিত্ব রয়েছে (৭:১৫৯), কিন্তু আল্লাহর ক্ষেত্রে তাঁর ইচ্ছাই আইন। কারণ কুরআন এ প্রকাশভঙ্গি ব্যবহার করে বুঝাতে চায়: (১) বিশ্বজগতের সার্বভৌম ও চূড়ান্ত কর্তৃত্ব আল্লাহরই, (২) তাঁর ইচ্ছাই আইন এবং (৩) তাঁর ইচ্ছা ন্যায় ও কল্যাণের মাধ্যমে প্রকাশিত হয়, কেননা তিনি সকল পূর্ণ গুণের অধিকারী (১৭:১১১)।

اٰمَنَ الرَّسُوۡلُ بِمَاۤ اُنۡزِلَ اِلَیۡہِ مِنۡ رَّبِّہٖ وَالۡمُؤۡمِنُوۡنَ ؕ کُلٌّ اٰمَنَ بِاللّٰہِ وَمَلٰٓئِکَتِہٖ وَکُتُبِہٖ وَرُسُلِہٖ ۟ لَا نُفَرِّقُ بَیۡنَ اَحَدٍ مِّنۡ رُّسُلِہٖ ۟ وَقَالُوۡا سَمِعۡنَا وَاَطَعۡنَا ٭۫ غُفۡرَانَکَ رَبَّنَا وَاِلَیۡکَ الۡمَصِیۡرُ ﴿۲۸۶﴾

২৮৬
এ রসূল তার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে তার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি ঈমান এনেছে এবং মুমিনরাও। (তাদের) প্রত্যেকেই আল্লাহ ও তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর কিতাবের প্রতি এবং তাঁর রসূলদের প্রতিও ঈমান এনেছে৩৫৮ (এবং তারা বলে,) কদেখুন: ২:১৩৭‘আমরা তাঁর রসূলদের কারো মাঝে পার্থক্য করি না।’ অধিকন্তু তারা বলে, ‘আমরা শুনলাম ও আনুগত্য করলাম। হে আমাদের প্রতিপালক-প্রভু! আমরা তোমারই কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তোমার নিকটই ফিরে যেতে হবে।’
৩৫৮। আধ্যাত্মিক পবিত্রতা অর্জনের প্রধান উপায় সৎকর্মশীল হওয়া। তবে হৃদয়ের সততা ও পবিত্রতার ওপর সৎকর্মশীলতা নির্ভরশীল। আর সঠিক ঈমানই হলো হৃদয়ের সততা ও পবিত্রতার মূল। তাই কুরআনের শিক্ষানুযায়ী এ আয়াতে ইসলামের মূল বিশ্বাসগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে, যথা- আল্লাহ ও ফেরেশতাদের প্রতি ঈমান, তাঁর কিতাব ও নবীগণের প্রতি ঈমান।

لَا یُکَلِّفُ اللّٰہُ نَفۡسًا اِلَّا وُسۡعَہَا ؕ لَہَا مَا کَسَبَتۡ وَعَلَیۡہَا مَا اکۡتَسَبَتۡ ؕ رَبَّنَا لَا تُؤَاخِذۡنَاۤ اِنۡ نَّسِیۡنَاۤ اَوۡ اَخۡطَاۡنَا ۚ رَبَّنَا وَلَا تَحۡمِلۡ عَلَیۡنَاۤ اِصۡرًا کَمَا حَمَلۡتَہٗ عَلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلۡنَا مَا لَا طَاقَۃَ لَنَا بِہٖ ۚ وَاعۡفُ عَنَّا ٝ وَاغۡفِرۡ لَنَا ٝ وَارۡحَمۡنَا ٝ اَنۡتَ مَوۡلٰٮنَا فَانۡصُرۡنَا عَلَی الۡقَوۡمِ الۡکٰفِرِیۡنَ ﴿۲۸۷﴾٪

২৮৭
খদেখুন: ৩:১৪৮,১৯৪; ৬০:৬আল্লাহ কারো ওপর তার সাধ্যাতীত বোঝা চাপান না।৩৫৯ যে (সৎ) কাজ সে করেছে তা তার জন্য (কল্যাণকর) হবে এবং যে (মন্দ) কাজ সে করেছে এটি (তথা এর প্রতিফল) তারই বিরুদ্ধে বর্তাবে। হে আমাদের প্রতিপালক-প্রভু! আমরা যদি ভুলে যাই অথবা ভুল৩৬০ করে বসি তুমি আমাদের শাস্তি দিও না। হে আমাদের প্রতিপালক-প্রভু! তুমি আমাদের ওপর (সেভাবে) দায়িত্বভার৩৬১* ন্যস্ত কোরো না, যেভাবে তুমি তা আমাদের পূর্ববর্তীদের ওপর ন্যস্ত করেছিলে। হে আমাদের প্রতিপালক- প্রভু! তুমি আমাদের ওপর এমন কোনো বোঝা চাপিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। সুতরাং তুমি আমাদের মার্জনা করো এবং আমাদের ক্ষমা করে দাও আর আমাদের প্রতি দয়া করো, (কেননা) তুমিই আমাদের অভিভাবক। অতএব গদেখুন: ২:২৩৪অস্বীকারকারী জাতির বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য করো।*,৩৬২কদেখুন: ৩:১৪৮
সূরা আল-বাকারা - রুকু ৪০
৩৫৯। এ আয়াতের প্রথম বাক্যটি প্রায়শ্চিত্তবাদকে তীব্রভাবে খণ্ডন করছে। এতে দুটি নীতি বর্ণিত হয়েছেঃ (১) মানুষের ক্ষমতা ও প্রকৃতিগত সীমাবদ্ধতা বিবেচনা করেই আল্লাহ তা’লা তার প্রতি নির্দেশ জারি করেন, (২) এ বিশ্বে নৈতিক পবিত্রতা অর্জনের অর্থ এটি নয় যে, সর্বপ্রকার দোষত্রুটি থেকে মানুষ সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। মানুষের কাছ থেকে যা আশা করা হয় তা হলো, সে যেন সৎকর্মশীল, মঙ্গলময় জীবনযাপনের জন্য প্রাণপণ চেষ্টা করে আর পাপকে বর্জন করার জন্য সর্বশক্তি নিয়োগ করে। এ দুটি বিষয়ে আন্তরিক প্রচেষ্টা থাকলে অবশিষ্ট ত্রুটি করুণাময় আল্লাহই ক্ষমা করে দেবেন। অতএব প্রায়শ্চিত্তের প্রয়োজন কী?
৩৬০। ‘কাসাবা’ সাধারণত সৎকাজ করা বুঝায় এবং ‘ইকতাসাবা’ অসৎকাজ করা বুঝায়। উভয় শব্দই একটি ধাতু থেকে উৎপন্ন, তথাপি শেষের শব্দটিতে অধিক প্রচেষ্টার অর্থ রয়েছে। সৎকর্ম বিনা চেষ্টায় এবং সজ্ঞানে না করলেও তা পুরস্কৃত হবে। কেবল সেই ব্যক্তিকেই শাস্তি দেওয়া হবে, যে সজ্ঞানে ও স্বেচ্ছায় মন্দকাজে লিপ্ত হবে।
৩৬১। ‘নিসিয়ান’ ও ‘খাতিয়াহ’ স্বাভাবিক অবস্থায় শাস্তিযোগ্য নয়, কেননা শাস্তিদানের জন্য প্রয়োজনীয় ও মৌলিক উপাদান ‘নিয়ত’ বা সংকল্প এক্ষেত্রে অনুপস্থিত, কিন্তু এখানে শব্দগুলোতে বিস্মৃতিজনিত ভুলের ইঙ্গিত আছে যা সাবধানতা অবলম্বন করলে ঘটত না।
৩৬২। ‘ইসর’ মানে: (১) এমন বোঝা যা নিয়ে নড়াচড়া করা যায় না, (২) অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যা পালনে অবহেলা করলে বা অপারগ হলে শাস্তি পেতে হবে, (৩) পাপ বা অপরাধ এবং (৪) পাপের গুরুতর শাস্তি। ‘তুমি আমাদের ওপর (সেভাবে) দায়িত্বভার ন্যস্ত কোরো না, যেভাবে তুমি তা আমাদের পূর্ববর্তীদের ওপর ন্যস্ত করেছিলে’- এ বাক্যটির অর্থ এ নয় যে, পূর্ববর্তীদের বোঝা থেকে আমাদের বোঝা যেন কম হয়। এর আসল অর্থ, তোমার দেওয়া বোঝা বহন করার শক্তি আমাদের দাও, যেন চুক্তিভঙ্গ ও দায়িত্ব পালন না করার অভিযোগে আমরা অভিযুক্ত না হই, যেমনটা হয়েছিল আমাদের পূর্ববর্তীদের ক্ষেত্রে। এটা ব্যক্তিগত প্রার্থনা নয়, বরং ইসলামের নিরাপত্তা ও সংরক্ষণের জন্য একটি সম্মিলিত প্রার্থনা এবং বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তা’লার অসন্তুষ্টি থেকে রক্ষা পাবার জন্য একটি সমবেত কাতর মিনতি।
* আয়াতের এ অংশটি পূর্ববর্তী জাতিগুলোর দিকে ইঙ্গিত করছে যাদেরকে ধর্মীয় ‘দায়িত্বভার’ ন্যস্ত করা হয়েছিল, কিন্তু তারা এর প্রতি অবজ্ঞা দেখিয়েছিল আর একে বোঝা মনে করেছিল। এর ফলে সমাজের নীচুস্তর থেকে পেশাদার পুরোহিতরা এ বোঝা নিজেদের কাঁধে তুলে নিল এবং ধর্মজগতে পুরোহিত শ্রেণির জন্ম হলো যার ফলে ধর্মীয় জ্ঞানচর্চা তাদের একচেটিয়া বিষয় হয়ে দাঁড়ালো, কিন্তু তারা এ বিষয়ে দায়িত্ব পালনে ছিল একেবারে অযোগ্য। পরিণামে এ প্রক্রিয়া এমন এক ধর্মীয় পুরোহিত শ্রেণির সৃষ্টি করল যারা ছিল হীনম্মন্য, উদ্ধত এবং অসহিষ্ণু। তাদের মাঝে ঐশীবাণীর দর্শন ও মাহাত্ম্য বুঝার ক্ষমতা ছিল না বললেই চলে। সূরা জুমুআর ৬ নম্বর আয়াতে এ ধরনের ধর্মীয় পুরোহিত শ্রেণিকে এমন সব গাধার সাথে তুলনা করা হয়েছে যারা ধর্মীয় বইপুস্তক পিঠে বহন করে বেড়ায় ঠিকই অথচ বহনকৃত বইপুস্তকের বিষয়বস্তু সম্বন্ধে তারা অজ্ঞ। অতএব ‘ইসরান’ শব্দটিকে এ প্রেক্ষিতেই বুঝতে হবে, কেননা আল্লাহ প্রদত্ত কোনো দায়িত্ব এমন কোনো বোঝা হতেই পারে না যা থেকে সত্যিকার মুমিনরা পাশ কাটিয়ে যেতে পারে। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য]