২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

وَمَنۡ یَّرۡغَبُ عَنۡ مِّلَّۃِ اِبۡرٰہٖمَ اِلَّا مَنۡ سَفِہَ نَفۡسَہٗ ؕ وَلَقَدِ اصۡطَفَیۡنٰہُ فِی الدُّنۡیَا ۚ وَاِنَّہٗ فِی الۡاٰخِرَۃِ لَمِنَ الصّٰلِحِیۡنَ ﴿۱۳۱﴾

১৩১
অতএব যে নিজেকে নির্বোধ১৪৮ প্রতিপন্ন করেছে সে ছাড়া আর কে কদেখুন: ৩:৯৬; ৪:১২৬; ৬:১৬২ইবরাহীমের ধর্ম থেকে মুখ ফেরায়? খদেখুন: ২:১২৫; ৩:৩৪; ১৬:১২১,১২২; ৬০:৫আর নিশ্চয় আমরা তাকে (অর্থাৎ ইবরাহীমকে) ইহজগতে মনোনীত করেছিলাম এবং পরজগতেও সে অবশ্যই পুণ্যবানদের অন্তর্ভুক্ত হবে।
১৪৮। ‘সাফিহা’, ‘সাফাহা’ এবং সাফুহা’ ইত্যাদি বিভিন্ন আকারে শব্দটি ব্যবহৃত হয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করে। ‘সাফিহা’ মানে সে বোকা, মূর্খ বা অল্পবুদ্ধিসম্পন্ন ছিল। শব্দটি যখন ‘নাফসাহু’-এর পূর্বে ব্যবহৃত হয়, তখন এর একটি অর্থ হয়, সে তার আত্মাকে সর্বনাশ করছে।

اِذۡ قَالَ لَہٗ رَبُّہٗۤ اَسۡلِمۡ ۙ قَالَ اَسۡلَمۡتُ لِرَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۳۲﴾

১৩২
(আর স্মরণ করো!) তার প্রতিপালক- প্রভু যখন তাকে বললেন, ‘আত্মসমর্পণ করো,’ সে বলল, কদেখুন: ৩:৬৮; ৪:১২৬‘আমি তো (পূর্ব থেকেই) জগৎসমূহের প্রতিপালক-প্রভুর কাছে নিজেকে সমর্পণ করে রেখেছি।’

وَوَصّٰی بِہَاۤ اِبۡرٰہٖمُ بَنِیۡہِ وَیَعۡقُوۡبُ ؕ یٰبَنِیَّ اِنَّ اللّٰہَ اصۡطَفٰی لَکُمُ الدِّیۡنَ فَلَا تَمُوۡتُنَّ اِلَّا وَاَنۡتُمۡ مُّسۡلِمُوۡنَ ﴿۱۳۳﴾ؕ

১৩৩
আর এ বিষয়ে ইবরাহীম ও ইয়াকূব নিজ পুত্রদের (এ মর্মে) তাগিদপূর্ণ উপদেশ দান করল, ‘হে আমার প্রিয় সন্তানেরা! নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এ ধর্মকে মনোনীত করেছেন। খদেখুন: ৩:১০৩\*সুতরাং তোমরা আত্মসমর্পণকারী১৪৯ না হয়ে কখনো মৃত্যুবরণ কোরো না।’
১৪৯। মৃত্যুর নির্ধারিত সময় সম্বন্ধে কেউ জানে না। অতএব মানুষের কর্তব্য সে যেন প্রতিটি মুহূর্তেই আল্লাহ তা’লার আনুগত্যে কাটায়। আয়াতটির অর্থ এ-ও হতে পারে যে, সত্যিকার বিশ্বাসীর উচিত, সে যেন সবসময় আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট ও আত্মসমর্পিত অবস্থায় থাকে। আর সে যেন তাঁর সন্তুষ্টি অর্জনে পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করে, যার ফলে আল্লাহ নিজ অনুগ্রহে তাকে সেরূপ আত্মসমর্পিত অবস্থায়ই মৃত্যু দেন।

اَمۡ کُنۡتُمۡ شُہَدَآءَ اِذۡ حَضَرَ یَعۡقُوۡبَ الۡمَوۡتُ ۙ اِذۡ قَالَ لِبَنِیۡہِ مَا تَعۡبُدُوۡنَ مِنۡۢ بَعۡدِیۡ ؕ قَالُوۡا نَعۡبُدُ اِلٰہَکَ وَاِلٰـہَ اٰبَآئِکَ اِبۡرٰہٖمَ وَاِسۡمٰعِیۡلَ وَاِسۡحٰقَ اِلٰـہًا وَّاحِدًا ۚۖ وَّنَحۡنُ لَہٗ مُسۡلِمُوۡنَ ﴿۱۳۴﴾

১৩৪
তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু ঘনিয়ে এসেছিল, যখন সে তার পুত্রদের জিজ্ঞেস করেছিল, ‘আমার (মৃত্যুর) পর তোমরা কার উপাসনা করবে?’ তারা বলেছিল, ‘আমরা উপাসনা করব তোমার উপাস্যের, তোমার পিতৃপুরুষ১৫০ ইবরাহীম, ইসমাঈল এবং ইসহাকের উপাস্যের, যিনি এক-অদ্বিতীয় উপাস্য; আর আমরা১৫১ তাঁরই সমীপে আত্মসমর্পণকারী হয়ে থাকব।’
১৫০। ইসমাঈল ছিলেন ইয়াকুবের চাচা। তবুও ইয়াকুবের সন্তানরা এখানে ইসমাঈলকেও তাদের ‘পিতৃপুরুষদের’ অন্তর্ভুক্ত করেছে। এতে বুঝা যায়, আরবী ‘আব’ শব্দটি কখনো কখনো ‘চাচা’ অর্থেও ব্যবহৃত হয়। ইয়াকুবের ছেলেরা অর্থাৎ বনী ইসরাঈল ইসমাঈলকে অত্যধিক সম্মান করত।
১৫১। আমাদের পিতার যখন দেহ ত্যাগ করার সময় হলো তখন তিনি তাঁর বারোজন পুত্রকে ডেকে বললেন, ‘তোমাদের পিতা ইসরাঈলের কথা শোনো’ (আদিপুস্তক ৪৯:২)। ‘সেই পবিত্র, এক ও অদ্বিতীয়, পরম পুরুষ সম্বন্ধে কি তোমাদের কোনো সন্দেহ আছে?’ তারা বলল, ‘পিতা হে ইসরাঈল! শোনো, তোমার মনে যেমন কোনো সন্দেহ নাই, তেমন আমাদের মনেও কোনো সন্দেহ নাই। আমাদের আল্লাহই আমাদের প্রভু এবং তিনি একজনই।’ (Mider, Rabbah on Gen: Par 98, & on Deut: Par 2) Targ. Jer. on Deut: 6:4-এর সাথেও তুলনা করুন।

تِلۡکَ اُمَّۃٌ قَدۡ خَلَتۡ ۚ لَہَا مَا کَسَبَتۡ وَلَکُمۡ مَّا کَسَبۡتُمۡ ۚ وَلَا تُسۡـَٔلُوۡنَ عَمَّا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۳۵﴾

১৩৫
গদেখুন: ২:১৪২এ ছিল এক উম্মত, যারা গত হয়ে গেছে। তাদের কর্ম তাদের জন্য আর তোমাদের কর্ম তোমাদের জন্য। আর তাদের কৃতকর্মের জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না।

وَقَالُوۡا کُوۡنُوۡا ہُوۡدًا اَوۡ نَصٰرٰی تَہۡتَدُوۡا ؕ قُلۡ بَلۡ مِلَّۃَ اِبۡرٰہٖمَ حَنِیۡفًا ؕ وَمَا کَانَ مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿۱۳۶﴾

১৩৬
আর তারা বলে, ‘তোমরা ইহুদী অথবা খ্রিষ্টান হও, তাহলে তোমরা হিদায়াত পেয়ে যাবে।’ তুমি বলো, ‘(না,) বরং (আল্লাহর প্রতি কদেখুন: ২:১১২সদা বিনত১৫২ ইবরাহীমের ধর্মের (অনুসরণ করো); আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।’খদেখুন: ৩:৬৮; ৬:৮০; ১৬:১২৪; ২২:৩২
১৫২। ‘হানীফ’ মানে: (ক) যে ব্যক্তি সর্বদা ভ্রান্তি এড়িয়ে সৎপথে থাকে (মুফরাদাত), (খ) যে ব্যক্তি সর্বদা সৎপথ আঁকড়ে থাকে এবং তা থেকে বিচ্যুত হয় না, (গ) যে ব্যক্তি ইসলামের দিকে মনেপ্রাণে শেষ পর্যন্ত দৃঢ়ভাবে বিনত থাকে (লেইন), (ঘ) যে ব্যক্তি ইবরাহীম (আ.)-এর ধর্মকে অনুসরণ করে (আকরাব), (ঙ) যে ব্যক্তি সকল নবীকেই বিশ্বাস করে (কাসীর)।

قُوۡلُوۡۤا اٰمَنَّا بِاللّٰہِ وَمَاۤ اُنۡزِلَ اِلَیۡنَا وَمَاۤ اُنۡزِلَ اِلٰۤی اِبۡرٰہٖمَ وَاِسۡمٰعِیۡلَ وَاِسۡحٰقَ وَیَعۡقُوۡبَ وَالۡاَسۡبَاطِ وَمَاۤ اُوۡتِیَ مُوۡسٰی وَعِیۡسٰی وَمَاۤ اُوۡتِیَ النَّبِیُّوۡنَ مِنۡ رَّبِّہِمۡ ۚ لَا نُفَرِّقُ بَیۡنَ اَحَدٍ مِّنۡہُمۡ ۫ۖ وَنَحۡنُ لَہٗ مُسۡلِمُوۡنَ ﴿۱۳۷﴾

১৩৭
তোমরা বলো, গদেখুন: ৩:৮৫‘আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং এর প্রতি যা আমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল এবং যা ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও (তার) বংশধরদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল। এছাড়া যা মূসা ও ঈসাকে দেওয়া হয়েছিল এবং যা অন্য সব নবীকে১৫৩ তাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে দেওয়া হয়েছিল (তার প্রতিও ঈমান এনেছি)। আমরা তাদের কারো মাঝে পার্থক্য করি না। প্রকৃতপক্ষে আমরা তাঁরই কাছে আত্মসমর্পণকারী।’১৫৪ঘদেখুন: ২:২৮৬; ৩:৮৫; ৪:১৫৩
১৫৩। এখানে ‘বংশধরদের’ বলতে ইয়াকূবের বারোজন পুত্রের নামানুসারে যে বারোটি গোত্র সৃষ্টি হয়েছিল সেই বারোটি ইসরাঈলী গোত্রকে বুঝিয়েছে। ইয়াকূব বা ইসরাঈলের বারোজন পুত্রের নাম ছিল- রুবেন, সাইমিওন, লেভী, জুডা, ইসসাচর, যেবুলুন, জোসেফ, বেনজামীন, ডান, নাফতলি, গাদ এবং আশের (আদিপুস্তক ৩৫:২৩- ২৬; ৪৯:২৮)।
১৫৪। ইসলামের জন্য অত্যন্ত গৌরব ও প্রশংসার বিষয় হলো, একমাত্র ইসলামই অন্যান্য জাতির নবীগণকেও নবী হিসাবে মান্য করে এবং একে ঈমানের অঙ্গ বলে মনে করে। অথচ অন্য সকল ধর্মই নিজ ধর্মের নবী ছাড়া অন্য নবীগণের সত্যতাকে অস্বীকার করে। যে আরব জাতির কাছে প্রাথমিক পর্যায়ে ইসলামের বাণী রাখা হয়েছিল সেই জাতির কাছে কুরআন যদিও তাদের জানাশোনা নবীগণের নামগুলোই উল্লেখ করেছে, কিন্তু সুনির্দিষ্টভাবে এ-ও উল্লেখ করেছে, ‘প্রত্যেক জাতিতেই সতর্ককারী এসেছে (৩৫:২৫)’, ‘আমরা এদের কারো মাঝে পার্থক্য করি না’- এ বাক্য দ্বারা একজন মুসলমান সাধারণভাবে সকল নবীর নবুওয়তকেই স্বীকার করে নেয়। এ বাক্যটিতে একথা বুঝায় না যে, সকল নবীই আধ্যাত্মিকভাবে সমান মর্যাদার অধিকারী বরং এরূপ মনে করা ২:২৫৪ আয়াতের পরিপন্থি।

فَاِنۡ اٰمَنُوۡا بِمِثۡلِ مَاۤ اٰمَنۡتُمۡ بِہٖ فَقَدِ اہۡتَدَوۡا ۚ وَاِنۡ تَوَلَّوۡا فَاِنَّمَا ہُمۡ فِیۡ شِقَاقٍ ۚ فَسَیَکۡفِیۡکَہُمُ اللّٰہُ ۚ وَہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۱۳۸﴾ؕ

১৩৮
কদেখুন: ৩:২১অতএব তারা যদি সেভাবে ঈমান আনে যেভাবে তোমরা এর প্রতি ঈমান এনেছ তাহলে নিশ্চয় তারা হিদায়াত পেয়ে গেছে।১৫৫ কিন্তু তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে (জেনে রাখো,) তারা (স্বভাবসুলভ) বিরুদ্ধাচরণেই লিপ্ত। অতএব তাদের বিরুদ্ধে আল্লাহই তোমার জন্য যথেষ্ট। আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
১৫৫। এখানে মুসলমানদেরকে বলা হচ্ছে, ইহুদী ও খ্রিষ্টানরা যদি মুসলমানদের সাথে এ বিষয়ে একমত হয় যে, ধর্ম উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত কোনো বিষয় নয় বরং অবতীর্ণ সকল হিদায়াতকে গ্রহণ করার ব্যাপার- তাহলেও মূলত তাদের মধ্যে কোনো বিরোধই থাকে না। অন্যথায় এ দূরত্বের জন্য ইহুদী ও খ্রিষ্টানরাই দায়ী এবং তারাই এ বিরাট ব্যবধান সৃষ্টি করে। এক্ষেত্রে সম্পর্ক নষ্টের জন্য ও এর ফলশ্রুতিতে সৃষ্ট ঝগড়াবিবাদ ও শত্রুতা সৃষ্টির জন্য ইহুদী ও খ্রিষ্টানরাই দায়ী, মুসলমানরা নয়।

صِبۡغَۃَ اللّٰہِ ۚ وَمَنۡ اَحۡسَنُ مِنَ اللّٰہِ صِبۡغَۃً ۫ وَّنَحۡنُ لَہٗ عٰبِدُوۡنَ ﴿۱۳۹﴾

১৩৯
(তুমি বলো, আমরা অবলম্বন করব( ‘আল্লাহর ধর্ম।১৫৬* আর ধর্ম (শেখানোর) বিষয়ে আল্লাহর চেয়ে উত্তম কে হতে পারে? আর আমরা তাঁরই উপাসনাকারী।’
১৫৬। ‘সিবগাত’ অর্থ রং বা বার্নিশ, কোনো বস্তুর প্রকার বা গুণাগুণ, ধর্ম, আইনমালা, দীক্ষাগ্রহণ। ‘সিবগাতুল্লাহ’ মানে আল্লাহর ধর্ম, যে প্রকৃতি ও স্বভাব দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন (আকরাব)। ধর্মকে এজন্য ‘সিবগাহ’ বলা হয় যে, তা মানুষের জীবনকে রং বা বার্নিশের মতো রাঙিয়ে দেয়। ‘সিবগাহ’ এখানে একটি উহ্য ক্রিয়ার কর্মরূপে ব্যবহৃত হয়েছে। আরবী ব্যাকরণ অনুযায়ী যখন কোনো ব্যক্তিকে কোনোকিছু করতে বিশেষ প্রেরণা ও

قُلۡ اَتُحَآجُّوۡنَنَا فِی اللّٰہِ وَہُوَ رَبُّنَا وَرَبُّکُمۡ ۚ وَلَنَاۤ اَعۡمَالُنَا وَلَکُمۡ اَعۡمَالُکُمۡ ۚ وَنَحۡنُ لَہٗ مُخۡلِصُوۡنَ ﴿۱۴۰﴾ۙ

১৪০
তুমি বলো, ‘তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমাদের সাথে বিতর্ক করছ? অথচ তিনি আমাদেরও প্রতিপালক-প্রভু এবং তোমাদেরও প্রতিপালক-প্রভু। খদেখুন: ২৮:৫৬; ৪২:১৬; ১০৯:৭আর আমাদের কর্ম আমাদের জন্য এবং তোমাদের কর্ম তোমাদের জন্য; বস্তুত আমরা তাঁরই প্রতি একনিষ্ঠ।’