২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

اَمۡ تَقُوۡلُوۡنَ اِنَّ اِبۡرٰہٖمَ وَاِسۡمٰعِیۡلَ وَاِسۡحٰقَ وَیَعۡقُوۡبَ وَالۡاَسۡبَاطَ کَانُوۡا ہُوۡدًا اَوۡ نَصٰرٰی ؕ قُلۡ ءَاَنۡتُمۡ اَعۡلَمُ اَمِ اللّٰہُ ؕ وَمَنۡ اَظۡلَمُ مِمَّنۡ کَتَمَ شَہَادَۃً عِنۡدَہٗ مِنَ اللّٰہِ ؕ وَمَا اللّٰہُ بِغَافِلٍ عَمَّا تَعۡمَلُوۡنَ ﴿۱۴۱﴾

১৪১
তোমরা কি (একথা) বলছ যে, নিশ্চয় গদেখুন: ৩:৮৫; ৪:১৬৪ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও )তার) বংশধররা ইহুদী বা খ্রিষ্টান১৫৭ ছিল? তুমি বলো, ‘তোমরা বেশি জানো নাকি আল্লাহ?’ ঘদেখুন: ২:২৮৪আর যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে (আমানতরূপে) বিদ্যমান সাক্ষ্য গোপন করে তার চেয়ে বড়ো সীমালঙ্ঘনকারী আর কে? আর তোমরা যা করে থাকো সে সম্বন্ধে আল্লাহ অনবহিত নন।*
১৫৭। ইহুদী ও খ্রিষ্টানদেরকে পরোক্ষভাবে প্রশ্ন করা হচ্ছে, তারা যখন এ দাবি করে যে, তারা ছাড়া অন্য কেউ নাজাত বা পরিত্রাণের যোগ্য নয় তখন ইবরাহীম (আ.) ও তাঁর পুত্র-পৌত্রদের অবস্থা কী হবে? তারা তো কেউ ইহুদী বা খ্রিষ্টান ছিলেন না বরং মূসা (আ.)-এর বহু পূর্বেই গত হয়ে গেছেন।
* চিহ্নিত ও ১৫৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য শক্তি যোগানোর ইচ্ছা হয় তখন সময় সময় ক্রিয়াপদটি উহ্য রেখে শুধু কর্মকে উল্লেখ করা হয়। অতএব এখানে ‘খুযু’ (তোমরা ধারণ করো) অথবা ‘ইত্তাবি’ (তোমরা অনুসরণ করো) ক্রিয়াপদটি ‘সিবগাতাল্লাহ’-এর পূর্বে উহ্য আছে বলে ধরে নিতে হবে। তখন বাক্যাংশটির অর্থ দাঁড়াবে, ‘আমরা সেই ধর্ম অবলম্বন বা অনুসরণ করেছি যা আল্লাহ আমাদের জন্য চেয়েছেন’

تِلۡکَ اُمَّۃٌ قَدۡ خَلَتۡ ۚ لَہَا مَا کَسَبَتۡ وَلَکُمۡ مَّا کَسَبۡتُمۡ ۚ وَلَا تُسۡـَٔلُوۡنَ عَمَّا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۴۲﴾٪

১৪২
এ ছিল এক উম্মত, যারা গত হয়ে গেছে। তাদের কর্ম১৫৮ তাদের জন্য আর তোমাদের কর্ম তোমাদের জন্য। আর তাদের কৃতকর্মের জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না।
সূরা আল-বাকারা - রুকু ১৬
১৫৮। ইহুদী ও খ্রিষ্টানদেরকে আবার সাবধান করা হচ্ছে, আল্লাহর নবীর বংশধর হবার দরুন তারা রক্ষা পাবে না। তাদের নিজেদের বোঝা নিজেদেরকেই বহন করতে হবে। কারণ কেউই সে-দিন অপরের বোঝা বইবে না (৬:১৬৫)।

سَیَقُوۡلُ السُّفَہَآءُ مِنَ النَّاسِ مَا وَلّٰٮہُمۡ عَنۡ قِبۡلَتِہِمُ الَّتِیۡ کَانُوۡا عَلَیۡہَا ؕ قُلۡ لِّلّٰہِ الۡمَشۡرِقُ وَالۡمَغۡرِبُ ؕ یَہۡدِیۡ مَنۡ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۱۴۳﴾

১৪৩
নির্বোধ লোকেরা অবশ্যই বলবে ‘তাদের সেই কিবলা থেকে তাদের কীসে ফিরিয়ে দিল যাতে তারা (এর পূর্বে) প্রতিষ্ঠিত ছিল?’ তুমি বলো, কদেখুন: ২:১৩৫‘পূর্ব ও পশ্চিম আল্লাহরই।১৫৯ তিনি যাকে চান সরল সুদৃঢ় পথে পরিচালিত করেন।’*খদেখুন: ২:১১৬
১৫৯। পূর্ববর্তী কয়েকটি আয়াতে বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, পিতা ইবরাহীম (আ.) ঐশী পরিকল্পনা অনুযায়ী তাঁর স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাঈলকে মক্কার তরুলতাহীন অনুর্বর প্রান্তরে বসবাসের জন্য রেখে এসেছিলেন। ইসমাঈল একটু বড়ো হয়ে উঠলে ইবরাহীম (আ.) পুত্রের সহযোগিতায় কাবাগৃহটি পুনর্নির্মাণ করেন। পুনর্নির্মাণকালে তিনি আল্লাহ তা’লার কাছে সকাতরে প্রার্থনা করেছিলেন, আল্লাহ তা’লা যেন আরব জাতিতে এমন এক মহান নবীর অভ্যুদয় ঘটান যিনি সবসময়ের জন্য সকল মানুষের পথপ্রদর্শক ও নেতা হবেন। যখন সময় এলো এবং সেই প্রতিশ্রুত মহানবী (সা.)-এর অভ্যুদয় ঘটল এবং আল্লাহ তা’লার স্থায়ী পরিকল্পনা কার্যকর হলো তখন কাবাকে বিশ্বমানবের ‘কিবলায়’ পরিণত করা হলো, কিন্তু নবী করীম (সা.) যতদিন মক্কায় ছিলেন ততদিন তিনি পুরাকালীন রীতি ও ঐশী নির্দেশ মোতাবেক বনী ইসরাইলী নবীগণের ‘কিবলা’ জেরুজালেমের উপাসনালয়’-এর দিকে মুখ করে নামায আদায় করতেন। মদীনাতে গিয়েও তিনি নামাযের সময় সেই কিবলার দিকেই মুখ করতে থাকেন, কিন্তু কয়েক মাস পর তিনি আল্লাহ কর্তৃক কাবার দিকে মুখ ফিরিয়ে নামায পড়তে আদিষ্ট হন। এতে ইহুদীরা আপত্তি উত্থাপন করল। এ আয়াতে তাদের আপত্তির জবাব দেওয়া হয়েছে এবং কিবলা-পরিবর্তন সম্পর্কিত ঐশী নির্দেশের অন্তর্নিহিত তাৎপর্যের প্রতি আলোকপাত করা হয়েছে। কুরআন হঠাৎ করে কোনো নতুন আদেশ- নির্দেশ জারি করে না। নতুন আদেশকে গ্রহণযোগ্য ও কার্যকর করে তোলার জন্য কুরআন বিনাব্যতিক্রমে সর্বপ্রথমে এর যৌক্তিকতা বুঝিয়ে দেয় এবং যত রকমের আপত্তি উঠতে পারে তা আঁচ করে আগেই সেগুলো খণ্ডন করে। কিবলা পরিবর্তনের আদেশ যেহেতু কিছু লোকের মানসিক ভারসাম্যে বিঘ্নতা সৃষ্টি করতে পারে সেহেতু এ আয়াতে পটভূমি সৃষ্টিকল্পে একটি সাধারণ মন্তব্য করে বলা হয়েছে, উপাসনার উদ্দেশ্যে একটি নির্দিষ্ট দিক ঠিক করাতে তেমন কোনো গুরুত্ব নাই, কেননা সব দিকই আল্লাহর। আসল প্রয়োজনীয় বিষয় হলো আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য এবং বিশ্বাসীদের ঐক্য। ‘পূর্ব ও পশ্চিম আল্লাহরই’- এ বাক্যের তাৎপর্য হলো, পূর্বদিক নির্বাচন করাতে বা পশ্চিম দিক নির্বাচন করাতে বিশেষ গুরুত্ব নাই, কারণ যে আল্লাহর কাছে উপাসনা নিবেদন করা হয় তিনি তো সব জায়গাতেই বিরাজমান। তবে হ্যাঁ, এর একটা গুরুত্ব নিশ্চয় আছে আর তা হলো বিশ্বাসীদের মাঝে ঐক্যবোধ গড়ে তোলা। এ ঐক্য বা একতার জন্য একমুখী হওয়া প্রয়োজন। এ আয়াতে পরোক্ষভাবে ইঙ্গিত ছিল, কাবা মুসলমানদের অধিকারে আসবে।
* ‘আল্লাহর ধর্ম’ বলতে আল্লাহ কোনো ধর্মের অনুসরণ করেন- একথা বুঝায় না। এর অর্থ হলো, আল্লাহ কর্তৃক অবতীর্ণ ধর্ম। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

وَکَذٰلِکَ جَعَلۡنٰکُمۡ اُمَّۃً وَّسَطًا لِّتَکُوۡنُوۡا شُہَدَآءَ عَلَی النَّاسِ وَیَکُوۡنَ الرَّسُوۡلُ عَلَیۡکُمۡ شَہِیۡدًا ؕ وَمَا جَعَلۡنَا الۡقِبۡلَۃَ الَّتِیۡ کُنۡتَ عَلَیۡہَاۤ اِلَّا لِنَعۡلَمَ مَنۡ یَّتَّبِعُ الرَّسُوۡلَ مِمَّنۡ یَّنۡقَلِبُ عَلٰی عَقِبَیۡہِ ؕ وَاِنۡ کَانَتۡ لَکَبِیۡرَۃً اِلَّا عَلَی الَّذِیۡنَ ہَدَی اللّٰہُ ؕ وَمَا کَانَ اللّٰہُ لِیُضِیۡعَ اِیۡمَانَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ بِالنَّاسِ لَرَءُوۡفٌ رَّحِیۡمٌ ﴿۱۴۴﴾

১৪৪
আর এভাবেই আমরা তোমাদেরকে এক মধ্যপন্থি১৬০ উম্মত বানিয়েছি, কদেখুন: ৩:১১১যেন তোমরা (গোটা) মানবজাতির তত্ত্বাবধায়ক১৬১ হও এবং এই রসূল তোমাদের তত্ত্বাবধায়ক হয়। এছাড়া তুমি (এর পূর্বে) যে কিবলায় প্রতিষ্ঠিত ছিলে আমরা তা শুধু এজন্যই নির্ধারিত করেছিলাম,১৬২ যেন এটি জেনে নিতে পারি- কে এই রসূলের অনুসরণ করে, এর বিপরীতে কে নিজের পূর্বের অবস্থায় ফিরে যায়।১৬৩ প্রকৃতপক্ষে আল্লাহ যাদের হিদায়াত দিয়েছেন তারা ছাড়া অন্যদের জন্য এটি (অর্থাৎ বিষয়টি) অবশ্যই কঠিন। বস্তুত আল্লাহ এমন নন যে, তোমাদের ঈমান বিনষ্ট করবেন। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি পরম মমতাশীল, বার বার কৃপাকারী।খদেখুন: ২২:৭৯
১৬০। ‘আল-ওয়াসাত’ মানে ‘মাঝামাঝি স্থানে অবস্থিত’, ‘উত্তম ও উচ্চমর্যাদাসম্পন্ন (আকরাব)’।
১৬১। এখানে মুসলমান জাতিকে বলা হচ্ছে, তারা যেন বংশপরম্পরায় পরবর্তী বংশের প্রতি লক্ষ রাখে এবং তাদেরকে ভ্রান্তি থেকে রক্ষা করে। সর্বোত্তম জাতি হিসাবে তাদের জন্য এটা অত্যাবশ্যক তারা যেন কাঙ্ক্ষিত উচ্চ নৈতিক মানের জীবন থেকে পদস্খলিত না হয় এবং এ বিষয়ে সর্বদা সচেতন থাকে। প্রত্যেক প্রজন্ম পরবর্তী প্রজন্মের প্রতি বিশেষ লক্ষ রাখবে যেন তারা মহানবী (সা.)-এর সান্নিধ্য লাভকারী মহান সাহাবীদের অনুসৃত পথ অবলম্বন করে চলে। এভাবে রসূল করীম (সা.) ছিলেন প্রথম যুগের সাহাবীদের অভিভাবক, সাহাবীরা ছিলেন তাঁদের সন্নিহিত পরবর্তীদের (তথা তাবেয়ীনের) অভিভাবক। এরূপ অভিভাবকত্ব ধারাবাহিকভাবে অব্যাহত রাখার উপদেশ এ আয়াতে দেওয়া হয়েছে। আয়াতের প্রথম বাক্যটির অর্থ এরূপও হতে পারে: মুসলমানরাই মানবজাতির নেতৃত্ব করবে এটা নির্ধারিত হয়ে আছে। অতএব সৎকাজের মাধ্যমে আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভের উপযুক্ত করে নিজেদেরকে গড়ে তোলা উচিত। তাহলে অন্যান্য জাতিও মুসলমানদেরকে খাঁটি ও সত্য ধর্মের অনুসারী হিসাবে মনে করবে। এভাবে মুসলমানরা বংশপরম্পরায় অপর জাতির কাছে ইসলামের সত্যতার সাক্ষী হতে পারে, যেমন- মহানবী (সা.) ও সাহাবীরা অপর জাতির নিকট ইসলামের সত্যতার সাক্ষী হয়েছিলেন।
১৬২। এসব শব্দ থেকে প্রতীয়মান হয়, আল্লাহর আদেশক্রমেই জেরুজালেমের উপাসনালয়কে মহানবী (সা.) কিবলারূপে গ্রহণ করেছিলেন। আল্লাহ তা’লা যেহেতু একে অস্থায়ী কিবলারূপে নির্ধারণ করেছিলেন এবং সর্বকালের ও সব মানুষের জন্য স্থায়ী কিবলা হিসাবে কাবা নির্ধারিত ছিল সেহেতু অস্থায়ী কিবলা সম্বন্ধীয় আদেশটি কুরআনে উল্লিখিত হয় নি। এ দ্বারা একথাও স্পষ্ট হয়ে যায়, অস্থায়ীভাবে প্রয়োগের জন্য যে-সব আদেশ এসেছিল সেগুলো ১৬৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য কুরআনের বাণীতে স্থান পায় নি। কেবল স্থায়ী নির্দেশাবলিই কুরআনে স্থান পেয়েছে। এছাড়া কুরআনের কিছু আয়াত বাতিল করা হয়েছে, এরূপ মতবাদও একেবারেই ভিত্তিহীন।
১৬৩। মক্কার কাবাগৃহ বহু প্রাচীনকাল থেকেই উপাসনালয় হিসাবে আরববাসীর নিকট অতি প্রিয় পবিত্র স্থান। এর সাথে তাদের সম্পর্ক অতি নিগূঢ়। এ গৃহ তাদের জাতীয় উপাসনালয়রূপে ইবরাহীম (আ.)-এর সময় থেকেই সসম্মানে বিদ্যমান। সে কারণেই ইসলামের শুরুতে যখন তাদেরকে আহলে কিতাবের কিবলা জেরুজালেমের উপাসনালয়কে কিবলারূপে গ্রহণ করার কথা বলা হলো তখন তারা পরীক্ষায় পড়েছিল (বুখারী ও জরীর)। অতঃপর মদীনা যাবার পর যখন জেরুজালেমের উপাসনালয়কে পরিবর্তন করে কাবাকে কিবলা করা হলো তখন ইহুদী ও খ্রিষ্টানরা পরীক্ষায় পড়ল। এমনইভাবে ‘কিবলা’ নির্ধারণের বিষয়টা ইহুদী, খ্রিষ্টান, মুসলমান এবং মক্কার পৌত্তলিক সকলের জন্যই এক পরীক্ষা ছিল।

قَدۡ نَرٰی تَقَلُّبَ وَجۡہِکَ فِی السَّمَآءِ ۚ فَلَنُوَلِّیَنَّکَ قِبۡلَۃً تَرۡضٰہَا ۪ فَوَلِّ وَجۡہَکَ شَطۡرَ الۡمَسۡجِدِ الۡحَرَامِ ؕ وَحَیۡثُ مَا کُنۡتُمۡ فَوَلُّوۡا وُجُوۡہَکُمۡ شَطۡرَہٗ ؕ وَاِنَّ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ لَیَعۡلَمُوۡنَ اَنَّہُ الۡحَقُّ مِنۡ رَّبِّہِمۡ ؕ وَمَا اللّٰہُ بِغَافِلٍ عَمَّا یَعۡمَلُوۡنَ ﴿۱۴۵﴾

১৪৫
তোমার মনোযোগ বার বার আকাশের দিকে নিবদ্ধ হওয়া আমরা অবশ্যই লক্ষ করেছি।১৬৪ অতএব আমরা নিশ্চয় তোমাকে সেই কিবলার দিকে ফিরিয়ে১৬৫ দেবো যা তুমি পছন্দ করো। কদেখুন: ২:১৫০,১৫১সুতরাং তুমি মসজিদুল হারামের দিকে তোমার মুখ ফেরাও। আর তোমরা যেখানেই থাকো না কেন, এরই দিকে তোমাদের মুখ ফেরাও।১৬৬ বাস্তব সত্য হলো, যাদেরকে কিতাব (অর্থাৎ তওরাত) দেওয়া হয়েছে তারা নিশ্চিতভাবে জানে, এটি (অর্থাৎ কিবলার পরিবর্তন) তাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে (সমাগত) সত্য।১৬৭ আর তারা যা করছে সে সম্বন্ধে আল্লাহ উদাসীন নন।
১৬৪। রসূল আকরাম (সা.) যতদিন মক্কায় ছিলেন, আল্লাহর আদেশক্রমে তিনি নামাযের সময় জেরুজালেমের উপাসনালয়ের দিকে মুখ করতেন, কিন্তু তাঁর অন্তরের অন্তস্তল থেকে কাবাকে কিবলারূপে পাবার বাসনা পোষণ করতেন এবং তাঁর মন বলত, তাঁর এ বাসনা পূর্ণ হবেই। তিনি সাধারণত উপাসনার স্থান হিসাবে এমন জায়গা বেছে নিতেন, যেন কাবা ও জেরুজালেম উভয়কেই সামনে রাখা যায়। অতঃপর তিনি যখন মদীনায় হিজরত করলেন তখন শহরটির অবস্থিতির কারণে একমাত্র জেরুজালেম ছাড়া কাবাকে সামনে রাখা তাঁর পক্ষে আর সম্ভব ছিল না। এতে তাঁর মনের গভীরে লুকায়িত বাসনা আরো তীব্র হয়ে উঠল। আল্লাহর হুকুমের মর্যাদার খাতিরে তিনি ‘কিবলা’ পরিবর্তনের জন্য আল্লাহর কাছে বাস্তবে কোনো প্রার্থনা করলেন না বটে, তবুও তিনি এ বিষয়ে ঐশী আদেশ এসে যাবে বলে মনে মনে আগ্রহের সাথে আশা পোষণ করতে থাকেন।
১৬৫। ‘নুওয়াল্লিইয়ান্নাকা’ অর্থ এরূপও হয়: ‘আমরা তোমাকেই কর্তা ও অভিভাবক করব’- এ বাক্যটিতে একাধারে দুটি ভবিষ্যদ্বাণী রয়েছে, যথা- কাবা সকল জাতির কিবলাতে পরিণত হবে এবং তা হযরত নবী করীম (সা.)-এর হাতে সমর্পিত হবে।
১৬৬। এ বাক্যটির তাৎপর্য হলো, যদিও সাধারণ অবস্থায় সকল মুসলমানকেই নামাযের সময় কাবার দিকে মুখ করার নির্দেশ দেওয়া হয়েছে তথাপি নির্দিষ্ট দিকে মুখ করা প্রথম পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং এর গুরুত্ব দ্বিতীয় পর্যায়ের। এ ‘কিবলা’ নির্ধারণের মূল উদ্দেশ্য যা সর্বাধিক গুরুত্বপূর্ণ তা হলো, বিশ্ব-মুসলমানের ভ্রাতৃত্ব, ঐক্য ও অভিন্নতা প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া।
১৬৭। আদিপুস্তক ২১:২১ যোহন ৪:২১; যিশাইয় ৪৫:১৩, ১৪ এবং দ্বিতীয় বিবরণ ৩২:২ দেখুন।

وَلَئِنۡ اَتَیۡتَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ بِکُلِّ اٰیَۃٍ مَّا تَبِعُوۡا قِبۡلَتَکَ ۚ وَمَاۤ اَنۡتَ بِتَابِعٍ قِبۡلَتَہُمۡ ۚ وَمَا بَعۡضُہُمۡ بِتَابِعٍ قِبۡلَۃَ بَعۡضٍ ؕ وَلَئِنِ اتَّبَعۡتَ اَہۡوَآءَہُمۡ مِّنۡۢ بَعۡدِ مَا جَآءَکَ مِنَ الۡعِلۡمِ ۙ اِنَّکَ اِذًا لَّمِنَ الظّٰلِمِیۡنَ ﴿۱۴۶﴾ۘ

১৪৬
আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, কদেখুন: ১০৯:৩,৭তাদের কাছে তুমি সব নিদর্শন উপস্থাপন করলেও তারা তোমার কিবলার অনুসরণ করবে না। তুমিও তাদের কিবলার অনুসরণকারী নও, আর তারা নিজেরাও একে অপরের কিবলার অনুসরণ করে না।১৬৮ খদেখুন: ৬:৫৭; ১৩:৩৮অতএব তোমার কাছে প্রকৃত জ্ঞান আসার পরও যদি তুমি তাদের কামনা-বাসনার অনুসরণ করো, তবে নিশ্চয় তুমি যালিমদের অন্তর্ভুক্ত হবে।
১৬৮। এ আয়াতে ইহুদী ও খ্রিষ্টানদের ইসলাম বিদ্বেষের কথা বলা হয়েছে এবং সঙ্গে সঙ্গে তাদের পারস্পরিক শত্রুতার কথাও বলা হয়েছে। যেখানে ইহুদীদের কিবলা ছিল জেরুজালেম (রাজাবলি ৮:২২-৩০, দানিয়েল ৬:১০, গীতসংহিতা ৫:৭ এবং যোনা ২:৪), সেখানেই মূসায়ী শরীয়ত পালনকারী ইহুদীদের একটি অস্বীকৃত ফিরকা সমরীয় ‘জেরিযিম’ নামক একটি প্যালেস্টাইনী পাহাড়চূড়াকে কিবলারূপে গ্রহণ করেছিল (কমেন্ট্রি অন নিউ টেস্টামেন্ট, প্রণেতা ডব্লিউ, ওয়ালশাম হাউ, ডি. ডি)। প্রাথমিক যুগের খ্রিষ্টানরা ইহুদীদের কিবলাকেই অনুসরণ করত (এনসাই. বৃট. চতুর্দশ সংস্করণ ভি. ৬৭৬ এবং জিউ. এনসাই, ৬:৫৩)। নাজরানের খ্রিষ্টানরা যখন মদীনার মসজিদে নববীতে উপাসনা করেছিল তখন তারা পূর্বদিকে মুখ করেছিল (যুরকানী, ৪র্থ খণ্ড, পৃ. ৪১)। অতএব দেখা যায়, ইহুদী, সমরীয় এবং খ্রিষ্টানরা ভিন্ন ভিন্ন কিবলা অবলম্বন করেছিল এবং এর কারণ ছিল তাদের পারস্পরিক হিংসা-বিদ্বেষ ও শত্রুতা। এমতাবস্থায় তারা মুসলমানদের কিবলা অনুসরণ করবে এটা কখনো আশা করা যায় না।

اَلَّذِیۡنَ اٰتَیۡنٰہُمُ الۡکِتٰبَ یَعۡرِفُوۡنَہٗ کَمَا یَعۡرِفُوۡنَ اَبۡنَآءَہُمۡ ؕ وَاِنَّ فَرِیۡقًا مِّنۡہُمۡ لَیَکۡتُمُوۡنَ الۡحَقَّ وَہُمۡ یَعۡلَمُوۡنَ ﴿۱۴۷﴾ؔ

১৪৭
গদেখুন: ৬:২১আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা একে১৬৯ সেভাবেই (সত্য বলে) চেনে যেভাবে তারা নিজ পুত্রদের চেনে;১৭০ কিন্তু তাদের এক দল নিশ্চয় সত্যকে জেনেশুনে গোপন করে।*ঘদেখুন: ২:১৭৫; ৫:১৬; ৬:৯২
১৬৯। ‘হু’ মানে একে বা তাকে। ‘একে’ বলতে কিবলার পরিবর্তনকে বুঝায়। আবার ‘একে’ বলতে মহানবী (সা.)-কেও বুঝায়। অতএব বাক্যটির অর্থ দাঁড়ায়, আহলে কিতাব (ইহুদী-খ্রিষ্টান) তাদের ধর্মগ্রন্থের ভবিষ্যদ্বাণী সম্বন্ধে জ্ঞাত আছে যে, আরবদের মধ্যে এক নবীর অভ্যুদয় হবে যার সাথে কাবাগৃহের নিগূঢ় সম্পর্ক থাকবে।
১৭০। ‘ইয়ারিফুনাহু’ শব্দটি ‘আরাফা’ থেকে উৎপন্ন। ‘আরাফা’ মানে সে জেনেছিল, চিনেছিল অথবা অনুভব করেছিল। এ শব্দটি ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, কিন্তু শব্দটি আসলে সেরূপ জ্ঞান সম্বন্ধেই বিশেষভাবে ব্যবহৃত হয় যা ধ্যানসাধনা ও চিন্তা দ্বারা লব্ধ হয় (মুফরাদাত)।
* এ আয়াতে ‘একে’ শব্দটি প্রধানত সত্যের লক্ষণাবলির প্রতি ইঙ্গিত করে যা তারা (অর্থাৎ আহলে কিতাব) মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্রে প্রত্যক্ষ করে থাকে। তিনি (সা.) যে একজন আল্লাহওয়ালা মানুষ এটা সুস্পষ্ট। কারণ আল্লাহর গুণাবলি তাঁর (সা.) মাধ্যমে বিকশিত হয়েছে। তারা যেভাবে তাদের সন্তানদের মাঝে নিজেদের স্বভাবচরিত্রের লক্ষণাবলি এবং আকার আকৃতির প্রতিফলন দেখে তাদের চেনে ও জানে সেভাবেই আল্লাহওয়ালা মানুষকে আল্লাহর সেসব গুণের মাধ্যমে চিনতে হবে যা তার চরিত্র ও জীবনধারায় প্রতিফলিত হয়। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

اَلۡحَقُّ مِنۡ رَّبِّکَ فَلَا تَکُوۡنَنَّ مِنَ الۡمُمۡتَرِیۡنَ ﴿۱۴۸﴾٪

১৪৮
কদেখুন: ৩:৬১; ৬:১১৫; ১০:৯৫(এ হলো) তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে (নিশ্চিত) সত্য। সুতরাং তুমি কিছুতেই সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ো না।
সূরা আল-বাকারা - রুকু ১৭

وَلِکُلٍّ وِّجۡہَۃٌ ہُوَ مُوَلِّیۡہَا فَاسۡتَبِقُوا الۡخَیۡرٰتِ ؕ؃ اَیۡنَ مَا تَکُوۡنُوۡا یَاۡتِ بِکُمُ اللّٰہُ جَمِیۡعًا ؕ اِنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۱۴۹﴾

১৪৯
আর প্রত্যেকেরই রয়েছে একটি লক্ষ্য, যার প্রতি সে দৃষ্টি নিবদ্ধ রাখে। খদেখুন: ৩:১৩৫; ৫:৪৯; ৩৫:৩৩অতএব তোমরা পুণ্যকাজে পরস্পর প্রতিযোগিতা করো।১৭১ তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমাদের সবাইকে একত্র করে নিয়ে আসবেন। নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান।
১৭১। এ আয়াতে কয়েকটি শব্দে সফল জীবনের উপায়-উপাদান ব্যক্ত করা হয়েছে। একজন মুসলমানের উচিত প্রথমেই তার নিজের জীবনের জন্য নির্দিষ্ট গন্তব্যস্থল নির্ধারণ করা। অতঃপর তার কর্তব্য হবে, (ক) তার সমস্ত মনোযোগ সেদিকে নিবদ্ধ করা, (খ) তার সকল শক্তি ও প্রচেষ্টা সেই উদ্দেশ্যে নিয়োজিত করা, (গ) অন্যান্য নিষ্ঠাবান মুসলমানের সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে প্রতিযোগিতা করে তাদেরকে ডিঙিয়ে যাবার চেষ্টায় রত থাকা এবং তাদেরকেও এগিয়ে নেবার চেষ্টা করা, অধঃপতিত সহগামীকে উঠিয়ে দাঁড় করানো ও দ্রুততার সাথে এগিয়ে যেতে সাহায্য করা। ‘মুওয়াল্লিহা’ শব্দের একটি অর্থ ‘যা সে নিজের ওপর প্রাধান্য দেয়’ অর্থাৎ মানুষ প্রথমে তার উদ্দেশ্য স্থির করে নেয়, যা তার জীবনে মুখ্য চালিকাশক্তি হিসাবে কাজ করে।

وَمِنۡ حَیۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡہَکَ شَطۡرَ الۡمَسۡجِدِ الۡحَرَامِ ؕ وَاِنَّہٗ لَلۡحَقُّ مِنۡ رَّبِّکَ ؕ وَمَا اللّٰہُ بِغَافِلٍ عَمَّا تَعۡمَلُوۡنَ ﴿۱۵۰﴾

১৫০
গদেখুন: ২:১৪৫অতএব তুমি যেখান থেকেই বের হও না কেন, মসজিদুল হারামের প্রতি তোমার মনোযোগ নিবদ্ধ রাখো।১৭২ আর নিশ্চয় এ (আদেশ) হলো তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে (সমাগত) সত্য।১৭৩ বস্তুত তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ উদাসীন নন।
১৭২। কাবা যখন মুসলমানের কিবলায় পরিণত হলো তখন মক্কা শহর, যেখানে কাবা অবস্থিত, তা মুসলমানদের আয়ত্তে আনার বিষয়টি অত্যাবশ্যক হয়ে দাঁড়ায়। এ আয়াতে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে, তারা যেন মক্কা- বিজয়ের লক্ষ্যে তাদের সমস্ত শক্তি নিয়োজিত রাখে। হযরত রসূল করীম (সা.)-কে নির্দেশ দেওয়া হচ্ছে, সকল অভিযানেই তাঁর সম্পূর্ণ মনোযোগ যেন এ উদ্দেশ্যের দিকেই নিবেদিত থাকে। ‘খারাজতা’ শব্দের আরেকটি অর্থ হলো, ‘তুমি যুদ্ধের জন্য বের হয়েছ’ (লেইন)। শব্দটির তাৎপর্য হলো, রসূল করীম (সা.)-কে মক্কা-বিজয়ের জন্য ব্যক্তিগত দায়িত্ব বহন করতে হবে। তদুপরি ১৪৫ আয়াতে, যেখানে কিবলা পরিবর্তনের নির্দেশ রয়েছে, সেখানে ১৫০-১৫১ আয়াতদ্বয়ে প্রদত্ত নির্দেশটি মক্কা-বিজয়ের জন্য দেওয়া হয়েছে বলেই মনে হয়, কেননা ‘খুরূজ’ শব্দটি ‘যুদ্ধের জন্য বের হওয়া’ অর্থেই বেশি ব্যবহৃত হয়।
১৭৩। ‘তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে (সমাগত) সত্য’-এ বাক্যটি বুঝাচ্ছে, মক্কা একদিন নিশ্চিতভাবে মুসলমানদের হাতে এসে যাবে। মুসলমানদের দ্বারা মক্কা-বিজয়ের ভবিষ্যদ্বাণী কুরআনের ১৭:৮১ ও ২৮:৮৬ আয়াতে পূর্বেই অবতীর্ণ হয়েছিল। মক্কা-বিজয়ের দিন যখন মহানবী (সা.) দশ হাজার মুসলমান সৈন্যের নেতারূপে বিজয়ীর গৌরবে গরীয়ান হয়ে মক্কায় প্রবেশ করলেন তখন ‘দ্বিতীয় বিবরণ’-এর ৩৩:২-তে বর্ণিত বহুকালের পুরাতন ভবিষ্যদ্বাণীও বাস্তবে পরিণত হলো।