৬

الأنعام

সূরা আল-আনআম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৬৬ আয়াত ও ২০ রুকূ

اَلَّذِیۡنَ اٰتَیۡنٰہُمُ الۡکِتٰبَ یَعۡرِفُوۡنَہٗ کَمَا یَعۡرِفُوۡنَ اَبۡنَآءَہُمۡ ۘ اَلَّذِیۡنَ خَسِرُوۡۤا اَنۡفُسَہُمۡ فَہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ﴿٪۲۱﴾

২১
গদেখুন: ২:১৪৭আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা একে (অর্থাৎ কিতাব ও রসূলকে) সেভাবেই চেনে যেভাবে তারা নিজ পুত্রদের চেনে।৮৩৪ যারা নিজেরাই নিজেদের ক্ষতিসাধন করেছে তারা তো ঈমান আনবে না।ঘদেখুন: ৬:৯৪; ৭:৩৮; ১০:১৮; ১১:১৯; ৬১:৮
সূরা আল-আনআম - রুকু ২
৮৩৪। পূর্ববর্তী ঐশী গ্রন্থাবলি মহানবী (সা.)-এর আগমনের ভবিষ্যদ্বাণী সুস্পষ্টভাবে বর্ণনা করেছে। তাই আহলে কিতাবের কাছে মহানবী (সা.)-এর সত্যতা অনস্বীকার্য (ফাইভ ভলিউম কমেন্ট্রি)। আল্লাহ তা’লার কোনো নবী তাঁর দাবির শুরুতেই পূর্ণ স্বীকৃতি লাভ করেন না। তাঁর প্রতি বিশ্বাস আনা বা তাঁর স্বীকৃতি দেওয়া হয় তেমনইভাবে যেমন এক পিতা বিশ্বাসের ওপর নির্ভর করে তার সন্তানের স্বীকৃতি দেয়। অদৃশ্য অবস্থার ওপরই সূচিত হয় বিশ্বাসের ভিত্তি। ৮৩৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا اَوۡ کَذَّبَ بِاٰیٰتِہٖ ؕ اِنَّہٗ لَا یُفۡلِحُ الظّٰلِمُوۡنَ ﴿۲۲﴾

২২
আর তার চেয়ে বড়ো সীমালঙ্ঘনকারী কে হতে পারে, যে আল্লাহর নামে মিথ্যা রচনা করে অথবা তাঁর নিদর্শনাবলিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে? নিশ্চয় যালিমরা কখনো সফল হয় না।৮৩৫
৮৩৫। তৃতীয় প্রকারের প্রমাণ বা সাক্ষ্য মানবীয় যুক্তিভিত্তিক। প্রত্যেক সাধু বা সৎব্যক্তি স্বীকার করবেন যে, কোনো মানুষ যদি আল্লাহ তা’লার সাথে কথা বলার দাবি করে এবং তাঁর বিরুদ্ধে মিথ্যারোপ করে, সে কেবল তাঁর জীবনকে ব্যর্থতার মাঝেই বিনাশ করে। অপরপক্ষে যারা আল্লাহ তা’লার প্রেরিত পুরুষের বা নবীর বিরোধিতা করে তারা কখনো উন্নতি করতে পারে না এবং নতুন ধর্মের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা গতিরোধ করার জন্য তাদের সকল প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়ে যায়।

وَیَوۡمَ نَحۡشُرُہُمۡ جَمِیۡعًا ثُمَّ نَقُوۡلُ لِلَّذِیۡنَ اَشۡرَکُوۡۤا اَیۡنَ شُرَکَآؤُکُمُ الَّذِیۡنَ کُنۡتُمۡ تَزۡعُمُوۡنَ ﴿۲۳﴾

২৩
আর (স্মরণ করো!) যে-দিন আমরা তাদের সবাইকে একত্র করব, এরপর যারা (আল্লাহর) শরীক করেছে আমরা তাদের বলব, ‘তোমরা যাদেরকে (আমার শরীক) মনে করতে তোমাদের সেসব শরীক কোথায়?’৮৩৬কদেখুন: ১০:২৯খদেখুন: ৭:৫৪; ১১:২২
৮৩৬। তোমরা নিশ্চয়তার সাথে বলেছিলে, দাবি করেছিলে অথবা ঘোষণা দিয়েছিলে।

ثُمَّ لَمۡ تَکُنۡ فِتۡنَتُہُمۡ اِلَّاۤ اَنۡ قَالُوۡا وَاللّٰہِ رَبِّنَا مَا کُنَّا مُشۡرِکِیۡنَ ﴿۲۴﴾

২৪
তখন একথা বলা ছাড়া তাদের (মনগড়া) ফিতনার আর কিছুই অবশিষ্ট থাকবে না- ‘আমাদের প্রতিপালক-প্রভু আল্লাহর কসম! আমরা মোটেও অংশীবাদী ছিলাম না।৮৩৭
৮৩৭। পৌত্তলিকদের এ অস্বীকৃতি প্রকৃতই তাদের অসহায়ত্বের মাঝে অপরাধ স্বীকারের এক কাতরোক্তি এবং এটা আল্লাহ তা’লার অনুকম্পা আকর্ষণের এক ধরনের আবেদন। ৮৩৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য শত্রুদের অন্তরেও নবীগণের সত্যতা সম্বন্ধে একপ্রকার সচেতনতা বিদ্যমান থাকে, কিন্তু তাদের গোঁড়ামি এবং অবাধ্যতার কারণে তারা এই মনোভাব চেপে রাখে। শেষ বিচার দিবসে তাদের মনের অন্তর্নিহিত অবস্থা, যা তারা ইহজীবনে লুক্কায়িত রাখার চেষ্টা করেছিল স্পষ্টভাবে প্রকাশিত হবে এবং আল্লাহ তা’লার নবীর সত্যতা সম্বন্ধে তাদের হৃদয়ে যে সুপ্ত চেতনা ছিল তা তখন স্পষ্টভাবে প্রদর্শিত হবে।

اُنۡظُرۡ کَیۡفَ کَذَبُوۡا عَلٰۤی اَنۡفُسِہِمۡ وَضَلَّ عَنۡہُمۡ مَّا کَانُوۡا یَفۡتَرُوۡنَ ﴿۲۵﴾

২৫
দেখো! কীভাবে তারা নিজেদেরই বিরুদ্ধে মিথ্যা বলে। আর তারা যে মিথ্যা রচনা করত, তা তাদের কোনো কাজে এলো না।

وَمِنۡہُمۡ مَّنۡ یَّسۡتَمِعُ اِلَیۡکَ ۚ وَجَعَلۡنَا عَلٰی قُلُوۡبِہِمۡ اَکِنَّۃً اَنۡ یَّفۡقَہُوۡہُ وَفِیۡۤ اٰذَانِہِمۡ وَقۡرًا ؕ وَاِنۡ یَّرَوۡا کُلَّ اٰیَۃٍ لَّا یُؤۡمِنُوۡا بِہَا ؕ حَتّٰۤی اِذَا جَآءُوۡکَ یُجَادِلُوۡنَکَ یَقُوۡلُ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اِنۡ ہٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیۡرُ الۡاَوَّلِیۡنَ ﴿۲۶﴾

২৬
আর তাদের মাঝে এমনও (লোক) আছে গদেখুন: ১০:৪৩; ১৭:৪৮যারা বাহ্যত তোমার কথা মনোযোগ দিয়ে শোনে, অথচ আমরা তাদের হৃদয়ে পর্দা সৃষ্টি করেছি, যেন তারা তা বুঝতে না পারে এবং তাদের কানে রয়েছে বধিরতা। আর তারা যদি সব ধরনের নিদর্শনও দেখে, (তবুও) তাতে বিশ্বাস করবে না। এমনকি তারা (এতটাই ধৃষ্ট যে,) তোমার কাছে এলে তোমার সাথে বিতণ্ডায় লিপ্ত হয়। যারা অস্বীকার করেছে তারা বলে, ‘এ (কুরআন) তো পূর্ববর্তীদের কল্পকাহিনি ছাড়া আর কিছুই নয়।’ঘদেখুন: ১৭:৪৭; ৪১:৬

وَہُمۡ یَنۡہَوۡنَ عَنۡہُ وَیَنۡـَٔوۡنَ عَنۡہُ ۚ وَاِنۡ یُّہۡلِکُوۡنَ اِلَّاۤ اَنۡفُسَہُمۡ وَمَا یَشۡعُرُوۡنَ ﴿۲۷﴾

২৭
আর তারা তা থেকে (অন্যদেরও) বাধা দেয় এবং (নিজেরাও) তা থেকে দূরে থাকে।৮৩৮ বস্তুত তারা কেবল নিজেদেরই ধ্বংস করছে, কিন্তু তারা (তা) উপলব্ধি করে না।
৮৩৮। এ আয়াত পবিত্র কুরআনের প্রভাব সৃষ্টিকারী শক্তির এক জোরালো প্রমাণ ।

وَلَوۡ تَرٰۤی اِذۡ وُقِفُوۡا عَلَی النَّارِ فَقَالُوۡا یٰلَیۡتَنَا نُرَدُّ وَلَا نُکَذِّبَ بِاٰیٰتِ رَبِّنَا وَنَکُوۡنَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۲۸﴾

২৮
আর তুমি যদি দেখতে পেতে, যখন আগুনের সামনে তাদেরকে দাঁড় করানো হবে কদেখুন: ২৯:৬৫; ৪৭:৩৭; ৫৭:২১তখন তারা বলবে- ‘হায়, আমাদেরকে যদি ফেরত পাঠানো হতো! তবে আমরা আমাদের প্রতিপালক-প্রভুর নিদর্শনাবলি প্রত্যাখ্যান করতাম না এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম।’

بَلۡ بَدَا لَہُمۡ مَّا کَانُوۡا یُخۡفُوۡنَ مِنۡ قَبۡلُ ؕ وَلَوۡ رُدُّوۡا لَعَادُوۡا لِمَا نُہُوۡا عَنۡہُ وَاِنَّہُمۡ لَکٰذِبُوۡنَ ﴿۲۹﴾

২৯
প্রকৃতপক্ষে তারা পূর্বে যা গোপন করত, তা তাদের কাছে প্রকাশিত হয়ে গেছে।৮৩৯ আর তারা যদি প্রত্যাবর্তিতও হতো, তবুও তারা অবশ্যই তা-ই করত যা করতে তাদের বারণ করা হয়েছিল। আর নিশ্চয় তারাহ মিথ্যাবাদী।
৮৩৯। ‘তা তাদের কাছে প্রকাশিত হয়ে গেছে’ আয়াতের একথাগুলো এটাই ব্যক্ত করে, আল্লাহ তা’লার নবীগণের শত্রুদের অন্তরেও নবীগণের সত্যতা সম্বন্ধে একপ্রকার সচেতনতা বিদ্যমান থাকে, কিন্তু তাদের গোঁড়ামি এবং অবাধ্যতার কারণে তারা এই মনোভাব চেপে রাখে। শেষ বিচার দিবসে তাদের মনের অন্তর্নিহিত অবস্থা, যা তারা ইহজীবনে লুক্কায়িত রাখার চেষ্টা করেছিল স্পষ্টভাবে প্রকাশিত হবে এবং আল্লাহ তা’লার নবীর সত্যতা সম্বন্ধে তাদের হৃদয়ে যে সুপ্ত চেতনা ছিল তা তখন স্পষ্টভাবে প্রদর্শিত হবে।

وَقَالُوۡۤا اِنۡ ہِیَ اِلَّا حَیَاتُنَا الدُّنۡیَا وَمَا نَحۡنُ بِمَبۡعُوۡثِیۡنَ ﴿۳۰﴾

৩০
আর তারা বলে, খদেখুন: ৭:১৭০; ১২:১১০‘আমাদের (অদৃষ্টে) ইহলৌকিক জীবন ছাড়া আর কিছু নাই এবং আমরা কখনো পুনরুত্থিত হবো না।’