৬

الأنعام

সূরা আল-আনআম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৬৬ আয়াত ও ২০ রুকূ

قُلۡ اَرَءَیۡتَکُمۡ اِنۡ اَتٰٮکُمۡ عَذَابُ اللّٰہِ اَوۡ اَتَتۡکُمُ السَّاعَۃُ اَغَیۡرَ اللّٰہِ تَدۡعُوۡنَ ۚ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۴۱﴾

৪১
তুমি (তাদের) বলো, ঙদেখুন: ১০:২৩,২৪‘তোমরা কি ভেবে দেখেছ! তোমাদের ওপর যদি আল্লাহর শাস্তি নেমে আসে অথবা নির্ধারিত মুহূর্ত৮৪৭ এসে যায়- সেক্ষেত্রে তোমরা সত্যবাদী হয়ে থাকলে বলো, (তখন) আল্লাহ ছাড়া তোমরা কি অন্য কাউকে ডাকবে?’
৮৪৭। ‘নির্ধারিত মুহূর্ত’ কথাটি ইসলামের চূড়ান্ত বিজয়, অথবা (ইসলাম বিরোধী শক্তির) পতনের সময়ের প্রতি ইঙ্গিত করছে।

بَلۡ اِیَّاہُ تَدۡعُوۡنَ فَیَکۡشِفُ مَا تَدۡعُوۡنَ اِلَیۡہِ اِنۡ شَآءَ وَتَنۡسَوۡنَ مَا تُشۡرِکُوۡنَ ﴿٪۴۲﴾

৪২
(না,) কদেখুন: ৭:৯৫স্বরং তোমরা কেবল তাঁকেই ডাকবে। অতঃপর তিনি যদি চান তবে যে (বিপদ দূর করে দেবার) জন্য তোমরা (তাঁকে) ডাকো তিনি তা দূর করে দেবেন এবং তোমরা (তাঁর সাথে) যাকে শরীক করতে, তাকে তোমরা ভুলে যাবে।৮৪৮
সূরা আল-আনআম - রুকু ৪
৮৪৮। ‘তোমরা (তাঁর সাথে) যাকে শরীক করতে তাকে তোমরা ভুলে যাবে’ একথা মক্কা-বিজয়ের দিনে আক্ষরিকভাবে পূর্ণ হয়েছিল। সেদিন মক্কাবাসী তাদের দেবতা বা মূর্তিগুলোর প্রতি সকল বিশ্বাস হারিয়ে ফেলেছিল যেমন- আবু সুফিয়ান, তার স্ত্রী হিন্দা এবং অন্যান্যরা অকপটে নবী করীম (সা.)-এর উপস্থিতিতে তা স্বীকার করেছিল। শেষ পর্যন্ত আরব দেশ থেকে পৌত্তলিকতা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গিয়েছিল।

وَلَقَدۡ اَرۡسَلۡنَاۤ اِلٰۤی اُمَمٍ مِّنۡ قَبۡلِکَ فَاَخَذۡنٰہُمۡ بِالۡبَاۡسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّہُمۡ یَتَضَرَّعُوۡنَ ﴿۴۳﴾

৪৩
আর নিশ্চয় আমরা তোমার পূর্ববর্তী উম্মতগুলোর প্রতি (রসূল) পাঠিয়েছিলাম। খদেখুন: ২:৭৫; ৫৭:১৭অতঃপর আমরা (কখনো) অভাব-অনটন আবার (কখনো) বিপদাপদে৮৪৯ তাদেরকে (অর্থাৎ অস্বীকারকারীদের) জর্জরিত করেছিলাম, যেন তারা কাকুতিমিনতি করে।
৮৪৯। পূর্ববর্তী আয়াতসমূহে সাধারণভাবে ঐশী শাস্তি সম্বন্ধে বলা হয়েছে। এ আয়াতেই দুধরনের শাস্তির উল্লেখ করা হয়েছে।

فَلَوۡلَاۤ اِذۡ جَآءَہُمۡ بَاۡسُنَا تَضَرَّعُوۡا وَلٰکِنۡ قَسَتۡ قُلُوۡبُہُمۡ وَزَیَّنَ لَہُمُ الشَّیۡطٰنُ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۴۴﴾

৪৪
অতএব তাদের ওপর যখন আমাদের শাস্তি নেমে এলো তখন কেন৮৫০ তারা সকাতরে দোয়া করল না? প্রকৃতপক্ষে গদেখুন: ৬:১২৩; ৮:৪৯; ১৬:৬৪; ২৯:৩৯তাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল এবং গদেখুন: তারা যা করত শয়তান তাদেরকে তা সুশোভন করে দেখিয়েছিল।ঘদেখুন: ৫:১৪; ৭:১৬৬; ৭:৯৬; ৩৯:৫৬চদেখুন: ৭:৭৩; ১৫:৬৭
৮৫০। ‘লাও লা’ (এমনটি কেন হলো না) শব্দদ্বয় শুধু প্রশ্নবোধকরূপেই এখানে ব্যবহার করা হয় নি, বরং সহানুভূতি প্রকাশার্থে ব্যবহৃত হয়েছে। অতএব এ আয়াতের মর্ম হলো, আল্লাহ তা’লার নিকট তাদের অবশ্যই বিনয়াবনত হওয়া উচিত ছিল, কিন্তু দুঃখের বিষয়, তারা তা হয় নি।

فَلَمَّا نَسُوۡا مَا ذُکِّرُوۡا بِہٖ فَتَحۡنَا عَلَیۡہِمۡ اَبۡوَابَ کُلِّ شَیۡءٍ ؕ حَتّٰۤی اِذَا فَرِحُوۡا بِمَاۤ اُوۡتُوۡۤا اَخَذۡنٰہُمۡ بَغۡتَۃً فَاِذَا ہُمۡ مُّبۡلِسُوۡنَ ﴿۴۵﴾

৪৫
অতএব তারা যখন তা ভুলে গেল যা তাদের জোরালোভাবে স্মরণ করানো হয়েছিল, তখন আমরা তাদের জন্য সবকিছুর দ্বার উন্মুক্ত করে দিলাম। অবশেষে যা তাদের দেওয়া হয়েছিল তাতে তারা যখন অহংকারী হয়ে উঠল, অকস্মাৎ আমরা তাদেরকে পাকড়াও করলাম; তখন তারা সম্পূর্ণভাবে নিরাশ হয়ে পড়ল।

فَقُطِعَ دَابِرُ الۡقَوۡمِ الَّذِیۡنَ ظَلَمُوۡا ؕ وَالۡحَمۡدُ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۴۶﴾

৪৬
অতএব যে-সব জাতি সীমালঙ্ঘন করেছিল তাদের মূল কেটে দেওয়া৮৫১ হলো। বস্তুত সব প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক-প্রভু আল্লাহরই।
৮৫১। ‘দাবিরুন’ অর্থ কোনো জাতির সর্বশেষ ধ্বংসাবশেষ বা চিহ্ন, মূল, বংশ, গোত্র বা জাতি ইত্যাদি। ‘কুতিয়া দাবিরুল কাওম’-এর অর্থ: (১) জাতির শেষ লোকটিকেও শেষ করে দেওয়া হলো, (২) জাতির নেতৃবৃন্দকে শেষ করে দেওয়া হলো যেমন- বৃক্ষকে তার মূল থেকে কেটে ফেলা হয় এবং (৩) নেতাদের অনুসারীদেরকে কর্তন বা বিচ্ছিন্ন করে দেওয়া হলো অর্থাৎ নেতারা তাদের রাজনৈতিক শক্তি থেকে বঞ্চিত হলো, কারণ অনুসারী বা সমর্থকদের শক্তির ওপরই নেতৃবৃন্দের রাজনৈতিক শক্তি নির্ভর করে।

قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ اَخَذَ اللّٰہُ سَمۡعَکُمۡ وَاَبۡصَارَکُمۡ وَخَتَمَ عَلٰی قُلُوۡبِکُمۡ مَّنۡ اِلٰہٌ غَیۡرُ اللّٰہِ یَاۡتِیۡکُمۡ بِہٖ ؕ اُنۡظُرۡ کَیۡفَ نُصَرِّفُ الۡاٰیٰتِ ثُمَّ ہُمۡ یَصۡدِفُوۡنَ ﴿۴۷﴾

৪৭
তুমি বলো, ‘তোমরা কি ভেবে দেখেছ! কদেখুন: ১৮:২৯আল্লাহ যদি তোমাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের হৃদয়ে মোহর মেরে দেন, তাহলে আল্লাহ ছাড়া কোন সে উপাস্য রয়েছে- যে এ (হারানো শক্তি) তোমাদেরকে (ফিরিয়ে) দেবে?’ দেখো! আমরা কীরূপে আয়াতসমূহকে (বার বার) বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করি, তবুও তারা মুখ ফিরিয়ে নেয়।

قُلۡ اَرَءَیۡتَکُمۡ اِنۡ اَتٰٮکُمۡ عَذَابُ اللّٰہِ بَغۡتَۃً اَوۡ جَہۡرَۃً ہَلۡ یُہۡلَکُ اِلَّا الۡقَوۡمُ الظّٰلِمُوۡنَ ﴿۴۸﴾

৪৮
তুমি বলো, ‘তোমরা কি ভেবে দেখেছ! -তোমাদের ওপর যদি আল্লাহর শাস্তি অকস্মাৎ বা প্রকাশ্যে নেমে আসে তাহলে অত্যাচারী জাতি ছাড়া আর কাউকে ধ্বংস করা হবে কি?’

وَمَا نُرۡسِلُ الۡمُرۡسَلِیۡنَ اِلَّا مُبَشِّرِیۡنَ وَمُنۡذِرِیۡنَ ۚ فَمَنۡ اٰمَنَ وَاَصۡلَحَ فَلَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۴۹﴾

৪৯
গদেখুন: ১১:২৮আর আমরা রসূলদেরকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারীরূপেই পাঠিয়ে থাকি। ঘদেখুন: ৬:১৩; ৭:১৫৭; ৪:১৮; ১৬:১২০সুতরাং যারা ঈমান আনে এবং (নিজেদের) শুধরে নেয় তাদের কোনো ভয় নাই আর তারা দুঃখিতও হবে না।

وَالَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا یَمَسُّہُمُ الۡعَذَابُ بِمَا کَانُوۡا یَفۡسُقُوۡنَ ﴿۵۰﴾

৫০
আর যারা আমাদের নিদর্শনাবলি মিথ্যা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে তাদের অবাধ্যতার দরুন তাদের ওপর (অবশ্যই) শাস্তি নেমে আসবে।