২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

وَاَقِیۡمُوا الصَّلٰوۃَ وَاٰتُوا الزَّکٰوۃَ ؕ وَمَا تُقَدِّمُوۡا لِاَنۡفُسِکُمۡ مِّنۡ خَیۡرٍ تَجِدُوۡہُ عِنۡدَ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۱۱۱﴾

১১১
এছাড়া তোমরা নামায কায়েম করো এবং যাকাত দাও। আর তোমরা নিজেদের কল্যাণার্থে যে ভালো কাজই আগাম প্রেরণ করবে তা তোমরা আল্লাহর কাছে পাবে। তোমরা যা-ই করো নিশ্চয় আল্লাহ এর সম্যক দ্রষ্টা।

وَقَالُوۡا لَنۡ یَّدۡخُلَ الۡجَنَّۃَ اِلَّا مَنۡ کَانَ ہُوۡدًا اَوۡ نَصٰرٰی ؕ تِلۡکَ اَمَانِیُّہُمۡ ؕ قُلۡ ہَاتُوۡا بُرۡہَانَکُمۡ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۱۱۲﴾

১১২
আর তারা বলে, চদেখুন: ‘ইহুদী এবং খ্রিষ্টান১৩৪ ছাড়া অন্য কেউ কখনো জান্নাতে প্রবেশ করবে না।’ এটি তাদের অলীক বাসনা মাত্র। তুমি বলো, ‘তোমরা সত্যবাদী হয়ে থাকলে তোমাদের অকাট্য প্রমাণ নিয়ে আসো।’
১৩৪। ইহুদী ও খ্রিষ্টান উভয়ে এ ভ্রান্ত মোহে আচ্ছন্ন, একমাত্র ইহুদী বা একমাত্র খ্রিষ্টান ছাড়া আর কেউ মুক্তি পাবে না।

بَلٰی ٭ مَنۡ اَسۡلَمَ وَجۡہَہٗ لِلّٰہِ وَہُوَ مُحۡسِنٌ فَلَہٗۤ اَجۡرُہٗ عِنۡدَ رَبِّہٖ ۪ وَلَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۱۱۳﴾٪

১১৩
প্রকৃতপক্ষে ঘদেখুন: ২:৪; ৭৩:২১; ২:৯৫; ৬২:৭যে ব্যক্তি সদাচারী হয়ে আল্লাহর কাছে পূর্ণরূপে আত্মসমর্পণ১৩৫ করে সেক্ষেত্রে তার প্রতিদান তার প্রতিপালক-প্রভুর কাছে অবধারিত। জদেখুন: ২:৬৩আর এমন লোকদের কোনো ভয় নাই এবং তারা দুঃখভারাক্রান্তও হবে না।ছদেখুন: ৪:১২৬
সূরা আল-বাকারা - রুকু ১৩
১৩৫। ‘ওয়াজহুন’ অর্থ মুখমণ্ডল, বস্তুটি স্বয়ং, উদ্দেশ্য, এমন কাজ যাতে সমস্ত মনোযোগ নিবদ্ধ হয়, ইন্সিত পথ, অনুগ্রহ ইত্যাদি (আকরাব)। এ আয়াতটি পরিপূর্ণ আধ্যাত্মিকতার তিনটি স্তরের প্রতি ইঙ্গিত করছে, যথা- ‘ফানা’ (আত্মবিলীন অবস্থা), ‘বাকা’ (পুনরুজ্জীবন লাভ), ‘লিকা’ (আল্লাহর সাথে মিলন)। ‘আল্লাহর কাছে পূর্ণরূপে আত্মসমর্পণ’ দ্বারা বুঝায় যে, আমাদের সমস্ত শক্তিসামর্থ্য, দেহমন এবং আমাদের যা কিছু আছে সবকিছুই আল্লাহর কাছে সমর্পণ করে একমাত্র তাঁরই সেবায় ন্যস্ত করা। এ অবস্থার নাম ‘ফানা’ বা মৃত্যু, যা একজন সত্যিকার মুসলমান বরণ করে নেয়। ‘যে ব্যক্তি সদাচারী হয়ে’ বাক্যাংশটি ‘বাকা’ বা পুনরুজ্জীবনের অবস্থার দিকে ইঙ্গিত করছে, কেননা যখন কোনো ব্যক্তি আল্লাহর ভালোবাসায় নিজেকে বিলীন করে দেয় এবং তার পার্থিব আশা-আকাঙ্ক্ষা ও কামনা-বাসনা সব লোপ পায় এবং সে একপ্রকার মৃত্যুবরণ করে তখন তাকে এক নবজীবন দান করা হয় যাকে ‘বাকা’ নামে অভিহিত করা হয়। তখন সে আল্লাহর জন্যই বাঁচে এবং মানুষের সেবায় আত্মনিয়োগ করে। আয়াতের শেষ শব্দগুলো তৃতীয় ও উচ্চতম অবস্থা ‘লিকা’ বুঝাচ্ছে, যেখানে সে আল্লাহর সাথে মিলিত হয়। এ শেষ অবস্থার অপর নাম ‘নফসে মুতমাইন্না’ অর্থাৎ শান্তিপ্রাপ্ত আত্মা (৮৯:২৮)।

وَقَالَتِ الۡیَہُوۡدُ لَیۡسَتِ النَّصٰرٰی عَلٰی شَیۡءٍ ۪ وَّقَالَتِ النَّصٰرٰی لَیۡسَتِ الۡیَہُوۡدُ عَلٰی شَیۡءٍ ۙ وَّہُمۡ یَتۡلُوۡنَ الۡکِتٰبَ ؕ کَذٰلِکَ قَالَ الَّذِیۡنَ لَا یَعۡلَمُوۡنَ مِثۡلَ قَوۡلِہِمۡ ۚ فَاللّٰہُ یَحۡکُمُ بَیۡنَہُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ فِیۡمَا کَانُوۡا فِیۡہِ یَخۡتَلِفُوۡنَ ﴿۱۱۴﴾

১১৪
আর ইহুদীরা বলে, খ্রিষ্টানরা কোনো১৩৬ (সত্য) কথার ওপর প্রতিষ্ঠিত নয়,’ এবং খ্রিষ্টানরা বলে, কদেখুন: ৫:৬৯‘ইহুদীরা কোনো (সত্য) কথার ওপর প্রতিষ্ঠিত নয়,’ অথচ তারা (একই) কিতাব পড়ে। তেমনইভাবে যারা কোনো জ্ঞান রাখে না তারাও তাদের মতো কথা বলত। সুতরাং যে বিষয়ে তারা মতভেদ করে আসছে কিয়ামত দিবসে আল্লাহ তাদের মাঝে সে বিষয়ে মীমাংসা করবেন।
১৩৬। ‘শাই’ অর্থ বস্তু, যা কিছু ভালো, ইপ্সিত বস্তু (লেইন)। সত্যের অপলাপ ও সত্যের বিরোধিতার মতো ধিকৃত ও ঘৃণিত ব্যাপার ইসলামের দৃষ্টিতে আর কিছু নাই। তাই ইসলাম শিক্ষা দেয়, সকল ধর্মের মাঝেই কিছু না কিছু সত্য রয়েছে। একটি ধর্মকে ‘সত্যধর্ম’ এজন্য বলা হয় না যে, সত্যের ওপর এর একচেটিয়া অধিকার রয়েছে বরং এজন্য বলা হয়, যা কিছু এতে আছে তা সম্পূর্ণ সত্য এবং সর্ব প্রকার মিথ্যার সংমিশ্রণ থেকে এটা সম্পূর্ণভাবে মুক্ত। ইসলাম নিজেকে সম্পূর্ণভাবে নিখুঁত ও পূর্ণতম ধর্ম বলে দাবি করে, এটা সম্পূর্ণ সত্য, কিন্তু তাই বলে অন্য ধর্মগুলোর সত্য এবং সদ্‌গুণাবলিকে অকপটে স্বীকার করতেও ইসলাম দ্বিধাবোধ করে না। ১৩৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَمَنۡ اَظۡلَمُ مِمَّنۡ مَّنَعَ مَسٰجِدَ اللّٰہِ اَنۡ یُّذۡکَرَ فِیۡہَا اسۡمُہٗ وَسَعٰی فِیۡ خَرَابِہَا ؕ اُولٰٓئِکَ مَا کَانَ لَہُمۡ اَنۡ یَّدۡخُلُوۡہَاۤ اِلَّا خَآئِفِیۡنَ ۬ؕ لَہُمۡ فِی الدُّنۡیَا خِزۡیٌ وَّلَہُمۡ فِی الۡاٰخِرَۃِ عَذَابٌ عَظِیۡمٌ ﴿۱۱۵﴾

১১৫
খদেখুন: ৫:৫৯আর যে ব্যক্তি আল্লাহর মসজিদসমূহে তাঁর নাম নিতে বাধা দেয় এবং এগুলো ধ্বংস১৩৭ করতে সচেষ্ট হয় তার চেয়ে বড়ো সীমালঙ্ঘনকারী আর কে? অথচ তাদের জন্য সমীচীন ছিল কেবল (আল্লাহর) ভয়ে ভীত হয়ে সেগুলোতে (অর্থাৎ মসজিদে) প্রবেশ করা। তাদের জন্য পৃথিবীতে রয়েছে লাঞ্ছনা এবং পরকালেও তাদের জন্য রয়েছে গুরুতর শাস্তি।গদেখুন: ৯:১৭,১৮; ২২:২৬; ৭২:১৯,২০
১৩৭। এ আয়াত সেসব লোকের প্রতি ক্রোধ ও ঘৃণা প্রকাশ করছে, যারা ধর্মীয় মতপার্থক্যকে চরমে নিয়ে যায়। এমনকি অন্যের উপাসনালয়কে অসম্মান করতেও দ্বিধাবোধ করে না, মানুষকে তাদের পবিত্র উপাসনালয়ে গিয়ে আল্লাহর ইবাদত করতে বাধা দেয়। এরূপ হিংসাত্মক কার্যকলাপকে এ আয়াতে কঠোর ভাষায় নিন্দা করা হয়েছে এবং সহনশীলতা, পরমত সহিষ্ণুতা ও মহানুভবতা অবলম্বনের উদাত্ত আহ্বান জানানো হয়েছে। কুরআন সকল মানুষেরই নিজ নিজ উপাসনালয়ে আল্লাহর ইবাদত করার পূর্ণ ও স্বাধিকার প্রদান করে। মন্দির বলুন আর মসজিদ বলুন, এগুলো আল্লাহর উপাসনার উদ্দেশ্যেই নিবেদিত। যে ব্যক্তি এগুলোতে আল্লাহর উপাসনা করতে বাধা দেয়, সে এগুলোকে ধ্বংস ও জনমানবশূন্য করতে চায়।

وَلِلّٰہِ الۡمَشۡرِقُ وَالۡمَغۡرِبُ ٭ فَاَیۡنَمَا تُوَلُّوۡا فَثَمَّ وَجۡہُ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ وَاسِعٌ عَلِیۡمٌ ﴿۱۱۶﴾

১১৬
আর পূর্ব ও পশ্চিম আল্লাহরই।১৩৮ অতএব তোমরা যেদিকেই মুখ ফেরাবে সেদিকেই খোদার বিকাশ দেখতে পাবে। নিশ্চয় আল্লাহ প্রাচুর্য দানকারী, সর্বজ্ঞ।
১৩৮। এ আয়াতে একটি ভবিষ্যদ্বাণী আছে। তা হলো, ইসলাম প্রথমে প্রাচ্যে এবং শেষ যুগে পাশ্চাত্যে বিস্তার লাভ করবে।

وَقَالُوا اتَّخَذَ اللّٰہُ وَلَدًا ۙ سُبۡحٰنَہٗ ؕ بَلۡ لَّہٗ مَا فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ کُلٌّ لَّہٗ قٰنِتُوۡنَ ﴿۱۱۷﴾

১১৭
আর তারা বলে, কদেখুন: ২:১৪৩; ২৬:২৯; ৫৫:১৮‘আল্লাহ এক পুত্র১৩৯ গ্রহণ করেছেন।’ তিনি (এ থেকে) পবিত্র, বরং আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে সব তাঁরই। খদেখুন: ৪:১৭২; ৬:১০১-২; ১০:৬৯; ১৭:১১২; ১৮:৫; ১৯:৩৬,৮৯,৯০; ২১:২৭; ২৫:৩; ৩৯:৫; ৪৩:৮২সবই তাঁর প্রতি অনুগত।গদেখুন: ৩০:২৭ঘদেখুন: ৬:১০২; ৩:৪৮; ৬:৭৪; ১৬:৪১; ৩৬:৮৩; ৪০:৬৯
১৩৯। ‘আল্লাহর পুত্র’ কথাগুলো ইহুদীদের ধর্মগ্রন্থগুলোতে রূপক ও আলংকারিকভাবে ‘আল্লাহর প্রিয় বান্দা’ বা ‘আল্লাহর প্রিয় নবী’ অর্থে ব্যবহৃত হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এর আক্ষরিক অর্থ গ্রহণ করা আরম্ভ হয়ে যায় (লুক ২০:৩৬; মথি ৫:৯, ৪৫, ৪৮; দ্বিতীয় বিবরণ ১৪:১; যাত্রাপুস্তক ৪:২২, গালাতীয় ৩:২৬ ইত্যাদি)। আল্লাহর যদি পুত্র থাকে তাহলে তাকে যৌন প্রবৃত্তির অধীন হতে হয় এবং সেক্ষেত্রে তার স্ত্রী থাকাও প্রয়োজন। ফলে তিনি এক-অদ্বিতীয় ও অবিভাজ্য থাকতে পারেন না, কেননা পুত্র তো পিতার দেহের অংশ বিশেষ। এছাড়া তিনি মৃত্যুর ঊর্ধ্বেও থাকতে পারেন না, কেননা জন্মদান প্রক্রিয়া যা পুত্র গ্রহণ দ্বারা আল্লাহর প্রতি আরোপিত হয় তা একমাত্র মরণশীলদের জন্যই প্রযোজ্য। ইসলাম এরূপ ধারণাকে খণ্ডন করে। কারণ ইসলামের আল্লাহ পরম পবিত্র ও সকল দুর্বলতার ঊর্ধ্বে।

بَدِیۡعُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَاِذَا قَضٰۤی اَمۡرًا فَاِنَّمَا یَقُوۡلُ لَہٗ کُنۡ فَیَکُوۡنُ ﴿۱۱۸﴾

১১৮
তিনি আকাশসমূহ ও পৃথিবীর আদিস্রষ্টা১৪০। আর তিনি যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন তখন একে শুধু জদেখুন: ্বলেন, ‘হও!’ এবং তা হয়ে যায়।
১৪০। আল্লাহই সৃষ্টির সূচনাকারী। এ গুণটি ঈসা বা যিশুর ঈশ্বরত্বকে নস্যাৎ করে দেয়, তেমনই হিন্দুদের ‘পদার্থ ও আত্মা আদি ও অবিনশ্বর’ হবার ধারণাকেও নাকচ করে দেয়। (১) ‘তিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির সূচনাকারী’ কথাটি দ্বারা স্পষ্ট বুঝা যায়, পুত্রের তথা অন্যের সাহায্য তাঁর জন্য নিষ্প্রয়োজন, (২) বিশ্বজগতের সূচনাকারী তিনিই অর্থাৎ তিনি অনস্তিত্ব হতেই সবকিছু অস্তিত্বে এনেছেন, তাঁর জন্য কোনো নমুনা বা কোনো উপাদানের প্রয়োজন হয় নি, (৩) তিনি সর্বশক্তিমান অর্থাৎ তিনি যখন কোনোকিছু সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন তাঁর নির্দেশে উপযুক্ত আকারে তা অস্তিত্বে এসে যায় এবং বাস্তবতা লাভ করে। আল্লাহ যখন কোনোকিছু করতে বা ঘটাতে ইচ্ছা করেন তখন তা সঙ্গে সঙ্গেই করে ফেলেন- একথার অর্থ সব ক্ষেত্রে এটা নয়। আসলে এর অর্থ হলো, তিনি কোনোকিছুকে অস্তিত্বে আনতে ইচ্ছা করলে সে ইচ্ছাকে ব্যর্থ করার শক্তি কারো নাই, তা হবেই হবে।

وَقَالَ الَّذِیۡنَ لَا یَعۡلَمُوۡنَ لَوۡلَا یُکَلِّمُنَا اللّٰہُ اَوۡ تَاۡتِیۡنَاۤ اٰیَۃٌ ؕ کَذٰلِکَ قَالَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ مِّثۡلَ قَوۡلِہِمۡ ؕ تَشَابَہَتۡ قُلُوۡبُہُمۡ ؕ قَدۡ بَیَّنَّا الۡاٰیٰتِ لِقَوۡمٍ یُّوۡقِنُوۡنَ ﴿۱۱۹﴾

১১৯
আর যারা কোনো জ্ঞান রাখে না তারা বলে, ‘আল্লাহ আমাদের সাথে কেন কথা বলেন না অথবা কদেখুন: ৬:৩৮; ২০:১৩৫; ২১:৬; ৪৩:৫৪আমাদের কাছে কেন কোনো নিদর্শন১৪১ আসে না?’ একইভাবে তাদের পূর্ববর্তীরাও এদের মতোই কথা বলত। তাদের মনমানসিকতা পরস্পর একই রকম হয়ে গেছে। নিশ্চয় আমরা দৃঢ়বিশ্বাস পোষণকারী জাতির জন্য নিদর্শনসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি।
১৪১। লক্ষণীয় যে, যখনই অবিশ্বাসীরা নিদর্শন চায় বলে কুরআন উল্লেখ করেছে, সেক্ষেত্রে চিহ্ন বা নিদর্শন বলতে তাদের নিজেদের মনগড়া বা মনমতো নিদর্শন কিংবা শাস্তিসংবলিত নিদর্শন বুঝিয়েছে (২১:৬ ৬:৩৮; ১৩:২৮; ২০:১৩৪-১৩৫; ২১:৬, ২৯:৫১)।

اِنَّاۤ اَرۡسَلۡنٰکَ بِالۡحَقِّ بَشِیۡرًا وَّنَذِیۡرًا ۙ وَّلَا تُسۡئَلُ عَنۡ اَصۡحٰبِ الۡجَحِیۡمِ ﴿۱۲۰﴾

১২০
নিশ্চয় আমরা তোমাকে সত্যসহ খদেখুন: ৫:২০; ৬:৪৯; ১৭:১০৬; ৩৩:৪৬সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে পাঠিয়েছি, আর তুমি দোযখবাসীদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে না।