৩৯

الزمر

সূরা আয-যুমার

Az-Zumar

মক্কী ৭৬ আয়াত ৮ রুকু পারা ২৩–২৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৬ আয়াত এবং ৮ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

تَنۡزِیۡلُ الۡکِتٰبِ مِنَ اللّٰہِ الۡعَزِیۡزِ الۡحَکِیۡمِ ﴿۲﴾

২
খদেখুন: ৩২:৩; ৩৬:৬; ৪০:৩; ৪১:৩; ৪৬:৩এ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।

اِنَّاۤ اَنۡزَلۡنَاۤ اِلَیۡکَ الۡکِتٰبَ بِالۡحَقِّ فَاعۡبُدِ اللّٰہَ مُخۡلِصًا لَّہُ الدِّیۡنَ ؕ﴿۳﴾

৩
গদেখুন: ৫:৪৯; ৬:১০৭নিশ্চয় আমরাই পূর্ণ সত্যসহ তোমার প্রতি এ কিতাব অবতীর্ণ করেছি। অতএব তোমার বিশ্বাসকে একান্ত অকৃত্রিমভাবে আল্লাহর সমীপে সমর্পণ করে তাঁর ইবাদত করো।ঘদেখুন: ৪:১৪২; ২২:৭০; ৩২:২৬; ২:১১৭; ১০:৬৯; ১৭:১১২

اَلَا لِلّٰہِ الدِّیۡنُ الۡخَالِصُ ؕ وَالَّذِیۡنَ اتَّخَذُوۡا مِنۡ دُوۡنِہٖۤ اَوۡلِیَآءَ ۘ مَا نَعۡبُدُہُمۡ اِلَّا لِیُقَرِّبُوۡنَاۤ اِلَی اللّٰہِ زُلۡفٰی ؕ اِنَّ اللّٰہَ یَحۡکُمُ بَیۡنَہُمۡ فِیۡ مَا ہُمۡ فِیۡہِ یَخۡتَلِفُوۡنَ ۬ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِیۡ مَنۡ ہُوَ کٰذِبٌ کَفَّارٌ ﴿۴﴾

৪
সাবধান! বিশুদ্ধ আনুগত্য (একমাত্র) আল্লাহরই প্রাপ্য। আর যারা তাঁকে বাদ দিয়ে অন্যদেরকে বন্ধুরূপে গ্রহণ করে (তারা বলে), ‘আমরা তাদের ইবাদত কেবল এজন্য করি, যেন তারা আমাদেরকে নৈকট্য ও মর্যাদায় আল্লাহর নিকটবর্তী করে দেয়।২৫৬২ নিশ্চয় আল্লাহ তাদের মাঝে সে বিষয়ে মীমাংসা করবেন যে বিষয়ে তারা মতভেদ করছে। নিশ্চয় মিথ্যাবাদী (ও) চরম অকৃতজ্ঞকে আল্লাহ হিদায়াত দেন না।
২৫৬২। মানুষ মিথ্যা-পূজায় লিপ্ত হয়, কল্পিত মূর্তির উপাসনা করে, এমনকি পবিত্রচেতা ওলী-আল্লাহদের পূজাতেও লেগে যায়। মানুষ ধনসম্পদের পূজা করে, ক্ষমতার উপাসনা করে, হীন কামনা-বাসনার অর্চনা করে। মানুষ উত্তরাধিকারসূত্রে উপাস্যকে মেনে নেয় এবং নির্বিচারে তাতে বিশ্বাস স্থাপন করে পূর্বপুরুষদের রীতিনীতি ও চালচলনকে নির্ভুল ধর্মকর্ম বলে মনে করে এবং এসব করার মাধ্যমেই তারা ইন্সিত সৃষ্টিকর্তাকে পাবে বলে বিশ্বাস করে।

لَوۡ اَرَادَ اللّٰہُ اَنۡ یَّتَّخِذَ وَلَدًا لَّاصۡطَفٰی مِمَّا یَخۡلُقُ مَا یَشَآءُ ۙ سُبۡحٰنَہٗ ؕ ہُوَ اللّٰہُ الۡوَاحِدُ الۡقَہَّارُ ﴿۵﴾

৫
আল্লাহ যদি কোনো পুত্র গ্রহণ করতে চাইতেন তাহলে তিনি নিজ সৃষ্টি থেকে যাকে চাইতেন বেছে নিতেন। তিনি পরম পবিত্র! তিনি এক-অদ্বিতীয়, প্রবল পরাক্রমশালী আল্লাহ।

خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ بِالۡحَقِّ ۚ یُکَوِّرُ الَّیۡلَ عَلَی النَّہَارِ وَیُکَوِّرُ النَّہَارَ عَلَی الَّیۡلِ وَسَخَّرَ الشَّمۡسَ وَالۡقَمَرَ ؕ کُلٌّ یَّجۡرِیۡ لِاَجَلٍ مُّسَمًّی ؕ اَلَا ہُوَ الۡعَزِیۡزُ الۡغَفَّارُ ﴿۶﴾

৬
তিনি আকাশসমূহ ও পৃথিবীকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। তিনি রাত দিয়ে দিনকে আচ্ছাদিত করেন এবং দিন দিয়ে রাতকে আচ্ছাদিত করেন। কদেখুন: ৬:৭৪; ১৪:২০; ১৬:৪; ২৯:৪৫আর তিনি সূর্য ও চন্দ্রকে সেবায় নিয়োজিত করেছেন। প্রত্যেকেই (নিজ নিজ) নির্ধারিত মেয়াদের দিকে ধাবমান। সাবধান! তিনিই মহাপরাক্রমশালী, অতীব ক্ষমাশীল।

خَلَقَکُمۡ مِّنۡ نَّفۡسٍ وَّاحِدَۃٍ ثُمَّ جَعَلَ مِنۡہَا زَوۡجَہَا وَاَنۡزَلَ لَکُمۡ مِّنَ الۡاَنۡعَامِ ثَمٰنِیَۃَ اَزۡوَاجٍ ؕ یَخۡلُقُکُمۡ فِیۡ بُطُوۡنِ اُمَّہٰتِکُمۡ خَلۡقًا مِّنۡۢ بَعۡدِ خَلۡقٍ فِیۡ ظُلُمٰتٍ ثَلٰثٍ ؕ ذٰلِکُمُ اللّٰہُ رَبُّکُمۡ لَہُ الۡمُلۡکُ ؕ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۚ فَاَنّٰی تُصۡرَفُوۡنَ ﴿۷﴾

৭
খদেখুন: ৭:৫৫; ১৩:৩; ২৯:৬২; ৩১:৩০; ৩৫:১৪তিনি একই সত্তা থেকে তোমাদের সৃষ্টি করেছেন। এরপর তিনি তা থেকেই এর জোড়া সৃষ্টি করেছেন। আর গবাদি পশু থেকে তিনি তোমাদের জন্য আট জোড়া২৫৬৩ অবতীর্ণ২৫৬৪ করেছেন। * তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে তিন স্তরবিশিষ্ট অন্ধকারে,২৫৬৫ এক সৃজনের পর অন্য সৃজনে রূপান্তরিত করে সৃষ্টি করেন। তিনিই হলেন আল্লাহ- তোমাদের প্রতিপালক-প্রভু; আধিপত্য তাঁরই। তিনি ছাড়া কোনো উপাস্য নাই। অতএব তোমাদের উলটো দিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে?*গদেখুন: ৪:২; ৭:১৯০; ১৬:৭৩
২৫৬৩। আট জোড়া গৃহপালিত চতুষ্পদ জন্তু বলতে বিশেষভাবে বুঝায় প্রতি প্রজাতির দুটি করে, যথা- ছাগলের জোড়া, মেষের জোড়া, উটের এবং গোরুর জোড়া। যা ৬:১৪৪-১৪৬ নম্বর আয়াতে উল্লিখিত হয়েছে। সম্ভবত এরা নিত্য ব্যবহৃত গৃহপালিত চতুষ্পদ জন্তু বলেই এদের উল্লেখ করা হয়েছে।
২৫৬৪। ‘আল্লাহর কথা’ উপলক্ষ্যে যখন ‘আনযালা’ শব্দটি ব্যবহৃত হয় তখন এর অর্থ দাঁড়ায় ‘আওহা’ বা তিনি ‘ওহী করলেন’; কিন্তু যখন ‘আনযালা’ শব্দটি নিত্যব্যবহার্য দ্রব্যের সম্বন্ধে ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় ‘আতা’ বা তিনি দান করলেন। এখানে এই ‘আনযালা’ শব্দটি শেষোক্ত অর্থে ব্যবহৃত হয়েছে। ৭:২৭ এবং ৫৭:২৬ আয়াতগুলোতে শেষোক্ত অর্থেই ব্যবহৃত হয়েছে।
২৫৬৫। গর্ভধারণের প্রথমাবস্থায় মানবসন্তান যে তিনটি আকৃতিপূর্ব অবস্থা প্রাপ্ত হয়, সেই তিনটি অবস্থা তমসাচ্ছন্ন অবস্থা বলে এখানে উল্লিখিত হয়েছে। অবস্থাগুলো হলো- (১) শুক্রবিন্দুর পর্যায়ে, (২) জমাট রক্তাবস্থা, (৩) মাংসপিণ্ড অবস্থা, অথবা ৮৬:৭-৮, ৩:৭ এবং ১৬:৭৯-তে বর্ণিত তিনটি আকৃতি, গর্ভকালীন তিনটি সংকটময় অবস্থা যথা: (১) দ্বিতীয় ও তৃতীয় মাসের মধ্যবর্তী সময়, (২) তৃতীয় থেকে পঞ্চম মাস পর্যন্ত সময়, (৩) অষ্টম মাস; এই তিনটি পর্যায়েই গর্ভপাতের আশঙ্কা থাকে। ২৫৬৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
* এ আয়াতে ‘আনযালা’ শব্দটির আক্ষরিক অর্থ যদিও ‘অবতীর্ণ করা’ হয়ে থাকে, কিন্তু এখানে শব্দটি অসাধারণ কল্যাণজনক বস্তু সৃষ্টির অর্থে ব্যবহৃত হয়েছে, আক্ষরিকভাবে আকাশ থেকে অবতীর্ণ হবার অর্থে ব্যবহৃত হয় নি। জগদ্বাসী জানে চতুষ্পদ জন্তু আকাশ থেকে বৃষ্টির ন্যায় পড়ে না। এ সত্ত্বেও এগুলোর জন্য নুযূল অর্থাৎ অবতীর্ণ শব্দটি এজন্য ব্যবহার করা হয়েছে যে, এগুলো মানবজাতির অগণিত কল্যাণ সাধন করে থাকে। এই ‘নুযূল’ শব্দটিই হযরত ঈসা (আ.)-এর দ্বিতীয় আগমনের জন্য ব্যবহৃত হয়েছে, কিন্তু সবচেয়ে বড়ো কথা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কেও ‘নুযূল’ শব্দটি ব্যবহার করা হয়েছে। উদাহরণস্বরূপ- ‘কাদ আনযালাল্লাহু ইলাইকুম যিকরার রাসূলান’ (সূরা আত-তালাক: ১১-১২) এর উল্লেখ করা যেতে পারে। সব আলেম স্বীকার করেন, মহানবী (সা.) দৈহিকভাবে আকাশ থেকে অবতীর্ণ হন নি। তাদের উচিত তারা যেন হযরত ঈসা (আ.)-এর অবতীর্ণ হওয়া সম্পর্কেও তাদের বিশ্বাস খতিয়ে দেখেন। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

اِنۡ تَکۡفُرُوۡا فَاِنَّ اللّٰہَ غَنِیٌّ عَنۡکُمۡ ۟ وَلَا یَرۡضٰی لِعِبَادِہِ الۡکُفۡرَ ۚ وَاِنۡ تَشۡکُرُوۡا یَرۡضَہُ لَکُمۡ ؕ وَلَا تَزِرُ وَازِرَۃٌ وِّزۡرَ اُخۡرٰی ؕ ثُمَّ اِلٰی رَبِّکُمۡ مَّرۡجِعُکُمۡ فَیُنَبِّئُکُمۡ بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ؕ اِنَّہٗ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۸﴾

৮
তোমরা যদি অকৃতজ্ঞতা প্রদর্শন করো তাহলে নিশ্চয় আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। আর তিনি তাঁর বান্দাদের পক্ষ থেকে অকৃতজ্ঞতা প্রদর্শন পছন্দ করেন না। পক্ষান্তরে তোমরা কৃতজ্ঞতা২৫৬৬ জ্ঞাপন করলে তিনি তা তোমাদের জন্য পছন্দ করেন। কদেখুন: ৬:১৬৫; ৩৫:১৯; ৫৩:৩৯আর কোনো বোঝা বহনকারী অন্য কারো বোঝা বহন করবে না। এরপর তোমাদের প্রতিপালক-প্রভুর দিকে হবে তোমাদের সবার প্রত্যাবর্তন। তখন তিনি তোমাদের কৃতকর্ম সম্পর্কে তোমাদেরকে অবহিত করবেন। নিশ্চয় তিনি অন্তরের গোপন বিষয়াদি সবিশেষ অবহিত।খদেখুন: ১৭:৬৮; ৩০:৩৪; ৩৯:৫০
২৫৬৬। ‘শুকর’ শব্দের অর্থ আল্লাহর দেওয়া আশিসসমূহের (ধনসম্পদ, মান, অর্থ, বিদ্যা ও শারীরিক-মানসিক গুণাবলি ইত্যাদি সবকিছু আল্লাহর দান ও আশিস) সঠিক ব্যবহার, যেভাবে ব্যবহার করতে আল্লাহ ইচ্ছা করেছেন (১৪:৮)। কুফরী মানে আল্লাহর উপরোক্ত দানসমূহের অপপ্রয়োগ, অপব্যবহার, অকৃতজ্ঞতা ও অস্বীকার।

وَاِذَا مَسَّ الۡاِنۡسَانَ ضُرٌّ دَعَا رَبَّہٗ مُنِیۡبًا اِلَیۡہِ ثُمَّ اِذَا خَوَّلَہٗ نِعۡمَۃً مِّنۡہُ نَسِیَ مَا کَانَ یَدۡعُوۡۤا اِلَیۡہِ مِنۡ قَبۡلُ وَجَعَلَ لِلّٰہِ اَنۡدَادًا لِّیُضِلَّ عَنۡ سَبِیۡلِہٖ ؕ قُلۡ تَمَتَّعۡ بِکُفۡرِکَ قَلِیۡلًا ٭ۖ اِنَّکَ مِنۡ اَصۡحٰبِ النَّارِ ﴿۹﴾

৯
আর মানুষ যখন দুঃখদুর্দশার শিকার হয় তখন সে নিজ প্রতিপালক-প্রভুর প্রতি বিনত হয়ে তাঁকে ডাকে। এরপর তিনি যখন নিজের পক্ষ থেকে তাকে কোনো নিয়ামতে ভূষিত করেন তখন যে-জন্য সে পূর্বে দোয়া করত তা ভুলে যায়। আর সে আল্লাহর শরীক স্থির করতে শুরু করে, যেন সে তাঁর পথ থেকে (লোকদের) বিপথগামী করতে পারে। তুমি বলো, ‘তোমার অস্বীকারের মাধ্যমে সাময়িক কিছু সুখস্বাচ্ছন্দ্য ভোগ করে নাও। নিশ্চয় তুমি আগুনের অধিবাসীদের অন্তর্ভুক্ত।’

اَمَّنۡ ہُوَ قَانِتٌ اٰنَآءَ الَّیۡلِ سَاجِدًا وَّقَآئِمًا یَّحۡذَرُ الۡاٰخِرَۃَ وَیَرۡجُوۡا رَحۡمَۃَ رَبِّہٖ ؕ قُلۡ ہَلۡ یَسۡتَوِی الَّذِیۡنَ یَعۡلَمُوۡنَ وَالَّذِیۡنَ لَا یَعۡلَمُوۡنَ ؕ اِنَّمَا یَتَذَکَّرُ اُولُوا الۡاَلۡبَابِ ﴿٪۱۰﴾

১০
পক্ষান্তরে সে ব্যক্তি কি (তার সমান হতে পারে)- যে রাতের বিভিন্ন প্রহরে সিজদায় পড়ে ও দাঁড়িয়ে ইবাদত করে এবং পরকালকে ভয় করে আর নিজ প্রতিপালক-প্রভুর কৃপা লাভের আশা করে? তুমি বলো, গদেখুন: ৪০:৫৯‘যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান?’ বস্তুত বুদ্ধিমান লোকেরাই উপদেশ গ্রহণ করে।
সূরা আয-যুমার - রুকু ১