৪০

المؤمن

সূরা আল-মুমিন

Al-Mu'min

মক্কী ৮৬ আয়াত ৯ রুকু পারা ২৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৬ আয়াত এবং ৯ রুকূ

قَالُوۡۤا اَوَلَمۡ تَکُ تَاۡتِیۡکُمۡ رُسُلُکُمۡ بِالۡبَیِّنٰتِ ؕ قَالُوۡا بَلٰی ؕ قَالُوۡا فَادۡعُوۡا ۚ وَمَا دُعٰٓؤُا الۡکٰفِرِیۡنَ اِلَّا فِیۡ ضَلٰلٍ ﴿٪۵۱﴾

৫১
তারা বলবে, খদেখুন: ২৩:১০৬; ৩৯:৭২; ৬৭:৯-১০“তোমাদের কাছে কি তোমাদের রসূলরা সুস্পষ্ট নিদর্শনাবলিসহ আসে নি?’ তারা বলবে, ‘হ্যাঁ, অবশ্যই।’ এতে তারা (অর্থাৎ প্রহরীরা) বলবে, ‘তাহলে দোয়া করা। গদেখুন: ১৩:১৫“বস্তুত কাফিরদের দোয়া কেবল ব্যর্থতাতেই পর্যবসিত হয়।২৬১০
সূরা আল-মুমিন - রুকু ৫
২৬১০। অবিশ্বাসীদের চেষ্টা-তদবির ও দোয়া যা আল্লাহর নবীর বিরুদ্ধে পরিচালিত হয়, তা কখনো ফলপ্রদ হয় না। অবিশ্বাসীদের সকল প্রকারের চেষ্টা ও প্রার্থনা ব্যর্থ হয় না, শুধু নবীগণের বিরুদ্ধে যা করা হয় তা-ই ব্যর্থতায় পর্যবসিত হয়। অন্যথায় আল্লাহ তা’লা দুঃখী ও ব্যথিত মানুষের আকুল আহ্বানে সাড়া দিয়ে থাকেন, সেই ব্যথিত মানুষ বিশ্বাসীই হোক বা অবিশ্বাসীই হোক (২৭:৬৩)।

اِنَّا لَنَنۡصُرُ رُسُلَنَا وَالَّذِیۡنَ اٰمَنُوۡا فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَیَوۡمَ یَقُوۡمُ الۡاَشۡہَادُ ﴿ۙ۵۲﴾

৫২
ঘদেখুন: ১০:১০৪; ৩০:৪৮; ৫৮:২২; ১৩:২৬নিশ্চয় আমরা আমাদের রসূলদের এবং যারা ঈমান এনেছে তাদের পার্থিব জীবনে আর যে-দিন সাক্ষীরা দাঁড়াবে, (সে-দিনও) সাহায্য করব।২৬১১,*
২৬১১। এ আয়াতে আল্লাহ তা’লা প্রতিশ্রুতি দিচ্ছেন, তিনি তাঁর প্রেরিত পুরুষ ও অনুসারীদেরকে নিশ্চয় সাহায্য- সহায়তা করবেন এবং তাদের বিরুদ্ধে অবিশ্বাসীদের প্রচেষ্টা ও ষড়যন্ত্র যতই প্রবল হোক না কেন তা অবশ্যই ব্যর্থতায় পর্যবসিত করবেন।
* আল্লাহ তা’লা তাঁর নবীগণকে (আ.) নিশ্চিতভাবে তাঁর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত সাব্যস্ত করেছেন। ‘ইয়াওমা ‘ইয়াকুমুল আশহাদ’ বলতে কিয়ামত অর্থাৎ বিচার দিবস বুঝানো হয়েছে, যে-দিন অপরাধীদের বিরুদ্ধে বহু অখণ্ডনীয় সাক্ষ্য উপস্থিত হবে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

یَوۡمَ لَا یَنۡفَعُ الظّٰلِمِیۡنَ مَعۡذِرَتُہُمۡ وَلَہُمُ اللَّعۡنَۃُ وَلَہُمۡ سُوۡٓءُ الدَّارِ ﴿۵۳﴾

৫৩
সে-দিন সীমালঙ্ঘনকারীদের ওজর-আপত্তি তাদের কোনো কাজে আসবে না। আর তাদের জন্য থাকবে অভিসম্পাত এবং তাদের ঘর হবে। অতি নিকৃষ্ট।

وَلَقَدۡ اٰتَیۡنَا مُوۡسَی الۡہُدٰی وَاَوۡرَثۡنَا بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ الۡکِتٰبَ ﴿ۙ۵۴﴾

৫৪
আর নিশ্চয় আমরা মুসাকে হিদায়াত দান করেছিলাম এবং বনী ইসরাঈলকে কিতাবের উত্তরাধিকারী করেছিলাম,

ہُدًی وَّذِکۡرٰی لِاُولِی الۡاَلۡبَابِ ﴿۵۵﴾

৫৫
যা ছিল বুদ্ধিমানদের জন্য হিদায়াত ও উপদেশ।

فَاصۡبِرۡ اِنَّ وَعۡدَ اللّٰہِ حَقٌّ وَّاسۡتَغۡفِرۡ لِذَنۡۢبِکَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ بِالۡعَشِیِّ وَالۡاِبۡکَارِ ﴿۵۶﴾

৫৬
কদেখুন: ২:৮৮; ১৭:৩; ২৩:৫০; ৩২:২৪সুতরাং তুমি ধৈর্য ধরো। নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আর তোমার (প্রতি আরোপিত) ভুলত্রুটির২৬১২ জন্য ক্ষমা প্রার্থনা করো২৬১২-ক এবং সকাল ও সন্ধ্যায় তুমি প্রশংসাসহ তোমার প্রতিপালক-প্রভুর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।
২৬১২। ‘যানবুকা’ অর্থ তোমার বিরুদ্ধে অনুষ্ঠিত পাপ, যে পাপ শত্রুরা অনর্থক তোমার প্রতি আরোপ করে, তোমার মানবসুলভ দুর্বলতা। (২৭৬৫ টাকাও দেখুন)
২৬১২-ক। ‘গাফারাল মাতাআ’ অর্থ সে মালামালগুলো থলিতে রাখল, ঢাকল ও রক্ষা করল। ‘গুফরান’ ও ‘মাগফিরাত’ দুটি শব্দই ক্রিয়া-বিশেষ্য গাফারা থেকে উৎপন্ন। দুটি শব্দ দ্বারাই ‘নিরাপত্তা দান’ ও ‘সংরক্ষণ’ বুঝায়। ‘মিগফার’ অর্থ শিরস্ত্রাণ বা হেলমেট যা মাথাকে রক্ষা করে। ‘যানব’ অর্থ মানুষের স্বাভাবিক দুর্বলতা বা সাধারণ দোষ যা মানুষের প্রকৃতির সাথে জড়িত বা ক্ষতিকর ভুলভ্রান্তি। ‘যানাবাহু’ অর্থ সে স্বীয় পদচিহ্ন অনুসরণ করে পথ চলল (লেইন ও মুফরাদাত)। ‘ইসতিগফার’ কেবল সাধারণ বিশ্বাসীদের জন্যই প্রয়োজনীয় নয়, বরং আল্লাহর পবিত্র ওলীদের জন্যও প্রয়োজনীয়। এমনকি নবীদের জন্যও ‘ইসতিগফার’-এর প্রয়োজন আছে। প্রথমোক্তরা ‘ইসতিগফার’ করেন ভবিষ্যতের সম্ভাব্য পাপ এবং পূর্বকৃত পাপসমূহের কুফল ও শাস্তি থেকে বাঁচার জন্য। আর শেষোক্তরা ‘ইসতিগফার’ করেন তাঁদের উদ্দেশ্য সাধনের পথে যে-সব মানবসুলভ দুর্বলতা অন্তরায়রূপে দাঁড়াতে পারে সেগুলো থেকে বাঁচার জন্য। নবী-রসূলগণও মানুষ। নিষ্পাপ হওয়া সত্ত্বেও তাঁদের মানবসুলভ দুর্বলতা ও ছোটোখাটো অনিচ্ছাকৃত ত্রুটিবিচ্যুতি কখনো কখনো ঘটতে পারে। সেই কারণে খোদার সাহায্যে সেগুলো থেকে রক্ষা পাবার জন্য তাদের ‘ইসতিগফার’ করার প্রয়োজন হয়। (২৭৬৫ টাকাও দেখুন)

اِنَّ الَّذِیۡنَ یُجَادِلُوۡنَ فِیۡۤ اٰیٰتِ اللّٰہِ بِغَیۡرِ سُلۡطٰنٍ اَتٰہُمۡ ۙ اِنۡ فِیۡ صُدُوۡرِہِمۡ اِلَّا کِبۡرٌ مَّا ہُمۡ بِبَالِغِیۡہِ ۚ فَاسۡتَعِذۡ بِاللّٰہِ ؕ اِنَّہٗ ہُوَ السَّمِیۡعُ الۡبَصِیۡرُ ﴿۵۷﴾

৫৭
নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহ সম্পর্কে তাদের কাছে সমাগত কোনো অকাট্য যুক্তিপ্রমাণ ছাড়াই বিতর্ক করে, খদেখুন: ৩০:৬১তাদের অন্তরে কেবল মহত্ত্বের এক দম্ভ২৬১৩ বিরাজমান- যা তারা কখনো অর্জন করতে পারবে না। সুতরাং তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।গদেখুন: ৪০:৩৬
২৬১৩। ‘কিবর’ মানে অহংকার, উচ্চাকাঙ্ক্ষা, বড়ো ষড়যন্ত্র (লেইন)।

لَخَلۡقُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ اَکۡبَرُ مِنۡ خَلۡقِ النَّاسِ وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَعۡلَمُوۡنَ ﴿۵۸﴾

৫৮
নিশ্চয় আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টি মানবসৃষ্টির চেয়ে অনেক বড়ো (বিষয়),২৬১৪ কিন্তু অধিকাংশ লোক জানে না।
২৬১৪। বাগভী, ইবনে হাজর ও অন্যান্য বিজ্ঞ পণ্ডিত ও তফসীরকারদের মতে ‘আন-নাস’ শব্দটি এখানে দাজ্জালকে বুঝাচ্ছে। হযরত নবী করীম (সা.)-এর একটি প্রসিদ্ধ হাদীস থেকেও এর সমর্থন পাওয়া যায়, যথা- ‘আদম (আ.)-এর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জাল অপেক্ষা বড়ো (ভয়াবহ) কিছু সৃষ্টি করা হয় নি’ (বুখারী)। এ হাদীস থেকে দাজ্জালের অসামান্য চাতুর্য ও অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতার কথা প্রকাশ পায়। যেহেতু দাজ্জালের অসামান্য প্রতারণা শক্তি ও মোহিনী ক্ষমতা থাকবে, সেজন্য বিশ্বাসীদেরকে পূর্ব থেকেই সতর্ক করে দেওয়া হয়েছে যে, তারা যেন দাজ্জালের প্রতারণা ও মোহিনী শক্তিতে মুগ্ধ হয়ে না পড়ে এবং দাজ্জালের ধনসম্পদ, বাহ্যিক ক্ষমতা ও অন্যান্য সাধারণ চাকচিক্যে যেন ভীতিগ্রস্ত হয়ে না পড়ে। এ হাদীসের আলোকে প্রতীয়মান হয়, চূড়ান্ত অন্ধকারের সেই অশুভ শক্তিসমূহ যেগুলোকে সম্মিলিতভাবে দাজ্জাল নামে অভিহিত করা হয়েছে, যতই চক্রান্তপূর্ণ, ক্ষমতাধর ও ভয়ংকর হোক না কেন ইসলামের উন্নতিকে ঠেকিয়ে রাখতে পারবে না; বরং পরিণামে ইসলামের কাছে হার মানতে বাধ্য হবে। এ আয়াতটির অর্থ এ-ও হতে পারে যে, মহাবিশ্ব সৃষ্টির তুলনায় আল্লাহ তা’লার কাছে মানবসৃষ্টি এক অকিঞ্চিৎকার ব্যাপার। অথচ মানুষ এত নগণ্য সৃষ্টি হওয়া সত্ত্বেও নিজের অহমিকা ও ঔদ্ধত্যের কারণে সে আল্লাহ তা’লার আহ্বানে সাড়া দিতে অস্বীকার করে বসে।

وَمَا یَسۡتَوِی الۡاَعۡمٰی وَالۡبَصِیۡرُ ۬ۙ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَلَا الۡمُسِیۡٓءُ ؕ قَلِیۡلًا مَّا تَتَذَکَّرُوۡنَ ﴿۵۹﴾

৫৯
কদেখুন: ১৩:১৭; ৩৫:২০; ৩৯:১০আর অন্ধ ও চক্ষুষ্মান সমান হতে পারে না। একইভাবে যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তারা এবং দুষ্কৃতকারীরাও (সমান হতে পারে) না। তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো।

اِنَّ السَّاعَۃَ لَاٰتِیَۃٌ لَّا رَیۡبَ فِیۡہَا وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۶۰﴾

৬০
খদেখুন: ১৫:৮৬; ২০:১৬প্রতিশ্রুত মুহূর্ত যে অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নাই; কিন্তু অধিকাংশ লোক ঈমান আনে না।