৪০

المؤمن

সূরা আল-মুমিন

Al-Mu'min

মক্কী ৮৬ আয়াত ৯ রুকু পারা ২৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৬ আয়াত এবং ৯ রুকূ

وَقَالَ الَّذِیۡۤ اٰمَنَ یٰقَوۡمِ اِنِّیۡۤ اَخَافُ عَلَیۡکُمۡ مِّثۡلَ یَوۡمِ الۡاَحۡزَابِ ﴿ۙ۳۱﴾

৩১
আর যে ব্যক্তি ঈমান এনেছিল সে বলল, কদেখুন: ৯:৭০; ১৪:১০; ৫০:১৩-১৫হে আমার জাতি! আমি তোমাদের ক্ষেত্রে বড়ো বড়ো জাতিগুলোর মতো (দুর্ভাগ্যজনক) দিনের আশঙ্কা করছি,

مِثۡلَ دَاۡبِ قَوۡمِ نُوۡحٍ وَّعَادٍ وَّثَمُوۡدَ وَالَّذِیۡنَ مِنۡۢ بَعۡدِہِمۡ ؕ وَمَا اللّٰہُ یُرِیۡدُ ظُلۡمًا لِّلۡعِبَادِ ﴿۳۲﴾

৩২
* যেমনটি নূহের জাতি, আদ, সামূদ এবং তাদের পরবর্তীদের হয়েছিল। যদিও আল্লাহ (তাঁর) বান্দাদের প্রতি অবিচার করতে চান না।

وَیٰقَوۡمِ اِنِّیۡۤ اَخَافُ عَلَیۡکُمۡ یَوۡمَ التَّنَادِ ﴿ۙ۳۳﴾

৩৩
আর হে আমার জাতি! আমি তোমাদের সম্বন্ধে সেই দিনের আশঙ্কা করি যখন লোকেরা একে অপরকে (সাহায্যার্থে) ডাকাডাকি করবে।২৬০৪
২৬০৪। যে-দিন মানুষ ভীতবিহ্বল হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকবে বা যে-দিন তারা পরস্পর থেকে বিরোধিতা ও ঘৃণা-বিদ্বেষবশত পৃথক হয়ে যাবে বা যে-দিন তারা পরস্পর পরস্পরকে সাহায্যের জন্য আহ্বান জানাবে (আকরাব)।

یَوۡمَ تُوَلُّوۡنَ مُدۡبِرِیۡنَ ۚ مَا لَکُمۡ مِّنَ اللّٰہِ مِنۡ عَاصِمٍ ۚ وَمَنۡ یُّضۡلِلِ اللّٰہُ فَمَا لَہٗ مِنۡ ہَادٍ ﴿۳۴﴾

৩৪
সেদিন তোমরা পৃষ্ঠপ্রদর্শন করে পালাবে এবং আল্লাহর (হাত) থেকে তোমাদের কোনো রক্ষাকারী থাকবে না। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট সাব্যস্ত করেন তার জন্য কোনো হিদায়াতদাতা নাই।

وَلَقَدۡ جَآءَکُمۡ یُوۡسُفُ مِنۡ قَبۡلُ بِالۡبَیِّنٰتِ فَمَا زِلۡتُمۡ فِیۡ شَکٍّ مِّمَّا جَآءَکُمۡ بِہٖ ؕ حَتّٰۤی اِذَا ہَلَکَ قُلۡتُمۡ لَنۡ یَّبۡعَثَ اللّٰہُ مِنۡۢ بَعۡدِہٖ رَسُوۡلًا ؕ کَذٰلِکَ یُضِلُّ اللّٰہُ مَنۡ ہُوَ مُسۡرِفٌ مُّرۡتَابُ ﴿ۚۖ۳۵﴾

৩৫
আর নিশ্চয় তোমাদের কাছে ইতিপূর্বে সুস্পষ্ট নিদর্শনাবলি নিয়ে ইউসুফও এসেছিল, কিন্তু সে তোমাদের কাছে যা নিয়ে এসেছিল সে সম্পর্কে তোমরা সবসময় সন্দেহে পড়ে রইলে। অবশেষে সে যখন মারা গেল, তোমরা বলতে আরম্ভ করলে, ‘তার পরে আল্লাহ এখন আর মোটেও কোনো রসূল পাঠাবেন না।২৬০৫ এভাবেই আল্লাহ প্রত্যেক সীমালঙ্ঘনকারী (এবং) সন্দেহ পোষণকারীকে পথভ্রষ্ট সাব্যস্ত করেন।
২৬০৫। স্মরণাতীত কাল থেকে নবীগণ এসেছেন, কিন্তু মানুষের চিন্তার বিকার এতই প্রবল যে, যখনই কোনো নতুন নবীর আগমন হয় তখনই মানুষ তাঁকে অগ্রাহ্য করে এবং তাঁর বিরোধিতায় লেগে যায়। আর যখন সেই নবী মৃত্যুবরণ করেন তখন তাঁর অনুসারীরা বলতে আরম্ভ করে দেয় যে, এরপর আর কোনো নবী আসবেন না, ওহী বা ঐশীবাণীর দুয়ার চিরতরে বন্ধ হয়ে গেছে।

ۣالَّذِیۡنَ یُجَادِلُوۡنَ فِیۡۤ اٰیٰتِ اللّٰہِ بِغَیۡرِ سُلۡطٰنٍ اَتٰہُمۡ ؕ کَبُرَ مَقۡتًا عِنۡدَ اللّٰہِ وَعِنۡدَ الَّذِیۡنَ اٰمَنُوۡا ؕ کَذٰلِکَ یَطۡبَعُ اللّٰہُ عَلٰی کُلِّ قَلۡبِ مُتَکَبِّرٍ جَبَّارٍ ﴿۳۶﴾

৩৬
যারা আল্লাহর আয়াতসমূহ সম্পর্কে তাদের কাছে সমাগত কোনো অকাট্য যুক্তিপ্রমাণ ছাড়াই বিতর্ক করে- এটি আল্লাহর দৃষ্টিতে এবং যারা ঈমান এনেছে তাদের দৃষ্টিতেও অনেক বড়ো পাপ। এভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী (এবং) চরম নিষ্ঠুর ব্যক্তির হৃদয়ে মোহর মেরে দেন।”

وَقَالَ فِرۡعَوۡنُ یٰہَامٰنُ ابۡنِ لِیۡ صَرۡحًا لَّعَلِّیۡۤ اَبۡلُغُ الۡاَسۡبَابَ ﴿ۙ۳۷﴾

৩৭
আর ফেরাউন বলল, কদেখুন: ২৮:৩৯হে হামান! আমার জন্য একটি সুউচ্চ অট্টালিকা নির্মাণ করো, যেন আমি পথ খুঁজে পাই-

اَسۡبَابَ السَّمٰوٰتِ فَاَطَّلِعَ اِلٰۤی اِلٰہِ مُوۡسٰی وَاِنِّیۡ لَاَظُنُّہٗ کَاذِبًا ؕ وَکَذٰلِکَ زُیِّنَ لِفِرۡعَوۡنَ سُوۡٓءُ عَمَلِہٖ وَصُدَّ عَنِ السَّبِیۡلِ ؕ وَمَا کَیۡدُ فِرۡعَوۡنَ اِلَّا فِیۡ تَبَابٍ ﴿٪۳۸﴾

৩৮
(অর্থাৎ) আকাশের পথ (অবলম্বন করতে পারি) আর মূসার উপাস্যকে একঝলক দেখতে পারি।২৬০৬ আর আমি তাকে নির্ঘাত মিথ্যাবাদী বলে মনে করি।’ আর এভাবেই ফেরাউনের কাছে তার মন্দ কাজ সুন্দর করে দেখানো হয়েছিল এবং তাকে সৎপথ থেকে বিরত রাখা হয়েছিল। আর ফেরাউনের চক্রান্ত ব্যর্থতায় পর্যবসিত হবারই ছিল।
সূরা আল-মুমিন - রুকু ৪
২৬০৬। ফেরাউন ঠাট্টা করে বলল, সে উচ্চস্তম্ভ বেয়ে আকাশে উঠবে এবং মূসা (আ.)-এর আল্লাহকে স্বচক্ষে দর্শন করবে। এরূপ দম্ভপূর্ণ বিদ্রুপের উত্তর আল্লাহ এভাবেই দিলেন যে, আল্লাহ তা’লা তাঁর শক্তির একঝলক দেখাতেই ফেরাউন সাগরের অতল তলে ডুবে মারা গেল।

وَقَالَ الَّذِیۡۤ اٰمَنَ یٰقَوۡمِ اتَّبِعُوۡنِ اَہۡدِکُمۡ سَبِیۡلَ الرَّشَادِ ﴿ۚ۳۹﴾

৩৯
আর যে ঈমান এনেছিল সে বলল, ‘হে আমার জাতি! তোমরা আমার অনুসরণ করো। আমি তোমাদের হিদায়াতের পথ দেখাবো।

یٰقَوۡمِ اِنَّمَا ہٰذِہِ الۡحَیٰوۃُ الدُّنۡیَا مَتَاعٌ ۫ وَّاِنَّ الۡاٰخِرَۃَ ہِیَ دَارُ الۡقَرَارِ ﴿۴۰﴾

৪০
হে আমার জাতি! কদেখুন: ২৮:৩৯এ পার্থিব জীবন সাময়িক ভোগবিলাসের উপকরণ মাত্র। আর নিশ্চয় পরকালই হলো স্থায়ী আবাসস্থল।২৬০৭খদেখুন: ৩:১৫,১৯৮,১৯৯; ৯:৩৮; ১৬:১১৮; ২৮:৬১গদেখুন: ১০:২৮; ৪:১২৪ঘদেখুন: ৪:১২৫
২৬০৭। ‘বিশ্বাসী’ মানুষটির দৃঢ় বক্তব্য এটাই প্রমাণ করে, সত্যিকার ঈমান আনয়নকারীরা নিজেদের প্রত্যয়ে এত দৃঢ়তা রাখেন যে, কোনোকিছুই তাদেরকে সে বিশ্বাস থেকে অপসারিত করতে পারে না। সেই পর্বত সদৃশ অটল বিশ্বাসের কারণেই তারা সানন্দে দুঃখকষ্ট ও নির্যাতন সহ্য করার শক্তিসামর্থ্য পেয়ে থাকেন।